1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. info@www.navodiganta.com : নব দিগন্ত :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ০ বার পড়া হয়েছে
কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।।
 কচুয়ায় গুণীজনদের সম্মাননা জানাতে ২৬ নভেম্বর বৃহস্পতিবার  গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে কচুয়া প্রেস ক্লাব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদিন স্বপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন  কচুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস।
এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে রয়েছেন কচুয়া সরকারি কলেজের সাবেক ভিপি ও ছাত্র সংসদের প্রতিনিধি নূর মোহাম্মদ কচি, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজী, মুক্তিযোদ্ধা দেওয়ান সিরাজুল ইসলাম, মাধ্যমিক   বিদ্যালয়ের সমিতির সভাপতি আমিনুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোতার হোসেন, নির্বাহী সভাপতি খোরশেদ আলম,সাংবাদিক  আলমগীর তালুকদার, আবুল হোসেন, আমার দেশের প্রতিনিধি  প্রেসক্লাবের সাবেক  সভাপতি খোরশেদ আলম সিকদার , সাংবাদিক সাইফুল মিজান, মাওলানা আবু হানিফ নোমান,নব দিগন্ত সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন মুন্সী  প্রমুখ
কচুয়া প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানের মাধ্যমে এলাকার মেধাবী  শিক্ষার্থী, শিক্ষক,ডাক্তার, হসপিটাল মালিক, মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধাদেরসহ  গুণীজনদের সম্মাননা জানানো হয়। কচুয়া প্রেসক্লাবের সেক্রেটারি দৈনিক নয়া দিগন্ত কচুয়া প্রতিনিধি প্রফেসর এমদাদ উল্লাহ পরিচালনায় পবিত্র কুরআনুল হাকিম থেকে তেলাওয়াত করেন নব দিগন্ত পত্রিকার জেলা প্রতিনিধি মাওলানা হোসাইন শহীদ, গীতা পাঠ করেন রাজীবচন্দ্র।গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া প্রেসক্লাব সভাপতি আতাউল করিম। আলোচনা সভা গুণীজন সংবর্ধনা মধ্যাহ্নভোজ ও দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট