Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
কচুয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মোশারফ হোসেন মিয়াজি কচুয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মোশারফ হোসেন মিয়াজি – নব দিগন্ত
  1. navodiganta@gmail.com : নব দিগন্ত : নব দিগন্ত
  2. live@www.navodiganta.com : news online : news online
  3. info@www.navodiganta.com : নব দিগন্ত :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "নব দিগন্ত" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা

কচুয়ায় চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি: মোশারফ হোসেন মিয়াজি

  • প্রকাশিত: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪
  • ৩০৬ বার পড়া হয়েছে

চাঁদপুরের কচুয়া উপজেলায় চাঁদাবাজি, ইয়াবা এবং মাদকের কোনো রাজত্ব চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি নেতা মোশারফ হোসেন মিয়াজি। কচুয়া উত্তর বাজার পল্টন মাঠে বিএনপির বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কচুয়ার মানুষ শান্তিপ্রিয়। আমরা সবাই মিলে কচুয়াকে শান্ত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত এই সভায় মোশারফ হোসেন মিয়াজি আরও বলেন, “কচুয়ায় কোনো সন্ত্রাসী বা চাঁদাবাজদের স্থান হবে না। বাস স্ট্যান্ড, সিএনজি স্ট্যান্ডসহ কোনো স্থানে অবৈধ বানিজ্য চলবে না। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে পাহারা দেওয়া হবে, এবং ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ করে দিতে হবে।”

এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি মো. হুমায়ুন কবির প্রধান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. মঞ্জুর আহমেদ সেলিমসহ আরও অনেক নেতৃবৃন্দ।

মোশারফ হোসেন মিয়াজি বলেন, “বিএনপি, জামায়াত এবং হেফাজতে ইসলাম ঐক্যবদ্ধভাবে কাজ করছে, এবং কোনো অশুভ শক্তি রাষ্ট্রের ক্ষমতায় আসতে পারবে না।”

সমাবেশ শেষে নবগঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট