Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
আবারো কচুয়ায় পুলিশের গায়েবী মামলা।।আসামী ১২০০ আবারো কচুয়ায় পুলিশের গায়েবী মামলা।।আসামী ১২০০ – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

আবারো কচুয়ায় পুলিশের গায়েবী মামলা।।আসামী ১২০০

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

মোঃ আনোয়ার হোসেন (রাজ):

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়’ ৫ আগস্ট চাঁদপুরের কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার (৫১) নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।সোমবার (২৬ আগস্ট) বিকেলে এসআই মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে থানায় ওই মামলা দায়ের করেন। এতে অজ্ঞাত ১ হাজার থেকে’ ১ হাজার ২০০ জনকে আসামি করা হয়েছে। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা গেছে, ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর ওই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বিক্ষুব্ধ জনতা কচুয়া থানায় হামলা চালায়। এ সময় থানার ওসিসহ অন্যরা পালিয়ে যাওয়ার সময় এসআই মামুনুর রশিদকে ৩০ থেকে ৪০ জন লাঠি দিয়ে পিটিয়ে পাশের বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মাঠে নিয়ে আধামরা করে ফেলে যায়। পরে সেখান থেকে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে কচুয়া সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে লাশের সুরতহাল ও ময়নাতদন্ত শেষে কুমিল্লার দেবীদ্বার আবদুল্লাহপুরে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

ওসি মিজানুর বলেন, মামুনুরকে হত্যার ঘটনায় রোববার বিকেলে কচুয়া থানার এসআই মো. দেলোয়ার হোসেন একটি মামলা করেছেন।মামলার বিবরণ’ থেকে পুলিশ জানায়, মামুনুরকে হত্যার পাশাপাশি একদল জনতা লাঠিসোঁটা ও দেশি অস্ত্রশস্ত্র নিয়ে থানায় আক্রমণ করে। এ সময় থানার গাড়ি ভাঙচুর, অস্ত্র–গুলি ও মুঠোফোন লুট করা হয়। যার ক্ষতির পরিমাণ ১৫ লাখ টাকা।মামুনুরের স্ত্রী হাসিনা মমতাজ বলেন, আমার স্বামী কেমন ছিল, সবাই জানেন। আমি স্বামী হত্যার বিচার চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট