Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বাগাদি নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন- এর শুভ উদ্বোধন বাগাদি নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন- এর শুভ উদ্বোধন – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

বাগাদি নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন- এর শুভ উদ্বোধন

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার।। চাঁদপুর সদর উপজেলার বাগাদী নানুপুর চৌরাস্তায় চাঁদপুরজমিন মার্কেটে মিষ্টি কানন -এর শুভ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, বাগাদী দরবার শরীফের পীরজাদা এবং বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ ইউসুফী।

প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মিষ্টি কানন -এর শুভ উদ্বোধন করেন, চাঁদপুরজমিন মার্কেটের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং জাতীয় দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুরজমিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রকাশক হাজী লোকমান পাবলিক স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যক্ষ মো. রোকনুজ্জামান রোকন।
তিনি বক্তব্যে বলেন, বাগাদী নানুপুর চৌরাস্তা এলাকা ধীরে ধীরে ব্যবসা-বান্ধব একটি উপ-শহর হিসেবে গড়ে উঠেছে। এর পিছনে এই এলাকার ভালো মানুষ এবং ব্যবসায়ীদের অবদান রয়েছে। চাঁদপুরজমিন মার্কেট প্রতিষ্ঠার পর থেকে এখানে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান এবং মার্কেট গড়ে উঠছে। আজকে মিষ্টি কানন নামে নতুন একটি মিষ্টির দোকান উদ্বোধন হলো। তাদের মিষ্টান্ন জাতীয় খাদ্যপণ্যগুলো খুবই মানসম্মত এবং উন্নত। আমি আশা করব, প্রতিষ্ঠানটি ভোক্তার কথা বিবেচনায় রেখে এবং দুনিয়া ও আখেরাতের কথা ভেবে ব্যবসা পরিচালনা করবেন।

তিনি আরও বলেন, প্রতিটা মানুষের জীবনেই টাকার প্রয়োজন রয়েছে। তবে সেই টাকা যেন সৎ পথে উপার্জন হয়, সেদিকে অবশ্যই আমাদের নজর রাখতে হবে। মানুষকে ঠকিয়ে অসৎ উপায়ে অর্থ উপার্জন করলে তা নিজের জন্য ক্ষতির কারণ হয়েই দাঁড়ায়। এই দুনিয়ায় পার পেলেও হাশরের ময়দানে এর জবাব দিতে হবে। সৎভাবে এবং হালাল পথে ব্যবসা করার মাঝে আত্মতৃপ্তি ও বরকত দুটোই থাকে। তার চেয়ে বড় কথা হলো, হালাল ব্যবসা করেলে সওয়াবও পাওয়া যায়।

মিষ্টি কানন‌ -এর স্বত্বাধিকারী মো. আলম বেপারীর অভ্যর্থনায় দোয়া ও মিলাদ মাহফিলে বাগদাদী নানুপুর চৌরাস্তা এলাকার ব্যবসায়ী এবং এলাকার মুরুব্বীদের মধ্যে উপস্থিত ছিলেন, আলহাজ্ব আব্দুল বারেক গাজী, মো. মুসলিম পাটোয়ারী, মো. জাকির হোসেন খান, মো. টিপু সুলতান, মো. আলমগীর গাজী, বীর মুক্তিযোদ্ধা শহীদ মোল্লা, এএসআই মোবারক, কামরুজ্জামান গাজী, ইসহাক গাজী, সোহেল খানসহ অন্যান্য ব্যবসায়ী এবং মুরব্বিগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট