কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়া উপজেলার এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরনসহ সার্বিক বিষয় নিয়ে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে শিক্ষা অফিসের আয়োজনে ২৪জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হেলাল উদ্দিন চৌধুরী , বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত, অফিসার ইনচার্জ কচুয়া থানা আজিজুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার নাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।