Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ছাত্র আন্দোলনের মুখে চাঁসকের অধ্যক্ষের বদলি। ছাত্র আন্দোলনের মুখে চাঁসকের অধ্যক্ষের বদলি। – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

ছাত্র আন্দোলনের মুখে চাঁসকের অধ্যক্ষের বদলি।

  • প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৩১ বার পড়া হয়েছে

দিগন্ত ডেস্কঃ শেষে চাঁদপুর সরকারি কলেজের অভিযুক্ত সে অধ্যক্ষ অসিত বরণ দাসের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতিসহ বিভিন্ন অভিযোগে শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে তাকে বদলির আদেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।

গতকাল মঙ্গলবার (১লা অক্টোবর) বিকেলে রাষ্ট্রপতির আদেশক্রমে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াছমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ অসিত বরণ দাস কে নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবে বদলি করা হয়েছে।
অধ্যক্ষের বদলির খবরে আন্দোলনরত শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে মেতে উঠে।
কলেজের এক শিক্ষার্থী বলেন, আমাদের কলেজের সব অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন, স্যারের বদলির মাধ্যমে সফল হয়েছে। আমরা এতদিন পরাধীন ছিলাম আজকে স্যারের বদলির মাধ্যমে স্বাধীনভাবে কলেজে চলাচল করতে পারবো। আমরা আশা করবো নতুন অধ্যক্ষ শিক্ষার্থী বান্ধব হবেন।

প্রসঙ্গত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান, আওয়ামী লীগের দোসর, শিক্ষকদের হয়রানি, প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের টাকা আত্মসাৎ, কলেজে নোংরা রাজনীতি প্রবেশ, সৎ ন্যায়বান শিক্ষকদের জোরপূর্বক বদলি সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ এনে চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষের পদত্যাগের দাবিতে কলেজের সামনে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা।
এ বিষয়ে গত ২২ সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয় এবং তদন্ত সাপেক্ষে অভিযোগ প্রমাণ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট