Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থার ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ৯৭ বার পড়া হয়েছে

ইসমাইল হোসেন বিপ্লবঃ
“ভালোবাসায় বিলাও ধর্ম, মানবতা জাত ও কর্ম” এই স্লোগানে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশুর বয়স্ক ও অসহায় গরিব মানুষের জন্য কাজ করে যাচ্ছে কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা। সোমবার বিকেলে পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজ প্রাঙ্গণে সংগঠনের উপদেষ্টা প্রবাসী মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর সার্বিক সহযোগিতায় সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া অসহায়,প্রতিবন্ধী,শিশু, বয়স্কদের সাথে ইফতার মাহফিল ও ঈদ সম্মানি প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রিজন পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য মাওলানা লোকমান গাজীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাহিদ ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পালাখাল রোস্তম আলী ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, সহকারী অধ্যাপক ইকবাল আহমেদ মিঠু,মো.দেলোয়ার হোসেন,বিশিষ্ট সমাজসেবক হারুনুর রশিদ,সংগঠনের উপদেষ্টা মোঃ বিল্লাল হোসেন, সামাজিক সংগঠক জাহাঙ্গীর হোসেন সুমন, সংগঠনের সাধারণ সম্পাদক অজিৎ সাহ,যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভি প্রমুখ। এসময় সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
টেলি কনফারেন্সে সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন মিয়াজীর বলেন,আমরা সমাজের সকলকে নিয়ে এক সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে চাই। সেই লক্ষ্যে সমাজের শারীরিক ও মানসিক পিছিয়ে পড়া শিশু ও প্রতিবন্ধী পরিবারের মাঝে ঈদ সম্মানি প্রদান করা হয়েছে। এই ঈদ সবার জন্য আরো মঙ্গলময় এবং আনন্দে কাটুক এই আশা রাখি। সমাজের যারা বিত্তবান আছেন, তারা এগিয়ে এলে আমাদের সমাজে কষ্ট ও অভাব কমে যাবে।
তিনি আরো বলেন,অসহায়,গরিব ও সমাজের শারীরিক ও মানসিকভাবে পিছিয়ে পড়া শিশু ও বয়স্কদের সাথে আজকে ইফতার করা হয়েছে।
আপনার সকলে আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন এলাকার অসহায়, গরিব , দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে থেকে সব সময় কাজ করে যেতে পারি ইনশাল্লাহ।

ছবি: কচুয়ার রেড রিলেশন যুব সমাজকল্যাণ সংস্থা উদ্যোগে ঈদ সম্মানি প্রদান ও ইফতার মাহফিল ‌।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট