Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সবশেষ মামলা খালাস সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সবশেষ মামলা খালাস – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের সবশেষ মামলা খালাস

  • প্রকাশিত: বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ২০০৭ সালের ২৮ মে আটক হন। তখন থেকে শুরু করে ১৭ বছর সাত মাস পর সবশেষ দণ্ডপ্রাপ্ত মামলায় মঙ্গলবার (১৪ জানুয়ারি) খালাস পেলেন তিনি। এই রায়ের পর আদালত কক্ষ থেকে বেরিয়ে কান্নায় ভেঙে পড়েন স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। অন্যদিকে সমর্থকরা উল্লাসে মিছিল শুরু করে দেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ খালাসের রায় দেন।এদিন আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবী ও সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আসিফ ইমরান জিসান। আসামিপক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান ও আইনজীবী শিশির মনির।এ বিষয়ে আইনজীবী শিশির মনির বলেন, লুৎফুজ্জামান বাবরকে ৭৮ দিন রিমান্ডে রাখা হয়েছিল। রিমান্ডে রাখা অবস্থায় তাকে বার বার রাষ্ট্রপক্ষ চাপ দিয়েছিলেন, তিনি যেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জড়িত করে জবানবন্দি দেন। জবানবন্দি দিলে তাকে আসামি না করে সাক্ষী করা হবে। কিন্তু ৭৮ দিন রিমান্ডে থাকার পরও তিনি এ ধরনের জবানবন্দি দিতে রাজি হননি। তিনি (বাবর) বলেছেন, এই মামলায় তাকে আসামি করার পেছনে এটিই মূল কারণ।

radhuniশিশির মনির আরও বলেন, কোর্ট বলেছেন—আজকেই একটি অ্যাডভান্স অর্ডার সই করে দেবেন। আমি আশা করি আজকেই এই আদেশ পৌঁছানো হবে এবং দ্রুততম সময়ের মধ্যে তিনি জেল থেকে মুক্তি পাবেন। তিনি কেরানীগঞ্জ কারাগারে আছেন। কারাগারে আদেশ যথানিয়মে পৌঁছার পর তার স্বজন, আত্মীয়স্বজন এবং গুণগ্রাহী যারা আছেন, সবাই আইনকানুন মেনে বের করে যথা সম্মানে বাসায় পৌঁছে দেবেন। এই মামলায় ১৪ জনের সাজা হয়েছিল। তার মধ্যে পাঁচজন খালাস পেয়েছেন। ৫ জনের সাজা কমিয়ে দিয়েছেন আদালত। মৃত্যুজনিত কারণে চারজনের আপিল বাদ হয়ে গেছে অর্থাৎ নিষ্পত্তি হয়ে গেছে।২৩ অক্টোবর দুর্নীতির মামলায় ৮ বছরের দণ্ড এবং ১ ডিসেম্বর ২১ আগস্ট মামলা থেকে খালাস পান তিনি। সর্বশেষ গত ১৮ ডিসেম্বর ১০ ট্রাক অস্ত্র মামলার বিশেষ ক্ষমতা আইনে করা মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পেয়েছিলেন তিনি। বিএনপির এই নেতা দুর্নীতি, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের (দুই মামলা) মতো ঘটনায় করা মামলায় দণ্ডিত হয়েছিলেন। তবে গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার দেশত্যাগের পর এসব মামলার আপিল শুনানি শেষে খালাস পাচ্ছেন লুৎফুজ্জামান বাবর।১৯৫৮ সালের ১০ অক্টোবর নেত্রকোণায় জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর। ১৯৯১ সালে প্রথমবার তিনি নেত্রকোণা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ ২০০১ সালে লুৎফুজ্জামান বাবর ফের সংসদ সদস্য নির্বাচিত হন। ওই সময় তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট