Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ

  • প্রকাশিত: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়। বলা হয়, ২০২৪ সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে।

এতে আরও বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করেছে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য তার সাধারণ বিচার ব্যবস্থা এবং বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কেই ব্যবহার করেছের্কিন মানবাধিকার রিপোর্টে বলা হয়, অতীতের সরকারের সময়ে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার বা বিচার, এবং সেন্সরশিপ, শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ; শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি; এবং সবচেয়ে খারাপ ধরণের শিশুশ্রমের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য প্রতিবেদন ছিল, তবে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দেয়ার জন্য খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পূর্ববর্তী সরকারের এমপি-মন্ত্রীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট