Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
হাসিনা-কাদেরসহ ৪৬জনের বিরোদ্ধে গ্রেফতারি পরওয়ানা হাসিনা-কাদেরসহ ৪৬জনের বিরোদ্ধে গ্রেফতারি পরওয়ানা – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

হাসিনা-কাদেরসহ ৪৬জনের বিরোদ্ধে গ্রেফতারি পরওয়ানা

  • প্রকাশিত: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪
  • ২৫২ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন মুন্সীঃ জুলাই-অগাস্টে সংঘটিত গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুইটি পৃথক আবেদনের প্রেক্ষাপটে শেখ হাসিনা এবং ওবায়দুল কাদেরসহ মোট ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। আগামী ১৮ নভেম্বরের মাঝে তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। শেখ হাসিনাকে গ্রেফতারের জন্য পরোয়ানা জারির আবেদন করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
এছাড়া পৃথক আবেদনে সাবেক সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ৪৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে তাদের মধ্যে লেখক ও শিক্ষাবিদ অধ্যাপক জাফর ইকবাল, সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক অন্যতম।
বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেয়।
পরে ট্রাইবুনালের চিফ প্রসিকিউটর মো. তাজুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
এর আগে বেলা ১১টা ২০ মিনিটে ট্রাইব্যুনালের বিচারের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়।
উল্লেখ্য, এই ট্রাইব্যুনালেই ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের বিচার হয়েছিলো।
ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ১৬ বছরের শাসনের অবসান ঘটিয়ে চলতি বছরের পাঁচই অগাস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা।
তখন থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট