Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
জীবনযাপন – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Wed, 16 Apr 2025 16:10:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png জীবনযাপন – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 খেজুরের বিস্ময়কর গুণ https://www.navodiganta.com/?p=1046 https://www.navodiganta.com/?p=1046#respond Mon, 20 Nov 2023 09:00:22 +0000 https://www.navodiganta.com/?p=1046 এমন একটা সময় ছিলো যখন শুধুমাত্র রোজার দিনেই বাজারে মিলতো খেজুর। তবে দিন বদলেছে, খেজুরের গুণ সম্পর্কে এখন অবগত সবাই। যে কারণে দেশের বাজারে বছরজুড়েই পাওয়া যায় মরুরর দেশের এই ফলটি।

খেজুরে রয়েছে এমাইনো এসিড, প্রচুর শক্তি, শর্করা ভিটামিন ও মিনারেল। এতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। খেজুর শরীরের প্রয়োজনীয় গ্লুকোজের ঘাটতি পূরণ করতে সাহায্য করে। খেজুরের গুণের কারণে পুষ্টিবিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘পৃথিবীর শ্রেষ্ঠ ডায়েট ফুড’। এবার খেজুরের যাবতীয় পুষ্টিগুণ জেনে নেওয়া যাক-

১. ইন্সট্যান্ট এনার্জি
খেজুরকে বলা হয় ইন্সট্যান্ট এনার্জির ভাণ্ডার। মানে নিমিষেই প্রাণশক্তি। এটা শুধু প্রচলিত কথা নয়, রীতিমতো বিজ্ঞানীদের গবেষণা ফল। ইন্টারন্যাশনাল জার্নাল অফ ফুড সায়েন্সেস এন্ড নিউট্রিশনের এক রিপোর্টে বলা হয়-কেউ যদি দুর্বল বা ক্লান্ত বোধ করে, তাহলে কয়েকটা খেজুর খেয়ে নেয়ার পর পরই দেখা গেছে আবারো সে চাঙ্গা, প্রাণশক্তিময় অনুভব করছে।

বাসা-অফিস-রাস্তাঘাটে এখন প্রাণশক্তি ব্যয় হয় প্রচুর। দিন যত গড়াতে থাকে, ক্লান্তি-দুর্বলতা ততই যেন ঘিরে ধরতে থাকে দেহকে।

খেজুর এক্ষেত্রে এক চমৎকার প্রতিরোধক হতে পারে। খেজুরে আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ ও সুক্রোজের মতো প্রাকৃতিক শর্করা যা এই ‘এনার্জি’র উৎস। প্রতিদিনের খাদ্যতালিকায় আজ থেকে দুটো খেজুর রেখে দেখুন। দেখবেন সকালে যে প্রাণবন্ততা নিয়ে বেরিয়েছেন, সন্ধ্যায় যখন বাড়ি ফিরছেন, তখনও একইরকম প্রাণবন্ত অনুভব করবেন আপনি।

২. কোলেস্টেরল কমায়, ধমনীতে জমতে দেয় না চর্বির স্তর
মিষ্টি ফল হলেও খেজুরে কোনো ফ্যাট নেই, নেই কলেস্টেরল। বরং খেজুরে দেহের কলেস্টেরল কাটে।

খেজুরের ‘ক্যাটাচিনস’ এন্টিঅক্সিডেন্টটি রক্তের ‘খারাপ’ কোলেস্টেরল কমায়, বাড়ায় ‘ভালো’ কোলেস্টেরল। তাছাড়া খেজুর কোলেস্টেরলের অক্সিডেশন প্রক্রিয়াকে প্রতিরোধ করে যা রক্তনালীতে এথেরোসক্লেরোসিস ডিপোজিট হতে দেয়া না। সহজ ভাষায় ধমনীতে চর্বির স্তর জমতে দেয় না।

অবশ্য খেজুরের এই উপকার ‘মেজুল’ প্রজাতির চেয়ে ‘হালাউয়ি’ প্রজাতির খেজুরে বেশি লক্ষণীয়।

৩. হৃদরোগ, ক্যান্সার এবং ডায়াবেটিস
এ তিনটি রোগকে বলা হয় এ শতাব্দির সবচেয়ে ঘাতক ব্যাধি। উল্লেখযোগ্য হলো- তিনটি রোগের বিরুদ্ধেই খেজুর লড়ে খুব সফলভাবে। যেমন, খেজুরে আছে এন্টিঅক্সিডেন্ট ফ্ল্যাভোনয়েডস। প্রদাহ সারাতে যা বেশ উপকারি। মিশরের সুয়েজ ক্যানেল বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে- খেজুরের ফ্ল্যাভোনয়েড ক্যান্সার এবং ডায়াবেটিসের ক্ষেত্রে উপযোগী।

‘আইসোফ্ল্যাভন’ নামে একটি উপাদান আছে খেজুরে (ফলের মধ্যে এটা দ্বিতীয় সর্বোচ্চ) যা হৃদরোগের ঝুঁকি কমায়। সেই সাথে ক্যারোটেনয়েডস নামে আরো একটি উপাদান আছে খেজুরে। হৃদরোগের ক্ষেত্রে এটাও কার্যকরী।

আর খেজুরের ফেনোলিক এসিড নামক এন্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধ করে। গবেষণায় দেখা গেছে- এবডোমিনাল ক্যান্সারের চিকিৎসা করা গেছে খেজুর দিয়ে কোনোরকম পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই।

৪. রক্তচাপ কমায়
আমরা যেসব খাবার খাই তার অনেকগুলোতেই থাকে উচ্চমাত্রার লবণ। আর উচ্চ রক্তচাপের একটা বড় কারণই এটা। কিন্তু খেজুরে কোনো সোডিয়াম (লবণ) নেই। বরং আছে বেশ ভালো মাত্রার পটাশিয়াম (একটি খেজুরে প্রায় ১৬৭ মিগ্রা, যেকোনো ফলের তুলনায় যা বেশি) যা সোডিয়াম নিষ্কাশনে সাহায্য করে। এ কারণেই বলা হয়- খেজুর হচ্ছে এমন এক প্রাকৃতিক প্রতিষেধক যা রক্তচাপ কমাতে সাহায্য করে।

৫. হাড় মজবুত করে
একথা অস্বীকার করার উপায় নেই যে, বয়স যত বাড়ে আমাদের হাড় তত ক্ষয় হয়। সাথে ব্যথা এবং আনুষাঙ্গিক সমস্যা। খেজুরে আছে সেলেনিয়াম, ম্যাঙ্গানিজ, কপার এবং ম্যাগনেসিয়াম ইত্যাদি খনিজ উপকরণ যা হাড়ের জন্যে উপকারি। ফলে অস্টিওপরেসিসসহ হাড়ের যে-কোনো রোগ প্রতিরোধের জন্যে এটি বেশ ভালো।

৬. দৃষ্টিশক্তি বাড়ায়
আপনি হয়তো বলবেন-আপনার কোনো সমস্যা নেই। কিন্তু একটু খেয়াল করে দেখুন তো, আগের যে-কোনো সময়ের চেয়ে আপনি এখন অনেক বেশি সময় মোবাইলের স্ক্রিনে কাটান কি না? বা ল্যাপটপের স্ক্রিনে। অফিসে সূর্যের আলো ঢোকার জায়গা নেই বলে অনেক বেশি সময় ধরে আপনি কৃত্রিম আলোয় কাজ করছেন কি না? আর এসবকিছুরই ক্ষতিকর প্রভাব পড়ছে আপনার চোখে।

খেজুর এটারই এক চমৎকার প্রতিষেধক। খেজুরে আছে প্রচুর ভিটামিন ‘এ’ এবং এন্টিঅক্সিডেন্ট ‘ক্যারোটানয়েডস’, দৃষ্টিশক্তির জন্যে যা উপকারি। এমনকি বয়স হয়ে গেলে চোখের পেশীর সংকোচন-প্রসারণ ক্ষমতা কমে যাওয়া সংক্রান্ত যে সমস্যা দেখা দেয়, খেজুর সেটাকেও প্রতিরোধ করে।

৭. মস্তিষ্ককে উজ্জীবিত করে
সকালটা যদি আপনি মাত্র দুটো খেজুর দিয়ে শুরু করতে পারেন, তাহলেই বুঝতে পারবেন এ পার্থক্য। মস্তিষ্কের কর্মক্ষমতাকে বৃদ্ধি করে খেজুর।

অস্ট্রেলিয়ায় পরিচালিত এক গবেষণায় দেখা গেছে- খেজুর স্মৃতিশক্তি এবং শেখার ক্ষমতা বাড়াতে সাহায্য করেছে খেজুর। আসলে খেজুরে থাকা নানা ধরনের এন্টিঅক্সিডেন্টই এ ভূমিকা পালন করে।

তাছাড়া বয়স হয়ে গেলে ব্রেনের যে ক্ষয় হওয়ার ঝুঁকি দেখা দেয়, খেজুর তার চমৎকার প্রতিরোধক। কারণ কর্টিসল এবং অক্সিডেন্ট নামে যেসব উপকরণের প্রভাবে এটা হয়, খেজুর তার প্রতিরোধ করে।

৮. পাইলস ও কোষ্ঠকাঠিন্য
পাইলস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি রোগগুলো হয় সাধারণত খাদ্যে ফাইবার বা আঁশের অভাবে। আর খেজুরে যেহেতু প্রচুর আঁশ থাকে, তাই নিয়মিত খেজুর খেলে এ রোগগুলো আপনি সহজে প্রতিরোধ করতে পারবেন।

ইউনিভার্সিটি অব রচেস্টার মেডিকেল সেন্টারের এক গবেষণায় দেখা গেছে-দিনে মাত্র ২০-৩৫ গ্রাম খেজুর খেলেই তা যথেষ্ট মলকে নরম করার জন্যে, মলের খনি অনুপাতকে ঠিক রাখার জন্যে। যা কোষ্ঠকাঠিন্যকে প্রতিরোধ করে।

৯. ওজন কমায়, ওজন বাড়ায়
বলবেন, এ আবার কেমন ব্যাপার? একই খাবার একই সাথে কীভাবে ওজন বাড়ায় আবার ওজন কমায়! এটা কী করে সম্ভব!

আসলে খেজুরে আছে ভিটামিন বি, ভিটামিন কে, রিবোফ্লোভিন, নিয়াসিন এবং আরো অনেক ধরনের পুষ্টি উপকরণ। এসবের মিলিত ফসল হলো মেটাবলিজম বাড়ানো। পরিণাম ওজন কমানো। এবং তা প্রাকৃতিকভাবে। কারণ কৃত্রিম বিভিন্ন উপায়ের কথা আমরা জানি যা সাময়িকভাবে ওজন কমালেও অচিরেই আবার তা ফিরে আসে।

কিন্তু খেজুরের ক্ষেত্রে তা হয় না। কারণ হ্রাসকৃত ওজনে দেহকে ভারসাম্যপূর্ণ করতে খেজুর সাহায্য করে। তাছাড়া খেজুর এমন একটি খাবার যা অল্প খেলেই তৃপ্তি হয়, ফলে বেশি খাওয়ার চাহিদা থাকে না।

এবার ওজন বাড়ানো। হ্যাঁ, যদিও বেশিরভাগ মানুষেরই চিন্তা ওজন কমানো নিয়ে, কিছু মানুষ এমনও আছে যারা ওজন বাড়াতে চান। তাদের জন্যে খেজুর আদর্শ। ভেড়ার ওপর পরিচালিত এক গবেষণায় দেখা গেছে- খেচুর বিচির ভূষি খেয়ে তাদের ওজন ৩০% পর্যন্ত বাড়ানো গেছে। অবশ্য মানুষের ক্ষেত্রেও এই গবেষণা প্রযোজ্য হবে কি না, তার জন্যে আরো গবেষণা দরকার।

১০. ত্বক সুন্দর করে
আকর্ষণীয়-কোমল ত্বক কে না চায়? কিন্তু এটা তো শুধু বাইরে থেকে মেকাপ করে হবে না। এর জন্যে দরকার খাবার। আর খেজুর এর চমৎকার সংযোজন। নিয়মিত খেজুর খেলে আপনার ত্বক হবে সতেজ, পরিচ্ছন্ন এবং প্রাণবন্ত!

খেজুরে আছে প্রচুর ভিটামিন, এন্টি অক্সিডেন্ট। যেমন, ভিটামিন ‘সি’ ত্বকের নমনীয়তা বাড়ায়। ভিটামিন ‘ডি’ বাড়ায় কমনীয়তা। অধিকন্তু খেজুর দেহের মেলানিনের মাত্রা কমিয়ে বয়সের চিহ্নকে দূরীভূত করে। তৈলাক্ত ত্বককে সংরক্ষণ করতেও সহায়তা করে খেজুর। ত্বকের কোনো রোগ থাকলে সেটাকেও ভালো করে খেজুর।

১১. চুল পড়া বন্ধ করে
খেজুরে আছে আয়রন। যা রক্তে অক্সিজেনের পরিমাণ বাড়ায়। আর চুলসহ গোটা শরীরেই তা ভারসাম্যপূর্ণভাবে পৌঁছায়। ফলে চুল পড়া যেমন কমে, তেমনি নতুন চুল গজায়ও।

১২. রক্তশূন্যতার সমস্যা

রক্তশূন্যতায় ভুগলে অবসাদ, শ্বাসকষ্ট, বুকে ব্যথা- ইত্যাদি সমস্যাগুলো দেখা দেয়। রক্তশূন্যতার রোগীরাও খেজুর খেতে পারেন নিশ্চিন্তে। কারণ খেজুরে আছে প্রচুর আয়রন। তাছাড়া খেজুর রক্ত পরিষ্কারও করে।

১৩. গর্ভবতী মা এবং খেজুর
গর্ভবতী মায়েদের জন্যে দরকার বাড়তি ক্যালরি। আর খেজুরের চেয়ে উপকারি কিন্তু সমৃদ্ধ ক্যালরির উৎস খাবার কমই আছে।

গর্ভাবস্থায় আরেকটি সমস্যা হয়, তা হলো- পাইলস। আর এর সমাধানই হলো আঁশজাতীয় খাবার খাওয়া যা প্রচুর পরিমাণে আছে খেজুরে।

জর্ডানের একটি গবেষণায় দেখা গেছে- প্রসবের চার সপ্তাহ আগ পর্যন্ত যে মায়েরা পর্যাপ্ত খেজুর খেয়েছেন, প্রসবকালীন জটিলতা তাদের কম হয়েছে। সন্তানসম্ভবা মায়েদের জরায়ুর পেশী মজবুত করেছে খেজুর, সে প্রমাণও পাওয়া গেছে।

১৪. যৌনক্ষমতা বৃদ্ধি
খেজুরে আছে এমন কিছু উপাদান যা পুরুষ এবং নারী- উভয়েরই যৌনশক্তি এবং যৌন ইচ্ছা বৃদ্ধি করে। এবং সেক্স হরমোন বৃদ্ধি পায়।

১৫. বাড়তি ভিটামিনের প্রয়োজন নেই

খেজুরে আছে ২৩টি অ্যামাইনো এসিড যার অনেকগুলো এমনকি আপেল, কমলা, কলার মতো স্বাস্থ্যকর হিসেবে জনপ্রিয় ফলেও নেই। আর হজমক্ষমতাকে বাড়াতে অ্যামাইনো এসিডেরই ভূমিকা মুখ্য। তাছাড়া অ্যামাইনো এসিড ‘কার্সিজেনিক’ নামে একটি টক্সিনকেও দেহের বাইরে বের করে দিতে সাহায্য করে। নিয়মিত খেজুর খেলে আপনার বাড়তি ভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন নেই- বলছেন এখন বিজ্ঞানীরা।

যেভাবে খাবেন
খেজুর এমন একটি খাবার যা আপনি সরাসরি যেমন খেতে পারেন, তেমনি উপকরণ হিসেবেও খাবারে ব্যবহার করতে পারেন। খেজুরকে কীভাবে চিনি-র বিকল্প হিসেবে ব্যবহার করতে পারেন, তা আগের পরিচ্ছদে বলা হয়েছে। হৃদরোগীরা খেজুর খেতে পারেন পানিতে ভিজিয়ে। রাতে দুটো খেজুর পানিতে ভিজিয়ে রাখুন। সকালে ভেজানো পানিসহ খেজুর দুটো খেয়ে ফেলুন।

তবে খেজুর যেহেতু একটি মিষ্টি ফল এবং এতে ক্যালরির পরিমাণ বেশি, তাই এটি পরিমিত খাওয়াই উত্তম। পুষ্টিবিজ্ঞানীরা বলেন, দিনে দুটি খেজুরই যথেষ্ট খেজুরের এই উপকারগুলো পাওয়ার জন্যে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1046 0
অনলাইনে সার্ভিস ‘ছাঁটাই’ https://www.navodiganta.com/?p=551 https://www.navodiganta.com/?p=551#respond Mon, 19 Oct 2020 18:20:32 +0000 https://www.navodiganta.com/?p=551 বর্তমান সময়ে অনলাইনে নিত্য প্রযোজনীয় অনেক কিছুই করা যায়। ঘরের বাজার থেকে শুরু করে কাজের বুয়া পর্যন্ত পাওয়া যায় অনলাইনে। করোনার এই সময়ে যা বেশ উপকারেই এসেছে মানুষের। অথচ প্রযুক্তির এই উৎকর্ষতার সময়েও সেলুন সার্ভিস নিতে আমাদের এখনো দৌড়াতে হয় সেলুনে। কেমন হয় ঘরে অনলাইনে অর্ডার দিয়ে বাসায় বসেই যদি পাওয়া যায় সেলুন সার্ভিস?

তেমন সুযোগই নিয়ে এসেছে ‘ছাঁটাই’। হচ্ছে দেশের প্রথম ডেডিকেটেড মেনস হোম সেলুন এটি। তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে ইনবক্স করলেই গ্রাহক তার নির্ধারিত সময় ও প্রয়োজন মতো পেয়ে যাবেন ডেডিকেটেড এই হোম সেলুন সার্ভিস।

বর্তমানে রাজধানী ঢাকা ও পরবর্তীতে বন্দর নগরী চট্টগ্রামে বিস্তৃত হয়েছে ‘ছাঁটাই’র অগ্রযাত্রা।

এক বিজ্ঞপ্তিতে ‘ছাঁটাই’ জানিয়েছে, নতুনত্ব আর আধুনিকতার মিশেলে একঝাঁক তরুণ উদ্যোক্তার ঐকান্তিক প্রচেষ্টা এবং নিবেদিতপ্রাণ কর্মতৎপরতার মেলবন্ধনে যাত্রা শুরু করেছে প্রতিষ্ঠানটি। আধুনিক জীবনের প্রয়োজনে সময়ের সেরা আয়োজন সমৃদ্ধ মেনস হোম সেলুন সার্ভিস দিচ্ছে তারা। তাদের এখানে কাজ করছে এক্সপার্ট হেয়ার স্টাইলাররা।

সুন্দর সেবার মাধ্যমে দেশের সর্বস্তরে সকলের দোরগোড়ায় পৌঁছে যেতে চায় ‘ছাঁটাই’ তাদের সেলুন সার্ভিস নিয়ে। সেই প্রচেষ্টায় শিগগিরই যুক্ত হচ্ছে ‘ছাঁটাই’র অ্যাপ।

বিস্তারিত জানা যাবে ‘ছাঁটাই’র অফিসিয়াল ফেসবুক পেইজে : www.facebook.com/chhataibd

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=551 0
শরীর চাঙা করবে এই চা https://www.navodiganta.com/?p=295 https://www.navodiganta.com/?p=295#respond Tue, 13 Oct 2020 17:26:47 +0000 https://www.navodiganta.com/?p=295 প্রতিদিনের তালিকায় স্বাস্থ্যকর চা রাখাটা খুব জরুরি। এতে দেহে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, সঙ্গে স্বাদেও আসে ভিন্নতা।

নিজেকে সুস্থ রাখতে বিভিন্ন এবং শরীর চাঙা করতে চা অনেকের খাওয়া হয়। তবে কখনো কি ড্রাগন ফলের চা খেয়েছেন? এই চা খেতে খুব সুস্বাদু। খেলেও শরীর চাঙা হয়ে যায়। তৈরি করতেও ঝামেলা কম। এটি খুব সহজেই ঘরেই তৈরি করতে পারেন।

চলুন তবে জেনে নেয়া যাক কীভাবে ঘরেই তৈরি করবেন ড্রাগন ফলের চা সেই রেসিপিটি-

উপকরণ: ড্রাগন ফল কুচি আধাকাপ, পানি দুই কাপ, চা পাতা এক চা চামচ, চিনি পরিমাণমতো, লেবুর রস আধা চা চামচ, লাল ফুড কালার দুই ফোঁটা।

প্রণালী: প্রথমে ড্রাগন ফলগুলো ধুয়ে কেটে জ্বাল করে নিন। এবার পানি কমে রংটা লালচে হয়ে এলে চা পাতা, চিনি দিয়ে আরও কিছুক্ষণ জ্বাল দিন। এবার নামিয়ে ছেঁকে লেবুর রস, ফুড কালার দিয়ে পরিবেশন করুন মজাদার স্বাদের ড্রাগন চা।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=295 0
নিয়মিত সাইক্লিং-এ যা যা হয় https://www.navodiganta.com/?p=292 https://www.navodiganta.com/?p=292#respond Tue, 13 Oct 2020 17:22:52 +0000 https://www.navodiganta.com/?p=292 খোলা আকাশের নিচে, গাছে ঘেরা রাস্তায় সাইকেল চালালে প্রকৃতির সঙ্গে আমাদের বন্ধুত্ব তৈরি হয়। এতে করে মাথা থেকে দুশ্চিন্তাগুলো বাতাসের সঙ্গে মিলিয়ে যায়।

সকালের দিকে দূষণ ও গাড়ির চাপ কম থাকে। তাই সকালে সাইক্লিং করুন, সকালে না পারলে সারাদিনে কিছুটা সময় বের করে সাইকেল চালান। আর এই করোনাকালে সবচেয়ে নিরাপদ বাহন কিন্তু সাইকেল, চাইলে নিয়মিত যাতায়াতের জন্য গণ-পরিবহনের পরিবর্তে সাইকেল ব্যবহার করতে পারেন।

সাইক্লিং-এর উপকারিতা:

পেশি শক্তিশালী করে– সাইক্লিং শুধু পায়ের ব্যায়াম নয়। নিয়মিত সাইকেল চালালে আমাদের শরীরের প্রতিটি পেশিতে চাপ পড়ে, ফলে পেশি সুগঠিত ও শক্তিশালী হতে সাহায্য করে।

হৃদরোগের ঝুঁকি কমে– সাইক্লিং আমাদের হার্ট, ফুসফুস এবং রক্তচাপের কার্যক্রম স্বাভাবিক রাখে। আর এভাবে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং বিভিন্ন রোগের ঝুঁকি হ্রাস পায়।

কর্মস্পৃহা বৃদ্ধি– আমাদের কাজ করার জন্য যে স্ট্যামিনা প্রয়োজন হয়, নিয়মিত সাইক্লিং থেকে আমরা সেই কর্মস্পৃহা পেয়ে থাকি। যা আমাদের কাঙ্ক্ষিত লক্ষে দ্রুত পৌঁছতে সাহায্য করে।

চাপ কমায়– খোলা আকাশের নিচে, গাছে ঘেরা রাস্তায় সাইকেল চালালে প্রকৃতির সাথে আমাদের বন্ধুত্ব তৈরি হয়। এতে করে মাথা থেকে দুশ্চিন্তাগুলো বাতাসের সঙ্গে মিলিয়ে যায়। ফলে মানসিক চাপ কমানোর জন্য এটি খুব ভালো একটি উপায়।
শরীরের মেদ কমে- নিয়মিত সাইক্লিং-এ আমাদের শরীরের বাড়তি মেদ কমে এবং ওজন নিয়ন্ত্রণে থাকে।

কার্ডিও – সাইক্লিং-এর ফলে আমাদের শ্বাস এবং হার্ট বিট উন্নত হয়।

সাবধানতা
শহরের ব্যস্ত রাস্তায় সাইক্লিং করা সহজ নয়। এক্ষেত্রে নিজের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইকেল কেনার সময় নিরাপত্তা গিয়ার ঠিক আছে কিনা চেক করে নিন। সব সময় রাস্তার একপাশ দিয়ে সাইকেল চালাতে হবে। বাই সাইকেল চালালেও ট্রাফিক আইন মেনে চলুন। কখনোই খুব দ্রুত সাইকেল চালানো যাবে না। হেলমেট ব্যবহার করুন।

এছাড়া ডায়াবেটিস থাকলে সাইকেল চালানোর আগে কিছু খেয়ে নিতে হবে। সাইকেল চালানোর সময় অনেক ঘাম হয়। তাই ক্লান্তি দূর করতে সঙ্গে এক বোতল পানি বা জুস রাখুন। কখনো ব্যথা পেলে বা কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

বাজেট
ফনিক্স, এমটিভি, হারকিউলিক্স, হিরো, ফায়ারফক্সসহ ভালো মানের একটি সাইকেল কিনতে পারবেন ৫ থেকে ২০ হাজার টাকায়। ঢাকার গুলশান, বনানী, বারিধারা, উত্তরা, নিউমার্কেট, বংশালসহ দেশের ছোট বড় সব শহরেই দেশি বিদেশি ব্র্যান্ডের সাইকেল পাওয়া যায়।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=292 0
শসার জাদুকরি পাঁচ গুণ https://www.navodiganta.com/?p=289 https://www.navodiganta.com/?p=289#respond Tue, 13 Oct 2020 17:16:56 +0000 https://www.navodiganta.com/?p=289 প্রায় সারা বছর ধরে পাওয়া যায় শসা। ১০০ গ্রাম শসাতে থাকে ১৩ ক্যালোরি। শসার গুণের কথা আমাদের অনেকেরই অজানা।

দেখে নেয়া যাক শসার ৫ জাদুকরি গুণ

১) কথায় বলে ডায়াবেটিস থেকে ডায়ারিয়া সব ক্ষেত্রেই শসা অপরিহার্য। প্রচণ্ড গরমে দেহের ওয়াটার ইলেক্ট্রোলাইটৈর ভারসাম্য বজায় রাখে শসা।

২) বদ হজম, অ্যাসিডিটি, অরুচি, গ্যাস্ট্রাইটিস লিভার এবং প্যানক্রিয়াসের সমস্যা থাকলে শসা খাওয়া উচিত।

৩) আর্থারাইটিস হার্টের রোগ অস্টিওপোরেসিস এবং কনস্টিপেশন প্রতিরোধে শসা ভালো কাজ করে।

৪) বয়স্কদের মধ্যে অ্যালঝাইমার্স ও অন্যান্য নিউরোলজিক্যাল রোগ প্রতিরোধে সাহায্য করে শসায় থাকা ফিসটিন নামক এক ধরনের আন্টি ইনফ্লামেটরি যৌগ।

৫) এছাড়া কার্ডিওভাসকুলার ডিজিজ ও অন্যান্য প্রদাহজনিত অসুস্থতার ঝুঁকি কমিয়ে দিতে পারে অতি পরিচিত সহজলভ্য এই ফলটি।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=289 0
ডাল খান, ওজন কমান https://www.navodiganta.com/?p=286 https://www.navodiganta.com/?p=286#respond Tue, 13 Oct 2020 17:12:31 +0000 https://www.navodiganta.com/?p=286 সহজে শরীরের বাড়তি ওজন কমানো সম্ভব নয়। এজন্য প্রয়োজন কঠোর ডায়েট এবং শারীরিক কসরত। শরীরের অত্যধিক ওজন যেমন শারীরিক সৌন্দর্য্য নষ্ট করে, তেমন অন্যদিকে শরীরে বিভিন্ন রোগের কারণও।

শরীরের বাড়তি ওজন কমানোর জন্য অনেকেই অনেক কিছু করছেন। তবে খাদ্যাভ্যাস এক্ষেত্রে বড় পরিবর্তন আনতে পারেন। প্রতিদিনের খাদ্যতালিকায় বিভিন্ন ধরনের ডাল রাখতে পারেন। এতে ওজন কমার পাশাপাশি আপনাকে প্রয়োজনীয় পুষ্টিও সরবরাহ করবে

জেনে নিন কোন ধরনের ডাল খেতে পারেন:

মসুর ডাল
মসুর ডাল সঠিক পরিমাণ কার্বোহাইড্রেট এবং লো-ফ্যাট যুক্ত। এই ডালে ফাইবার বেশি থাকে। এটি হজম ক্ষমতা বৃদ্ধিতে ও ওজন হ্রাস করতে সহায়তা করে। মসুর ডালে শরীরের জন্য প্রয়োজনীয় প্রোটিন, ভিটামিন, অ্যামিনো অ্যাসিড, ফাইবার, পটাশিয়াম, আয়রন, প্রভৃতি প্রচুর পরিমাণে পাওয়া যায়। ১০০ গ্রাম মসুর ডালে ৩৫২ ক্যালোরি এবং ২৪.৬৩ গ্রাম প্রোটিন রয়েছে। যা প্রোটিনের দৈনিক মানের ৪৪ শতাংশ।

মুগ ডাল
মুগ ডাল ওজন কমাতে সেরা উপায়। সাধারণত বাজারে দুই প্রকারের মুগ ডাল পাওয়া যায়, একটি খোসা ছাড়া হলুদ রঙের আর একটি খোসাসহ সবুজ রঙের। এই ডাল খাওয়ার সবচেয়ে সুবিধা হল, এটি ওজন কমাতে সাহায্য করে। মুগ ডাল ফাইবার এবং প্রোটিন সমৃদ্ধ। যা আমাদের দীর্ঘ সময়ের জন্য তৃপ্ত রাখে। এছাড়াও এই ডাল খুব সহজেই হজম হয়ে যায়।

কুলথি ডাল
ইংরেজিতে এটি হর্স গ্রাম নামেও পরিচিত। কুলথি ডাল ওজন কমাতে সাহায্য করে। পাশাপাশি আমাদের দেহের জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। কুলথি ডাল প্রোটিনের সেরা উৎস। যা আপনি আপনার ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারেন। এই ডালে ভিটামিন, ফাইবার, মিনারেলস রয়েছে এবং এতে ক্যালোরিও কম থাকে, যা ওজন হ্রাসে খুবই সহায়ক।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=286 0
সোশ্যাল মিডিয়া যেভাবে সম্পর্ক বদলে দেয় https://www.navodiganta.com/?p=166 https://www.navodiganta.com/?p=166#respond Sat, 10 Oct 2020 18:53:16 +0000 https://www.navodiganta.com/?p=166 আজকের দিনে সোশ্যাল মিডিয়া আপনার পরিচিত লোকদের সাথে সম্পর্ক তৈরি এবং বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকী যাদের আপনি জানেন না তাদের সাথেও সম্পর্ক তৈরি করে দিতে পারে। ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিংকডিন, হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে বিশ্বজুড়ে মানুষের সাথে সংযোগের নতুন ভিত্তি স্থাপিত হয়েছে। কীভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আমাদের আন্তঃব্যক্তিক সম্পর্কগুলো পরিবর্তন করছে এবং এক্ষেত্রে আমাদের করণীয় সম্পর্কে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

সোশ্যাল মিডিয়া ম্পর্কের শৈলীগুলো বিভিন্ন উপায়ে পরিবর্তন করে। এটি আপনাকে খুব অল্প সময়ে আরও বেশি লোকের সাথে সংযোগ তৈরি করে দেয়। এটি ঘনিষ্ঠতার স্তরকে সহজ করে দেয় যা আপনি অনলাইনে অন্যদের সাথে ভাগ করে নিতে পারেন। এটি আপনাকে অন্য ব্যক্তির আচরণ, মনোভাব এবং বিশ্বাসের কারণে আরও দুর্বল করে তুলতে পারে। সামাজিক মিডিয়া আপনাকে নিজের সামাজিক নেটওয়ার্কের অন্যের সাথে নিজেকে তুলনা করে। যার ইতিবাচকের পাশাপাশি নেতিবাচক প্রভাব উভয়ই থাকতে পারে।

আগেই বলা হয়েছে, সোশ্যাল মিডিয়া যোগাযোগ তৈরি এবং নতুন নতুন মানুষের সাথে পরিচিত হওয়ার একটি দুর্দান্ত উপায়। আপনি সর্বস্তরের লোকের সাথে পরিচিত হতে পারেন যা অন্যভাবে সম্ভব হত না। এর অর্থ আপনি আগের চেয়ে অনেক বেশি ধারণা এবং অভিজ্ঞতা লাভ করছেন। আপনার পেশাগত সমস্যার সমাধান করার জন্যও সবচেয়ে কার্যকরী তথ্য পেতে আপনি সামাজিক মিডিয়া ব্যবহার করতে পারেন।

যদিও প্রথম দুটি দিক অবশ্যই আপনার পেশাগত জীবনে ইতিবাচক এবং দরকারি তবে আপনার সামাজিক মিডিয়ার খারাপ দিক সম্পর্কেও সতর্ক হওয়া দরকার। এখানে আপনি যে সবচেয়ে বড় যে ভুলটি করতে পারেন তা হলো, ডিজিটাল ঘনিষ্ঠতাকে সত্যিকারের ঘনিষ্ঠতা ভেবে নেয়া। আপনি অনলাইন সংযোগ নিয়ে স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং ভাবতে শুরু করেন যে এই সম্পর্কগুলো বাস্তবে আরও নিবিড় এবং প্রতিশ্রুতিবদ্ধ। কখনোই মুখোমুখি হননি এমন মানুষের সঙ্গে আপনি অনেক তথ্যই শেয়ার করেন। আপনার ব্যবসা বা পেশায় আপনাকে অবশ্যই নিশ্চিত করতে হবে যে আপনি অনলাইনের পাশাপাশি অফলাইন সম্পর্কের সঠিক ব্যালেন্স করছেন। এটি আপনাকে ব্যক্তিগত এবং পেশাগতভাবে সফল হতে সহায়তা করবে।

সোশ্যাল মিডিয়া সম্পর্কের আরেকটি নেতিবাচক দিক রয়েছে, এটি আপনার মন-মেজাজকে দ্রুতই প্রভাবিত করতে পারে। এর অর্থ হলো, যদি আপনার অনলাইন সামাজিক নেটওয়ার্কের কেউ আপনার সঙ্গে শত্রুতা করলে বা রাগন্বিত হলে, তা দ্রুতই আপনার মেজাজকে প্রভাবিত করতে পারে। যদিও আপনি কখনো সেইব্যক্তির সাথে সাক্ষাত করেননি বা অফলাইনে তাদের সাথে কথাবার্তাও বলেননি, কিন্তু তাদের নেতিবাচক আচরণ আপনাকে প্রভাবিত করতে পারে।

সোশ্যাল মিডিয়াতে অন্যরা কতটা সফল, তার উপর ভিত্তি করে নিজের সাফল্যকে মাপতে শুরু করেছেন? এর মানে হলো, আপনি ভীষণভাবে সোশ্যাল মিডিয়া দ্বারা প্রভাবিত। অন্যরা কীভাবে তাদের জীবনযাপন করছে বা তাদের ব্যবসা পরিচালনা করছে সে সম্পর্কে অনলাইনে প্রচুর তথ্য রয়েছে, তাই আপনি প্রতিযোগিতা করতে পারবেন না এমন অনুভব করা খুব সহজ হয়ে যায়। এটি আপনার অনলাইন জীবনের সাথে আপনার বাস্তব জীবনকে কেনাবেচার মতো মনে হতে পারে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=166 0
– https://www.navodiganta.com/?p=66 https://www.navodiganta.com/?p=66#respond Fri, 09 Oct 2020 17:53:56 +0000 https://www.navodiganta.com/?p=66 –

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=66 0