Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

ফখরুলের বাসায় বিক্ষুব্ধ নেতাকর্মীদের ডিম নিক্ষেপ

  • প্রকাশিত: শনিবার, ১০ অক্টোবর, ২০২০
  • ৯৬৬ বার পড়া হয়েছে

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে বিক্ষোভ করেছে ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে দলীয় মনোনয়ন বঞ্চিতদের সমর্থকরা।

শনিবার (১০ অক্টোবর) বিকালে রাজধানীর উত্তরায় বিএনপি মহাসচিবের বাসার সামনে কয়েকশ নেতাকর্মী জড়ো হয়ে এ বিক্ষোভ করেন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাসায় অবস্থান করছিলেন।

জানা গেছে, ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে এ আসনের অপরাপর সাত প্রার্থীর কর্মী-সমর্থকরা বিক্ষোভে অংশ নেন। দুপুরের পর থেকে তারা বিএনপি মহাসচিবের বাসার সামনে অবস্থান নিয়ে এস এম জাহাঙ্গীরের বিরুদ্ধে স্লোগান দেন। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন লক্ষ্য করে শতাধিক ডিম ছুঁড়ে মারেন।

ঢাকা-১৮ আসনের উপনির্বাচনে ৯ জন বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। তাদের মধ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি এস এম জাহাঙ্গীরকে মনোনয়ন দেয় বিএনপি। শুক্রবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ প্রার্থীতা ঘোষণা করেন।

এর আগে গত ১২ সেপ্টেম্বর ওই আসনে ৯ প্রার্থীর সাক্ষাৎকার নেয়ার দিনে এস এম জাহাঙ্গীর ও অপর মনোনয়ন প্রত্যাশী এম কফিল উদ্দিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ১৭ নেতাকর্মী আহত হন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য এস এম জাহাঙ্গীরকে দায়ী করে অপরাপর সাতজন মনোনয়ন প্রত্যাশী লিখিতভাবে বিএনপির হাইকমাণ্ডে অভিযোগ করেন।

মির্জা ফখরুলের বাসায় ডিম ছোড়ার বিষয়ে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেন, এ ঘটনায় মহাসচিব খুব মর্মাহত হয়েছেন। নেতাকর্মীদের কিছু বলার থাকলে দলীয় কার্যালয়ে গিয়ে বলতে পারতেন। তিনি একটি ভাড়া বাসায় থাকেন। সেখানে এ ধরনের ঘটনা অনাকাঙ্ক্ষিত।

এ ব্যাপারে কফিল উদ্দিন আহমেদ বলেন, আমি জানি না কারা সেখানে বিক্ষোভ করেছে। কারা ডিম-পাথর ছুঁড়েছে। আমি আমার ফ্যাক্টরিতে গেছিলাম। তখন মহাসচিব আমাকে ফোন করেছিলেন। আমি বলেছি, এ বিষয়ে আমি কিছুই জানি না।

আরেক মনোনয়ন প্রত্যাশী বাহাউদ্দিন সাদীও এ বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা অপ্রত্যাশিত। যদি কারো মধ্যে রাগ-ক্ষোভ থাকে তাহলে দলীয় ফোরামে আলোচনা করতে পারতেন। কিন্তু মহাসচিবের বাসায় এ ধরনের ঘটনা খুবই দুঃখজনক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট