Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন। চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন। – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন।

  • প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫
  • ৭০ বার পড়া হয়েছে

চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধন।
আল্লাহর হুকুম এবং নবীর সুন্নত মোতাবেক চললে আমাদের আর কোন অসুখ-বিসুখ থাকবেনা
অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন।

স্টাফ রিপোর্টার আজ রোববার চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তা মোড়ে অবস্থিত চাঁদপুরজমিন হাসপাতালে ডায়াগনস্টিক সেন্টারে চক্ষু চিকিৎসার শিবির অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, চাঁদপুরজমিন হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর চেয়ারম্যান,জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক এবং হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন । হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষকা লাকি আক্তারের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ মাওলানা মুফতী মোহাম্মদ আবু রায়হান। চক্ষু চিকিৎসা শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষা অনুরাগী হাজী লোকমান পাবলিক স্কুলের সিনিয়র শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ, সিনিয়র শিক্ষিকা ইয়াসমিন আক্তার , অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কুমিল্লা অন্ধকল্যাণ সমিতির সমন্বয়ক মোঃ দেলোয়ার হোসেন, চাঁদপুর প্রেসক্লাবের তথ্য ও গবেষণা সম্পাদক মাজহারুল ইসলাম অনিক, দানুয়া বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস হোসেন, বিশিষ্ট সমাজসেবক মোঃ মোক্তার মিজী, আলি আহমদ মিজি , দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার বিশেষ প্রতিনিধি মনজুর হোসেন, দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার ফটো সাংবাদিক শাহনেওয়াজ আহমেদ, হাজী লোকমান পাবলিক স্কুলের সহকারী শিক্ষিকামুক্তারানী, সহ অনেকে। অনুষ্ঠান শেষে সকলের মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা হাফেজ মাওলানা মুফতি আবু রায়হান । অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ রোকনুজ্জামান রোকন বলেন, আজ প্রায় ১২০০ রোগির উপস্থিতি দেখে প্রতি ওমান হয় যে এখানে ভালো চিকিৎসা হয় এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আমরা সব সময় আল্লাহর হুকুম এবং নবী করীম সাল্লাল্লাহু আলাই সাল্লাম এর সুন্নত মোতাবেক চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই আমরা ইসলাম অনুযায়ী কাজ করি তাহলে আর আমাদের কোনো রোগী থাকবে না ইনশাআল্লাহ। তিনি বলেন আপনারা সকলেই চাঁদপুর জমিন হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সকলের জন্য দোয়া করবেন যেন যতদিন বেঁচে থাকি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারি, আমি ছোট থেকে আল্লাহর রহমতে সাংবাদিকতার পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছি আপনাদের দোয়া ও ভালোবাসা পেলে ইনশাআল্লাহ আরো বেশি কাজ করতে পারব শুধু আমাদের জন্য দোয়া করবেন কারণ রোগীদের দোয়া কবুল হয়। যার চক্ষু নাই বা যার চোখে সমস্যা তিনি বুঝেন চোখের প্রয়োজনীয়তা তাই চোখের দৃষ্টি যেন ভালো থাকে সেদিকে সুখের যত্ন করতে হবে তাহলেই আমরা চোখের অসুখ থেকে মুক্তি পাবো, তিনি আরো বলেন চাঁদপুর জমিন হাসপাতালে ডায়গনস্টিক সেন্টার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে বিনামূল্যে মানুষের জন্য কাজ করে যাচ্ছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমাদেরকে ভালো কাজের সাথে কবুল করে নেয়। তিনি বলেন, হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহি ৮৬ বছরেও চশমা ব্যবহার করেন না আজ ছোট ছোট বাচ্চারাও চশমা ছাড়া চলতে পারেন না কারণ আমাদের মধ্য থেকে বাবা মারা এখন youtube এবং মোবাইল নিয়ে সারাক্ষণ দেখতে থাকেন তাই ওই বাচ্চারাও এই ধরনেরই হয় এজন্য চোখের সমস্যা জটিল আকার ধারণ করছে আমি অনুরোধ করব আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মোবাইল থেকে দূরে থাকবেন তাইলে চোখের সমস্যা হবে না। উদ্বোধনী অনুষ্ঠান শেষে রোগীদের চিকিৎসা ঠিকমতো হচ্ছে কিনা তা ঘুরে ঘুরে দেখেন অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মোঃ রোকনুজ্জামান রোকনসহ আগত অতিথিবৃন্দ। এখানে আজকে প্রায় ১২০০ রুগী চিকিৎসা শেষে ১৫০ জনকে অপারেশন করানোর ব্যবস্থা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট