সিনেমায় জয়ার শুরুটা হয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর ‘ব্যাচেলর’ দিয়ে। তবে এ অভিনেত্রী আলোচনায় আসেন নূরুল আলম আতিক পরিচালিত ‘ডুবসাঁতার’ দিয়ে। দেশে জয়া অভিনীত সবশেষ মুক্তি পেয়েছে ‘পেয়ারার সুবাস’।
সম্প্রতি এক সাক্ষাৎকারে আবারও বিয়ে প্রসঙ্গে কথা বলেন জয়া। তার ভাষ্য, বর্তমান জীবন খুবই এনজয় করছেন। জয়া আহসান বলেন, ‘পরিবার শুধু স্বামী-স্ত্রীকে ঘিরে নয়, অথবা পার্টনার হলেই হয় না। পরিবারে আরও অনেকে আছে। পরিবারে মা-বাবা আছেন, আমার বাড়িতে যেসব লোক কাজ করেন, তারা আছেন। চারপেয়ে পোষ্য আছে। আমি খুবই এনজয় করি।’
]]>সাধারণত শহরের প্রেক্ষাগৃহে যে কোনও ছবির প্রথম শো শুরু হয় সকাল ৯টায়। ছবি নিয়ে চর্চা ও উন্মাদনা বেশি থাকলে, সেটা বড়জোড় এগিয়ে আসে সকাল ৮টায়। সেই গতে বাঁধা সময়ের হিসাব এলোমেলো করে দিয়েছে ‘পাঠান’।
সকাল ৮টা বা ৯টা নয়, কলকাতার একাধিক নামী প্রেক্ষাগৃহে ‘পাঠান’-এর প্রথম শো শুরু হচ্ছে সকাল ৭টায়। তা-ও সেই শো প্রায় কানায় কানায় ভর্তি। সোমবারের মধ্যে টিকিট কিনে না নিলে, তার পরে টিকিট পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ।
আইনক্স থেকে মিরাজ— সকাল ৭টার শোয়ের টিকিট কাটতে গেলে ইতিমধ্যেই ফাঁপরে পড়ছেন দর্শক। পছন্দমতো জায়গা পাওয়া যেন সোনার পাথরবাটি পাওয়ার সমান। এমনকি, বন্ধুদের নিয়ে একসঙ্গে সিনেমা দেখতে যাওয়ার পরিকল্পনা থাকলে একই জায়গায় আসন পাওয়ার আশাও প্রায় নেই বললেই চলে।
প্রায় একই অবস্থা সকাল ৮টা, বা সকাল ৯টার শোয়ের। প্রাচী ও প্রিয়া সিনেমা হলে তো সকাল ১০টা ও সকাল ১১টার শো হাউসফুল। ফলে নিজের প্রিয় তারকা শাহরুখ খানের ছবি ‘পাঠান’-এর ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার পরিকল্পনা যদি থাকে, এই প্রেক্ষাগৃহে সেই আশ মেটানোর আর সুযোগ নেই।
প্রায় একই অবস্থা সন্ধেবেলায় প্রাইম টাইম শোয়ের। টিকিট কিনতে গেলে মিলছে শুধুই লাল সঙ্কেত, সবুজ সঙ্কেত প্রায় নেই বললেই চলে। টিকিট বুকিং করতে বড় দেরি হয়ে গিয়েছে যে!
তবে ‘পাঠান’ ছবির টিকিট নিয়ে যে এই অবস্থা হতে পারে, তার আভাস আগেই পেয়েছিল প্রযোজনা সংস্থা ‘যশরাজ ফিল্মস’। মুম্বইয়ের মাল্টিপ্লেক্সে তাই সকাল ৬টা থেকে শো ছবি দেখানোর সিদ্ধান্ত নেয় ওয়াইআরএফ। এমনকি, বাদশার ছবি ঘিরে উন্মাদনার ঠেলায় ৫ বছর পরে গেইটি-গ্যালাক্সি দু’ জায়গাতেই ‘পাঠান’ প্রদর্শনের সিদ্ধান্ত নিয়েছেন প্রেক্ষাগৃহ মালিক মনোজ দেশাই।
গত ১০ জানুয়ারি মুক্তি পায় যশরাজ ফিল্মস প্রযোজিত ‘পাঠান’ ছবির ট্রেলার। শাহরুখ খানের জনপ্রিয়তার কথা ভেবে দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ বহুতল বুর্জ খলিফাতেও প্রদর্শিত হয় ছবির ট্রেলার। তবে শুধু উন্মাদনাই নয়, মুক্তির আগে একাধিক বার বিতর্কেও জড়িয়েছে শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন, জন আব্রাহাম অভিনীত এই ছবি। তবে বিতর্ককে যে বলে বলে গোল দিচ্ছেন বলিউডের বাদশার অনুগামীরা, ছবির অগ্রিম টিকিট বুকিংয়েই তা স্পষ্ট।
]]>