Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
এবি পার্টির নতুন নেতৃত্বের সাথে জাকের পার্টি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ এবি পার্টির নতুন নেতৃত্বের সাথে জাকের পার্টি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

এবি পার্টির নতুন নেতৃত্বের সাথে জাকের পার্টি’র প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তিঃ আজ আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)’র কেন্দ্রীয় কার্যালয়ে পার্টির নবনির্বাচিত চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক সহ নতুন নেতৃত্বের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বাংলাদেশ জাকের পার্টির মহাসচিব শামীম হায়দারের নেতৃত্বে জাকের পার্টির একটি প্রতিনিধি দল। এবি পার্টি’র কেন্দ্রীয় কার্যালয়ে তাদের স্বাগত জানান পার্টি’র সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। দুই দলের প্রতিনিধিদের মাঝে সৌহার্দ্য পূর্ণ পরিবেশে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। এসময় এবি পার্টির গঠন প্রক্রিয়া, রাজনৈতিক কার্যক্রম, ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ নিয়ে জাকের পার্টির প্রতিনিধি দলকে অবহিত করেন ব্যারিস্টার ফুয়াদ। জাকের পার্টি’র প্রতিষ্ঠা ও রাজনৈতিক মতাদর্শ নিয়ে কথা বলেন পার্টির মহাসচিব শামীম হায়দার। তিনি এবি পার্টি’র রাজনৈতিক ভুমিকা ও কার্যক্রমের প্রশংসা করে বলেন, আগামীতে নতুন বাংলাদেশ গঠনে এবি পার্টি’র পাশে থাকতে চায় জাকের পার্টি। পরে প্রতিনিধি দল এবি পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এবি পার্টি’র প্রতিনিধি দলে ছিলেন পার্টি’র চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, আনোয়ার সাদাত টুটুল ও আন্তর্জাতিক বিভাগের সদস্য হাজরা মেহজাবীন। জাকের পার্টির প্রতিনিধি দলে ছিলেন পার্টি’র ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম ভূঁইয়া, মহাসচিব শামীম হায়দার, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবু বাকার ছিদ্দিক খান, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিশিষ্ট ফুটবলার কায়সার হামিদ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ খান যুবরাজ, কার্যনির্বাহী কমিটির সদস্য মুফতি মর্তুজা ইবনে মোস্তফা সালেহি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট