Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ

  • প্রকাশিত: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পড়া হয়েছে
কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় যেখানে একদল আরেক দলের চেহারা দেখতে পারে না। ৫ আগস্ট ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা  কে পতন ঘটায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। ৫ আগস্ট কে ধারণ করে  মঙ্গলবার সকাল থেকে বিএনপি কচুয়া বিশ্ব রোডে পথসভা করে। এদিকে কচুয়া আল ফাতেহা মাদ্রাসা থেকে জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীর  স্লোগানে স্লোগানে  বিশ্বরোড প্রকম্পিত করে। কচুয়ার প্রতিটি রাস্তা  প্রদক্ষিণ করে দুই দলের নেতাকর্মীরা যখন বিশ্ব রোডে একত্রিত হয়, এক অনন্ত দৃষ্টান্তের অবতারণা করে কচুয়া বিএনপি ও জামাতে ইসলামী। স্লোগানে মুখরিত হয় একদল আরেকদলকে স্বাগত জানিয়ে বিএনপি জামাতের স্লোগান ধরে এবং জামাত বিক্ষোভ মিছিল থেকে বিএনপিকে স্বাগত জানিয়ে স্লোগান তুলে।  কচুয়ার প্রত্যেকটি রাস্তা প্রদক্ষিণ করে কচুয়া ডাকবাংলাতে মিছিল উত্তর সমাবেশ করে। সমাবেশের সভাপতি তো করেন জামায়েত ইসলামী নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন,, চাঁদপুর ১ কচুয়া আসন থেকে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী।। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামাত ইসলামী কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবাহ। এ সময় জামায়াত সেক্রেটারী মোহাম্মদ আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ সাজুলি সহ ১২ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার জামাতের মেয়র প্রার্থী সহস্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে  কচুয়া বিশ্বরোডে বিএনপি’র পথসভায় সাবেক মেয়র ও বিএনপি সভাপতি হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে পৌর সভাপতি হাবিবুর রহমান ভেন্ডার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত কচুয়ার এমপি  প্রার্থী মোশারফ হোসেন মিয়াজি।আরও বক্তব্য রাখেন বিএনপি সেক্রেটারী মনজুর আলম সেলিম, আমানুল্লাহ আমান, যুবদল নেতা মহিউদ্দিন সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গন সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে যেকোনো মূল্যে আবু সাঈদ মুগ্দসহ সকল জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুধু স্ক্রল নয়, এবার কিছু বলো — জয়েন করো Eidok-এ!

শেয়ার করতে ছবিটি ডাউনলোড করুন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট