Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কচুয়া থানার বিদায়ী ওসি এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা কচুয়া থানার বিদায়ী ওসি এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

কচুয়া থানার বিদায়ী ওসি এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

সায়েম মৃধাঃ কচুয়া থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলামকে বরণ ও সদ্য বিদায়ী এম আব্দুল হালিমকে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি ম‌ঙ্গলবার সন্ধ্যায় কচুয়া থানায় এ সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান হয়। কচুয়া থানার ওসি (তদন্ত) জিয়াউল হকের সভাপতিত্বে ও এসআই (উপ-পরিদর্শক) দেলোয়ার হোসেন রাজুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কচুয়ার সার্কেল) রিজ‌ওয়ান সাঈদ জিকু।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী ওসি এম আব্দুল হালিম,নবাগত ওসি আজিজুল ইসলাম। সদ্য বিদায়ী ওসি এম.আব্দুল হালিম স্মৃতিচারণ করে বক্তব্যে বলেন, কচুয়ার মানুষকে ভুলতে পারবো না। উপজেলাবাসীর সাথে আমার আত্মার সম্পর্ক সৃষ্টি হয়েছে। যা কোন দিন মুছে যাবে না। তিনি দায়িত্ব পালনকালে উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সর্বাত্মক সহযোগিতা পেয়েছেন বলেও বক্তব্যে তুলে ধরেন।

নবাগত ওসি আজিজুল ইসলাম তার বক্তব্যে বলেন, আমি কচুয়া উপজেলার মানুষের সেবা করতে এসেছি। আমি সেবক হতে চাই, তাই সকল শ্রেনী-পেশার মানুষ ও মিডিয়া কর্মীদের সহযোগিতা চাই। তিনি আরো বলেন, যে কোন সেবা প্রার্থীদেরকে সরাসরি থানায় যোগাযোগ করার অনুরোধ করছি। আলোচনা শেষে থানার কর্মরত অফিসার ও সদস্য সহ অতিথিরা ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন সদ্য যোগদানকৃত থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম। কচুয়া থানার পক্ষ থেকে বিদায়ী ওসিকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন নবাগত ওসি আজিজুল ইসলাম।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট