Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
অপারেশন ডেভিল হান্ট: আটক ৮৫ অপারেশন ডেভিল হান্ট: আটক ৮৫ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

অপারেশন ডেভিল হান্ট: আটক ৮৫

  • প্রকাশিত: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

দেশব্যাপী শুরু হওয়া অপারেশনডেভিল হান্টে গাজীপুরে ৮৫ জনকে আটক করা হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৯টায় গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, শনিবার (৮ ফেব্রুয়ারি) রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করে গাজীপুর জেলা পুলিশ। অপারেশন ডেভিল হান্টে এখন পর্যন্ত (সকাল ৯টা) ৬৫ জনকে আটক করা হয়েছে।অটককৃতদের মধ্যে যাচেদর পরিচয় পাওয়া গেছে তারা হলেন- টোক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ সেলিম হোসেন (৩৬), কাপাসিয়া উপজেলা যুবলীগের সাবেক সদস্য মো. শাহাদাত হোসেন(৩২), টোক ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজিব (২৫), টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ  শাহাবুদ্দিন (৬২), মো. মিলন মিয়া (৩৫), রায়েদ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ফয়সাল আহমেদ রুহুল (৪৩), টোক ইউনিয়ন ৫ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. বোরহান উদ্দিন (৫০), মো. শরীফ (২৭), শ্রীপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি মিলন আহম্মেদ, শ্রীপুর ওয়ার্ড আওয়ামী লীগ সাবেক সভাপতি আহমেদ হোসেন মোল্লা, টোক ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সেলিম হোসেন। 

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা ফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, গাজীপুরের ঘটনায় অনেককেই আইনের আওতায় নেয়া হয়েছে। যারা দেশকে অস্থিতিশীল করবে ‘অপারেশন ডেভিল হান্ট’ এ গ্রেপ্তার হবে। রোববার সকালে রাজধানীর ফার্মগেটে মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের নতুন মৃত্তিকা ভবন উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।প্রসঙ্গত, গত শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে গাজীপুরে পতিত ফ্যাসিস্ট সরকারের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার পর নড়েচড়ে বসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ঘোষণা দেয় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের। এরপর শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত থেকেই সাড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী। গুরুত্বপূর্ণ মোড়ে টহল জোরদার করা হয়।ছাত্র-জনতার ওপর হামলার ঘটনার পর ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে এখন পর্যন্ত ৮৫ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছেন মহানগর পুলিশ কমিশনার নাজমুল করিম খান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট