কচুয়া প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ খেলাফত মজলিসের আয়োজনে কচুয়া সরকারি কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শনিবার খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। মাওলানা রইউস উদ্দিনের পরিচালনায় জনসভায় সভাপতিত্ব করেন মুফতি নুরুল ইসলাম কাসেমী। জনসভায় চাঁদপুর এক কচুয়ার মনোনীত প্রার্থী মাওলানা আনিসুর রহমানের হাতে রিক্সা মার্কা তুলে দেন মাওলানা মামুনুল হক। উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন বিএনপি’র কচুয়া সভাপতি, সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, জামায়াতে ইসলামী নায়েবে মাস্টার সিরাজুল ইসলাম, আলেম-ওলামা শিক্ষক সাংবাদিক ও দলীয় বিভিন্ন স্বরের নেতাকর্মী বৃন্দ।