Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনির উদ্যোগে কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনির উদ্যোগে কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনির উদ্যোগে কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১৬৫ বার পড়া হয়েছে

বিশিষ্ট শিক্ষানূরাগী রফিকুল ইসলাম রনির উদ্যোগে
কচুয়ায় ডিউ-এম-কেটি-২০ ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের বৃত্তি প্রদান ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত
এম. সাইফুল মিজান, কচুয়া \
ঢাকা বিশ্ববিদ্যালয় (ডিউ) এর মার্কেটিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ২০তম ব্যাচে কচুয়ার সরাইলকান্দি গ্রামের অধিবাসী রফিকুল ইসলাম রনির উদ্যোগে বেসরকারী পর্যায়ে বৃহৎ আকারে এই প্রথম বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, নগদ অনুদান ও গুণী ব্যাক্তিদের সংবর্ধনা দেয়া হয়েছে।
শুক্রবার সকালে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কলাকোপা ভূঁইয়া প্রজেক্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজক ও বিশিষ্ট শিক্ষানূরাগী মো. রফিকুল ইসলাম রনির সভাপতিত্বে ও ঢাবির সাবেক শিক্ষার্থী সাইফুল ইসলাম তালুকদার রনির পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঢাকা বিশ্বিবদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নোয়াখালী জেলার সিনিয়র এএসপি মো. নবীর হোসেন, দৈনিক অনুপমা ও দৈনিক চাঁদপুর জমিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ রকোনুজ্জামান রোকন, উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলাম, ঢাকা পিজি হাসপাতালের ইনচার্জ মো. সাজেদুল হাসান, উপজেলা বিএনপি’র সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক মহিউদ্দিন মজুমদার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, বিএনপি নেতা আব্দুল খালেক ও সাচার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন মোল্লা, কচুয়া প্রাথমিক শিক্ষক সমিতি সভাপতি মোতাহের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন পরীক্ষার কেন্দ্র সচিব মতলব দক্ষিণ উপজেলার লাক-শিবপুর ফিরোজা বেগম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোস্তাক আহমেদ, সাচার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. মাহবুব আলম ও পরীক্ষা নিয়ন্ত্রক মো. বাহাউদ্দিন ভূঁইয়াসহ আরো অনেকে।
উল্লেখ্য যে, এর আগে গত শুক্রবার কচুয়ার কলাকোপা ভূঁইয়া প্রজেক্টের এশা-প্রিতুল সপ্রাবিতে বৃত্তি পরীক্ষায় উপজেলার ১ থেকে ৬ নং ইউনিয়নের ৮৪টি প্রাথমিক বিদ্যালয়ের ২০৩জন পরীক্ষার্থী অংশগ্রহন করে। তাদের মাঝে টেলেন্টফুল ১৬ জন ও ২৪ জন সাধারণ গ্রেডসহ সকলকে সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে অতিথিগণ বক্তব্যে বলেন যে দেশে গুনীদের সম্মান করা হয় না সে দেশে গুনীরা জন্মায় না। কচুয়া রফিকুল ইসলাম রনি প্রমান করেছেন রাজনীতি না করেও সমাজসেবা করা যায়। অনুষ্ঠানে সমাজ সেবা অফিসার নাহিদ ইসলাম কচুয়ায় একটি প্রতিবন্ধি স্কুল স্থাপন ও অন্যান্যদের মাঝে আগামীতে পুরু কচুয়া ব্যাপী বৃত্তি আয়োজন করার জোর দাবী তুলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট