Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
রাজনীতি – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Sat, 12 Jul 2025 13:52:48 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png রাজনীতি – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 পাথর ছুঁড়ে হত্যায় শাস্তির দাবি, জাতিসংঘ অফিস ও পিআর পদ্ধতির বিরোধিতা জমিয়তের https://www.navodiganta.com/?p=2356 https://www.navodiganta.com/?p=2356#respond Sat, 12 Jul 2025 13:52:48 +0000 https://www.navodiganta.com/?p=2356 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দ মিটফোর্ড হাসপাতাল চত্বরে প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ব্যক্তিকে পাথর মেরে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন।

তারা বলেছেন, এই নির্মম হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা বর্বরোচিত এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং এর সাথে জড়িত অপরাধীদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। প্রশাসনকে অনতিবিলম্বে আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে যথোপযুক্ত শাস্তি নিশ্চিত করতে হবে।

শনিবার (১২জুলাই) রাজধানীর রামপুরা জামিয়া আরবিয়া দারুল উলুম মাদ্রাসা মিলনায়তনে বাদ আসর দলের মজলিসে আমেলার কমিটির বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দ এ সব কথা বলেছেন।

দলের সভাপতি মাওলানা আবদুর রহীম ইসলামাবাদীর সভাপতিত্বে ও মহাসচিব মাওলানা ডক্টর মহিউদ্দিন ইকরাম এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত বৈঠকে
জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয় স্থাপনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করছি।

জাতিসংঘের মানবাধিকার কমিশনের এজেন্ডা ও ইতিহাস আমরা জানি। তাই বাংলাদেশে তাদের ডেকে আনার সিদ্ধান্ত আত্মঘাতী। জনগণ তা মেনে নেবে না।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন বাংলাদেশে কোনো পিআর পদ্ধতির নির্বাচন হবে না। এই পদ্ধতির মাধ্যমে জাতীয় ঐক্য নয়, বরং বিভাজন ও বিশৃঙ্খলা তৈরি হবে।

জমিয়ত নেতৃবৃন্দ আরো বলেন, আমরা দীর্ঘ ১৬ বছর ধরে আওয়ামী সরকারের একনায়কতন্ত্রের বিরুদ্ধে আন্দোলন করে আসছি। আজ কেউ কেউ আগস্টের ৩/৪ তারিখ আন্দোলনের নামে সংসদে যেতে চায়। তারা পিআর পদ্ধতির নির্বাচন বাস্তবায়ন করতে চায়। কিন্তু আমাদের অবস্থান স্পষ্ট—এ পদ্ধতির কোনো স্থান বাংলাদেশে নেই।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2356 0
পিআর নয়; বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই: জমিয়ত সভাপতি ইসলামাবাদী https://www.navodiganta.com/?p=2348 https://www.navodiganta.com/?p=2348#respond Sat, 05 Jul 2025 16:50:26 +0000 https://www.navodiganta.com/?p=2348 জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম ইসলামাবাদী বলেছেন, ‘আমরা পিআর নয়, বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন চাই। কারণ জমিয়ত জনসম্পৃক্ত একটি দল।’

শুক্রবার (৪ জুলাই) বিকাল ৩টায় জগন্নাথপুর পৌর শহরের আব্দুস সামাদ আজাদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জগন্নাথপুর উপজেলা, যুব ও ছাত্র জমিয়তের কাউন্সিল ও কর্মী কর্মীসভায় এমন মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজ সৈয়দ ওয়ায়রুল হক মমনু এবং পরিচালনা করেন মাওলানা এরশাদ খান আল হাবিব ও মাওলানা শাহীনুর রহমান শাহীন।

আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও সুনামগঞ্জ জেলা জমিয়তের সভাপতি শায়খ আব্দুস শহীদ জামালাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হোসাইন খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা ওয়ালি উল্লাহ আরমান, যুগ্ম মহাসচিব মাওলানা জয়নাল আবেদীন, সহকারী মহাসচিব হাফিজ রশিদ আহমদ এবং শান্তিগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা হোসাইন আহমদ প্রমুখ।

শুভেচ্ছা বার্তা পাঠান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা সাদিকুর রহমান।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা কবির আহমদ খান, মাওলানা ওয়েস আহমেদ, মুফতি সুহাইল আহমেদ, মারজান আহমেদ, আরিফ বিল্লাহ আনসার প্রমুখ।

প্রধান অতিথি কেন্দ্রীয় জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহীম ইসলামাবাদী জমিয়তের স্বার্থে তালহা আলমকে এগিয়ে নিতে কর্মীদের কাছে আবেদন জানান। তিনি বলেন, ‘বিএনপির কাছে সুনামগঞ্জ ৩ আসন আমাদের দাবী এবং প্রাপ্য। আজকের বিশাল কর্মিসভা প্রমান করে জমিয়ত এই আসনে অবস্থান অন্য যেকোনো সময়ের চেয়ে বেশী।’

বিশেষ অতিথি মুফতি জাকির খান বলেন, ‘সুনামগঞ্জ ৩ আসনে তালহা আলমের মাধ্যমে আমরা ধানের শীষ উদ্ধার করবো ইনশাআল্লাহ এবং বিএনপি জোটকে বিজয়ের মাধ্যমে এই আসন আমরা উপহার দিবো।’

প্রধান বক্তা তালহা আলম বলেন, ‘নির্বাচন আসবে যাবে। আমাদের জমিয়তের সাদা কালো পতাকা আরো বড় করতে হবে এবং সবাইকে জমিয়তের প্রশিক্ষণের মাধ্যমে আল্লাহর জমিনে কাজ করতে হবে।’

জগন্নাথপুর উপজেলা নতুন কমিটি ঘোষণা

অডিটোরিয়ামের সক্ষমতা অতিক্রম করে জমিয়ত কর্মীদের প্রাণবন্ত অংশগ্রহণে কাউন্সিল এবং কর্মিসভা হয়ে উঠে জমজমাট। জমিয়তের স্লোগানে সর্বক্ষণ মুখরিত ছিল সম্পূর্ণ কাউন্সিল।

হাফিজ সৈয়দ ওযায়রুল হককে সভাপতি, মাওলানা এরশাদ খান আল হাবিবকে সাধারণ সম্পাদক, মাওলানা এম শাহীনুর রহমানকে সাংঘটনিক সম্পাদক এবং লিটন মিয়াকে প্রচার সম্পাদক করে জমিয়তে উলামায়ে ইসলামের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

মাওলানা সুজাদ আলীকে সভাপতি, আক্তার হোসেনকে সাধারণ সম্পাদক এবং সোলেমান পারভেজকে সাংঘটনিক সম্পাদক করে যুব জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

সৈয়দ একরামুল হককে সভাপতি, হাফিজ আনহার উদ্দিনকে সাধারণ সম্পাদক এবং হাফিজ জাভেদ আহমেদকে সাংঘটনিক সম্পাদক করে ছাত্র জমিয়তের ৪১ সদস্য বিশিষ্ট জগন্নাথপুর উপজেলা কমিটি গঠন করা হয়।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2348 0
সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়: গোলাম পরওয়ার https://www.navodiganta.com/?p=2334 https://www.navodiganta.com/?p=2334#respond Wed, 02 Jul 2025 12:49:57 +0000 https://www.navodiganta.com/?p=2334 বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সৎ নেতৃত্ব ও ইসলামী অনুশাসন ছাড়া মানবতার প্রকৃত মুক্তি সম্ভব নয়। কুরআন সুন্নাহর ভিত্তিতে যদি রাষ্ট্র গঠন করা যায়, তাহলে বাংলাদেশের মানুষ স্বাধীনতার প্রকৃত সাধ পাবে। সব দলের শাসন আপনারা দেখেছেন বাকি আছে শুধু ইসলাম পন্থীদের শাসন দেখার। তাই আগামী নির্বাচনে ইসলাম পন্থীদের জোট হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। গতকাল মঙ্গলবার ১ জুলাই দিনব্যাপী ফুলতলা ইউনিয়নের বিভিন্ন স্থানে গণসংযোগ শেষে সন্ধ্যায় ফুলতলা আহমাদিয়া ফাযিল মাদরাসা ময়দানে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ৩০০ আসনের পার্লামেন্টে বেশির ভাগ আসনে যদি আমরা সৎ লোক পাঠাতে পারি তাহলে মানুষের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটবে। বিবেক দিয়ে মানুষ ভালো মন্দ বোঝে হালাল-হারাম বোঝে তাই এই বিবেক দিয়ে ভোটের ব্যাপারে আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আগামীর নির্বাচনে আবার কেউ কেউ অগাধ অর্থ নিয়ে আপনাদের সামনে হাজির হবে, থাকবে পেশি শক্তিও। তাই আসুন মানুষের কল্যাণের জন্য বিবেককে কাজে লাগিয়ে অর্থ ও পেশি শক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভেদাভেদ ভুলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সৎ লোককে আগামী নির্বাচনে নির্বাচিত করে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ি।

মঙ্গলবার তিনি সকাল ৭টায় ফুলতলা ইউনিয়নের শিকিরহাট হাফ রাস্তায়, সকাল ৯টায় দক্ষিণডিহি রবীন্দ্র কমপ্লেক্স এলাকায়, বেলা ১১টায় ভাটপাড়া খেয়াখাট এলাকায়, দুপুর ১২টায় ভদ্র পুকুর এলাকায়, বিকেলে বেজের ডাঙ্গা রেলস্টেশন এলাকায় এবং বুড়িয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত পথ সভায় সেক্রেটারি জেনারেল প্রধান অতিথির বক্তৃতা করেন।

ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্যার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারি সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা কর্মপরিষদ ও শূরা সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম, জেলা যুব বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ।

উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খাঁনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ফুলতলা উপজেলা নায়েবে আমীর অধ্যাপক মাওলানা শেখ ওবায়দুল্লাহ, উপজেলা কর্মপরিষদ সদস্য ড. মাওলানা আজিজুল হক, উপজেলা যুব বিভাগের সভাপতি শেখ মো. আলাউদ্দিন, পেশাজীবী বিভাগের সভাপতি মো: নজরুল ইসলাম জমাদ্দার, ফুলতলা ইউনিয়ন আমীর মাস্টার মফিজুল ইসলাম, সেক্রেটারি হাফেজ আল আমিন গাজী, জামিরা ইউনিয়ন আমীর মো. শরিফুল ইসলাম, জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম, উপাধ্যক্ষ মাওলানা রফিকুল ইসলাম, শেখ আব্দুল জলিল, এ এইচ এম শফিউল্লাহ হাজেরী, মো. শাহজাহান মোল্যা, ফুলতলা উপজেলার অমুসলিম শাখার সভাপতি গৌরহরি দাস, জামায়াত নেতা মাওলানা জোবায়ের হোসেন ফাহাদ, গাজী নূর ইসলাম বাবুল, নূর আলী আকুঞ্জী, সোহেল সরদার, জুলহাস আহমেদ, হাবিবুর রহমান বিশ্বাস, ফারুক সরদার, কাজী সাজ্জাদ হোসেন, মো. ফয়সাল শেখ প্রমুখ।

সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিগত তিনটি নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি। এবার সাড়ে ৩ থেকে ৪ কোটি নতুন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ভোট একটি পবিত্র আমানত। আপনার ভোটে কেউ নির্বাচিত হয়ে যদি অন্যায় অত্যাচার অপকর্ম করে তাহলে তার জবাবদিহিতা আল্লাহর কাছে দিতে হবে। তাই ভোট দিতে হবে সৎ যোগ্য লোক দেখে, যারা আপনার আমানতের খেয়ানত করবে না, অন্যায় অপকর্ম করবে না, সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র গড়ার জন্য তারা জনগণের সেবক হবে। আমাদের আমীরে জামায়াত মানবিক নেতা ডা: শফিকুর রহমান ইতোমধ্যে বলেছেন জনগণ যদি তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে জনগণের খেদমত করার সুযোগ আসে তাহলে আমরা জনগণের শাসক নয় সেবক হবো। তাই আমাদের প্রতীক দাড়িপাল্লা হলো ন্যায় ও ইনসাফের প্রতীক। এ জন্য সর্বত্র শ্লোগান উঠুক তরুণ প্রজন্মের প্রথম ভোট দাড়িপাল্লার পক্ষে হোক।

গত ১৬ বছরের শাসন আমলকে কালো যুগ আখ্যা দিয়ে সাবেক এমপি আরো বলেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার হত্যা, খুন, গুম, লুটপাট, দূর্নীতি, দুঃশাসনে দেশকে মূলত অকার্যকর করে ফেলেছিল। বিএনপি জামায়াতের হাজার হাজার নেতাকর্মীকে জুলুম, নির্যাতন, মামলা, হামলা করে ঘরবাড়ি ছাড়া করেছিল। ২৪ এর জুলাই-আগস্ট এর ছাত্র-জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশে সেই কালো যুগের অবসান ঘটেছে। সামনে আর কোন কালো যুগ যাতে না আসে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। দুই হাজার ছাত্র-জনতার রক্ত আর ২০ হাজার ছাত্র-জনতার পঙ্গুত্ব বরণ যাতে বৃথা না যায় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে।

২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি এমপি থাকাকালীন সময়ের উন্নয়ন মূলক কর্মকাণ্ড সম্পর্কে সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি এমপি থাকাকালীন সময়ে আপনাদের দুটি ওয়াদা দিয়েছিলাম। এক, ফুলতলা-ডুমুরিয়ার সন্ত্রাস কবলিত জনপদকে সন্ত্রাসমুক্ত করা আপনাদের সাথে নিয়ে আমরা সেটা করতে সক্ষম হয়েছি। দুই, ফুলতলা-ডুমুরিয়ার উন্নয়ন. আমার সময় আমি রাস্তা-ঘাট, মসজিদ-মাদরাসা, মন্দির-শ্মশান, কবরস্থান সব জায়গায়তেই যতটুকু পেরেছি উন্নয়নের চেষ্টা করেছি। আর এই উন্নয়নের সময় আমি হলফ করে বলতে পারি হারাম একটি টাকাও আমার হলকুম দিয়ে ভিতরে ঢুকেনি। আগামী আট-দশ মাস পরে আমরা আশা করছি একটি স্বচ্ছ ও নিরপক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে আপনারা যদি আমাকে আবারও দায়িত্ব দেন তাহলে সে দায়িত্ব নিতে আমি প্রস্তুত। আমি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে উন্নয়নের ধারা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।

জামায়াতের সেক্রেটারি জেনারেল আরও বলেন, বিগত সময়ে লুটপাট, খুন খারাবি, অপকর্ম, দুর্নীতি, শিক্ষা, চাকুরী সব কিছু একদলের হাতে ছিল। তারা ক্ষমতাকে যথা ইচ্ছা ব্যবহারের কারণেই মূলতঃ ফ্যাসিবাদী হয়ে উঠেছিল। পাঁচ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা নতুন বাংলাদেশে আবার নতুন করে ফ্যাসিবাদের ধ্বনি শোনা যাচ্ছে। তারা হাট, ঘাট, টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, সব জায়গায় দখলদারিতে ব্যস্ত। আসলে তারা আর এরা মুদ্রার এপিঠ আর ওপিঠ। তাই আর যাতে কোন ফ্যাসিবাদ মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ জন্য আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিয়ে এদেশে ছাত্র-জনতার আশা আকাঙ্ক্ষা বাঁচিয়ে রাখতে হবে।

নির্বাচনী গণসংযোগ পরবর্তীতে তিনি জামায়াতের শিকিরহাট খেয়াঘাট ইউনিট কার্যালয় উদ্বোধন, ফুলতলা রি-ইউনিয়ন স্কুল এন্ড কলেজ, রহমানিয়া এলিমেন্টরী স্কুল, যুগ্নিপাশা দাখিল মাদরাসা, পয়গ্রামকসবা আবু মোর্কারম ফজলুল বারী দাখিল মাদরাসা, ফুলতলা ইউনিয়ন পরিষদ এবং রাড়ীপাড়া মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2334 0
স্বৈরাচার শেখ হাসিনাসহ আ’লীগের ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা https://www.navodiganta.com/?p=1291 https://www.navodiganta.com/?p=1291#respond Fri, 30 Aug 2024 15:42:19 +0000 https://www.navodiganta.com/?p=1291 খুলনায় স্বৈরাচার শেখ হাসিনা ও তার চাচাত ভাইসহ ৮৫ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরো ৪০০ জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী ফুলতলা থানায় এ মামলা দায়ের করেন।

এছাড়া আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে খুলনা সদও ও দিঘলিয়া থানা আরো দুইটি মামলা হয়েছে। ফুলতলা থানার মামলার অন্য অভিযুক্তদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, শেখ হাসিনার চাচাত ভাই শেখ হেলালউদ্দিন, সেখ সালাউদ্দিন জুয়েল, শেখ সোহেল, শেখ রুবেল, শেখ বেলাল, খুলনা নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, সাবেক প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদী, মহানগর সাধারণ সম্পাদক এম ডি বাবুল রানা ও জেলা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত কুমার অধিকারী।

মামলার এজাহারের বর্ণনা অনুযায়ী, ২০২২ সালের ২২ অক্টোবর খুলনা মহানগরীর ডাকবাংলো মোড়ের সোনালি ব্যাংক চত্বরে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদানের লক্ষ্যে ফুলতলা উপজেলা বিএনপির প্রায় দুই হাজার নেতাকর্মী ফুলতলা থেকে সড়কপথে রওনা দেয়। পথিমধ্যে তাদের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী সন্ত্রাসীরা বাধা দেয়। পরে তারা বিকল্প নদীপথে ১০টি ট্রলার যোগে ফুলতলার শিকিরহাট থেকে সমাবেশের উদ্দেশে রওনা হয়ে দিঘলিয়া উপজেলার চন্দনীমহল কাটাবনে বেলা সাড়ে ১১টার সময় পৌঁছায়।

এ সময় আসামিরা আগে থেকে শটগান, কাটা রাইফেল, বন্দুক, গিডল, রামদা, চাইনিজ কুড়াল, রড, জিআই পাইপ, চাপাতি, বোমা ও লাঠি নিয়ে আক্রমণ করলে নেতাকর্মীরা আহত হয়। অনেকের হাত-পা ও মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। আহত কর্মীরা কোনোমতে প্রাণ নিয়ে ফুলতলা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি হলে সেখানে তাদের ওপর হামলা চালানো হয়। ভয়ে আহতদের অনেকে হাসপাতাল ত্যাগ করে। এদের মধ্যে গুরুতর আহত শেখ সাজ্জাদুজামান জিকোকে অন্যস্থানে নিয়ে চিকিৎসা করানো হয়। চিকিৎসারত অবস্থায় ২৪ নভেম্বর আনুমানিক রাত ১০ টার সময় পায়গ্রাম কসবার কাছারিহাটে ডাক্তার দেখিয়ে ওষুধ আনতে গেলে তাকে পুনরায় আওয়ামী লীগের সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করে।

এছাড়া বৃহস্পতিবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আযম খান সরকারি কমার্স কলেজের সমন্বয়কারী শেখ রাফসান জানীকে জীবননাশের হুমকি ও গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মহানগর যুবলীগের সভাপতি শফিকুর রহমান পলাশ, সাধারণ সম্পাদক শেখ শাহজালাল হোসেন সুজন ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নাসিমের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো চার-পাঁচজনকে আসামি করা হয়। খুলনা থানায় আহত রাফসানজানীর বাবা অ্যাডভোকেট শেখ রফিকুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন।

দিঘলিয়া থানায় সাবেক এমপি আব্দুস সালাম মূর্শেদীকে প্রধান আসামি করে ৮৪ জনের নামে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় দিঘলিয়া থানায় করা মামলার বাদি হয়েছেন স্থানীয় বিএনপি নেতা মো: খাইরুল ইসলাম। ২০২২ সালের ২৫ আগস্ট সন্ধ্যায় দিঘলিয়ার পুটিমারী বটতলায় হামলার ওই ঘটনা ঘটে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1291 0
২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা https://www.navodiganta.com/?p=1050 https://www.navodiganta.com/?p=1050#respond Tue, 28 Nov 2023 05:25:32 +0000 https://www.navodiganta.com/?p=1050 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসলে দলীয় প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তবে এই তালিকায় নেই রওশান এরশাদ ও সাদ এরশাদের নাম।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২৯৮ আসনের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন।

এই দুটি আসন থেকে আগে নির্বাচন করতেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসন, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম- ৫ ও রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন। ঘোষণা করা হয়নি ১১ আসনে প্রার্থী। ধারণা করা হচ্ছে, রওশন এরশাদ, সাদ এরশাদসহ বাকি শীর্ষ নেতাদের জন্য খালি রাখা হয়েছে ওইসব আসন।

জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা:
পঞ্চগড়-১ মো. আবু সালেক/মো. আব্দুর রহিম
পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন

ঠাকুরগাঁও-১ মো. রেজাউল রাজী স্বপন চৌধুরী
ঠাকুরগাঁও-২ নুরুন্নাহার বেগম
ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ
দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম
দিনাজপুর-২ অ্যাড. জুলফিকার হোসেন/মাহবুবুর রহমান

দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল
দিনাজপুর-৪ মো. মোনাজাত চৌধুরী
দিনাজপুর-৫ অ্যাড. নুরুল ইসলাম
দিনাজপুর-৬ মো. ফিরোজ সুলতান আলম
নীলফামারী-১ লে. কর্নেল (অব.) তসলিম
নীলফামারী-২ মো. শাহজাহান আলী চৌধুরী
নীলফামারী-৩ মেজর (অব.) রানা মো. সোহেল
নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান

লালমনিরহাট-১ মো. হাবিবুল হক বশু মিয়া
লালমনিরহাট-২ মো. দেলোয়ার
লালমনিরহাট-৩ জাহিদ হাসান

রংপুর-১ এইচ এম শাহরিয়ার আসিফ
রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল
রংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদের
রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল
রংপুর-৫ মো. আনিছুর রহমান
রংপুর-৬ মো. নূর আলম মিয়া

কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ
কুড়িগ্রাম-৩ আব্দুস সুবহান
কুড়িগ্রাম-৪ এ কে এম সাইফুর রহমান

গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধা-২ আব্দুর রশীদ সরকার
গাইবান্ধা-৩ ইঞ্জিনিয়ার মাইনুর রাব্বী চৌধুরী
গাইবান্ধা-৪ কাজী মো. মশিউর রহমান
গাইবান্ধা-৫ মো. আতাউর রহমান সরকার

জয়পুরহাট-১ ডা. মো. মোয়াজ্জেম হোসেন
জয়পুরহাট-২ আবু সাঈদ নুরুল্লাহ

বগুড়া-১ মো. গোলাম মোস্তফা বাবু মন্ডল
বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ
বগুড়া-৩ অ্যাড. নুরুল ইসলাম তালুকদার
বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ফারুক
বগুড়া-৫ মো. ওমর ফারুক
বগুড়া-৬ আজিজ আহমেদ রুবেল
বগুড়া-৭ এ টি এম আনিসুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ-১ মো. আফজার হোসেন
চাঁপাইনবাবগঞ্জ-২ অ্যাড. আব্দুর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. মোস্তাফিজুর রহমান মুকুল

নওগাঁ-১ মো. আকবর আলী
নওগাঁ-২ অ্যাড. মো. তোফাজ্জল হোসেন
নওগাঁ-৩ মাসুদ রানা
নওগাঁ-৪ মো. আলতাফ হোসেন
নওগাঁ-৫ মো. ইফতারুল ইসলাম বকুল
নওগাঁ-৬ আবু বেলাল হোসেন

রাজশাহী-১ সামসুদ্দিন মন্ডল
রাজশাহী-২ সাইফুল ইসলাম স্বপন
রাজশাহী-৩ সোলায়মান হোসেন
রাজশাহী-৪ মো. আবু তালেব প্রামাণিক
রাজশাহী-৫ অধ্যাপক আবুল হোসেন
রাজশাহী-৬ মো. শামসুদ্দিন রিন্টু
নাটোর-১ মো. আশিক হোসেন
নাটোর-২ ডা. মো. নুরুন্নবী মৃধা
নাটোর-৩ আনিসুর রহমান
নাটোর-৪ অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা

সিরাজগঞ্জ-১ মো. জহিরুল ইসলাম
সিরাজগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম ঝন্টু
সিরাজগঞ্জ-৩ মো. জাকির হোসেন
সিরাজগঞ্জ-৪ মো. আব্দুল্লাহ আল হাসেম
সিরাজগঞ্জ-৫ মো. ফজলুল হক
সিরাজগঞ্জ-৬ মো. মোক্তার হোসেন

পাবনা-১ সরদার শাহজাহান
পাবনা-২ শহিদুল ইসলাম দায়েন
পাবনা-৩ মীর নাদির মো. ডাবলু
পাবনা-৪ মো. রেজাউল করিম
পাবনা-৫ তারিকুল আলম স্বাধীন

মেহেরপুর-১ মো. আব্দুল হামিদ
মেহেরপুর-২ কেতাব আলী

কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল
কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী
কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু
কুষ্টিয়া-৪ মো. আয়ান উদ্দিন

চুয়াডাঙ্গা-১ অ্যাড.সোহরাব হোসেন
চুয়াডাঙ্গা-২ মো. রবিউল ইসলাম

ঝিনাইদহ-১ মনিকা আলম
ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান
ঝিনাইদহ-৩ মো. আব্দুর রহমান
ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু

যশোর-১ মো. আক্তারুজ্জামান
যশোর-২ ফিরোজ শাহ
যশোর- ৩ মো. মাহবুব আলম
যশোর-৪ মো. জহুরুল হক
যশোর-৫ এম এ হালিম
যশোর-৬ জি এম হাসান

মাগুরা-১ মো. সিরাজুস সায়েফিন সাঈফ
মাগুরা-২ মো. মুরাদ আলী

নড়াইল-১ মিল্টন মোল্লা
নড়াইল-২ অ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ

বাগেরহাট-১ মো. কামরুজ্জামান
বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম
বাগেরহাট-৩ মো. মনিরুজ্জামান মনি
বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী

খুলনা-১ কাজী হাসানুর রশিদ
খুলনা-২ গাউসুল আজম
খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন
খুলনা-৪ মো. ফরহাদ আহমেদ
খুলনা-৫ মো. শহীদ আলম
খুলনা-৬ মো. শফিকুল ইসলাম মধু

সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত
সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান আশু
সাতক্ষীরা-৩ অ্যাড. মো. আলিফ হোসেন
সাতক্ষীরা-৪ মো. মাহবুবুর রহমান

বরগুনা-১ মো. খলিলুর রহমান
বরগুনা-২ মিজানুর রহমান

পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার
পটুয়াখালী-২ মো. মহসিন হাওলাদার
পটুয়াখালী-৩ মো. নজরুল ইসলাম
পটুয়াখালী-৪ আব্দুল মান্নান হাওলাদার

ভোলা-১ শাহজাহান মিয়া
ভোলা-২ মো. মিজানুর রহমান
ভোলা-৩ মো. কামাল উদ্দিন
ভোলা-৪ মো. মিজানুর রহমান

বরিশাল-১ ছেরনিয়াবাত সেকেন্দার আলী
বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ
বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৪ মো. মিজানুর রহমান
বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস
বরিশাল-৬ নাসরিন জাহান রত্না

ঝালকাঠী-১ মো. এজাজুল হক
ঝালকাঠী-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার

পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম
পিরোজপুর-২ মো. খলিলুর রহমান খলিল
পিরোজপুর-৩ মো. মাশরেকুল আজম রবি

টাঙ্গাইল-১ মোহাম্মদ আলী
টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবির তালুকদার
টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম
টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী
টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হোসেন
টাঙ্গাইল-৬ আবুল কাশেম
টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির
টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম

জামালপুর-১ এস এম আবু সায়েম
জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ
জামালপুর-৩ মীর সামসুল আলম লিপটন
জামালপুর-৪ মো. আবুল কালাম আজাদ
জামালপুর-৫ মো. জাকির হোসেন খান

শেরপুর-১ মো. ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান/মো. মাহমুদুল হক মনি
শেরপুর-২ ঘোষণা করা হয়নি
শেরপুর-৩ মো. সিরাজুল হক

ময়মনসিংহ-১ কাজল চন্দ্র মহন্ত
ময়মনসিংহ-২ মো. এনায়েত হোসেন
ময়মনসিংহ-৩ ডা. মোস্তাফিজুর রহমান আকাশ
ময়মনসিংহ-৪ ঘোষণা করা হয়নি
ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ মুক্তি
ময়মনসিংহ-৬ মাহফুজুর রহমান বাবুল
ময়মনসিংহ-৭ মো. আব্দুল মজিদ
ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম
ময়মনসিংহ-৯ আলহাজ হাসমত মাহমুদ তারিক
ময়মনসিংহ-১০ মো. নাজমুল হক
ময়মনসিংহ-১১ মো. হাফিজ উদ্দিন

নেত্রকোণা-১ গোলাম রাব্বানী
নেত্রকোণা-২ রহিমা আক্তার আসমা সুলতানা
নেত্রকোণা-৩ মো. জসীম উদ্দীন ভূঁইয়া
নেত্রকোণা-৪ অ্যাডভোকেট লিয়াকত আলী খান
নেত্রকোণা-৫ ওয়াহিদুজ্জামান আজাদ

কিশোরগঞ্জ-১ ডা. মো. আব্দুল হাই
কিশোরগঞ্জ-২ আবু সাঈদ আজাদ খুররম ভূঁইয়া
কিশোরগঞ্জ-৩ অ্যাড. মুজিবুল হক চুন্নু
কিশোরগঞ্জ-৪ মো. আবু ওহাব
কিশোরগঞ্জ-৫ মো. মাহবুবুল আলম
কিশোরগঞ্জ-৬ নুরুল কাদের সোহেল

মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল/মো. হাসান সাঈদ
মানিকগঞ্জ-২ এস এম আব্দুল মান্নান
মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল

মুন্সিগঞ্জ-১ অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম
মুন্সিগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন
মুন্সিগঞ্জ-৩ এ এফ এম রফিকুল্লাহ সেলিম

ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম
ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল
ঢাকা-৩ মো. মনির সরকার
ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা
ঢাকা-৫ মীর আব্দুস সবুর আসুদ
ঢাকা-৬ অ্যাড. কাজী ফিরোজ রশীদ
ঢাকা-৭ তারেক এ আদেল
ঢাকা-৮ মো. জুবায়ের আলম খান রবিন
ঢাকা-৯ কাজী আবুল খায়ের
ঢাকা-১০ হাজী মো. শাহজাহান
ঢাকা-১১ মো. সিরাজ উদ্দিন আহমেদ/শামীম আহমেদ রিজভী
ঢাকা-১২ খোরশেদ আলম খুশু
ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু
ঢাকা-১৪ শফিকুল ইসলাম সেন্টু/মো. আলমাস উদ্দিন
ঢাকা-১৫ মো. শামসুল হক
ঢাকা-১৬ মো. আমানত হোসেন আমানত
ঢাকা-১৭ গোলাম মোহাম্মদ কাদের
ঢাকা-১৮ শেরীফা কাদের
ঢাকা-১৯ বাহাদুর ইসলাম ইমতিয়াজ
ঢাকা-২০ খান মো. ইসরাফিল খোকন

গাজীপুর-১ এম এম নিয়াজ উদ্দিন/আল আমিন সরকার
গাজীপুর-২ জয়নাল আবেদীন
গাজীপুর-৩ আলহাজ মো. কামরুজ্জামান মন্ডল/এফ এম সাইফুল ইসলাম
গাজীপুর-৪ মো. সামসুদ্দিন খান
গাজীপুর-৫ এম এম নিয়াজ উদ্দিন/মুহাম্মদ মনিরুজ্জামান খান

নরসিংদী-১ মো. ওমর ফারুক মিয়া
নরসিংদী-২ এ এন এম রফিকুল ইসলাম সেলিম
নরসিংদী-৩ এ এস এম জাহাঙ্গীর পাঠান
নরসিংদী-৪ মো. কামাল উদ্দিন
নরসিংদী-৫ প্রকৌশলী মো. শহীদুল ইসলাম

নারায়ণগঞ্জ-১ মো. সাইফুল ইসলাম
নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন
নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা
নারায়ণগঞ্জ-৪ আলহাজ ছালাহ্ উদ্দিন খোকা মোল্লা
নারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমান

রাজবাড়ী-১ অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু
রাজবাড়ী-২ অ্যাড মো. শফিউল আজম খান
ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান
ফরিদপুর-২ ঘোষণা করা হয়নি
ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া
ফরিদপুর-৪ ঘোষণা করা হয়নি

গোপালগঞ্জ-১ শহিদুল ইসলাম মোল্লা
গোপালগঞ্জ-২ কাজী শাহীন
গোপালগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি

মাদারীপুর-১ মো. মোতাহার হোসেন সিদ্দিকী
মাদারীপুর-২ এ কে এম নুরুজ্জামান জামান
মাদারীপুর-৩ মো. আব্দুল খালেক

শরীয়তপুর-১ ঘোষণা করা হয়নি
শরীয়তপুর-২ মো. ওয়াহিদুর রহমান
শরীয়তপুর-৩ অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান

সুনামগঞ্জ-১ মো. আব্দুল মান্নান তালুকদার
সুনামগঞ্জ-২ ঘোষণা করা হয়নি
সুনামগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি
সুনামগঞ্জ-৪ পীর ফজলুল রহমান মিজবাহ
সুনামগঞ্জ-৫ নাজমুল হুদা হিমেল

সিলেট-১ নজরুল ইসলাম বাবুল
সিলেট-২ মাকসুদ ইবনে আজিজ লামা
সিলেট-৩ আতিকুর রহমান আতিক
সিলেট-৪ এ টিই উ তাজ রহমান
সিলেট-৫ আলহাজ সাব্বির আহমদ
সিলেট-৬ সেলিম উদ্দিন

মৌলভীবাজার-১ আহম্মদ রিয়াজ উদ্দিন
মৌলভীবাজার-২ আব্দুল মালিক
মৌলভীবাজার-৩ রুহুল আমিন
মৌলভীবাজার-৪ ঘোষণা করা হয়নি

হবিগঞ্জ-১ এম এ মুনিম চৌধুরী বাবু
হবিগঞ্জ-২ ঘোষণা করা হয়নি
হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী
হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন

ব্রাহ্মণবাড়িয়া-১ মো. শাহানুল করিম
ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট আব্দুল হামিদ
ব্রাহ্মণবাড়িয়া-৩ অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়া-৪ তারেক আহমেদ আদেল
ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. মোবারক হোসেন দুলু
ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাডভোকেট আমজাদ হোসেন

কুমিল্লা-১ মো. আমির হোসেন ভূঁইয়া
কুমিল্লা-২ এ টি এম মঞ্জুরুল ইসলাম
কুমিল্লা-৩ মো. আলমগীর হোসেন
কুমিল্লা-৪ অ্যাড. ইউসুফ আজগর
কুমিল্লা-৫ মো. জাহাঙ্গীর আলম
কুমিল্লা-৬ এয়ার আহমেদ সেলিম/বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন
কুমিল্লা-৭ লুৎফর রেজা খোকন
কুমিল্লা-৮ এইচ এন এম ইরফান
কুমিল্লা-৯ মো. গোলাম মোস্তফা কামাল
কুমিল্লা-১০ জোনাকী মুন্সি
কুমিল্লা-১১ মোস্তফা কামাল

চাঁদপুর-১ এ কে এস এম শহীদুল ইসলাম
চাঁদপুর-২ মো. এমরান হোসেন মিয়া
চাঁদপুর-৩ অ্যাড. মহাসিন খাঁন
চাঁদপুর-৪ সাজ্জাদ রশিদ
চাঁদপুর-৫ মো. ওমর ফারুক

ফেনী-১ শাহরিয়ার ইকবাল
ফেনী-২ খন্দকার নজরুল ইসলাম
ফেনী-৩ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

নোয়াখালী-১ ফজলুল করিম/মো. ইয়াসিন
নোয়াখালী-২ মো. তালেবুজ্জামান
নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ মিয়া
নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ
নোয়াখালী-৫ ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ
নোয়াখালী-৬ মুশফিকুর রহমান

লক্ষীপুর-১ মাহমুদুর রহমান মাহমুদ
লক্ষীপুর-২ বোরহান উদ্দিন আহমেদ মিঠু
লক্ষীপুর-৩ মো. রাকিব হোসেন
লক্ষীপুর-৪ ঘোষণা করা হয়নি

চট্টগ্রাম-১ মো. এমদাদ হোসেন চৌধুরী
চট্টগ্রাম-২ মো. শফিউল আজম চৌধুরী
চট্টগ্রাম-৩ এম এ সালাম
চট্টগ্রাম-৪ মো. দিদারুল কবির
চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ
চট্টগ্রাম-৬ মো. শফিউল আলম চৌধুরী
চট্টগ্রাম-৭ মুসা আহমেদ রানা
চট্টগ্রাম-৮ সিরাজুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-৯ সানজিদ রশীদ চৌধুরী
চট্টগ্রাম-১০ ঘোষণা করা হয়নি
চট্টগ্রাম-১১ ঘোষণা করা হয়নি
চট্টগ্রাম-১২ মো. নুরুচ্ছফা সরকার
চট্টগ্রাম-১৩ আব্দুর রব চৌধুরী
চট্টগ্রাম-১৪ আবু জাফর মো. ওলিউল্ল্যাহ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) মো. সালেম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাহমুদুল ইসলাম চৌধুরী

কক্সবাজার-১ খোসনেআরা
কক্সবাজার-২ মাহমুদুল করিম
কক্সবাজার-৩ অ্যাড. মো. তারেক
কক্সবাজার-৪ নুরুল আমিন সিকদার ভুট্টু

পার্বত্য খাগড়াছড়ি- সোলায়মান আলম শেঠ
পার্বত্য রাঙ্গামাটি- হারুনুর রশীদ মাতুব্বর
পার্বত্য বান্দরবন- এ টি এম শহীদুল ইসলাম

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1050 0
বিএনপির রাজনীতিতে সঙ্কটের কালো ছায়া: কাদের https://www.navodiganta.com/?p=978 https://www.navodiganta.com/?p=978#respond Wed, 04 Nov 2020 18:23:27 +0000 https://www.navodiganta.com/?p=978 আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার কারণে বিএনপির রাজনীতিতে এখন সঙ্কটের কালো ছায়া পড়েছে।

দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সঙ্কট নেই। সঙ্কট চলছে বিএনপির রাজনীতিতে। বুধবার তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির দলীয় নেতৃত্বের মধ্যেও এখন পারস্পরিক আস্থার সঙ্কট চরমে। মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক বিএনপি। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলছে, তারা কোন গণতন্ত্রের কথা বলছে? তাদের ভাষায় গণতন্ত্র কি তাহলে হালুয়া-রুটির গণতন্ত্র? বিএনপির গণতন্ত্র হচ্ছে এক চিমটি লবণ, এক মুষ্টি গুঁড় আর আধা সের পানির মিশ্রণের মতো।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গণতন্ত্র একটি বিকাশমান প্রক্রিয়া, এ প্রক্রিয়াকে এগিয়ে নিতে হলে সবাইকে আরও অনেক পথ ধরে সামনে এগিয়ে যেতে হবে। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা তাতে তারা কী ভূমিকা রাখছে, তা জনগণ জানতে চায়।

তিনি বলেন, বিএনপি অবিরাম অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারকে হঠানোর যে ঘোষণা তা কি তাদের গণতন্ত্র? বিএনপি এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায়বিচারের কথা বলছে। এসব কিছু তাদের শাসনামলে ভূলুণ্ঠিত হয়েছিল। তারা সংবিধান থেকে গণতন্ত্র এবং গণতান্ত্রিক মূল্যবোধের মূলোৎপাটন করেছিল।

শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞদের সতর্কতা প্রসঙ্গে কাদের বলেন, ইতোমধ্যেই ইউরোপের কয়েকটি দেশে সংক্রমণ বেড়ে যাওয়ায় লকডাউন আরোপ করা হয়েছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা যায় বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে বেড়ে চলছে। এমতাবস্থায় যে কোনো আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

ওবায়দুল কাদের বলেন, সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি মতলবি মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিমূলক অপরাধ। আমাদের সবার প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, হতে হবে পর-ধর্ম সহিষ্ণু, কেউ কারও ধর্ম বিশ্বাসে আঘাত বা কটাক্ষ করে পোস্ট দেয়া প্রত্যাশিত নয়। উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ।

কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না, উস্কানিমূলক কিছু নজরে এলে আইনশৃঙ্খলা বাহিনীর নজরে দিতে হবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=978 0
১৫ আগস্ট ও ৩ নভেম্বরের হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত: তথ্যমন্ত্রী https://www.navodiganta.com/?p=949 https://www.navodiganta.com/?p=949#respond Tue, 03 Nov 2020 17:36:10 +0000 https://www.navodiganta.com/?p=949 তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ও ৩ নভেম্বর জেলহত্যা দু’টিতেই জিয়াউর রহমান যুক্ত।

মঙ্গলবার (৩ অক্টোবর) জেলহত্যা দিবসে বিকেলে রাজধানীর মিন্টু রোডে সরকারি বাসভবনে সাংবাদিকদের তিনি একথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চার ঘনিষ্ঠ সহযোগী জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলী এবং এএইচএম কামরুজ্জামানকে কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়েছিল।’

‘প্রকৃতপক্ষে ১৫ আগস্টে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা এবং ৩ নভেম্বরে জেলহত্যা এই দুই হত্যাকাণ্ডের সাথেই জিয়াউর রহমান ওতপ্রোতভাবে জড়িত ছিলেন’

ড. হাছান বলেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা দখলের আগে থেকেই খন্দকার মোশতাকের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছিলেন। কারণ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমদ তার একান্ত বিশ্বস্তজন বলেই জিয়াউর রহমানকে সেনাপ্রধান হিসেবে নিয়োগ দিয়েছিল।

পরে নিজে ক্ষমতা দখলের পর বঙ্গবন্ধুর হত্যাকারী ও ৩ নভেম্বরের হত্যাকারী সবাইকে পুনর্বাসিত করেন জিয়া। বঙ্গবন্ধু হত্যার পর ক্ষমতা নিষ্কণ্টক করা, পাকিস্তানের সাথে কনফেডারেশন করা এবং স্বাধীনতাবিরোধীদের সাথে যুক্ত হয়ে বাংলাদেশকে পেছনের দিকে ঠেলে দেয়ার ষড়যন্ত্রের অংশ হিসেবেই ৩ নভেম্বর হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছিল। এ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, তবে অনেক আসামি পলাতক।’

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে এই অপরাধীদের মধ্যে যারা জীবিত আছে তাদের সবাইকে ফিরিয়ে এনে বিচার কার্যকর করা। কারণ ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে, সমস্ত অন্যায়ের প্রতিকার করতে হয়। সে জন্যই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার করেছেন, ৩ নভেম্বর হত্যাকাণ্ডের বিচার হয়েছে। একইসাথে যুদ্ধাপরাধী অনেকের বিচার হয়েছে এবং অনেকের বিচার কার্যক্রম চলছে। পলাতক অপরাধীদের ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করলেই ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়ের প্রতিকার হবে।’

গুজব রটনাকারীদের ব্যাপারে সতর্ক থাকা এবং প্রয়োজনে আইন-শৃঙ্খলা বাহিনীর নজরে আনার জন্য জনগণকে অনুরোধ জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমসহ যেকোনোভাবে যদি কেউ গুজব রটায় বা অসত্য তথ্য বা পোস্ট দিয়ে মানুষকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

মন্ত্রী এসময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টে নিহতদের এবং ৩ নভেম্বর নিহত জাতীয় চার নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ ও তাদের আত্মার শান্তি কামনা করেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=949 0
জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল : স্বরাষ্ট্রমন্ত্রী https://www.navodiganta.com/?p=939 https://www.navodiganta.com/?p=939#respond Tue, 03 Nov 2020 09:27:32 +0000 https://www.navodiganta.com/?p=939 জাতীয় চার নেতা হত্যার পেছনে অনেক মোটিভ ছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘যেকোনো ঘটনার পেছনে কোনো না কোনো মোটিভ থাকে। শুধু বিপথগামী সেনাসদস্য নয়, এর পেছনে আরো বড় একটি ষড়যন্ত্র ছিল।’

আজ মঙ্গলবার সকালে রাজধানীর পুরাতন কেন্দ্রীয় কারাগারের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা স্মৃতি জাদুঘরে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘জাতীয় চার নেতা হত্যার সঙ্গে যারা জড়িত ছিল, তাদের মুখোশ উন্মোচন করা হবে। এ ঘটনায় যারা জড়িত তাদের দেশে ফেরত আনার ব্যাপারে সরকার সর্বোচ্চ আন্তরিক।’

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জাতীয় নেতা শহীদ এ এইচ এম কামারুজ্জামানের ছেলে এ এইচ এম এহছানুজ্জামান, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর ছেলে রেজাউল ইসলাম, শহীদ সৈয়দ নজরুল ইসলামের মেয়ে কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি উপস্থিত ছিলেন। তাঁরা জাতীয় চার নেতা হত্যার ঘটনা তদন্তে আলাদা কমিশন গঠনের দাবি জানান।

এ ছাড়া এ ঘটনার সঙ্গে বিধি লঙ্ঘনসহ কারা অধিদপ্তরের কী ধরনের ভূমিকা ছিল, সেটি তদন্ত করারও দাবি জানান। সেখানে আরো উপস্থিত ছিলেন ঢাকা-৭ আসনের সংসদ সদস্য হাজি মো. সেলিম, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=939 0
তিন জেলায় বিএনপির আহ্বায়ক কমিটি https://www.navodiganta.com/?p=937 https://www.navodiganta.com/?p=937#respond Tue, 03 Nov 2020 09:20:34 +0000 https://www.navodiganta.com/?p=937 বিএনপির জয়পুরহাট, পটুয়াখালী ও ঝালকাঠি জেলা শাখার বর্তমান কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

দলটির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

জয়পুরহাট

জয়পুরহাট জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. শামছুল হককে আহ্বায়ক এবং মো. গোলজার হোসেন, মো. মাসুদ রানা প্রধান ও মো. আব্দুল ওয়াহাবকে যুগ্ম-আহ্বায়ক করে ৩১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

পটুয়াখালী

পটুয়াখালী জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে মো. আবদুর রশিদ চুন্নু মিয়াকে আহ্বায়ক এবং স্নেহাংশু সরকার কুট্টিকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ঝালকাঠি

ঝালকাঠি জেলা শাখার মেয়াদ উত্তীর্ণ বর্তমান নির্বাহী কমিটি বিলুপ্ত করে অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং অ্যাডভোকেট মো. শাহাদৎ হোসেনকে সদস্যসচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কমিটিগুলোকে অনুমোদন করেছেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=937 0
সরকারি দলকে ক্ষমতা দিতেই স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন: বিএনপি https://www.navodiganta.com/?p=918 https://www.navodiganta.com/?p=918#respond Mon, 02 Nov 2020 17:50:17 +0000 https://www.navodiganta.com/?p=918 নির্বাচন কমিশনের (ইসি) প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন-২০২০ সরকারি দলকে সর্বময় ক্ষমতা দিতে করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

সোমবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ অভিযোগ করেন।

তিনি বলেন, ‘নির্বাচন কমিশন কোনো কথাই শুনে না। তাদের দায়িত্ব সরকারের এজেন্ডাকে বাস্তবায়িত করা। তারা সেই কাজই করে যাচ্ছে। স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইনে তারা যে প্রস্তাব দিয়েছে- এটা অসৎ উদ্দেশ্যেই প্রস্তাব করেছে’। এর উদ্দেশ্যে ও লক্ষ্য একটাই, সরকারি দলকে সর্বময় ক্ষমতা দেওয়া এবং নির্বাচন কমিশনকে একটা ঠুঁটো জগন্নাথে পরিণত করা।

সংবাদ সম্মেলনে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইনের বিভিন্ন অসঙ্গতি তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের প্রস্তাবিত আইনে অনেক মৌলিক বিধানই বদলে ফেলেছে। তারা যে নতুন আইনের প্রস্তাব করেছে সেই আইনের একটা বড় অংশ… ধারা ৬৬ থেকে আরম্ভ করে প্রায় ৮৪ পর্যন্ত- এর কোনোটাই স্থানীয় সরকারের প্রচলিত যেসব আইন রয়েছে তার মধ্যে নেই।

এসব আছে বিধিমালার মধ্যে। কিন্তু প্রস্তাবে তো নির্বাচন কমিশন আগে বলেনি যে বিধিমালা থেকে এনে নতুন আইন করা হবে। কিন্তু বাস্তবে তারা সেটা করেছে। অর্থাৎ তারা যেটা বলেছে সেখান থেকে সরে গেছে।

তিনি বলেন, নতুন আইনের প্রস্তাবে রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার এর দীর্ঘদিনের পদবিগুলো বাংলাকরণের প্রস্তাব, ফেরারি আসামিদের নির্বাচন করতে না দেওয়া, প্রতিরক্ষা কর্মবিভাগগুলোকে নতুন আইনে অন্তর্ভুক্ত না করা, ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের রাজনৈতিক মনোনয়ন দেওয়া, প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার নিয়োগের তালিকা বৈধ প্রার্থীদের দেওয়ার ব্যবস্থা না রাখা, ভোট গণনার সময়ে প্রার্থীদের এজেন্টদের না রাখা ইত্যাদি ব্যাপারে দলের আপত্তি তুলে ধরেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, ‘আমরা দাবি করছি, পৃথক পৃথক আইন থাকা সত্ত্বেও তাদের একীভূত করে চলমান করোনা সংকটকালে প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচনী আইন-২০২০ প্রণয়নের এ অপ্রয়োজনীয় ও অযৌক্তিক উদ্যোগ থেকে কমিশন বিরত থাকবে। এটা আমরা আশা করছি। ’

নির্বাচন কমিশনের প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠানের আইনের বিষয়ে পর্যালোচনা করতে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করে।

এ কমিটি মতামত ও সুপারিশ সম্বলিত প্রতিবেদন প্রণয়ন করে যা গত ৩১ অক্টোবরের মধ্যে জাতীয় স্থায়ী কমিটির সভায় অনুমোদন পায়। পরে দলের যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল রোববার (১ নভেম্বর) এসব সুপারিশসহ দলের মহাসচিবের একটি চিঠি নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=918 0