কচুয়া প্রতিনিধিঃ কচুয়া বিশ্বরোডে রাজমহল হোটেলে কচুয়া পৌর জামায়াত ইসলামের উদ্যোগে পেশাজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৩ আগস্ট বুধবার সন্ধ্যার পর কচুয়া রাজমহল হোটেলে পেশাজীবীদের অনুষ্ঠান আয়োজন করা হয়।পৌর জামায়াতের সেক্রেটারি মনির হোসাইন সাইদের পরিচালনায় সভাপতিত্ব করেন, জামায়াতের পৌর আমির মাওলানা অধ্যক্ষ শাহ মোহম্মদ জাকির উল্যাহ শাজুলী। পেশাজীবীদের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পেশাজীবী ফোরামের সভাপতি প্রফেসর ইব্রাহিম খলিল।অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবিদের নতুন বছরের কমিটি গঠন করা হয়। সম্মিলিত পেশাজীবী ফোরামের সভাপতি অল্পতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, ডাক্তার পেশাজীবীদের সভাপতি ডাক্তার শেফায়েত হোসেন মানিক, সাংবাদিক ফোরামের সভাপতি নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, শিক্ষক পেশাজীবী ফোরামের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম প্রমুখ।