Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের কচুয়া আগমনে ব্যাপক সোডাউন।। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের কচুয়া আগমনে ব্যাপক সোডাউন।। – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহছানুল হক মিলনের কচুয়া আগমনে ব্যাপক সোডাউন।।

  • প্রকাশিত: শনিবার, ৩১ আগস্ট, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

শাহাদাত হোসেন মুন্সী,কচুয়াঃ
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ.ন.ম এহছানুল হক মিলনের কচুয়ায় আগমন ও বিএনপির মহা সমাবেশ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে । ৩১ আগস্ট শনিবার দুপুর ২টায় পৌরসভায় হযরত শাহ নেয়ামতশাহ উচ্চ বিদ্যালয় মাঠে সমাবেশ সফল করতে সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে।

সমাবেশে উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারারম্যান জাহাঙ্গীর আলম ফারুকীর পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলন এবং বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বিএনপি কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও মহিলা দলের সহ-সভাপতি নাজমুন নাহার বেবী ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সমাবেশকে সফল করতে উপজেলার প্রতিটি গ্রাম থেকে নেতাকর্মী সমর্থকগনকে এ সমাবেশে যোগদান করার নির্দেশনা প্রদান করা হয়েছে।সমাবেশ সফল করতে দফায় দফায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। তাছাড়া হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মান ও সাউন্ড সিস্টেমের কাজ সম্পন্ন হয়েছে।গতকাল মহাসমাবেশ সফল করার জন্য প্রস্তুতিমূলক সভায় পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন,উপজেলা বিএনপির সভাপতি খাইরুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির সহ সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম মালেক,জেলা বিএনপির সদস্য শাহজালাল প্রধান, বিএনপি নেতা সারফিন হোসাইন,পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পাটওয়ারী (সেলিম),সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সভাপতি হাবীবুনন্নবী সুমন,পৌর যুবদলের সভাপতি সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক কাজী ফরহাদ,যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল হাসান সেলিম,আশ্রাফপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইমাম হোসেন,গোহট দক্ষিন ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মজুমদার, কাদলা ইউনিয়ন বিএনপির সভাপতি রফিকুল ইসলাম মাস্টার,পশ্চিম সহদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি পারভেজুর রহমান নবী, যুগ্ম সাধারণ সম্পাদক হান্নান মিয়া প্রধান, পালাখাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির লিটন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মাসুদ,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সাধারণ সম্পাদক সাইফুল পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল,পৌর ছাত্রদলের সভাপতি শরিফুল ইসলাম জাহিদ, পৌর শ্রমিক সাধারণ সম্পাদক মিলন প্রধানসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট