Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
প্রয়োজনে পদত্যাগ করবঃ জেলেনেস্কি প্রয়োজনে পদত্যাগ করবঃ জেলেনেস্কি – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

প্রয়োজনে পদত্যাগ করবঃ জেলেনেস্কি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ ইউক্রেনে শান্তি বা সামরিক জোট ন্যাটোতে দেশটির যোগদানের জন্য দরকার হলে প্রেসিডেন্ট পদও ছেড়ে দেবেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ২৩ ফেব্রুয়ারি  রোববার এ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় জেলেনস্কিকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে কী নিশ্চয়তা চান তিনি? আর শান্তির জন্য যদি প্রেসিডেন্ট পদ থেকে তাঁকে সরে যেতে বলা হয়, তাহলে তিনি কি তা করবেন? এ প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘হ্যা, আমি এতে খুশিই থাকব। যদি এটা ইউক্রেনের শান্তি বয়ে আনে, তাহলে আমি খুশি মনেই মেনে নেব।’ 

ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আপনি যদি চান আমি চেয়ার ছেড়ে দিই, তবে আমি এটি করতে প্রস্তুত। এটি আমি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ পাওয়ার বিনিময়েও করতে রাজি।’

এই মুহূর্তে ইউক্রেনের নিরাপত্তা নিয়েই বেশি ভাবছেন বলে জানান জেলেনস্কি।আলাপের শুরুতেই ইউক্রেন ইস্যু নিয়ে ইউরোপীয় নেতাদের বৈঠকের ব্যাপারে কথা বলেন প্রেসিডেন্ট। তিনি বলেন, ইউরোপের নেতারাও নিরাপত্তা নিয়েই আগামীকাল সোমবার কথা বলবেন। তারা বছরের পর বছর ধরে কথা বলবেন না। তারা কথা বলবেন কয়েক সপ্তাহ। ইউরোপের মতো আমেরিকারও সহায়তা দরকার ইউক্রেনের।

এদিকে, এক রাতেই ইউক্রেনে আড়াই শতাধিক ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। তিন বছর আগে যুদ্ধ শুরুর পর থেকে একদিনে এটাই সর্বোচ্চ ড্রোন হামলার ঘটনা। আজ রোববার ইউক্রেনের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর তিন বছর পূর্ণ হওয়ার ঠিক আগে এই হামলা হলো।

রাশিয়ার ভয়াবহ এই হামলার ঘটনার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক বিবৃতি বলেছেন, ‘প্রতিদিন আমাদের জনগণ আকাশপথে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। পূর্ণ-পরিসরে যুদ্ধের তৃতীয় বার্ষিকীর প্রাক্কালে, রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে ২৬৭টি আক্রমণাত্মক ড্রোন উৎক্ষেপণ করেছে। ইরানি ড্রোন ইউক্রেনের শহর ও গ্রামে আঘাত হানা শুরু করার পর থেকে এটিই সবচেয়ে বড় হামলা।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট