Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

রাজনৈতিক অধিকার নিয়ে শান্তিপূর্ণ দেশ চায় জামায়াত

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৩০ বার পড়া হয়েছে

মাহমুদুল হাসানঃ কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদ বলেছেন, বিগত সরকারের ইতিহাস মানুষকে পিটিয়ে মারা ও রাজনৈতিক অধিকার হরন করার ইতিহাস। সকল মানুষকে অধিকার থেকে বঞ্চিত করে তারা সরকার গঠন করে। আমরা এখন জনগণের অধিকার ফিরিয়ে দিতে চাই। শনিবার (১২ অক্টোবর) দুপুরে চাঁদপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে চাঁদপুর জেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাজী দ্বীন মোহাম্মদ বলেন, আমরা এই দেশের সন্ত্রাসী কর্মকান্ড চাই না। জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দিয়ে শান্তিপূর্ণ দেশ চাই আমরা।এই দেশে যারা জন্মগ্রহণ করেন তারা অধিকার সূত্রে নাগরিক। সবার অধিকার সমান। দেশে এখন একটি কুচক্রী মহল দুর্গাপূজাকে কেন্দ্র করে মন্ডপে কোন অরাজকতা ঘটাতে। সনাতন ধর্মাবলম্বীরা যাতে সুন্দর সুশৃঙ্খলভাবে তাদের পূজার কার্যক্রম শেষ করতে পারে, তার জন্য আমরা যথাযথ সহযোগিতা করবো।

বাংলাদেশ জামায়াতে ইসলাম রুকন ভাইবোনদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, বিগত দিনে জামায়াতে ইসলামীর উপর অত্যাচার নির্যাতন হামলা মামলা দিয়ে হয়রানি করা হয়, জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে অন্যায়ভাবে হত্যা করা হয়। এই অন্যায়ের বিচার দাবি করেন। শেখ হাসিনাকে দেশে ফিরে এনে বিচারের আওতায় নিয়ে আসতে হবে।প্রত্যেকটি ইউনিয়ন চেয়ারম্যান থেকে উপজেলা পরিষদ, পৌরসভা ও সংসদ সদস্য হওয়ার মতো যোগ্য নেতৃত্ব তৈরি করার আহ্বান জানান তিনি।

এ সময জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রহিম পাটোয়ারী, কুমিল্লা অঞ্চল টিম সদস্য লিয়াকত আলী ভুইয়া, মাওলানা আলাউদ্দিন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক আবুল হোসাইনসহ জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট