Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
আন্তর্জাতিক – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Sun, 08 Sep 2024 12:11:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png আন্তর্জাতিক – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 বন্দী বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে দেশে আনা হবে : তাজুল ইসলাম https://www.navodiganta.com/?p=1356 https://www.navodiganta.com/?p=1356#respond Sun, 08 Sep 2024 12:11:29 +0000 https://www.navodiganta.com/?p=1356 ভারতের সাথে বন্দী বিনিময় চুক্তির মাধ্যমে মানবতাবিরোধী অপরাধের প্রধান অভিযুক্ত শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নবনিযুক্ত চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।
রোববার (৮ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

তাজুল ইসলাম বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ছাত্র-জনতা হত্যা মামলায় হত্যার আলামত সংরক্ষণ করে তদন্ত সংস্থার হাতে নিয়ে আসা, যাতে দ্রুত ন্যায়বিচার পাওয়া যায়। দ্রুততম সময়ে ট্রাইবুনাল পুনর্গঠন করে দ্রুত বিচার চাওয়া হবে।’ চিফ প্রসিকিউটর বলেন, ‘আওয়ামী স্বৈরাচার আমলে সিস্টেমেটিক অপরাধ সংঘটিত হয়েছে, গণহত্যা করেছে, তারই বিচার করতে প্রসিকিউশন টিম পুনর্গঠন করা হচ্ছে। প্রসিকিউটর টিম ক্রমান্বয়ে বাড়বে।’ তিনি বলেন, ‘তদন্তকালীন প্রয়োজন মোতাবেক গুরুতর আসামিদের গ্রেফতার চাইবে, প্রসিকিউশন। আসামিরা কেউ যেন দেশত্যাগ করতে না পারে সেটি খেয়াল থাকবে।’ তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী হোক, আইজিপি হোক, সবাই একই পর্যায়ের আসামি বিবেচনা হবে। আগের সময়ে যেভাবে বিচারব্যবস্থা ধ্বংস হয়েছিল, সেরকম যেন আর না হয়, সেটিও লক্ষ্য থাকবে।’

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1356 0
এক ফোনে ২ সিম ব্যবহার করলেই গুণতে হবে বাড়তি খরচ https://www.navodiganta.com/?p=1170 https://www.navodiganta.com/?p=1170#respond Mon, 06 May 2024 17:18:36 +0000 https://www.navodiganta.com/?p=1170 বর্তমান সময়ের সব স্মার্টফোন ও ফিচার ফোনে দুইটি সিম স্লট থাকে। অর্থাৎ এক ফোনে দুইট সিম ব্যবহার করা যায়। এখন থেকে এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ।

আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে আপনার জন্য দুঃসংবাদ। এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ। এজন্য দেশটির মোবাইল ফোন অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই পরিষেবার খরচ বাড়াতে চলেছে। সর্বশেষ ২০২১ সালে ভারতে মোবাইল বিল বাড়ানো হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও সার্বিকভাবে মোবাইল খরচ বৃদ্ধির কোপ পড়েনি। তবে শিগগিরই খরচ বাড়ছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

আপনি যদি দুইটি সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। কারণ প্রাইমারি অর্থাৎ মূল সিমের পাশাপাশি দ্বিতীয় সিম চালু রাখার জন্য টাকা খরচ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিক ভাবেই খরচ দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে, জিও, এয়ারটেল এবং ভিআইয়ের ন্যূনতম ১৫০ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। এটা ফোন চালু রাখার জন্য।

আগামী দিনে এই খরচ ১৫০ রুপি থেকে বাড়িয়ে ২০০ ‍রুপি পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ আপনার কাছে দুইটি সিম থাকে তাহলে ২৮ দিন চালু রাখার জন্য ৪০০ রুপি খরচ করতে হবে। যা স্বাভাবিক ভাবেই চাপ বাড়াবে সাধারণ মানুষের উপর। তাই যারা বেশি ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা চান তাঁদের আরও বেশি টাকা খরচ করতে হবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1170 0
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮ https://www.navodiganta.com/?p=1138 https://www.navodiganta.com/?p=1138#respond Sat, 30 Mar 2024 10:52:07 +0000 https://www.navodiganta.com/?p=1138 ফিলিস্তিনের গাজা উপত্যকায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৬ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মিডেল ইস্ট মনিটর। প্রতিবেদনে বলা হয়, উত্তর গাজায় ক্ষুধার্ত ফিলিস্তিনিদের সহায়তার জন্য বিমান থেকে ত্রাণের বস্তা ফেলা হচ্ছিল। এর মধ্যে কয়েকটি বস্তা বেইত লাহিয়া সাগরে পড়ে যায়। এসব ত্রাণ সংগ্রহ করতে গিয়ে সমুদ্রে ডুবে ১২ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ ছাড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে পদদলিত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়। একটি ভিডিওতে দেখা যায়, বিমান থেকে সমুদ্রে ফেলা ত্রাণ সংগ্রহের জন্য সৈকতে অনেকে দৌড়াচ্ছেন। এ ছাড়া কিছু মানুষকে সমুদ্র থেকে মরদেহ তুলে বালুতে রাখতেও দেখা গেছে। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় বেসামরিক মৃত্যুর সংখ্যা ‘অত্যধিক বেশি’ বলে উল্লেখ করেছে যুক্তরাষ্ট্র। বিষয়টি ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে জানিয়ে দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ওয়াশিংটনে গত মঙ্গলবার গ্যালান্টের সঙ্গে বৈঠকের শুরুতে বক্তৃতাকালে অস্টিন বলেন, গাজায় পৌঁছানো মানবিক সহায়তার পরিমাণও ‘খুব কম’।

পেন্টাগনপ্রধান আরও বলেন, ‘গাজা মানবিক বিপর্যয়ের শিকার হচ্ছে এবং পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এবং দুর্ভিক্ষ এড়ানোর জন্য আমাদের অবিলম্বে সহায়তা বৃদ্ধির প্রয়োজন এবং সমুদ্রপথে অস্থায়ী মানবিক করিডোর খোলার জন্য আমাদের কর্মকাণ্ড এই কাজকে সাহায্য করবে। কিন্তু মূল বিষয় হলো- স্থলপথে সাহায্য বিতরণ আরও প্রসারিত করা।’ প্রসঙ্গত, গত ৭ অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপরেই গাজায় পাল্টা হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। যা এখনও অব্যাহত রয়েছে। হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। পাঁচ মাসের বেশি সময় ধরে চলমান এই হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকা। পানি, খাবার ও নিরাপদ স্থানের অভাবে উপত্যকাটির বাসিন্দারা মৃত্যুর দ্বারপ্রান্তে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1138 0
ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে যুক্তরাষ্ট্রের নির্বাচন https://www.navodiganta.com/?p=967 https://www.navodiganta.com/?p=967#respond Wed, 04 Nov 2020 17:52:26 +0000 https://www.navodiganta.com/?p=967 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট গণনাও চলে এসেছে প্রায় শেষ দিকে। আর মাত্র সাতটি অঙ্গরাজ্যে পপুলার ভোটে বিজয়ীর নাম জানা বাকি। এ অবস্থায়ও ক্ষণে ক্ষণে রঙ বদলাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের সবশেষ তথ্যমতে, নির্বাচনে ২৩৮টি ইলেকটোরাল ভোট পেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৩টি ইলেকটোরাল ভোট।

ফলাফল আসতে বাকি সাতটি অঙ্গরাজ্যের মধ্যে চারটিতে এগিয়ে রয়েছে রিপাবলিকানরা। মজার বিষয় হচ্ছে, তারা সংখ্যায় এগিয়ে থাকলেও তিনটি রাজ্যে জয় পেলেই বিজয়ী হতে পারেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

বাংলাদেশ সময় বুধবার সন্ধ্যায়ও পেনসিলভানিয়া, জর্জিয়া, নর্থ ক্যারোলিনা, মিশিগান ও আলাস্কায় এগিয়ে ছিলেন ডোনাল্ড ট্রাম্প। এসময় জল্পনার সবটুকু আলো কেড়ে নিয়েছিল মিশিগান। এই অঙ্গরাজ্যে যে জিতবে সে-ই প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে যাবে বলে মনে করা হচ্ছিল।

সময় গড়ানোর সঙ্গে সঙ্গে বদলাতে থাকে পরিস্থিতি। সন্ধ্যায় ৯১ শতাংশ ভোট গণনা শেষে মিশিগানে রিপাবলিকানরা এগিয়ে রয়েছে দেখা যাচ্ছিল। কিন্তু মাত্র ঘণ্টা দুয়েক পরেই ৯৪ শতাংশ ভোট গণনা শেষে দেখা যায়, ট্রাম্পকে পেছনে ফেলে এগিয়ে গেছেন জো বাইডেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত গুরুত্বপূর্ণ এ ব্যাটলগ্রাউন্ডে বাইডেন পেয়েছেন ২৫ লাখ ২৪ হাজার ৩৮৫টি (৪৯ দশমিক ৪ শতাংশ)। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৫ লাখ ৮ হাজার ৫৯২টি (৪৯ দশমিক ১ শতাংশ)।

অর্থাৎ রাজ্যটিতে এ মুহূর্তে প্রায় ১৬ হাজার ভোটে এগিয়ে রয়েছেন জো বাইডেন। শেষ পর্যন্ত এ অবস্থান ধরে রাখতে পারলে মিশিগানের মহাগুরুত্বপূর্ণ ১৬টি ইলেকটোরাল কলেজ ভোটই পকেটে পুরবেন তিনি।

মিশিগানে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ডেমোক্র্যাটদের জন্য সমান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এগিয়ে থাকা বাকি দু’টি অঙ্গরাজ্য নেভাদা ও উইসকনসিনে জেতাটাও। কারণ, এ দুটিসহ মিশিগানে জয় পেলেই বিজয়ী হতে আবশ্যক ২৭০টি ইলেকটোরাল ভোট জমা হবে তাদের পাল্লায়। এর মধ্যে একটি হাতছাড়া হলেই জিতবেন ট্রাম্প।

এ পর্যন্ত নেভাদা ও উইসকনসিনে ট্রাম্পের চেয়ে সামান্য ব্যবধানে এগিয়ে রয়েছেন বাইডেন। নেভাদায় ৫ লাখ ৮৮ হাজার ২৫২টি (৪৯ দশমিক ২ শতাংশ) ভোট পেয়েছেন এ ডেমোক্র্যাট নেতা। সেখানে তার প্রতিদ্বন্দ্বী ট্রাম্প পেয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৬০৫টি (৪৮ দশমিক ৬ শতাংশ) ভোট। রাজ্যটিতে এখন পর্যন্ত ৬৭ শতাংশ ভোট গণনা সম্পন্ন হয়েছে। এখানে ইলেকটোরাল ভোট রয়েছে ছয়টি।

উইসকনসিনে দুই প্রার্থীর ভোটের ব্যবধান আরও কম। সেখানে বাইডেন পেয়েছেন ১৬ লাখ ৩০ হাজার ৩৩৪টি (৪৯ দশমিক ৬ শতাংশ) ভোট আর ট্রাম্প পেয়েছেন ১৬ লাখ ৯ হাজার ৫৮৬টি (৪৮ দশমিক ৯ শতাংশ)। রাজ্যটিতে ভোট গণনা হয়েছে ৯৫ শতাংশ। সেখানে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১০টি।

অপরদিকে, ডোনাল্ড ট্রাম্প ২০টি ইলেকটোরাল ভোট থাকা ব্যাটলগ্রাউন্ড পেনসিলভানিয়ায় পেয়েছেন ২৯ লাখ ৬৫ হাজার ৬৩৬টি (৫৫ দশমিক ৭ শতাংশ) ভোট। সেখানে বাইডেনের ঘরে গিয়েছে ২২ লাখ ৯০ হাজার ৬২৪টি (৪৩ দশমিক ১ শতাংশ)। অঙ্গরাজ্যটিতে ভোট গণনা হয়েছে ৬৪ শতাংশ। অর্থাৎ এখনও বেশ কিছু ভোট বাড়তে পারে দুই পক্ষেরই।

নর্থ ক্যারোলিনায় ট্রাম্প ২৭ লাখ ৩২ হাজার ১০৪টি (৫০ দশমিক ১ শতাংশ) ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। বিপরীতে বাইডেন পেয়েছেন ২৬ লাখ ৫৫ হাজার ৩৯২টি (৪৮ দশমিক ৭ শতাংশ)। এ রাজ্যটিতে ইলেকটোরাল ভোটের সংখ্যা ১৫টি।

আরেক ব্যাটলগ্রাউন্ড জর্জিয়াতেও এগিয়ে ট্রাম্প। ১৬টি ইলেকটোরাল ভোট থাকা এ রাজ্যে তিনি পেয়েছেন ২৩ লাখ ৮০ হাজার ৯৪৬ (৫০ দশমিক ৫ শতাংশ) ভোট। আর প্রতিদ্বন্দ্বী বাইডেন পেয়েছেন ২২ লাখ ৭৮ হাজার ১২৩টি (৪৮ দশমিক ৩ শতাংশ)।

আলাস্কায়ও বিপুল ভোটে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে তিনি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ২৩১টি (৬২ দশমিক ৯ শতাংশ) ভোট। আর বাইডেন পেয়েছেন ৫৬ হাজার ৮৪৯টি (৩৩ শতাংশ) মাত্র। এ অঙ্গরাজ্যে ইলেকটোরাল ভোট রয়েছে মাত্র তিনটি।

এগিয়ে থাকা এ চারটি অঙ্গরাজ্যে জিতলে ট্রাম্পের মোট ইলেকটোরাল ভোট হবে ২৬৭টি। ফলে নির্বাচনে জিততে তাকে এখন আশ্চর্যজনক কিছুই দেখাতে হবে।

তবে এবারের নির্বাচনে ১০ কোটির বেশি আগাম ভোট (ডাকভোট) পড়েছে। সেগুলো যোগ হলে বদলে যেতে পারে গোটা ভোটের হিসাব-নিকাশ। কারণ, কোনও অঙ্গরাজ্যে পপুলার ভোটে জয়ী হলে সেখানকার সব ইলেকটোরাল ভোটই চলে যায় বিজয়ীর পকেটে।

এখন পর্যন্ত মোট পপুলার ভোটে এগিয়ে রয়েছেন বাইডেন, তবে ইলেকটোরাল ভোটে ট্রাম্পের জয়ের সম্ভবনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার ডাকভোট যোগ হলে মিশিগানের মতো অঙ্গরাজ্যগুলোতে বিজয়ীর নাম পরিবর্তন হওয়ারও সম্ভাবনা দেখা যাচ্ছে। ফলে মিশিগানে ট্রাম্প জিতলে তার ফের হোয়াইট হাউস দখলের পথ সুগম হবে, তেমনি বাইডেন জিতলে তারও প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা বাড়বে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=967 0
মার্কিন নির্বাচন : কেন্দ্রের বাইরে ভোটারদের দীর্ঘ লাইন https://www.navodiganta.com/?p=946 https://www.navodiganta.com/?p=946#respond Tue, 03 Nov 2020 17:31:11 +0000 https://www.navodiganta.com/?p=946 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিক ভোটগ্রহণ চলছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টার (বাংলাদেশ সময় বিকেল ৪টা) দিকে ভোটগ্রহণ শুরু হয়। আজ আনুষ্ঠানিক ভোট গ্রহণ শুরু হলেও নয় কোটি ৬০ লাখেরও বেশি মানুষ আগাম ভোট দিয়ে ফেলেছে।

মোট ভোটারের প্রায় অর্ধেক আগাম ভোট দিলেও মঙ্গলবার সকাল থেকে শত শত ভোটার বিভিন্ন অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। স্কুল, লাইব্রেরি থেকে শুরু করে নানা জায়গায় এবার ভোটকেন্দ্র বসানো হয়েছে।

বিবিসি জানায়, মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে ভোটারদের লম্বা লাইন দেখা গেছে। সামাজিক দূরত্ব মেনে লাইনে দাঁড়িয়েছেন ভোটাররা। অঙ্গরাজ্যটি ঐতিহ্যগতভাবে ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০১৬ সালে অল্প ব্যবধানে জিতেছিলেন রিপাবলিকান ট্রাম্প। এদিকে ওকলাহোমা অঙ্গরাজ্যের ভোট কেন্দ্রগুলোতেও দেখা গেছে ভোটারদের দীর্ঘ লাইন।

তবে নিউইয়র্ক সিটির ব্রুকলিন হেইটসের কেন্দ্রে ভোটারদের কোনো লাইন দেখা যায়নি। সেখানে সেন্ট ফ্রান্সিস কলেজে ভোট কেন্দ্র বসানো হয়। স্থানীয় সময় সকাল সাড়ে ৮টায়ও কেন্দ্র ছিল অনেকটা ভোটারশূন্য।

মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বারের মতো রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জয়ী হবেন, নাকি তাঁর ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী জো বাইডেন জিতবেন- তা দেখার অপেক্ষায় আছে বিশ্ববাসী। এর মধ্যেই সোমবার রাতে শেষ প্রচারে ট্রাম্প ভবিষ্যদ্বাণী করেছেন, আরেকটি বিজয় পেতে যাচ্ছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, মিশিগানে গ্র্যান্ড র‌্যাপিডসে বিপুল সমর্থকের করতালিতে নির্বাচনী প্রচার শেষ করেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে তিনি বলেন, ‘আমরা আরেকটি মহান বিজয় পেতে যাচ্ছি।’

২০১৬ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে যখন দুশ্চিন্তায় ছিলেন ট্রাম্প, সেবারও ঠিক এই জায়গায় শেষ প্রচার চালিয়েছিলেন তিনি। এবারও সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আমরা আরেকবার ইতিহাস গড়তে যাচ্ছি।’

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=946 0
ট্রাম্পের জনসভা থেকে ৩০ হাজার জনের করোনা, ৭০০ মৃত্যু! https://www.navodiganta.com/?p=931 https://www.navodiganta.com/?p=931#respond Tue, 03 Nov 2020 09:13:12 +0000 https://www.navodiganta.com/?p=931 যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ বেড়েই চলেছে। এরই মধ্যে গবেষণায় উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারের জন্য আয়োজিত জনসভার কারণে যুক্তরাষ্ট্রে ৩০ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। আর সেই ৩০ হাজার মানুষের মধ্যে মৃত্যু হয়েছে ৭০০ জনের।

যুক্তরাষ্ট্রের বিখ্যাত স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একটি গবেষণাপত্রে উঠে এসেছে এমন তথ্য। স্ট্যানফোর্ডের অর্থনীতির অধ্যাপক বি ডগলাস বার্নহেইমের তত্ত্বাবধানে গবেষণাটি পরিচালিত হয়। বার্তা সংস্থা রয়টার্স, সিএনবিসি ও সিবিএস নিউজের খবরে এ তথ্য জানানো হয়েছে।

এই তথ্য সামনে আসতেই বিরোধীদের নিশানায় পড়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প। বিরোধীরা বলছেন, ‘নিজের জেদ মেটাতেই এভাবে দিনের পর দিন সাধারণ নাগরিকদের জীবন ঝুঁকির মুখে ফেলেছেন ট্রাম্প।’

গবেষকদের যুক্তি একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। গত ২০ জুন থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের মোট ১৮টি প্রচার সভা নিয়ে গবেষণা চালানো হয়েছিল। সেসব সভা থেকেই করোনা সংক্রান্ত তথ্য সংগ্রহ করেন গবেষকরা। যেসব জায়গায় ট্রাম্পের এই জনসভাগুলো হয়েছিল, সেখানে ট্রাম্পের সভার আগে-পরে করোনায় আক্রান্তের সংখ্যা বিচার করেই এই রিপোর্ট প্রকাশ করেছেন গবেষকরা। অবশ্য ট্রাম্পের ১৮টি জনসভার মধ্যে তিনটি ইনডোরে ছিল।

আসলে প্রচার পর্বের শেষ লগ্নে এসেও বিতর্ক পিছু ছাড়ছে না ডোনাল্ড ট্রাম্পের। চিকিৎসকদের সম্পর্কেও তাঁর একটি মন্তব্য, যাকে ঘিরে শোরগোল পড়ে গেছে মার্কিন ভোটারদের মধ্যে।

যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, এ কথা কোনো দিনই স্বীকার করেননি ট্রাম্প। আর গত শুক্রবার একটি সমাবেশে তিনি দেশে বিপুল করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর জন্য সরাসরি দায়ী করেন চিকিৎসকদের। ট্রাম্প বলেন, ‘আপনার যদি হৃদরোগ থাকে এবং আপনি মৃত্যু পথযাত্রী হন কিংবা ক্যানসারে আক্রান্ত হয়ে আপনার জীবনশক্তি ফুরিয়ে এসেছে, তাহলে আপনার করোনা হতেই পারে। সেই মৃত্যুকে করোনায় মৃত্যু বলে ধরে নেওয়া হচ্ছে। আসলে রোগীর মৃত্যু করোনায় হলে চিকিৎসকরা বেশি অর্থ পান। এবার বুঝলেন তো গল্পটা কী?’

এখানেই থামেননি ট্রাম্প। সমর্থকদের উদ্দেশ করে আরো বলেন, ‘আমাদের চিকিৎসকরা খুবই বুদ্ধিমান। তাঁরা বলেন, আমরা দুঃখিত, সবাই করোনায় মারা যাচ্ছেন। জার্মানি বা অন্যান্য দেশে লোকজন ক্যানসারে মরছে, হৃদরোগে মরছে। কিন্তু, আমাদের এখানে সংশয় থাকলেই করোনা।’

ভোটের ঠিক আগ মুহূর্তে চিকিৎসকদের সম্পর্কে ট্রাম্পের এই বিতর্কিত মন্তব্য ভোটবাক্সে প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকেই।

স্বাভাবিকভাবেই প্রেসিডেন্টের এমন মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন চিকিৎসকরা। তাঁদের প্রশ্ন, এই করোনাকালে জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করেছেন যারা, তাদের এতটা ছোট করা কি একজন রাষ্ট্রপ্রধানের উচিত হলো?

শুরু থেকেই করোনা নিয়ে একরোখা আচরণ করে চলেছেন ট্রাম্প। প্রথম দিকে তো তিনি সংক্রমণকে গুরুত্বই দিতে চাননি। উল্টে দ্রুত স্বাভাবিক জীবন শুরুর পক্ষে সওয়াল করেন। লকডাউনের বিরুদ্ধে পথে নামা লোকজনকে সমর্থনও করেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=931 0
ট্রাম্পকে ‘বিদায় ঘণ্টার’ প্রস্তুতি নিতে বললেন ওবামা https://www.navodiganta.com/?p=891 https://www.navodiganta.com/?p=891#respond Sun, 01 Nov 2020 18:33:50 +0000 https://www.navodiganta.com/?p=891 ব্যর্থতার দায় মাথায় নিয়ে তল্পিতল্পা বেঁধে চলে যাওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রস্তুত থাকা উচিত বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেনের নির্বাচনী প্রচারে অংশ নিয়ে বারাক ওবামা এ কথা বলেন। এদিকে মিশিগানে জো বাইডেন বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম দিন থেকেই করোনাভাইরাস মহামারি মোকাবিলায় ব্যবস্থা নেবেন।

এ সময় বাইডেন বলেন, জাদুর সুইচ চেপে মহামারি শেষ করতে সক্ষম হওয়ার মতো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না। তবে আমি আপনাদের প্রতিশ্রুতি দিতে পারি, একেবারে প্রথম দিন থেকেই মহামারি অবসানে সঠিক কাজটিই শুরু করব। আমাদের সিদ্ধান্ত বিজ্ঞান অনুযায়ী গ্রহণ করা হবে।

ফ্লিন্টে জো বাইডেন আরও বলেন, আমরা এই ভাইরাসকে নিয়ন্ত্রণে আনব; তবে এর প্রথম পদক্ষেপ হবে প্রেসিডেন্ট ট্রাম্পকে পরাজিত করা। গত সপ্তাহে ওবামা পেনসিলভানিয়া ও ফ্লোরিডায় এককভাবে বাইডেনের জন্য নির্বাচনী প্রচার চালিয়েছেন। সেখানে বাইডেনের সমর্থকদের আত্মপ্রসাদে না থাকার ব্যাপারে সতর্ক করে দিয়ে তাদের আগাম ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=891 0
শেষ মুহূর্তে ট্রাম্প-বাইডেন https://www.navodiganta.com/?p=835 https://www.navodiganta.com/?p=835#respond Fri, 30 Oct 2020 17:51:19 +0000 https://www.navodiganta.com/?p=835 আগামী মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন। এর আগে দেশের মধ্য-পশ্চিমাঞ্চলের ব্যাটলগ্রাউন্ড রাজ্যগুলোতে শেষ মুহূর্তে জোরালো প্রচারণা চালাচ্ছেন রিপাবলিকান দলীয় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্র্যাট প্রতিদ্বন্দ্বী জো বাইডেন। মূলত এসব রাজ্যই নির্বাচনে জয়-পরাজয় নির্ধারণ করবে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, স্থানীয় সময় শুক্রবার মিশিগান, উইসকনসিন ও মিনিয়েসোটা যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। এদিকে ফ্লোরিডা থেকে উইসকনসিন ও মিনিয়েসোটার সঙ্গে সঙ্গে আইওয়া রাজ্যে সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাইডেনের। এবারের নির্বাচনে এসব রাজ্য ব্যাটলগ্রাউন্ড।

ঐতিহ্যগতভাবে মিশিগান ও উইসকনসিন ডেমোক্র্যাটদের ঘাঁটি হলেও ২০১৬ সালের নির্বাচনে এই দুই রাজ্যে সামান্য ব্যবধানে জয় পান রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। এদিকে ১৯৭২ সালের পর কোনো রিপাবলিকান প্রার্থী মিনিয়েসোটায় জয় পাননি। ট্রাম্প এবার এই ডেমোক্র্যাট ঘাঁটি দখলের চেষ্টা করছেন।

নির্বাচনের মাত্র পাঁচ দিন আগে জাতীয় একটি জরিপের ফল প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাতে দেখা যাচ্ছে, শেষ মুহূর্তে এসেও দেশব্যাপী জাতীয় জনমত জরিপে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১২ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী জো বাইডেন।

সামগ্রিক চিত্র অবশ্য ট্রাম্পের বিপক্ষে। কয়েক মাস ধরেই জাতীয় জরিপে এগিয়ে রয়েছেন বাইডেন। বিশেষ করে মহামারি করোনা মোকাবিলায় ট্রাম্প প্রশাসনের ব্যর্থতার প্রতিফলন ঘটেছে এসব জরিপে। তবে জরিপে সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাজ্যগুলোতে উভয়ের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে।

ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের ইলেকশনস প্রজেক্টের দেয়া তথ্য অনুযায়ী মহামারি করোনা ছাড়াও ভোট নিয়ে বাড়তি উচ্ছাসের কারণে এবার ৮ কোটিরও বেশি আমেরিকান আগাম ভোট দিয়েছেন। গত এক শতাব্দীতে এত আগাম ভোট পড়েনি দেশটিতে। এ ছাড়া এই সংখ্যাটা ২০১৬ সালের মার্কিন নির্বাচনে পড়া মোট ভোটের অর্ধেক।

আগাম ভোট নিয়ে পাওয়া তথ্যে দেখা যাচ্ছে যে, ডেমোক্র্যাট সমর্থকরাই আগাম ভোট দিয়েছেন বেশি। নির্বাচনের দিনে রিপাবলিকানদের ভোট বেশি পড়বে বলে ধারণা। গত নির্বাচনে ১৩ কোটি ৮০ লাখ ভোট পড়েছিল। এবার যে ওই সংখ্যা সহজেই পেরিয়ে যাবে তা আগাম ভোটের রেকর্ড দেখেই বোঝা যাচ্ছে।

গত নির্বাচনে ট্রাম্প মোট অর্থাৎ জনপ্রিয় ভোটে হারলেও ইলেকটোরাল কলেজের জটিল হিসাবে প্রেসিডেন্ট হন। কিন্তু, এবার তেমন ঘটার সম্ভাবনা কম। ডেমোক্র্যাট ঘাঁটিতে নিজেদের অবস্থান ধরে রাখার পাশাপাশি গেল নির্বাচনে রিপাবলিকানদের কাছে হারানো অঙ্গরাজ্যগুলো পুনরুদ্ধারের পথে রয়েছেন বাইডেন।

ব্যাটলগ্রাউন্ড হিসেবে পরিচিত সুইং স্টেটগুলোর (দোদুল্যমান রাজ্য) অধিকাংশতেই জো বাইডেন বেশ শক্ত অবস্থানে রয়েছেন। এমনকি চমক হিসেবে টেক্সাসের মতো রিপাবলিকান অঙ্গরাজ্যেও বাইডেন এতটা এগিয়েছেন যে, কোন কোন জরিপকারী প্রতিষ্ঠান এই অঙ্গরাজ্যকেও এখন সুইং স্টেটের কাতারে ফেলছে।

কেন এক একটি অঙ্গরাজ্য ‘ব্যাটলগ্রাউন্ড স্টেট’ হয়ে ওঠে?

যুক্তরাষ্ট্রের নির্বাচনী ইতিহাসে দেখা গেছে, বেশিরভাগ অঙ্গরাজ্যই নির্দিষ্ট কোন রাজনৈতিক দলের অনুকূলে ভোট দিয়ে থাকে। আর এই কারণে প্রতিদ্বন্দ্বী প্রেসিডেন্ট পদপ্রার্থীরা কিছুটা এমনকি অনেকটাই নিশ্চিত থাকেন যে, তারা প্রথাগতভাবেই এসব রাজ্যের ইলেকটোরাল ভোটগুলো পাবেন।

মার্কিন নির্বাচনে প্রধান দুই দলের মধ্যে রিপাবলিকান দুর্গ বলে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় ‘রেড স্টেট’ বা ‘লাল রাজ্য’ আর ডেমোক্র্যাটদের প্রাধান্য পাওয়া অঙ্গরাজ্যগুলোকে বলা হয় ‘ব্লু স্টেট’ বা ‘নীল রাজ্য’। কিন্তু হাতে গোণা কিছু অঙ্গরাজ্য আছে, যে রাজ্যগুলোর ভোট, প্রার্থীদের কারণে যে কোনো শিবিরে যেতে পারে।

এ গুলোই হল যুক্তরাষ্ট্রের নির্বাচনের ব্যাটলগ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র। এসব রাজ্যকে অনেকে বলে থাকে ‘বেগুনি রাজ্য। আর এসব অঙ্গরাজ্যগুলোর ভোটই শেষ পর্যন্ত হয়ে দাঁড়ায় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ক্ষেত্রে জয় পরাজয়ের মূল চাবিকাঠি। ফলে এই রাজ্যগুলোতেই হয় নির্বাচনের মূল প্রতিদ্বন্দ্বিতা।

এসব রাজ্যেই প্রচারণায় সময়-অর্থ ব্যয় হয় বেশি। ঘন ঘন চলে প্রার্থীদের আনাগোণা ও প্রচারণা সমাবেশ। এই যেমন করোনা থেকে সেরে উঠতে না উঠতেই তৃতীয় সর্বোচ্চ ইলেকটোরাল ভোট থাকা ফ্লোরিডায় ছুটে যান ট্রাম্প। নির্বাচনের চারদিন আগেও সেখানে যান তিনি। এদিকে গতকালও ফ্লোরিডায় গিয়েছিলেন বাইডেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=835 0
তুরস্ক ও গ্রীসে শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ https://www.navodiganta.com/?p=814 https://www.navodiganta.com/?p=814#respond Fri, 30 Oct 2020 16:53:00 +0000 https://www.navodiganta.com/?p=814 তুরস্কের ইজিয়ান সাগরের উপকূলীয় এলাকা ও গ্রিসের উত্তরাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিলো ৭ । শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এই ভূমিকম্প আঘাত হানে। খবর তুরস্কের গণমাধ্যম দ্যা ডেইলি আল সাবাহের। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জনের মৃত্যুর খবর জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ইজিয়ান সাগরের ১৬ দশমিক ৫ কিলোমিটার গভীরে। আল সাবাহ জানায়, ভূমিকম্পের কারণে ঘরবাড়ি ছেড়ে বহু মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে।

তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভুমিকম্পে ইজমির বিয়রাকেলি এবং বরনোভা জেলার ৬ টি ভবন ধ্বসে পড়েছে। তবে সিএনএন ইজমির সিটি মেয়রের সূত্রে জানায়, ভূমিকম্পে অন্তত ২০ টি ভবন ধ্বসে পড়ে। যদিও মানিসা ও উসাকসহ আশপাশের বিভিন্ন প্রদেশে কম ক্ষয়ক্ষতি হয়েছে।

ভূমিকম্পের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েফ এরদোগান বলেছেন, ক্ষতিগ্রস্থ মানুষদের সব ধরণের সহায়তায় প্রস্তুত আছে সরকার। সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও মন্ত্রণালয় যথাসাধ্য নাগরিকদের পাশে আছে।

টেলিভিশনে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, ধ্বসে পড়া ভবনের ধ্বংসস্তুপের ভিতর আটকেপড়াদের উদ্ধারে চেষ্টা করছে মানুষ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=814 0
নি:শ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই মিলবে করোনার ফল https://www.navodiganta.com/?p=790 https://www.navodiganta.com/?p=790#respond Thu, 29 Oct 2020 17:46:05 +0000 https://www.navodiganta.com/?p=790 শ্বাস- প্রশ্বাস পরীক্ষার মাধ্যমে এক মিনিটেই করোনা পরীক্ষার ফল পাওয়ার পদ্ধতি আবিস্কার করেছে সিঙ্গাপুরের একটি বিশ্ববিদ্যালয়। ব্রেথোনিক্স নামে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি উদ্ভাবিত এ পদ্ধতি ৯০ শতাংশ ক্ষেত্রেই সঠিক ফলাফল দেয়।

সম্প্রতি ১৮০ জনের উপর ক্লিনিক্যাল ট্রায়াল চালায় প্রতিষ্ঠানটি। আগামী বছরের শুরুর দিকে এটির অনুমোদন লাভের আশা করা হচ্ছে। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের।

সম্প্রতি বিশ্ব জুড়েই পিসিআর পরীক্ষার বিকল্প পদ্ধতি খোঁজা হচ্ছে।

বর্তমানে সিঙ্গাপুরজুড়ে এ পরীক্ষা কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। উদ্ভাবনকারী প্রতিষ্ঠানটি আশা করছে, আগামী বছরের প্রথম তিন মাসের মধ্যে এটির বাণিজ্যিক কার্যক্রম শুরুর সবুজ সংকেত মিলবে। এতে পিসিআর টেস্টের চেয়ে ৭০ শতাংশ ব্যয় কম হবে। তবে গুরুতর রোগীর করোনা সনাক্তে পিসিআর টেস্ট প্রয়োজন হতে পারে বলেও জানানো হয় প্রতিবেদনে।

এই পদ্ধতিতে মাউথপিসের মাধ্যমে একটি ডিভাইসের ভিতর নি:শ্বাস নিতেহবে। এরপর বিশেষ যন্ত্রের মাধ্যমে ডিভাইসে থাকা সেই শ্বাস পরীক্ষা করে এতে থাকা ভিওসি বিশ্লেষণ করা হবে। মাত্র এক মিনিটের ব্যবধানে যন্ত্রটি জানিয়ে দেবে পরীক্ষিত ব্যক্তি করোনায় আক্রান্ত কিনা।

নি:শ্বাসের মাধ্যমে প্রায় একই রকমের পরীক্ষা পদ্ধতি ফ্রান্সের হাসপাতালগুলোয় চালু আছে। তবে বিশেষজ্ঞরা জানিয়েছেন, এ পদ্ধতি ব্যয়বহুল।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=790 0