Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর সদরের আয়োজনে সাঈদী (রহঃ) স্বরণে দোয়া বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর সদরের আয়োজনে সাঈদী (রহঃ) স্বরণে দোয়া – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:০৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর সদরের আয়োজনে সাঈদী (রহঃ) স্বরণে দোয়া

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২৭১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর সদরের আয়োজনে তাফসীর জগতের সম্রাট, বিশ্ব বরেণ্য মুফাচ্ছিরে কুরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (রহঃ) ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শহীদদের স্বরণে বুধবার (১৪ আগস্ট) বিকেল ৩টায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দোয়াগীর হিসেবে দোয়া ও আলোচনা করেন ইসলামপুর গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা মোঃ অলিউল্লাহ। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন চাঁদপুর জেলা শাখার সভাপতি মুহাদ্দিস আলহাজ্ব হজরত মাওলানা মোহাম্মদ নুরুজ্জামান, জেলা সেক্রেটারী ও সাদ্রা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর মাহমুদ, সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা সালাউদ্দিন চাঁদপুরী, সদল উপজেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম চাঁদপুরী, সেক্রেটারী মাওলানা আহমাদুল্লাহ চাঁদপুরী, আলহাজ্ব মাওলানা শাহজাহান সিরাজী, চাঁদপুর সদর উপজেলা জামাতে ইসলামীর আমির আফসার উদ্দিন মিয়াজীসহ সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার দায়িত্বশীলগন আলোচনা করেন। দোয়া ও মাহফিল পরিচালনা করেন মাওলানা মোজাম্মেল হোসেন আনছারী। আলোচকেরা বলেন আঘাত প্রাপ্ত হয়েও আল্লাহর নবী বলেছিলেন আল্লাহ এরা আমারই বংশধর এরা আমারে বুঝেনা মনে করেছে আমি ওদের মত সাধারণ মানুষ। এদেরকে যদি ধ্বংস করেদেন তাহলে আমি কাদের কাছে ইসলামের দাওয়াত পৌছাবো। এদের হেদায়েত দান করুন। তারা বলেন, আমাদেরকে মহান আল্লাহর পথে চলতে হবে। রাসুল (সঃ) এর জীবনী অনুস্বরণ করতে হবে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী কোর আনের দাওয়াত দেওয়ার কারণে দীর্ঘ ১৩ বছর আয়না ঘরে থাকতে হয়েছে। অনেক আলেম তার পক্ষে কথা বলায় চাকরি হারাতে হয়েছে। আমরা প্রতিশোধ নয়। বরং ইসলামের শান্তির দাওয়াত সকলের কাছে পৌছে দিয়ে দিতে চাই।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট