Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন

  • প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৩৮৮ বার পড়া হয়েছে

করোনার পর নির্বাচনেও জেসিন্ডার বড় জয়। দ্বিতীয়বারের মতো নিউজিল্যান্ডের নির্বাচনে জয়ী হয়েছেন প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্ন। দেশটির সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দলের চেয়ে বিশাল ব্যবধানে জয় পেয়েছে তার দল লেবার পার্টি। দেশটির নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যেই ৭৭ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। খবর বিবিসির।

প্রাথমিক ফলাফলে জেসিন্ডা আর্ডার্নের লেবার পার্টি ৪৯ শতাংশ ভোট পেয়েছে। যদিও এখনও এক চতুর্থাংশ ভোট গণনা বাকি রয়েছে। এদিকে, বিরোধী মধ্য-ডানপন্থি ন্যাশনাল পার্টি পেয়েছে ২৭ শতাংশ ভোট। অপরদিকে গ্রিন পার্টি পেয়েছে মাত্র ৮ শতাংশ ভোট। ফলে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে এই নির্বাচনে পরাজয় মেনে নিতে হচ্ছে।

গত সেপ্টেম্বরেই এই ভোট হওয়ার কথা থাকলেও করোনা মহামারির কারণে তা এক মাস পিছিয়ে দেওয়া হয়। নির্বাচনের আগেই বেশির ভাগ জনমত জরিপ ইঙ্গিত দিয়েছিল যে, দক্ষতার সঙ্গে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হওয়া প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডার্নই দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসতে যাচ্ছেন।

স্থানীয় সময় শনিবার সকাল ৯টায় ভোট শুরু হয়েছে এবং শেষ হয়েছে সন্ধ্যা ৭টায়। এর আগে গত ৩ অক্টোবর আগাম ভোট গ্রহণ হয়েছে। এতে ১০ লাখেরও বেশি মানুষ ভোট দিয়েছেন।

এদিকে, বর্তমান নির্বাচনী ব্যবস্থায় কোনো দলের পক্ষেই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন সম্ভব নয় বলে ধারণা করা হয়েছিল। ১৯৯৬ সালে দেশটিতে মিশ্র সদস্য আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

তবে এই ধারণা ভুল প্রমাণ করেছে জেসিন্ডা আর্ডার্নের দল লেবার পার্টি। আনুপাতিক প্রতিনিধিত্ব (এমএমপি) ব্যবস্থা চালুর পর এখন পর্যন্ত সবচেয়ে বেশি আসন পেয়ে তাক লাগিয়ে দিয়েছে দলটি। ফলে এবারই প্রথমবারের মতো একক দলের সরকার গঠন করতে পারবেন জেসিন্ডা আর্ডার্ন।

এদিকে, নির্বাচনে জয়ের পর উচ্ছ্বসিত জেসিন্ডা তার সমর্থকদের উদ্দেশে বলেন, প্রায় ৫০ বছর ধরে লেবার পার্টির প্রতি সমর্থন জানিয়ে আসছে নিউজিল্যান্ড। তিনি বলেন, আপনাদের এই সমর্থনকে আমরা ব্যর্থ হতে দেব না এবং আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা এমন একটি দলে পরিণত হব যা দেশের প্রতিটি জনগণের জন্য কাজ করবে।

নির্বাচনের আগে লেবার পার্টি সুবিধাবঞ্চিত শিক্ষা প্রতিষ্ঠানে আরও অর্থ প্রদান, জলবায়ুবান্ধব নীতি বাস্তবায়নের প্রতি জোর দিয়েছে। অপরদিকে অবকাঠামোগত বিনিয়োগ বৃদ্ধি, ঋণ মওকুফ এবং সাময়িক সময়ের জন্য কর হ্রাসের প্রতিশ্রুতি দিয়েছে ন্যাশনাল পার্টি।

লেবার পার্টির এই বিশাল জয়ের খবরে জেসিন্ডা আর্ডার্নকে স্বাগত জানিয়েছেন ন্যাশনাল পার্টির নেতা জুডিথ কলিন্স। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে, আবারও লেবার পার্টির শক্ত বিরোধী হিসেবে লড়বে তার দল। তিনি বলেন, চোখের পলকেই তিন বছর কেটে যাবে। পরবর্তী নির্বাচনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমরা আবারও ফিরে আসব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট