Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

কচুয়া প্রতিনিধিঃ  চাঁদপুরের কচুয়ায় বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের অফিসে দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুন শুক্রবার সকাল ৯ টা থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও বালিয়াতলী সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল, আইসিএ ইউনিভারসিটি পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা হিফজুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত ইসলামের মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী এম এ কুদ্দুস মিয়াজী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী সমাজ কল্যান পাঠাগার সভাপতি মানিক হোসেন, হাজী আব্দুল জলিল, এডভোকেট রহমত উল্লাহ, বিএনপি নেতা মাসুদ, বিল্লাল হোসেন,  মকবুল হোসেন,মোঃ হোসেন,ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়, আসিফ মাহমুদ তন্ময়, ফরিদা আক্তার, আবু ছাইদ প্রমুখ।

অনুষ্ঠানে বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল জলিল বলেন, এই ধরনের মানবিক সেবা মানুষের দোরগোড়ায় নিয়ে এসে অত্যন্ত মানবিক কাজ আপনারা করেছেন আমরা সব সময় আপনাদের পাশে থাকবো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট