Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
গণতন্ত্র মুমূর্ষু অবস্থায় আছে : নজরুল গণতন্ত্র মুমূর্ষু অবস্থায় আছে : নজরুল – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

গণতন্ত্র মুমূর্ষু অবস্থায় আছে : নজরুল

  • প্রকাশিত: রবিবার, ১৮ অক্টোবর, ২০২০
  • ৩৯৮ বার পড়া হয়েছে

গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশন নির্বাচনের নামে নাটক করছে।

রোববার জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে তিনি এ মন্তব্য করেন।

সংগঠনের নেতারা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে তার রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। অসুস্থ থাকায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার অনুষ্ঠানে আসতে পারেননি।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জেডআরএফের কৃষিবিদ অধ্যাপক ড. আব্দুল করিম সরকার, রাশিদুল হাসান হারুন, অধ্যাপক আসাদুল হক, একরামুল হক, আনিসুজ্জামান, সানোয়ার আলম, শামীমুর রহমান শামীম, নূরুন্নবী শ্যামল, এ আর মাহমুদ, অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, অধ্যাপক ড. আল মোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মেসবাহ উদ্দিন, ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, ডা. শেখ ফরহাদ, এরফানুল ইসলাম, ডা. দীপু, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, জহিরুল ইসলাম, আসাদুজ্জামান চুন্নু, গালিব আহসান, মাহবুব আলম, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেত্রী আরিফা সুলতানা রুমা, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ বিভিন্ন স্তরের হাজারো নেতাকর্মী।

কবর জিয়ারত শেষে সংক্ষিপ্ত বক্তব্যে নজরুল ইসলাম খান বলেন, শনিবার ঢাকা এবং নওগাঁয় দুটি উপনির্বাচন হয়েছে। ঢাকার আসনে ভোট পড়েছে ১০ শতাংশ। ঢাকা শহরে ১০ শতাংশ ভোট পড়বে এটা কি করে হয়? আমাদের কোনো এজেন্টকে কেন্দ্রে ঢুকতে দেয়নি।

তিনি বলেন, গণতন্ত্রের বাহন হলো নির্বাচন। নির্বাচন ছাড়া গণতন্ত্র হয় না। কিন্তু নির্বাচনকে তারা এতোই পরিত্যক্ত, অগ্রহণযোগ্য ও হেয় করে ফেলেছে; নির্বাচন কমিশন বলে আওয়ামী লীগ জিতলেই নির্বাচন সুষ্ঠ! নির্বাচনের পরিবেশ কেমন ছিল, ভোটার গেল কি গেল না সেটি বিবেচ্য নয়।

তিনি আরও বলেন, গণতন্ত্র এখন মুমূর্ষু অবস্থায় আছে। সারা দুনিয়ার মানুষ আজ কোভিড নামক মহামারিতে আক্রান্ত। আর বাংলাদেশ কোভিডের পাশাপাশি দুর্নীতি, অনাচার, নারী ও শিশু নির্যাতন এবং দলীয়করণ এ ধরনের আরও কয়েকটা মহামারিতে আক্রান্ত। এতো মহামারি থেকে আল্লাহ যেন দেশটাকে হেফাজত করেন সেজন্য দোয়া করা হয়েছে।

নজরুল ইসলাম বলেন, আজকে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করতে হবে। এটা হতে পারে শুধু নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মধ্য দিয়ে। যে সরকার জনগণের কাছে জবাবদিহি করবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট