Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ভ্যানে লাশের স্তূপ: ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত, ভ্যানে লাশের স্তূপ: ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত, – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

ভ্যানে লাশের স্তূপ: ঘটনাস্থলে ছিলেন ডিবির আরাফাত,

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২২৮ বার পড়া হয়েছে

দিগন্ত ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসে কোনো বিক্ষোভে এত প্রাণহানি দেখেনি বাংলাদেশ। যতটা দেখা গেছে কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র-জনতা অভ্যুত্থানে। প্রতিটি মৃত্যুই মর্মান্তিক ও বেদনার। কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিছু হত্যার ভিডিও দেখে শিউরে উঠতে হচ্ছে নির্মমতার মাত্রায়।
৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এদিন আশুলিয়াতে ঘটে নির্মম ঘটনা। লাশের স্তূপ করে রাখা হয় ভ্যানে। মরদেহের ভার যেন আর নিতে পারছিল না ছোট ভ্যানটি। এরপরও চরম অমানবিকতায় রক্তাক্ত মৃতদেহ ভ্যানে তোলা ও ঢেকে রাখার চেষ্টা করে সেখানে দায়িত্বরত পুলিশ সদস্যরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে এখন আলোচনায়। চ্যানেল 24 এর অনুসন্ধানে জানা যায়, ঘটনাটি ঘটেছে সাভারের আশুলিয়ায়। আর ভিডিওতে দেখা হেলমেট পরিহিত ওই ব্যক্তি হলেন ঢাকা উত্তরের গোয়েন্দা পুলিশের তদন্ত কর্মকর্তা আরাফাত হোসেন।
এই ভিডিওটি সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অনেকেই দেখেছেন আর ঘৃণা জানিয়েছেন হাসিনা সরকারের নির্মমতাকে।
স্থানীয়রা বলেন, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতা আশুলিয়া থানার সামনে জড়ো হয়। পরে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।
ফলে আন্দোলনে অংশ নেয়া অনেকেই গুলিবিদ্ধ হন। পরে পুলিশ নিহতদের একটি ভ্যানে করে অন্য স্থানে নিয়ে যায়। এমনকি পুলিশের একটি গাড়িতেও কয়েকজনকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী হাবিবুর রহমান গণমাধ্যমে বলেন, সেদিন একপাশে আন্দোলনকারীরা অন্যপাশে পুলিশ। একপর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে গুলি চালায়।
এতে ঘটনাস্থলেই কয়েকজন মারা যান। এরপর বেশ কয়েকটি মরদেহ একটি ভ্যানে তোলে পুলিশ। কিছু সময় পরই সেসব মরদেহ পুলিশের গাড়িতে দেখা যায়। তখন মরদেহগুলোসহ সেই গাড়িটি আগুনে জ্বলছিল। ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ইনচার্জ রিয়াজ উদ্দিন বিপ্লব গণমাধ্যমে বলেন, ভিডিওটি অস্পষ্ট।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট