Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বাসযাত্রীর পেটে পাওয়া গেল এক কেজি স্বর্ণ বাসযাত্রীর পেটে পাওয়া গেল এক কেজি স্বর্ণ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

বাসযাত্রীর পেটে পাওয়া গেল এক কেজি স্বর্ণ

  • প্রকাশিত: শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ২০০ বার পড়া হয়েছে

খুলনা প্রতিনিধিঃ উদ্ধারকৃত আটটি বারের ওজন এক কেজি ৩৯ গ্রাম খুলনায় স্বর্ণ পাচারের খবর পেয়ে তল্লাশিচৌকি বসিয়েছিল পুলিশ। সন্দেহভাজন হিসেবে বাসের এক যাত্রীকে আটক করা হয়। কিন্তু তার কাছে কিছু পাওয়া যায়নি। এরপর ডায়াগনস্টিক সেন্টারে এক্স-রে করে তার পেটে আটটি স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে থানায় নিয়ে তার পেট থেকে স্বর্ণের বারগুলো বের করা হয়।বৃহস্পতিবার খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। ওই বাসযাত্রীর নাম আব্দুল আওয়াল (৩৬)। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার ভদরপুর গ্রামে। তিনি ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাসে উঠেছিলেন। পথিমধ্যে আটক করেছিল পুলিশ।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান বলেন, ‘বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে স্বর্ণের একটি চালান ঢাকা থেকে খুলনা হয়ে সাতক্ষীরা সীমান্তে যাবে। তারা ঢাকা-খুলনা মহাসড়কের লবণচরা থানা এলাকার সাচিবুনিয়া মোড়ে তল্লাশিচৌকি বসায়। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন থেকে আব্দুল আউয়ালকে আটক করা হয়।’ওসি আরও বলেন, ‘আউয়ালের দেহ তল্লাশি করে কিছু পাওয়া যায়নি। পরে খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এক্স-রে করালে পেটের মধ্যে স্বর্ণের বার দেখা যায়। থানায় নেওয়ার পর তিনি আটটি স্বর্ণের বার বের করে দেন। উদ্ধারকৃত আটটি বারের ওজন এক কেজি ৩৯ গ্রাম। এ ঘটনায় মামলা হয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও যারা জড়িত তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট