Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
অবশেষে ভারত বাংলাদেশ মাঠে গড়াল কানপুর টেস্ট। অবশেষে ভারত বাংলাদেশ মাঠে গড়াল কানপুর টেস্ট। – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

অবশেষে ভারত বাংলাদেশ মাঠে গড়াল কানপুর টেস্ট।

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৩৯ বার পড়া হয়েছে

অন্তরঃ দুই দিনের অপেক্ষার পর অবশেষে মাঠে গড়াল কানপুর টেস্ট। দ্বিতীয় দিনের খেলা পণ্ড হয়েছিল বৃষ্টিতে। আর তৃতীয় দিনটায় ভেজা আউটফিল্ডের কারণে খেলা মাঠে গড়ায়নি। অবশেষে চতুর্থ দিনের খেলা শুরু হলো একেবারে নির্ধারিত সময়ে। রোদেলা সকালে মাঠে নেমেছেন দুই বাংলাদেশি ব্যাটার মুমিনুল হক এবং মুশফিকুর রহিম। ভারতীয় গণমাধ্যম এবং আবহাওয়া বিষয়ক বিভিন্ন ওয়েবসাইট কিছুটা অন্তত স্বস্তির খবরই দিয়েছে পুরো দিনের জন্য। ওয়েদার ডটকম জানাচ্ছে, কানপুরে সোমবারে বৃষ্টির সম্ভাবনা মোটে ২৪ শতাংশ। যা গতকালের তুলনায় খানিকটা কম। বর্তমান সময়সূচি জানাচ্ছে, কানপুরে আজ পুরোদিন মিলিয়ে ৯৮ ওভারের খেলা হবে। তবে আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিনও। তাপমাত্রা ২৮ থেকে ৩১ ডিগ্রী পর্যন্ত আশা করা হচ্ছে। সারাদিনের দৃষ্টিসীমা ১০ থেকে ১১ কিলোমিটার পর্যন্ত থাকবে বলে ধারণা করা হচ্ছে, সেক্ষেত্রে খেলা শুরু হতে আলোকস্বল্পতার বাঁধা খুব একটা বড় ইস্যু হওয়ার কথা নয়। কানপুর টেস্টের প্রথম দিন বৃষ্টির জন্য খেলা দেরিতে শুরু হয়। এরপর প্রথম সেশন শেষে বিরতির পর কিছুক্ষণ খেলা হতে আলোকস্বল্পতায় ম্যাচ বন্ধ হয়ে যায়। পরে বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগেই শেষ হয়ে যায় খেলা। ফলে শুক্রবার গোটা দিনে মাত্র ৩৫ ওভার খেলা হয়েছে। ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান করেছিল বাংলাদেশ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট