Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কচুয়ায় বিএনপি’র (মিলন) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত কচুয়ায় বিএনপি’র (মিলন) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

কচুয়ায় বিএনপি’র (মিলন) আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৬৭ বার পড়া হয়েছে

কচুয়ায় উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে ইফতার মাহফিল
আবু ইউসুফ,কচুয়া ॥
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহসানুল হক মিলন ও কেন্দ্রীয় মহিলা দলের সহ-সভানেত্রী নাজমুন নাহার বেবীর পক্ষ থেকে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কচুয়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ের মাঠে হাজার হাজার নেতাকর্মীর অংশগ্রহনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপির সমন্বয়কারী শাহজালাল প্রধান জালালের সভাপতিত্বে ও উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো.ইউসুফ মিয়াজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,কেন্দ্রীয় ওলামা দলের সদস্য সচিব ও কচুয়ার কৃতি সন্তান মোঃ আবুল হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, উপজেলা বিএনপির সহসভাপতি আমিনুল ইসলাম মালেক,দক্ষিন বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুবাস,উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব আলম মৃধা,সারফিন হোসাইন,পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কমিশনার, বিএনপি নেতা ও সহকারী অধ্যাপক নওশের আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা তরিকুল ইসলাম,উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সাধারন সম্পাদক হাবিব উন নবী সুমন,সাংগঠনিক সম্পাদক মো.শাহিন পাটওয়ারী,উপজেলা ওলামা দলের সভাপতি মো.কবির হোসেন,সাধারণ সম্পাদক মাওলানা নুরু আহমেদ আজাদ,কেন্দ্রীয় আইন ছাত্র ফোরামের আহ্বায়ক এমএ ফয়েজ,উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ মনির হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারন সম্পাদক মো.সাইফুল ইসলাম পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,উপজেলার স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন প্রধান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, পৌর ছাত্রদলের সভাপতি শরীফুল ইসলাম জাহিদ,সাধারন সম্পাদক মহিন খান প্রমুখ। এসময় উপজেলা,পৌর ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করেন কচুয়া উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা নুর আহমেদ আজাদ।

ছবি: কচুয়া উপজেলা ও পৌর বিএনপি সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট