শাহাদাত হোসেন মুন্সীঃ মাহে রবিউল আউয়াল সিরাতুন্নবী সাঃ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া পৌরসভার উদ্দোগে কচুয়া ঈদগাহ মাঠে এক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। ২৩ সেপ্টেম্বর রাত ৯ টায় প্রধান আলোচক হিসাবে তাফসির পেশ করেন বাংলাদেশ মুফাস্সিরিন পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি হাজীগঞ্জ কামিল মাদ্রাসার মুহাদ্দিস চাঁদপুর কচুয়া-১ আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবু নসর আশ্রাফি।বেলা ২টা থেকে কুরআন তিলায়াত, হামদ, নাত, নাটিকা পরিবেশনার মাধ্যমে তাফসির মাহফিল প্রণবন্ত করে তুলে চাঁদপুরের ঐতিহ্যবাহি ছাত্র শিবির পরিচালিত সুনিপুন শিল্পগোষ্ঠী। পৌর আমির মাওলানা আমিরুল ইসলাম মীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াত চাঁদপুর জেলা সেক্রেটারি এড.মাসুদুল ইসলাম বুলবুল,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কচুয়া জামায়াতের সাবেক আমির মাওলানা হারুনর রশিদ খন্দকার, বর্তমান আমির এড. আবু তাহের মেজবা, নায়েবে আমির মাষ্টার সিরাজুল ইসলাম,জামায়াত কচুয়া উপজেলা সেক্রেটারি মাওলানা মোঃ আলী,মাওলানা শাহ মোঃ জাকির উল্যাহ শাজুলী, আঃ কুদ্দুস মিয়াজী, বিএনপি সভাপতি হুমায়ুন কবির প্রধান। প্রমুখ। মাহফিলে বৈষম্য বিরোধী আন্দোলন শহিদদের ও আহতদের জন্য দোয়া করা হয়।