Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
ঘুমানোর আগে অন্যকে ক্ষমা করার অভ্যাস করতে হবে-ডাঃশফিকুর রহমান ঘুমানোর আগে অন্যকে ক্ষমা করার অভ্যাস করতে হবে-ডাঃশফিকুর রহমান – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

ঘুমানোর আগে অন্যকে ক্ষমা করার অভ্যাস করতে হবে-ডাঃশফিকুর রহমান

  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

দিগন্ত ডেস্কঃ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, গোটা জাতি বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার। জামায়াত ইসলামীও একটি বৈষম্যহীন সমাজ চায়। তবে জামায়াতের নেতা-কর্মীরা সাড়ে ১৫ বছর ধরে মজলুম ছিলেন। তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। বাংলার জমিনে জামায়াতে ইসলামী একমাত্র আল্লাহর দ্বীনের জন্য কাজ করে যাচ্ছে। কারো ছোটখাটো বিষয়কে বড় করে দেখা যাবে না। ঘুমানোর আগে অপরকে ক্ষমা করে দিয়ে ঘুমাতে হবে। বিদ্বেষমুক্ত অন্তরের অধিকারী হতে হবে।’

আজ রোববার বিকেলে নগরীর কাজিরদেউড়িস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী আয়োজিত সদস্য (রুকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, সহিহ্ নিয়ত নিয়ে আল্লাহর জন্য কাজ করতে হবে। দ্বীন বিজয়ী হবে আল্লাহর সাহায্যের মাধ্যমে। আমাদের বেশি বেশি কোরআন ও হাদিস পাঠ করতে হবে। নবীর জীবনীর সবকিছু মানবজাতির জন্য অনুসরণীয়।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘কাউকে সন্তুষ্ট করতে কোনো কিছু করা যাবে না। যা কিছু করতে হবে সব হবে আল্লাহর জন্যে। মুমিনের সব কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। প্রত্যেক সদস্যকে বিচক্ষণতার অধিকারী হতে হবে। আল্লাহ ছাড়া কাউকে ভয় পাওয়া যাবে না। দ্বীনের সৌন্দর্য হচ্ছে সবার সঙ্গে সাম্য রক্ষা করা। তবে সাংগঠনিক শৃঙ্খলার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।’

রুকনদের পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, ‘বেশি বেশি আত্মসমালোচনা করতে হবে। আল্লাহর জন্য নিজেকে সোপর্দ করতে হবে। চিন্তা-চেতনা, আমল-আখলাক সবকিছুতে আল্লাহকে হাজির নাজির জানতে হবে। ইনসাফ অত্যন্ত কঠিন একটি বিষয়। জীবনের সর্বক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে। মানুষকে দ্বীনের জন্য উৎসাহিত করতে হবে।’

চট্টগ্রামকে ইসলামের প্রবেশদ্বার উলে­খ করে জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান বলেন, আগামী দিনে আমরা যেন এই চট্টগ্রাম থেকে ইসলামী বিপ্লবের সূচনা করতে পারি প্রত্যেক সদস্যদের ভূমিকা পালন করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট