Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কচুয়ায় রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত  কচুয়ায় রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত  – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

কচুয়ায় রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে জামায়াত ইসলামের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫
  • ৯৪ বার পড়া হয়েছে
oppo_0

ইসমাইল হোসেন বিপ্লবঃ উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ কচুয়া বিশ্ব রোডে রাজমহল চাইনিজ রেস্টুরেন্ট মিলনায়তনে এ ইফতার মাহফিল হয়।
উপজেলা জামায়াতে ইসলামী আমীর এডভোকেট আবু তাহের মেসবাহের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মাওলানা মোহাম্মদ আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সাধারন সম্পাদক মুহাদ্দিস আবু নছর আশরাফী,উপজেলা নায়েবে আমীর মাষ্টার সিরাজুল ইসলাম,উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র জেলা বিএনপির ভাইস প্রেসিডেন্ট  হুমায়ুন কবির প্রধান,সদস্য সচিব ও জেলা বিএনপির সদস্য মঞ্জুর আহমেদ সেলিম,উপজেলা খেলাফত মজলিসের সেক্রেটারী মাওলানা শামসুল আলম,উপজেল্ ইসলামী আন্দোলনের সভাপতি মুফতি মোজাম্মেল হক,কুমিল্লা  অঞ্চল জামায়াত নেতা ও ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা শাহাদাত হোসেন প্রমুখ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মাওলানা হারুনুর রশিদ,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,সাবেক সভাপতি আবুল হোসেন,সাধারন সম্পাদক এমদাদ উল্যাহ প্রমুখ। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলাম কচুয়া উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ,বিএনপি,অন্যান্য সংগঠন,ব্যবসায়ী ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি: কচুয়ায় জামায়াতে ইসলামীর উদ্যোগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল।

কচুয়ার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল মালেক আর বেচআতাউল করিম,কচুয়া ॥
কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সিনিয়র শিক্ষক মোহাম্মদ আব্দুল মালেক আর বেচেঁ নেই (ইন্নালি…রাজিউন)। তিনি বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কচুয়ার নিজ বাসায় মারা যান। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার ৭টার দিকে তার নিজ বাড়ি উপজেলার সফিবাদ গ্রাম থেকে মসজিদে মুসল্লিদের ইফতার করিয়ে কচুয়ায় বাসায় ফেরার পথে দোয়াটি সরকার বাড়ির সামনে সিএনজি থেকে মোবাইলে কথা বলতে গিয়ে আকস্মিক ভাবে মাথা ঘুরে পরে যায়। এসময় তার মাথা,হাটু ও হাতে ফুলা জখম হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে কচুয়ার বাসায় বৃহস্পতিবার দুপুরে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর। তিনি স্ত্রী,২ ছেলে ও ১ মেয়েসহ বহুগুনগাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর জানাযা শেষে মরহুমের লাশ সফিবাদ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কর্মস্থল তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষিকা,কর্মচারী,বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরহুমের মৃত্যুতে তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের পাটওয়ারী,সহাকারী প্রধান শিক্ষক মামুনুর রশিদ সহ শিক্ষক ও অভিভাবকবৃন্দ শোকহত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট