Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Fri, 15 Aug 2025 05:21:01 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ।…..ড. ইউনুস https://www.navodiganta.com/?p=2410 https://www.navodiganta.com/?p=2410#respond Fri, 15 Aug 2025 05:21:01 +0000 https://www.navodiganta.com/?p=2410

আবারও অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে ক্ষমতা থেকে সরে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি বলেছেন- পাকিস্তান, চীনের মতো ভারতের সঙ্গেও ভালো সম্পর্ক রাখতে চায় বাংলাদেশ। বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে আছে নেপাল ও ভুটান। এতে ভারতের সেভেন সিস্টার্সও থাকতে পারে এবং বঙ্গোপসাগরের মাধ্যমে সুবিধা ভাগাভাগি করে নিতে পারে। সিঙ্গাপুরভিত্তিক সিএনএ টিভি চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। 

বুধবার (১৪ আগস্ট) দেয়া ওই সাক্ষাৎকারটি একুশে টেলিভিশনের অনলাইন পাঠকের জন্য তুলে ধরা হলো-

প্রশ্ন: প্রফেসর ইউনূস আমাদের সঙ্গে যোগ দেয়ার জন্য ধন্যবাদ। আজ আমরা এই সাক্ষাৎকার রেকর্ড করছি ১৩ই আগস্ট। অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের এক বছর আট দিন এবং আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হওয়ার এক বছর ও সাত দিন আজ। এছাড়াও আপনি ওই পদে শপথ নেয়ার এক বছর পাঁচ দিন আজ। ওই সময় আপনার সামনে কমপক্ষে চারটি খুব নির্দিষ্ট লক্ষ্য ছিল। আপনি কি সেই লক্ষ্যগুলো পূরণ করতে পেরেছেন?

উত্তর: আমরা এগিয়ে যাচ্ছি। এটি কখনও সম্পূর্ণরূপে শেষ হওয়ার কথা নয়। কিন্তু এটাকে সমাপ্তির দিকে নিয়ে যাচ্ছি আমরা। নিজেরা স্থির করা লক্ষ্যগুলো অর্জনের কাছাকাছি পৌঁছাচ্ছি। একটি লক্ষ্য ছিল সংস্কার- অনেক কিছু সংস্কারের প্রয়োজন। কারণ আমাদের রাজনৈতিক ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা ইত্যাদিসহ যেসব ব্যবস্থা পেয়েছি তার সবই ছিল জালিয়াতির, সব কিছুর ছিল অপব্যবহার, এবং শোষণ- যাতে একটি ফ্যাসিস্ট সরকার তৈরি হয়। ওই সরকার এই সুযোগ নিয়েছে। পুরো বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করেছে। বাংলাদেশের সমাজকে নষ্ট করেছে। যখন আমরা সরকারি দায়িত্ব নিলাম, তখন আমরা দেখেছি রিখটার স্কেলে ৯ মাত্রার একটি ভূমিকম্পের পর ক্ষতিগ্রস্ত দেশের মতো পরিস্থিতি, সবকিছু ধ্বংস করে দেয়া হয়েছে।প্রশ্ন: তাই যারা প্রাণ হারিয়েছেন তাদের বিষয়ে জবাবদিহিতা নিশ্চিত করা, অন্তত গত বছরের গণঅভ্যুত্থানে এবং সম্ভবত তার আগেও গণতান্ত্রিক সংস্কার, শৃঙ্খলা পুনরুদ্ধার, জবাবদিহিতা নিশ্চিত করবেন। পরিশেষে এই অন্তর্বর্তীকালীন সরকারের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে নিশ্চিত করবেন যে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। সেটা আপনি পরবর্তী সরকারের হাতে দিয়ে যাবেন?উত্তর: আমাদের অঙ্গীকার ছিল এই গণঅভ্যুত্থানের সময় জনগণের কাঙ্ক্ষিত সংস্কার, গণঅভ্যুত্থানের সময় তারা জাতির প্রতি যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা নিশ্চিত করা। তাদেরকে এই তিনটি শ্রেণিতে ভাগ করা হয়েছে। তা হলো সংস্কার, বিচার এবং নির্বাচন। প্রশ্ন: অবশ্যই এটা কঠিন কাজ। সম্ভবত এ জন্যই অর্ডার সম্ভবত অতটা গুরুত্বপূর্ণ নয়। কেউ অনির্দিষ্টকালের জন্য তর্ক করতে পারে যে কোনটি বেশি গুরুত্বপূর্ণ-  প্রথমে নির্বাচন, তারপরে সংস্কার। প্রথমে সংস্কার, তারপরে নির্বাচন। সম্ভবত এটিই একটি কারণ যার জন্য বিভিন্ন পক্ষের মধ্যে তাৎক্ষণিক অগ্রগতির অভাব রয়েছে, যারা আপনার সরকারে অবদান রাখছে নির্বাচন কখন হবে এবং আপনি কী ধরনের নির্বাচন চান সে বিষয়ে এক ধরনের ঐক্যে পৌঁছাতে।

উত্তর: একবার ভাবুন তো, যদি আমরা নির্বাচন দিয়ে শুরু করি তাহলে আমাদের সংস্কারের প্রয়োজন নেই, বিচারের প্রয়োজন নেই। কারণ আমাদের পক্ষ থেকে নির্বাচন হলে সবকিছু শেষ হয়ে যাবে। তাহলে সবকিছু নির্বাচিতদের হাতে চলে যাবে। কল্পনা করুন, অন্য দুটি কাজ না করেই আপনার নির্বাচন হয়েছে। তারপর আপনি আবার সেই পুরনো সমস্যায় ফিরে যাবেন।

প্রশ্ন: আপনি এটাকে ফ্যাসিবাদী শাসনব্যবস্থা বলছেন।
উত্তর: হ্যাঁ, অবশ্যই। প্রশ্ন: এটা কোন দিক দিয়ে ফ্যাসিবাদ? এটা কি ফ্যাসিবাদী ছিল?

উত্তর: এটি একটি ফ্যাসিবাদ। কারণ এটি কোনও আইনের শাসন তৈরি করে না।প্রশ্ন: যখন সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেলেন তখন তাকে আপনি একটা দানব বলেছেন। উত্তর: যদি আপনার কাছে এক্ষেত্রে আরও শক্তিশালী কোনো শব্দ থাকতো তাহলে আমি সেটাই ব্যবহার করতাম। (এর কারণ) তিনি রাস্তায় খুব কাছ থেকে মানুষ হত্যা করেছেন। প্রশ্ন: সাবেক (ওই) প্রধানমন্ত্রীর কী হয়েছে, তা দেখা যাক। গত বছরের ৫ আগস্ট তিনি ভারতে পালিয়ে যান। শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য আপনি ভারতের কাছে মৌখিক আবেদন করেছেন। কিন্তু ভারত তাকে ফেরত দেয়নি। আমার মনে হয় আপনি স্পষ্টভাবে বলেছেন যে, ভারত তাকে আতিথেয়তা দেবে কিনা, সেটা আপনার চিন্তার বিষয় নয়। কিন্তু আপনি চান ভারত যেন তার বার্তা প্রচারের জন্য তার বর্তমান অবস্থানকে ব্যবহার করা বন্ধ করে দেয়। কিন্তু সেটা হচ্ছে না, তাই না?

উত্তর: আপনি আমার কথাকে ঠিকভাবেই উদ্ধৃত করেছেন। আমি ঠিক এটাই বলেছি। হাসিনাকে ভারত থেকে বের করে দেয়ার জন্য আমরা কোনও যুদ্ধে জড়াবো না। আমরা (ভারতকে) বলেছি যে, তোমরা তাকে রাখতে পারো। আমাদের বিচার চলবে। বিচারই তার ভাগ্য নির্ধারণ করবে। কিন্তু ইতিমধ্যে বাংলাদেশকে অস্থিতিশীল করার কোনও সুযোগ দেয়া উচিত নয়।

প্রশ্ন: ভারতের সাথে সম্পর্কের বিষয়ে আমার মনে হয় আপনি বলেছেন যে, বাংলাদেশের মানচিত্র না আঁকলে ভারতের মানচিত্র আঁকতে পারবেন না। আসলে, প্রতিটি (দেশ) একে অপরকে তার অস্তিত্বের মাধ্যমে সংজ্ঞায়িত করে। আপনার ভাষায়, দেশ দুটি গভীরভাবে একত্রিত।

উত্তর: অবশ্যই। আমি এটা লাখ লাখ বার বলেছি।

প্রশ্ন: আমার দিক থেকে নয়, সমালোচনা আছে যে- অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্কের তুলনায় পিছিয়ে গেছে ভারতের সম্পর্ক।

উত্তর: কোনটা কী, তা কীভাবে পরিমাপ করব তা আমি জানি না। তবে অবশ্যই আমাদের ভালো সম্পর্ক আছে। পাকিস্তান, চীনও ভারতের সাথে ভালো সম্পর্ক রাখতে চায়। আমরা কখনও বলিনি যে, আমরা ভালো সম্পর্ক রাখতে চাই না। শুধু বলছি সমস্যাগুলো কী? আমরা এমনকি ব্যাখ্যা করতে থাকি যে, বাংলাদেশের অর্থনীতি এত বিস্তৃত অর্থনীতি যা আমরা গড়ে তুলতে পারি। কারণ আমরা নেপাল এবং ভুটানকে এই অর্থনৈতিক অঞ্চলে আনতে পারি এবং ভারতের সেভেন সিস্টার্স বা সাতটি রাজ্যও এই অর্থনৈতিক অঞ্চলে থাকতে পারে। কারণ আমরা বঙ্গোপসাগরের মাধ্যমে একই সুবিধা ভাগ করে নিতে পারি।

প্রশ্ন: যদি আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হয় তাহলে এখন আগস্ট মাস। চার মাস, দুই মাস, ছয় মাস, ধরে নিচ্ছি প্রচারণার জন্য সময় আলাদা করা হয়েছে। এতে সক্রিয় শাসনব্যবস্থা থেকে সময় নিয়ে নেবে। এই বাকি সময় এবং আপনি খুব স্পষ্ট করে বলেছেন, একটি বৈধ নির্বাচিত সরকার আসার পরে আপনি আর থাকতে চান না।

উত্তর: এটা বৈধ নির্বাচন হওয়াই ভালো। অন্যথায়, নির্বাচন করার কোনো মজা নেই। তাই যদি আপনি কিছু ভুল করেন, তাহলে তাকে নির্বাচন বলা উচিত নয়।

প্রশ্ন: এই প্রতিষ্ঠানগুলো যখন নতুন সরকার নির্বাচন করবে, তখন সেই সরকার টেকসই হবে কিনা তা নিশ্চিত করার জন্য আপনি কি পর্যাপ্ত সংস্কার করেছেন?

উত্তর: আমি আপনাকে নিশ্চিত করতে পারছি না যে এটাই রাজনীতি, এটা কীভাবে হবে। এটাই রাজনীতিবিদদের কাজ। আমার কাজ হলো একটি শালীন, গ্রহণযোগ্য, পরিষ্কার, উপভোগ্য নির্বাচন নিশ্চিত করা। যারা ভোটার তারা সবাই তাদের ভোট দিতে পারেন। কারণ আমাদের ভোটাররা গত ১৫ বছর ধরে ভোট দিতে পারেননি।

প্রশ্ন: আপনি এটাকে একটা সুন্দর নির্বাচন বলছেন।

উত্তর: অবশ্যই সুন্দর নির্বাচন। সবাই এতে অংশগ্রহণ করছে। আমি বলেছি এটি একটি মেলার মতো হওয়া উচিত। একটি গ্রামীণ মেলা। তাতে মজা করুন এবং নির্বাচন করুন। এতে কোনও ধরনের উত্তেজনা বা টেনশন থাকবে না।

প্রশ্ন: আমার মনে হচ্ছে আমি এখানে আপনার সঙ্গে চিটিং করছি। এটা শেষ প্রশ্ন নয়। আরও একটি প্রশ্ন আছে। আমার ধারণা, এক বছর পাঁচ দিন ধরে যে কোনও নেতার জন্য, যাদেরকে বিভিন্ন ধরনের কাজ সম্পন্ন করতে হবে, তাদের জন্য এটি খুব কঠিন কাজ। তখন থেকে এখন পর্যন্ত আপনার আকাঙ্ক্ষার কি পরিবর্তন হয়েছে। আপনি কি করতে পারবেন বলে ভেবেছিলেন? এবং এখন আপনি বুঝতে পারছেন যে হয়তো অতিরিক্ত বিষয় ছিল এসব, ধরে নিচ্ছি যে কিছু পরিবর্তন হয়েছে।

উত্তর: আমার আর কোনো বিকল্প ছিল না। শুরুতে, যখন আমাকে দায়িত্ব নিতে এবং সরকার গঠন করতে বলা হয়, তখন আমি বাংলাদেশ থেকে দূরে ছিলাম। আমি জানতাম কী ঘটছে, কিন্তু আমার সাথে এমন কিছু ঘটবে বলে আমি আশা করিনি। ছাত্ররা আমাকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানাচ্ছিল। আমি তৎক্ষণাৎ না বলেছি। আমি মনে করি এইভাবে আমি এই পদটি গ্রহণ করতে পারব না। তৃতীয় দিনে তারা আমার কাছে অনুনয় করে বলে এত রক্তপাত হয়েছে, এত ত্যাগ স্বীকার করা হয়েছে। আপনি দেশ থেকে দূরে আছেন। আপনি নিজের জীবন উপভোগ করছেন। আপনাকে আমাদের দরকার। আর আপনি বলছেন না। তাদের এই কথা আমাকে এমনভাবে অনুভূতিতে আঘাত করেছে যে, আমি বলি ঠিক আছে, আমি রাজি। আমি দায়িত্ব গ্রহণ করবো। তাদের এত ত্যাগ স্বীকার করার পর আমারও নিজের কিছু করা উচিত।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2410 0
চাঁদপুর কচুয়ায় পেশাজীবী ফোরামের কমিটি গঠন https://www.navodiganta.com/?p=2406 https://www.navodiganta.com/?p=2406#respond Thu, 14 Aug 2025 12:42:30 +0000 https://www.navodiganta.com/?p=2406 কচুয়া প্রতিনিধিঃ কচুয়া বিশ্বরোডে রাজমহল হোটেলে কচুয়া পৌর জামায়াত ইসলামের উদ্যোগে পেশাজীবীদের নিয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। ১৩ আগস্ট বুধবার সন্ধ্যার পর কচুয়া রাজমহল হোটেলে পেশাজীবীদের অনুষ্ঠান আয়োজন করা হয়।পৌর জামায়াতের সেক্রেটারি মনির হোসাইন সাইদের পরিচালনায় সভাপতিত্ব করেন, জামায়াতের পৌর আমির মাওলানা অধ্যক্ষ শাহ মোহম্মদ জাকির উল্যাহ শাজুলী। পেশাজীবীদের আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা পেশাজীবী ফোরামের সভাপতি প্রফেসর ইব্রাহিম খলিল।অনুষ্ঠানে বিভিন্ন পেশাজীবিদের নতুন বছরের কমিটি গঠন করা হয়। সম্মিলিত পেশাজীবী ফোরামের সভাপতি অল্পতে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই, ডাক্তার পেশাজীবীদের সভাপতি ডাক্তার শেফায়েত হোসেন মানিক, সাংবাদিক ফোরামের সভাপতি নব দিগন্ত সম্পাদক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী, শিক্ষক পেশাজীবী ফোরামের সভাপতি প্রফেসর সিরাজুল ইসলাম প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2406 0
মার্কিন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট পেশ:বাংলাদেশ নিয়ে সন্তোষ https://www.navodiganta.com/?p=2403 https://www.navodiganta.com/?p=2403#respond Wed, 13 Aug 2025 03:25:42 +0000 https://www.navodiganta.com/?p=2403 আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি বছরের ন্যায় বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে এবারও মানবাধিকার রিপোর্ট প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় মঙ্গলবার (১২ আগস্ট) রাতে এ রিপোর্ট প্রকাশ করা হয়। বলা হয়, ২০২৪ সালে টানা কয়েক সপ্তাহ ধরে ছাত্র বিক্ষোভ এবং পুলিশ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের সঙ্গে সংঘর্ষে শত শত মানুষ নিহত হয়েছে। এসব ঘটনার পর ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপরে আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে।

এতে আরও বলা হয়, মানবাধিকার সংস্থা এবং গণমাধ্যমের প্রতিবেদনে জুলাই এবং আগস্ট মাসে সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দ্বারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলি নথিভুক্ত করা হয়েছে। অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সঙ্গে কাজ করেছে এবং অপরাধীদের জবাবদিহি করার জন্য তার সাধারণ বিচার ব্যবস্থা এবং বাংলাদেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল উভয়কেই ব্যবহার করেছের্কিন মানবাধিকার রিপোর্টে বলা হয়, অতীতের সরকারের সময়ে নির্বিচারে বা বেআইনি হত্যাকাণ্ড, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার বা আটক, মত প্রকাশের স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতার ওপর গুরুতর বিধিনিষেধ, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা বা সহিংসতার হুমকি, সাংবাদিকদের অন্যায্য গ্রেপ্তার বা বিচার, এবং সেন্সরশিপ, শ্রমিকদের সংগঠনের স্বাধীনতার ওপর উল্লেখযোগ্য বিধিনিষেধ; শ্রমিক কর্মী বা ইউনিয়ন সদস্যদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি; এবং সবচেয়ে খারাপ ধরণের শিশুশ্রমের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

আওয়ামী লীগ সরকারের অধীনে মানবাধিকার লঙ্ঘনের অসংখ্য প্রতিবেদন ছিল, তবে মানবাধিকার লঙ্ঘনকারী কর্মকর্তা বা নিরাপত্তা বাহিনীর সদস্যদের শনাক্ত এবং শাস্তি দেয়ার জন্য খুব কমই বিশ্বাসযোগ্য পদক্ষেপ নিয়েছিল। বর্তমান অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে পূর্ববর্তী সরকারের এমপি-মন্ত্রীসহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2403 0
প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ https://www.navodiganta.com/?p=2400 https://www.navodiganta.com/?p=2400#respond Tue, 12 Aug 2025 17:14:33 +0000 https://www.navodiganta.com/?p=2400 চাঁদপুর প্রতিনিধি : ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবী জানান সংগঠনের চাঁদপুর জেলা ও উপজেলা শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবী নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. ওমর ফারুক।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়। ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেয়া।

সেই ভিত গড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে সমতার সমাজ গড়বো? শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। তাই বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।

ইতোমধ্যে জারিকৃত পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানাচ্ছি।

আগামী ২০ আগস্টের মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত না হয়, এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. শাহ আলম মুন্সী, কচুয়া উপজেলা সভাপতি শাহ্ মো. জাকির উল্লাহ, সম্পাদক মোহাম্মদ আলী, মতলব উত্তর সম্পাদক এসকে শহীদ, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহমেদ বাদল, সম্পাদক মোস্তফা কামাল, ফরিদগঞ্জ সভাপতি রেজাউল করিম মাসুদ, সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাইমচর সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক হাফিজুর রহমান।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2400 0
চাঁদপুরের কচুয়ায় বিএনপি’র পথসভা জামায়াতের গণ মিছিল সমাবেশ https://www.navodiganta.com/?p=2396 https://www.navodiganta.com/?p=2396#respond Tue, 05 Aug 2025 19:07:25 +0000 https://www.navodiganta.com/?p=2396
কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় যেখানে একদল আরেক দলের চেহারা দেখতে পারে না। ৫ আগস্ট ২০২৪ সালের এই দিনে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা  কে পতন ঘটায় ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে। ৫ আগস্ট কে ধারণ করে  মঙ্গলবার সকাল থেকে বিএনপি কচুয়া বিশ্ব রোডে পথসভা করে। এদিকে কচুয়া আল ফাতেহা মাদ্রাসা থেকে জামাতের বিক্ষোভ মিছিল শুরু হয়। হাজার হাজার নেতাকর্মীর  স্লোগানে স্লোগানে  বিশ্বরোড প্রকম্পিত করে। কচুয়ার প্রতিটি রাস্তা  প্রদক্ষিণ করে দুই দলের নেতাকর্মীরা যখন বিশ্ব রোডে একত্রিত হয়, এক অনন্ত দৃষ্টান্তের অবতারণা করে কচুয়া বিএনপি ও জামাতে ইসলামী। স্লোগানে মুখরিত হয় একদল আরেকদলকে স্বাগত জানিয়ে বিএনপি জামাতের স্লোগান ধরে এবং জামাত বিক্ষোভ মিছিল থেকে বিএনপিকে স্বাগত জানিয়ে স্লোগান তুলে।  কচুয়ার প্রত্যেকটি রাস্তা প্রদক্ষিণ করে কচুয়া ডাকবাংলাতে মিছিল উত্তর সমাবেশ করে। সমাবেশের সভাপতি তো করেন জামায়েত ইসলামী নায়েবে আমির মাস্টার সিরাজুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন,, চাঁদপুর ১ কচুয়া আসন থেকে জামাত ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা আবু নসর আশরাফী।। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামাত ইসলামী কচুয়া উপজেলা আমির এডভোকেট আবু তাহের মেজবাহ। এ সময় জামায়াত সেক্রেটারী মোহাম্মদ আলী, নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ সাজুলি সহ ১২ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও পৌরসভার জামাতের মেয়র প্রার্থী সহস্থানীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে  কচুয়া বিশ্বরোডে বিএনপি’র পথসভায় সাবেক মেয়র ও বিএনপি সভাপতি হুমায়ন কবির প্রধানের সভাপতিত্বে পৌর সভাপতি হাবিবুর রহমান ভেন্ডার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি’র মনোনীত কচুয়ার এমপি  প্রার্থী মোশারফ হোসেন মিয়াজি।আরও বক্তব্য রাখেন বিএনপি সেক্রেটারী মনজুর আলম সেলিম, আমানুল্লাহ আমান, যুবদল নেতা মহিউদ্দিন সহ বিএনপি’র বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। গন সমাবেশে বক্তারা বলেন, নতুন বাংলাদেশে যেকোনো মূল্যে আবু সাঈদ মুগ্দসহ সকল জুলাই শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। যেকোনো মূল্যে চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত একটি সাম্যের বাংলাদেশ গড়ে তোলা হবে।
শুধু স্ক্রল নয়, এবার কিছু বলো — জয়েন করো Eidok-এ!

শেয়ার করতে ছবিটি ডাউনলোড করুন

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2396 0
অবশেষে জুলাই ঘোষণাপত্র পাঠ করলেন- ডক্টর ইউনুস https://www.navodiganta.com/?p=2393 https://www.navodiganta.com/?p=2393#respond Tue, 05 Aug 2025 18:27:30 +0000 https://www.navodiganta.com/?p=2393 জুলাই ঘোষণাপত্র:

১। যেহেতু উপনিবেশ বিরোধী লড়াইয়ের সুদীর্ঘকালের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ ২৩ বছর পাকিস্তানের স্বৈরশাসকদের বঞ্চনা ও শোষণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে ১৯৭১ সালের ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণা করে জাতীয় মুক্তির লক্ষ্যে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল;

এবং
২। যেহেতু, বাংলাদেশের আপামর জনগণ দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই ভূখণ্ডে স্বাধীনতার ঘোষণাপত্রে বিবৃত সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে উদার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে;

এবং
৩। যেহেতু স্বাধীন বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধান প্রনয়ন পদ্ধতি, এর কাঠামোগত দুর্বলতা ও অপপ্রয়োগের ফলে স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার মুক্তিযুদ্ধের জনআকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষুণ্ণ করেছিল;

এবং
৪। যেহেতু স্বাধীনতা-পরবর্তী আওয়ামী লীগ সরকার স্বাধীনতার মূলমন্ত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার বিপরীতে বাকশালের নামে সাংবিধানিকভাবে একদলীয় শাসনব্যবস্থা কায়েম করে এবং মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা হরণ করে, যার প্রতিক্রিয়ায় ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশে সিপাহী-জনতার ঐক্যবদ্ধ বিপ্লব সংঘটিত হয় এবং পরবর্তী সময়ে একদলীয় বাকশাল পদ্ধতির পরিবর্তে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশ ও বিচার বিভাগের স্বাধীনতা পুনঃপ্রবর্তনের পথ সুগম হয়,

এবং
৫। যেহেতু আশির দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে দীর্ঘ নয় বছর ছাত্র-জনতার অবিরাম সংগ্রামের মধ্য দিয়ে ১৯৯০ সালের গণঅভ্যুত্থান সংঘটিত হয় এবং ১৯৯১ইং সনে পুনরায় সংসদীয় গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তন করা হয়।

এবং
৬। যেহেতু দেশী-বিদেশী চক্রান্তে সরকার পরিবর্তনের গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হওয়ায় ১/১১ -এর ষড়যন্ত্রমূলক ব্যবস্থার মাধ্যমে বাংলাদেশে শেখ হাসিনার একচ্ছত্র ক্ষমতা, আধিপত্য ও ফ্যাসিবাদের পথ সুগম করা হয়;

এবং
৭। যেহেতু গত দীর্ঘ ষোল বছরের ফ্যাসিবাদী, অগণতান্ত্রিক এবং গণবিরোধী শাসনব্যবস্থা কায়েমের লক্ষ্যে এবং একদলীয় রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অতি উগ্র বাসনা চরিতার্থ করার অভিপ্রায়ে সংবিধানের অবৈধ ও অগণতান্ত্রিক পরিবর্তন করা হয় এবং যার ফলে একদলীয় একচ্ছত্র ক্ষমতা ও আধিপত্য প্রতিষ্ঠার পথ সুগম হয়;

এবং
৮। যেহেতু শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারের দুঃশাসন, গুম-খুন, আইন-বহির্ভূত হত্যাকাণ্ড, মতপ্রকাশের স্বাধীনতা হরণ এবং একদলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন বাংলাদেশের সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহকে ধ্বংস করে;

এবং
৯। যেহেতু, হাসিনা সরকারের আমলে তারই নেতৃত্বে একটি চরম গণবিরোধী, একনায়কতান্ত্রিক, ও মানবাধিকার হরণকারী শক্তি বাংলাদেশকে একটি ফ্যাসিবাদী, মাফিয়া এবং ব্যর্থ রাষ্ট্রের রূপ দিয়ে আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে;

এবং
১০। যেহেতু, তথাকথিত উন্নয়নের নামে শেখ হাসিনার ফ্যাসিবাদী নেতৃত্বে সীমাহীন দুর্নীতি, ব্যাংক লুট, অর্থ পাচার ও অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো ধ্বংসের মধ্য দিয়ে বিগত পতিত দুর্নীতিবাজ আওয়ামী লীগ সরকার বাংলাদেশ ও এর অমিত অর্থনৈতিক সম্ভাবনাকে বিপর্যস্ত করে তোলে এবং এর পরিবেশ, প্রাণবৈচিত্র্য ও জলবায়ুকে বিপন্ন করে;

এবং
১১। যেহেতু শেখ হাসিনার ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রাজনৈতিক দল, ছাত্র ও শ্রমিক সংগঠনসহ সমাজের সর্বস্তরের জনগণ গত প্রায় ষোল বছর যাবত নিরন্তর গণতান্ত্রিক সংগ্রাম করে জেল-জুলুম, হামলা-মামলা, গুম-খুন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়;

এবং
১২। যেহেতু বাংলাদেশে বিদেশী রাষ্ট্রের অন্যায় প্রভুত্ব, শোষণ ও খবরদারিত্বের বিরুদ্ধে এদেশের মানুষের ন্যায়সংগত আন্দোলনকে বহিঃশক্তির তাবেদার আওয়ামী লীগ সরকার নিষ্ঠুর শক্তিপ্রয়োগের মাধ্যমে দমন করে;

এবং
১৩। যেহেতু অবৈধভাবে ক্ষমতা অব্যাহত রাখতে আওয়ামী লীগ সরকার তিনটি প্রহসনের নির্বাচনে (২০১৪, ২০১৮ ও ২০২৪ এর জাতীয় সংসদ নির্বাচন) এদেশের মানুষকে ভোটাধিকার ও প্রতিনিধিত্ব থেকে বঞ্চিত করে;

এবং
১৪। যেহেতু, আওয়ামী লীগ আমলে ভিন্নমতের রাজনৈতিক নেতা-কর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় এবং সরকারী চাকুরীতে একচেটিয়া দলীয় নিয়োগ ও কোটাভিত্তিক বৈষম্যের কারণে ছাত্র, চাকুরী প্রত্যাশী ও নাগরিকদের মধ্যে চরম ক্ষোভের জন্ম হয়;

এবং
১৫। যেহেতু বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের ওপর চরম নিপীড়নের ফলে দীর্ঘদিন ধরে জনরোষের সৃষ্টি হয় এবং জনগণ সকল বৈধ প্রক্রিয়া অবলম্বন করে ফ্যাসিবাদবিরোধী লড়াই চালিয়ে যায়;

এবং
১৬। যেহেতু, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটাব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামী লীগ সরকার কর্তৃক ব্যাপক দমন-পীড়ন, বর্বর অত্যাচার ও মানবতাবিরোধী হত্যাকাণ্ড চালানো হয়, যার ফলে সারা দেশে দল-মত নির্বিশেষে ছাত্র-জনতার উত্তাল গণবিক্ষোভ গণঅভ্যুত্থানে রূপ নেয়;

এবং
১৭। যেহেতু ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে অদম্য ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক দল, ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, শ্রমিক সংগঠনসহ সমাজের সকল স্তরের মানুষ যোগদান করে এবং আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী-শিশুসহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে হত্যা করে, অগনিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে এবং আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে সামরিক বাহিনীর সদস্যগণ জনগণের গণতান্ত্রিক লড়াইকে সমর্থন প্রদান করে;

এবং
১৮। যেহেতু, অবৈধ শেখ হাসিনা সরকারের পতন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে জনগণ অসহযোগ আন্দোলন শুরু করে, পরবর্তী সময়ে ৫ আগস্ট ঢাকা অভিমুখে লংমার্চ পরিচালনা করে এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনরত সকল রাজনৈতিক দল, ছাত্র-জনতা তথা সর্বস্তরের সকল শ্রেণী, পেশার আপামর জনসাধারণের তীব্র আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা ৫ আগস্ট ২০২৪ তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়;

এবং
১৯। যেহেতু বাংলাদেশের রাজনৈতিক ও সাংবিধানিক সংকট মোকাবেলায় গণঅভ্যূত্থানের মধ্য দিয়ে ব্যক্ত জনগণের সার্বভৌমত্বের প্রত্যয় ও প্রয়োগ রাজনৈতিক ও আইনি উভয় দিক থেকে যুক্তিসঙ্গত, বৈধ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত;

এবং
২০। যেহেতু জনগণের দাবি অনুযায়ী এরপর অবৈধ দ্বাদশ জাতীয় সংসদ ভেঙে দেওয়া হয় এবং সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রীম কোর্টের মতামতের আলোকে সাংবিধানিকভাবে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৮ আগস্ট ২০২৪ তারিখে একটি অন্তর্বতীকালীন সরকার গঠন করা হয়;

এবং
২১। যেহেতু, বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদবিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদ, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়;

এবং
২২। সেহেতু, বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধান ও সকল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের গণতান্ত্রিক সংস্কার সাধনের অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৩। সেহেতু, বাংলাদেশের জনগণ বিগত ষোল বছরের দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী আন্দোলন-সংগ্রাম কালে এবং ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকালীন সময়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কর্তৃক সংঘটিত গুম-খুন, হত্যা, গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ ও সকল ধরনের নির্যাতন, নিপীড়ন এবং রাষ্ট্রীয় সম্পত্তি লুণ্ঠনের অপরাধসমূহের দ্রুত উপযুক্ত বিচারের দৃঢ় অভিপ্রায় ব্যক্ত করছে;

এবং
২৪। সেহেতু, বাংলাদেশের জনগণ জুলাই গনঅভ্যুত্থানের সকল শহীদদের জাতীয় বীর হিসেবে ঘোষণা করে শহীদদের পরিবার, আহত যোদ্ধা এবং আন্দোলনকারী ছাত্রজনতাকে প্রয়োজনীয় সকল আইনি সুরক্ষা দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৫। সেহেতু, বাংলাদেশের জনগণ যুক্তিসঙ্গত সময়ে আয়োজিতব্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনের মাধ্যমে গঠিত জাতীয় সংসদে প্রতিশ্রুত প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কারের মাধ্যমে দেশের মানুষের প্রত্যাশা, বিশেষত তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন ও মানবাধিকার, দুর্নীতি, শোষণমুক্ত, বৈষম্যহীন ও মূল্যবোধসম্পন্ন সমাজ এবং গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার অভিপ্রায় ব্যক্ত করছে।

এবং
২৬। সেহেতু বাংলাদেশের জনগণ এই প্রত্যাশা ব্যক্ত করছে যে একটি পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন কৌশলের মাধ্যমে বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের অধিকার সংরক্ষিত হবে।

এবং
২৭। বাংলাদেশের জনগণ এই অভিপ্রায় ব্যক্ত করছে যে, ছাত্র-গণঅভ্যুত্থান ২০২৪-এর উপযুক্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হবে এবং পরবর্তী নির্বাচনে নির্বাচিত সরকারের সংস্কারকৃত সংবিধানের তফসিলে এ ঘোষণাপত্র সন্নিবেশিত থাকবে।

এবং
২৮। ৫ আগস্ট ২০২৪ সালে গণঅভ্যুত্থানে বিজয়ী বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবে এই ঘোষণাপত্র প্রনয়ণ করা হলো।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2393 0
কচুয়ায় বাংলাদেশ খেলাফত মজলিসের জনসভা অনুষ্ঠিত https://www.navodiganta.com/?p=2383 https://www.navodiganta.com/?p=2383#respond Sat, 02 Aug 2025 16:43:36 +0000 https://www.navodiganta.com/?p=2383 কচুয়া প্রতিনিধিঃ আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ  খেলাফত মজলিসের আয়োজনে কচুয়া সরকারি কলেজ মাঠে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। ২ আগস্ট শনিবার খেলাফত মজলিসের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আমির মাওলানা মামুনুল হক, কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন। মাওলানা রইউস উদ্দিনের পরিচালনায় জনসভায় সভাপতিত্ব করেন মুফতি নুরুল ইসলাম কাসেমী। জনসভায় চাঁদপুর এক কচুয়ার মনোনীত প্রার্থী মাওলানা আনিসুর রহমানের হাতে রিক্সা মার্কা তুলে দেন মাওলানা মামুনুল হক। উক্ত জনসভায় আরও বক্তব্য রাখেন  বিএনপি’র কচুয়া সভাপতি, সাবেক মেয়র হুমায়ুন কবির প্রধান, বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, জামায়াতে ইসলামী নায়েবে মাস্টার সিরাজুল ইসলাম, আলেম-ওলামা শিক্ষক সাংবাদিক ও দলীয় বিভিন্ন স্বরের নেতাকর্মী বৃন্দ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2383 0
কচুয়ার শাহনেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে ৩ শতাধিক রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান https://www.navodiganta.com/?p=2380 https://www.navodiganta.com/?p=2380#respond Fri, 01 Aug 2025 11:38:57 +0000 https://www.navodiganta.com/?p=2380 কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় বিশিষ্ট চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ নাজিমুল ইসলাম এর ব্যক্তিগত উদ্যোগে কচুয়ার হযরত শাহ নেয়ামদ শাহ  উচ্চ বিদ্যালয়ে  ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ১ আগস্ট শুক্রবার কচুয়া নেয়ামত শাহ স্কুলের দ্বিতীয় তলায়  ৯ টা থেকে  সারাদিন ব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা প্রদান  করা হয়েছে। কচুয়া সন্তান ফেসবুক পেজ সদস্য  এই ফ্রি মেডিকেল ক্যাম্পের সহায়তায় কাজ করেছে। ফ্রি মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ, মাহমুদ, তামিম হোসেন, তন্ময়, সাথী আক্তার, প্রমুখ

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2380 0
কচুয়ায় দিশারী মেডিকেলের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত।।৩শতাধিক রোগীকে সেবা প্রদান https://www.navodiganta.com/?p=2372 https://www.navodiganta.com/?p=2372#respond Fri, 25 Jul 2025 17:11:09 +0000 https://www.navodiganta.com/?p=2372 কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের কচুয়ায় কচুয়া মুন্সিবাড়ি সমাজ কল্যাণ পরিষদ ও দিশারী মেডিকেল (নরমাল ডেলিভারি) সেন্টারের উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুলাই শুক্রবার কচুয়া মুন্সিবাড়ি জামে মসজিদ প্রাঙ্গণ ও নুরানী মাদ্রাসা ভবনে ৯ টা  সারাদিন ব্যাপি থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৩ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়েছে। কচুয়া দিগন্ত দিশারী ফাউন্ডেশন ও কচুয়া মুন্সিবাড়ি সমাজ কল্যাণ পরিষদের যৌথ তত্ত্বাবধানে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পের সভাপতিত্ব করেন নব দিগন্ত সম্পাদক কচুয়া দিশারী স্কুল মাদ্রাসা ও দিশারী মেডিকেল পরিচালক অধ্যক্ষ শাহাদাত হোসেন মুন্সী। স্থানীয় জামায়াত নেতা মুজিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বিশিষ্ট সমাজসেবক জনাব ইদ্রিস মুন্সী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মানিক মুন্সি, কচুয়া মুন্সিবাড়ি জামে মসজিদ খতিব ও নূরানী মাদ্রাসার মুতামিম মাওলানা শরিফুল ইসলাম, ফারুক মুন্সী, মনের মুন্সী, আব্দুল হাকিম, ইঞ্জিনিয়ার রায়হান হোসেন, ও ছাত্র নেতা রামিম হোসেন, ডাঃ নাছরিন সুলতানা এমবিবিএস, পিজিটি গাইনী, ও চক্ষু ডাঃ সাগর চন্দ্র রায়। মেডিকেল ক্যাম্পে সার্বিক সহযোগিতা করেন, আসিফ মাহমুদ তন্ময়, সাথী আক্তার, প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2372 0
কচুয়ায় এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা মান উন্নয়নে প্রধানদের আলোচনা সভা https://www.navodiganta.com/?p=2369 https://www.navodiganta.com/?p=2369#respond Thu, 24 Jul 2025 08:24:35 +0000 https://www.navodiganta.com/?p=2369 কচুয়া প্রতিনিধিঃ চাঁদপুরের  কচুয়া উপজেলার এসএসসি পরীক্ষা ২০২৫ এর ফলাফল পর্যালোচনা ও লেখাপড়ার মান উন্নয়ন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরনসহ সার্বিক বিষয় নিয়ে উপজেলার সকল স্কুল ও মাদ্রাসার প্রধানদের সাথে কচুয়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। উপজেলা কনফারেন্স রুমে শিক্ষা অফিসের আয়োজনে  ২৪জুলাই বৃহস্পতিবার বেলা ১১ টায় মতবিনিময় সভা  অনুষ্ঠিত হয়।  উক্ত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী অফিসার হেলাল উদ্দিন চৌধুরী ,  বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পি দত্ত,  অফিসার ইনচার্জ কচুয়া থানা আজিজুল ইসলাম,  উপজেলা সমাজসেবা অফিসার নাহিদুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা একাডেমিক সুপারভাইজার, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান সহ সংশ্লিষ্ট সকলেই উপস্থিত ছিলেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2369 0