Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
দেশ সংস্কারের পর ক্ষমতার পালাবদল হবে : মাহফুজ আলম   দেশ সংস্কারের পর ক্ষমতার পালাবদল হবে : মাহফুজ আলম   – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

দেশ সংস্কারের পর ক্ষমতার পালাবদল হবে : মাহফুজ আলম  

  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

সংস্কারের পর ক্ষমতার পালাবদল হবে : হাজীগঞ্জে মাহফুজ আলম 

হোসাইন শহীদঃ খুনিদের বিচার ও শেখ হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণত্রান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার।
বাংলাদেশের মানুষ গত ১৬ বছর হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি।
ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।
সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণত্রান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানান অন্তরবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
শনিবার  দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেন, যদি আওয়ামীলীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণত্রান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। এবং বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় তারা আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাইনা।
ওই সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
 উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে  হাজীগঞ্জ-শাহরাস্তিতে তোড়ন নির্মাণ করেন।  উপদেষ্টা আসলে স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, এদিন বিকালে লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুজ আলম আবদুল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট