Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
ফিচার – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Wed, 16 Apr 2025 16:10:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png ফিচার – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 হালাল উপার্জনে অনাবিল সুখ https://www.navodiganta.com/?p=1183 https://www.navodiganta.com/?p=1183#respond Wed, 08 May 2024 08:43:54 +0000 https://www.navodiganta.com/?p=1183 হালাল জীবিকা মু’মিন জীবনে একটি গুরুত্বপূর্ণ অনুসঙ্গ। শারীরিক ও আর্থিক সকল প্রকার ইবাদত কবুল হওয়ার জন্য পূর্বশর্ত হ’ল হালাল জীবিকা। হালালকে গ্রহণ ও হারামকে বর্জনের মধ্যেই রয়েছে মু’মিনের দুনইয়া ও আখেরাতে সফলতা। আলোচ্য প্রবন্ধে এ বিষয়ে আলোচনার প্রয়াস পাব ইনশাআল্লাহ।

হালালের পরিচয়:
হালালের আভিধানিক অর্থ হ’ল বৈধ। পরিভাষায় হালাল ঐ বৈধ জিনিস যা নিষেধাজ্ঞার বন্ধন হ’তে মুক্ত এবং শরী‘আত যে কর্মের প্রতি অনুমোদন দেয়’। হাদীছের ভাষায়:

‘আল্লাহ তাঁর কিতাবে যেসব জিনিস হালাল করেছেন তা হালাল এবং আল্লাহ তা‘আলা তাঁর কিতাবে যেসব জিনিস হারাম করেছেন তা হারাম। আর যেসব জিনিস সম্পর্কে তিনি নীরব থেকেছেন তা তিনি ক্ষমা করেছেন’।

হালাল ও হারাম বিষয় জানার হুকুম:
প্রত্যেক মু’মিনের জন্য হালাল-হারাম সম্পর্কে জানা যরূরী। আহমাদ বিন আহমাদ মুহাম্মাদ আব্দুল্লাহ বলেন،

‘শরী‘আতের বিধান প্রযোজ্য এমন মুসলিমের জন্য হারাম-হালাল জানা ফরয, যাতে তিনি দ্বীনের ব্যাপারে এমন জাগ্রত জ্ঞানসম্পন্ন হন যেন নিষিদ্ধ বিষয়ে পতিত না হন এবং ইসলামী বিধানের বিরোধিতা না করেন’।

হালাল জীবিকা উপার্জনের গুরুত্ব:
হালাল জীবিকা উপার্জন করা একটি গুরুত্বপূর্ণ বিষয়। একজন মুসলিম কর্মক্ষেত্রে, ব্যবসা-বাণিজ্যে, পোশাক-পরিচ্ছদ, খাদ্য, পানীয় সর্বক্ষেত্রে হালালকে গ্রহণ করবে এবং হারাম ও সন্দেহযুক্ত বস্ত্ত থেকে দূরে থাকবে। আল্লাহ তা‘আলা মু’মিনদের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেন,

‘অথচ মু’মিনদের কথা তো কেবল এটাই হ’তে পারে যে, যখন তাদেরকে আল্লাহ ও তার রাসূলের দিকে ডাকা হয় তাদের মধ্যে ফায়ছালা করে দেওয়ার জন্য, তখন তারা বলবে আমরা শুনলাম ও মেনে নিলাম। আর এরাই হ’ল সফলকাম’ (নূর ২৪/৫১)।

হালাল জীবিকা গ্রহণ করা ওয়াজিব:
আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য মুসলিম ব্যক্তি হালাল জীবিকা গ্রহণ করবে এবং হারাম উপার্জন থেকে বিরত থাকবে। আর এটাই হ’ল আল্লাহ তা’আলার চূড়ান্ত ফায়ছালা। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন, ‘হে মানব জাতি! তোমরা পৃথিবী থেকে হালাল ও পবিত্র বস্ত্ত ভক্ষণ কর এবং শয়তানের পদাংক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু’ (বাক্বারাহ ২/১৬৮)।

কুরতুবী (রহ.) এই আয়াতের ব্যাখ্যায় বিদ্বানগণের নিম্নোক্ত অভিমত তুলে ধরেছেন-
(১) সাহল বিন আব্দুল্লাহ বলেন,‘নাজাত তিনটি জিনিসে। তাহ’ল ১. হালাল খাবার গ্রহণ করা, ২. ফরয সমূহ আদায় করা এবং ৩. নবী করীম (ছাঃ)-এর অনুসরণ করা।

(২) সাঈদ বিন ইয়াযীদ বলেন- ‘পাঁচটি গুণে ইলমের পূর্ণতা রয়েছে। আর তা হ’ল আল্লাহকে চেনা, হক বুঝা, আল্লাহর জন্য ইখলাছপূর্ণ আমল করা, সুন্নাহ মোতাবেক আমল ও হালাল খাদ্য গ্রহণ করা। আর এর একটি নষ্ট হ’লে আমল কবুল হবে না’।

হালাল জীবিকা ব্যতীত ইবাদত কবুল হয় না:
হালাল রিযক ভক্ষণ ছাড়া আল্লাহ ইবাদত কবুল করেন না। রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যে দেহের গোশত হারাম মালে গঠিত, তা জান্নাতে প্রবেশ করতে পারবে না। হারাম মালে গঠিত দেহের জন্য জাহান্নামই সমীচীন’। তিনি আরো বলেন, ‘হারাম দ্বারা পরিপুষ্ট দেহ জান্নাতে প্রবেশ করবে না’।

ইসলাম হালাল জীবিকার প্রতি উৎসাহ প্রদান করে:
হারাম উপার্জন কেবল ব্যক্তি জীবনকে নষ্ট করে না বরং সমাজ জীবনকেও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। এরপরে আখেরাতে ক্ষতি তো আছেই। ইসলামে দুনইয়া ও আখেরাতে ক্ষতি থেকে বাঁচার জন্য উৎসাহ প্রদান করা হয়েছে।

▪︎১. হালাল পথে জীবিকা অন্বেষণকারীদের কথা জিহাদের পূর্বে উল্লেখ করে আল্লাহ তা‘আলা বলেন,‘কেউ কেউ আল্লাহর অনুগ্রহ (জীবিকা) সন্ধানে দেশ ভ্রমণ করবে এবং কেউ কেউ আল্লাহর পথে সংগ্রামে লিপ্ত হবে’ (মুযযাম্মিল ৭৩/২০)।

▪︎২. সলাত সম্পাদন করার পর হালাল জীবিকা তালাশ করার জন্যে যমীনে ছড়িয়ে পড়ার নির্দেশ দিয়ে আল্লাহ বলেন, ‘সলাত সমাপ্ত হ’লে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়বে এবং আল্লাহর অনুগ্রহ সন্ধান করবে’ (জুমু‘আহ ৬২/১০)।

▪︎৩. কখনো ফরয ইবাদত সম্পাদনের ক্ষেত্রেও হালাল জীবিকা উপার্জনকে নিষেধ করে না, বরং এতে উৎসাহ প্রদান করে। যেমন হজ্জ সম্পাদনের ক্ষেত্রে আল্লাহ তা‘আলা বলেন: ‘তোমরা স্বীয় প্রতিপালকের অনুগ্রহ লাভের চেষ্টা করলে তাতে তোমাদের পক্ষে কোন অপরাধ নেই’ (বাক্বারাহ ২/১৯৮)।

ইবনু আববাস (রা.) বলেন: জাহেলী যুগে লোকেরা ওকায ও যুলমাজাযে ব্যবসা-বাণিজ্য করত। কিন্তু যখন ইসলাম আগমন করল তখন তারা হজ্জের সময় এটাকে অপসন্দ করলে আল্লাহ তা‘আলা উপরোক্ত আয়াত নাযিল করেন।

হালাল জীবিকা অর্জনে রাসূল (ছাঃ)-এর উৎসাহ প্রদান :
রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,‘নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না। আল্লাহর নবী দাঊদ (আঃ) নিজ হাতে উপার্জন করে খেতেন’।

হালাল জীবিকা অবলম্বনের উপায়:
নিম্নোক্ত বিষয়গুলি মেনে চললে হালাল উপার্জন সহজতর হবে:

▪︎১. তাক্বওয়া অর্জন ও পরকালীন জবাবদিহিতার ভয় : কোন মানুষ যদি আল্লাহকে ভয় করে তাহ’লে সে হারাম উপার্জন করতে পারে না। তেমনি কেউ যদি পরকালে আল্লাহর কাছে সকল আমলের হিসাব দিতে হবে এ ভয় করে তাহ’লে সে সর্বতোভাবে হারাম থেকে বেঁচে থাকবে এবং হালাল উপার্জনে সচেষ্ট হবে।

▪︎২. হালাল জীবিকার উপর তুষ্ট থাকা : শরী‘আত সম্মত পথে উপার্জিত রিযিকে সন্তুষ্ট থাকলে হারাম জীবিকা অর্জন থেকে দূরে থাকা সম্ভব হবে।

রাসূলুল্লাহ (ছাঃ) বলেন,‘যদি চারটি জিনিস তোমার মধ্যে থাকে তাহ’লে দুনিয়ার কোন কিছু হারানোর বিষয়ে পরোয়া করবে না। (সে বিষয়গুলি হ’ল) (১) আমানত রক্ষা করা (২) সত্য কথা বলা (৩) সুন্দর চরিত্র এবং (৪) হালাল খাদ্য গ্রহণ করা’।[9]অর্থ হলো ‘মুসলিম অল্পে তুষ্ট থাকবে ও তাকে যথেষ্ট মনে করবে এবং হালাল উপার্জনের মাধ্যমে হারাম থেকে নিজেকে বিরত রাখবে’।

▪︎৩. আল্লাহ তা‘আলা প্রদত্ত বণ্টনের প্রতি সন্তুষ্ট থাকা : ধনী-গরীবের মধ্যকার ব্যবধান আল্লাহ তা‘আলারই ব্যবস্থাপনা। তিনি যাকে খুশী অঢেল সম্পদ দিয়ে থাকেন। এটা মেনে নেয়া তাকদীরের একটি গুরুত্বপূর্ণ দিক। আল্লাহ তা‘আলা যাকে যতটুকু সম্পদ দিয়েছেন, এতে সন্তুষ্ট থেকে হারাম জীবিকা উপার্জনের যাবতীয় পথ থেকে দূরে থাকলে হালাল জীবিকা গ্রহণ সহজ হবে। এ দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘তোমাদের চাইতে নিম্ন মর্যাদাসম্পন্ন ব্যক্তির দিকে তাকাও এবং তোমাদের চাইতে উচ্চ মর্যাদাসম্পন্নদের দিকে তাকিও না। আল্লাহর দেয়া অনুগ্রহকে তুচ্ছ মনে না করার জন্যে এটাই উৎকৃষ্ট পন্থা’।

▪︎৪. আল্লাহর উপর ভরসা করা ও হালাল জীবিকার উপর অটল থাকা : আল্লাহ তা‘আলা বলেন ‘তোমরা আল্লাহর উপরই ভরসা কর, যদি তোমরা মুমিন হও’ (মায়েদাহ ৫/২৩)। তিনি আরো বলেন,‘যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহ তাঁর ইচ্ছা পূরণ করবেন’ (তালাক ৬২/৩)।

হালাল জীবিকা উপার্জনে শ্রেষ্ঠতম মানুষদের প্রচেষ্টা:
প্রথম মানব আদম (আ.) থেকে শুরু করে সকল যুগের শ্রেষ্ঠ মানবগণ হালাল জীবিকা উপার্জনে তৎপর ছিলেন। তাদের অনুসরণ করলে হালাল উপার্জনের প্রতি আমাদের আগ্রহ সৃষ্টি হবে এবং হারাম উপার্জনের চিন্তা চেতনা বিদূরিত হবে। নবী-রাসূলগণ মানব জাতির শ্রেষ্ঠ ব্যক্তি হওয়া সত্ত্বেও তারা আল্লাহর উপর ভরসা করে বসে থাকেননি। বরং কাজ করেছেন। ঐ সমস্ত শ্রেষ্ঠ মানবদের জীবিকা উপার্জনের কিছু দিক এখানে তুলে ধরা হ’ল, যা থেকে শিক্ষা নিয়ে আমরা আমাদের কর্মজীবনে তা বাস্তবায়ন করতে পারি।

নবী-রাসূলগণ:
আদম (আ.) : মানব জাতির আদি পিতা আদম (আ.) ছিলেন একজন কৃষক। যিনি জমিতে ফসল ফলাতেন এবং নিজ হাতে কৃষি যন্ত্রপাতি তৈরী করতেন। আর এ কাজে তাঁর স্ত্রীও সাহায্য করতেন। তিনি একজন রাজ মিস্ত্রীও ছিলেন।

দাউদ (আঃ):
রাসূলু্ল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহর নবী দাঊদ (আঃ) নিজ হাতে উপার্জন করে খেতেন’।

ইবনু আববাস (রা.) সূত্রে বর্ণিত আছে যে, ‘দাঊদ (আঃ) ছিলেন বর্ম নির্মাতা, আদম (আঃ) ছিলেন কৃষক, নূহ (আঃ) ছিলেন কাঠ মিস্ত্রী, ইদ্রীস (আঃ) ছিলেন দর্জি, মূসা (আঃ) ছিলেন রাখাল’।

আবু হুরায়রাহ (রাঃ) হ’তে বর্ণিত, রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘যাকারিয়া (আঃ) ছিলেন কাঠ মিস্ত্রী।

ইদ্রীস (আঃ) : সর্বপ্রথম ইদ্রীস (আঃ) প্রথম ব্যক্তি যিনি সুতার তৈরী সেলাইযুক্ত পোষাক তৈরী করেন।

নূহ (আঃ) : নূহ (আঃ) নিজ কওমের ছাগল চরাতেন। তিনি কাঠ মিস্ত্রীও ছিলেন। তিনি প্লাবনের পূর্বে স্বহস্তে কাঠের নৌকা তৈরী করেন। এ প্রসঙ্গে আল্লাহ তা‘আলা বলেন‘সে নৌকা নির্মাণ করতে লাগল, আর যখনই তার কওমের প্রধানদের কোন দল তার নিকট দিয়ে গমন করত, তখনই তার সাথে উপহাস করত’ (হূদ ১১/৩৮)।

ইউসুফ (আঃ) : ইউসুফ (আঃ) ছিলেন মিসরের অর্থমন্ত্রী। আল্লাহ তা‘আলা কুরআনে বলেন, ‘ইউসুফ বলল, আপনি আমাকে রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে নিয়োজিত করুন। নিশ্চয়ই আমি বিশ্বস্ত রক্ষক ও (এ বিষয়ে) বিজ্ঞ’ (ইউসুফ ১২/৫৫)।

মূসা (আঃ) : মূসার দৈহিক শক্তি ও আমানতদারিতার কারণে আট বা দশ বছর শো‘আয়েব (আঃ)-এর ছাগল চরানোর বিনিময়ে তার কন্যাকে বিবাহ করেন। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, ‘নিশ্চয়ই কর্মচারী হিসাবে উত্তম হবে সে ব্যক্তি, যে শক্তিশালী, বিশ্বস্ত’।

হযরত মুহাম্মাদ (ছাঃ) : আল্লাহর রাসূল (ছাঃ) কয়েক কীরাতের বিনিময়ে মক্কাবাসীর ছাগল চরাতেন। এ বিষয়ে আবু হুরায়রাহ (রাঃ) হ’তে বর্ণিত রাসূলুল্লাহ (ছাঃ) বলেন, ‘আল্লাহ তা‘আলা এমন কোন নবী প্রেরণ করেননি, যিনি বকরী চরাননি। তখন তাঁর ছাহাবীগণ বলেন, আপনিও? তিনি বলেন, হ্যাঁ, আমি কয়েক কীরাতের (মুদ্রা) বিনিময়ে মক্কাবাসীদের ছাগল চরাতাম’।

খোলাফায়ে রাশেদীন :
(১) আবুবকর (রাঃ) : আবুবকর ছিদ্দীক (রাঃ) ছিলেন জাহেলী যুগ থেকেই একজন সৎ ব্যবসায়ী। কুরাইশদের মধ্যে তিনি ছিলেন ধনাঢ্য ব্যক্তি। ইসলাম কবুল করার পর তার সম্পদ গোলাম আযাদ ও ইসলাম প্রচারের কাজে ব্যয় করেন। কিন্তু যখন তিনি খলীফা নিযুক্ত হন, তখনও কাপড় নিয়ে বাজারে বিক্রির জন্য বের হন। পরে ওমর ও আবু ওবায়দার পরামর্শক্রমে ভাতা নির্ধারণ করলে তা থেকে সংসার চালান।

(২) ওমর ফারূক (রাঃ) : ওমর (রাঃ) ছিলেন একজন ব্যবসায়ী। এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন।

(৩) ওছমান (রাঃ) : ওছমান (রাঃ) জাহেলী যুগে ও ইসলামী যুগে কাপড় বিক্রয় করতেন এবং এর মাধ্যমে তিনি জীবিকা নির্বাহ করতেন।[20]

(৪) আলী (রাঃ) : আলী (রাঃ) নিজ হাতে কাজ করতেন। তিনি খেজুরের বিনিময়ে কুপ থেকে পানি তুলে অন্যের জমিতে সেচ দিতেন। তার কষ্ট এমন পর্যায়ে পৌঁছতো যে হাতে রশির দাগ পড়ে যেত।

অন্যান্য ছাহাবী :
খাববাব ইবনে আরত ছিলেন কর্মকার, আব্দুল্লাহ ইবনে মাসূদ (রাঃ) ছিলেন রাখাল, সা‘দ ইবনে আবী ওয়াক্কাছ (রাঃ) তীর প্রস্ত্ততকারী ছিলেন, জোবায়ের ইবনে আওয়াম দর্জী, বেলাল ইবনে রাবাহ ও আম্মার ইবনে ইয়াসির গোলাম ছিলেন। সালমান ফারসী ক্ষুরকার ও খেজুর গাছে পরাগায়নের কাজ করতেন। বারা ইবনে আযেব ও যায়েদ বিন আরকাম ছিলেন ব্যবসায়ী।

উপরোক্ত মহান ব্যক্তিদের কর্মজীবন থেকে শিক্ষা নিয়ে আমরা কি হালাল জীবিকা গ্রহণ করতে পারি না? যাতে আমাদের জীবন হবে কল্যাণকর। আর যাবতীয় হারাম জীবিকা ও হারাম উপার্জন, যেমন সূদী কারবার ও সূদের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চাকরী করা, ওযনে কম দেওয়া ইত্যাদি হারাম ও নিষিদ্ধ কর্ম হ’তে বিরত থাকা যরূরী। কারণ পরকালে আল্লাহ মানুষের উপার্জিত সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করবেন। রাসূল (ছাঃ) বলেন ‘তার সম্পদ সম্পর্কে (জিজ্ঞেস করা হবে) সে কোথা থেকে উপার্জন করেছে ও কোথায় ব্যয় করেছে’। আর হারাম উপায়ে উপার্জিত সম্পদ খেলে জাহান্নামে যেতে হবে। রাসূল (ছাঃ) বলেন, ‘হারাম খাদ্য দ্বারা গঠিত শরীর জান্নাতে প্রবেশ করবে না’।

অতএব মহান আল্লাহ আমাদের হালাল জীবিকার উপর সন্তুষ্ট থাকার তাওফীক দান করুন-আমীন!

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1183 0
“পৃথিবীর ছাদ” খ্যাত পামীর মালভূমির কথা! https://www.navodiganta.com/?p=401 https://www.navodiganta.com/?p=401#respond Fri, 16 Oct 2020 18:23:03 +0000 https://www.navodiganta.com/?p=401 আমাদের এ পৃথিবীর এক বিশেষ ভৌগলিক বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। সাধারণত যে বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচপ্রায় ৩০০ মিটার, অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি বলা হয়।

মধ্য এশিয়াতে অবস্থিত এমনই এক মালভূমি পামীর মালভূমি যা পৃথিবীর সবচেয়ে উঁচু এবং সবচেয়ে বড় মালভূমি হিসেবে পরিচিত।

পামীর মালভূমি সম্পর্কে আলোচনা করার পূর্বে প্রথমেই আরও একবার বলে নেই মালভূমি কাকে বলে। সাধারণ ভাষায় মালভূমি হলও এক বা একাধিক পাহাড়ের চূড়ায় অবস্থিত সমতল অঞ্চল। অর্থাৎ কয়েকটি পাহাড়ের সম্মলিত স্থানে যে সমতল অঞ্চল তৈরি হয় তাই মালভূমি। মালভূমিকে অনেক সময় “টেবিল ল্যান্ড” হিসেবেও আখ্যায়িত করা হয় কারণ মালভূমি দেখতে অনেকটা টেবিলের মতো অর্থাৎ এর ওপরটা প্রায় সমতল এবং চারিদিক খাড়া ঢালযুক্ত।

পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমির নাম পামীর মালভূমি। স্থানীয় ভাষায় এর উচ্চারণ হচ্ছে “পমির”। যার অর্থ হচ্ছে সূর্যের পা। সমুদ্রপৃষ্ঠ থেকে পামীর মালভূমির উচ্চতা হচ্ছে প্রায় ১৬,০০০ ফুটের মতো। মধ্য এশিয়ায় অবস্থিত পামির পর্বতমালাকে ঘিরে এ মালভূমিটির অবস্থান। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ পর্যন্ত এ মালভূমিটি বিস্তৃত। এ অঞ্চলটি মূলত বিভিন্ন উঁচু পর্বতের মিলনস্থল। পৃথিবীর সর্বোচ্চ কয়েকটি পর্বতের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় এটি এ পৃথিবীর সবচেয়ে উঁচু মালভূমি হিসেবে মর্যাদা লাভ করেছে। শুধু পৃথিবীর সর্বোচ্চই নয় তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণীর সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল। এ কারণে তাই পামীর মালভূমিকে পৃথিবীর ছাদ বা “Roof of the earth”-বলা হয়।

পামীর মালভূমির চতুর্দিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে বহু উঁচু-নিচু পর্বতশ্রেণী। এর উত্তর দিকে রয়েছে তিয়েনশান পর্বতমালা, পূর্ব দিকে রয়েছে কুনলুন পর্বতশ্রেণী, দক্ষিণ-পশ্চিমে কারাকোরাম পর্বতশ্রেণী এবং দক্ষিণে রয়েছে হিমালয় পর্বতমালা ও হিন্দুকুশ পর্বতশ্রেণী। পামীর মালভূমি মূলতঃ কুনলুনের শাখা আনতিনতাগ, তিয়েনশানের তারিম মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত।

বছরের অধিকাংশ সময় এ জায়গাটি তুষারাবৃত থাকে। এ স্থানে প্রত্যেক বছর গড়ে প্রায় পাঁচ ইঞ্চির মতো তুষারপাত হয়। তবে প্রত্যেক বছর স্বল্প সময়ের জন্য এ অঞ্চলে অত্যন্ত চমৎকার অবয়বে গ্রীষ্মকাল দেখা যায় যা এখানকার আধিবাসীদের জীবন এবং জীবিকায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রীষ্মকালে এ বিস্তীর্ণ অঞ্চল তৃণ আচ্ছাদিত থাকে। এ সময়টিতে তাই এ অঞ্চলটি তৃণ চারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। স্থানীয় অধিবাসীরা তাঁদের গবাদি পশু পালনের জন্য এ স্বল্পস্থায়ী গ্রীষ্মকালের জন্য অতিমাত্রায় নির্ভরশীল।

পামীর মালভূমির পশ্চিম প্রান্তে সাম্প্রতিককালে কয়লাখনি আবিষ্কৃত হয়েছে। ১৯৮০ সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামক এক ধরনের রত্ন পাথরের সন্ধান মেলে।

পামীর মালভূমির দক্ষিণ-পূর্ব পাশ ঘেঁষে রয়েছে চায়না-কারাকোরাম হাইওয়ে। এটি পৃথিবীর সবচেয়ে উঁচু হাইওয়ে। এর মাধ্যমে চীন এবং পাকিস্তানের সংযুক্তি ঘটেছে। এছাড়াও এ অঞ্চলে রয়েছে পামীর হাইওয়ে যা পৃথিবীর দ্বিতীয় উচ্চতম হাইওয়ে। পামীর হাইওয়ে তাজিকিস্তানের দুশানব থেকে কিরগিজস্তানের ওশে যাওয়ার পথ রচনা করেছে। প্রাচীন কালের সবচেয়ে বড় বাণিজ্যিক পথ সিল্ক রোড পামীর পর্বতমালাকে অতিক্রম করেছে। অতীত কালে বিশ্ববাণিজ্য পরিচালনার জন্য এ সিল্ক রোড অত্যন্ত বিখ্যাত ছিলও। এ রাস্তাটি চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামীর পর্বতমালার মধ্য দিয়ে অতিবাহিত হয়ে জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে।

জিনজিয়াং অঞ্চলের একজন বিখ্যাত আলেম ছিলেন আল্লামা কাশগরী যিনি জিনজিয়াং এর কাশগর থেকে ভারতে এসেছিলেন। পড়াশোনা শেষে ভারতেই থেকে যান। পাকিস্তান হওয়ার পর তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। শেষ বয়সে খুব আগ্রহী ছিলেন নিজ মাতৃভূমিতে ফিরে যেতে। কিন্তু সেটা আর সম্ভব হয়নি। ঢাকাতেই ইন্তেকাল করেন। সৈয়দ আলী আহসান তাঁর আত্মজীবনীতে তাঁকে নিয়ে অনেক স্মৃতিচারণ করেছেন। পুরাতন ঢাকার বকশিবাজারে অবস্থিত সরকারি আলিয়া মাদ্রাসার পূর্ব দিকের হলটির নামকরণ করা হয়েছে তাঁর নামে যেটি “আল্লামা কাশগরী (রহঃ) হল’’নামে পরিচিত।

বিভিন্ন সময়ে সিল্ক রোডের দখল নিয়ে পার্শ্ববর্তী বিভিন্ন রাজ্যের মধ্যে বিভিন্ন সময়ে যুদ্ধ হয়েছে। পামীর মালভূমি অঞ্চলে একাধিকবার সামরিক ঘাঁটি স্থাপন কিংবা প্রাকৃতিক সম্পদ আহরণকে ঘিরেও বিভিন্ন বিবাদের সৃষ্টি হয়েছে। বর্তমানে মধ্য এশিয়ার দেশগুলোর সাথে চীন তাদের দ্বন্দ্ব অনেকখানি মিটিয়ে ফেলেছে। ভূ-রাজনৈতিক ক্ষেত্রে বিশেষত দিনে মধ্য এশীয় অঞ্চলগুলোতে রাজনৈতিক আধিপত্য প্রতিষ্ঠার ক্ষেত্রে এ পামীর মালভূমি অঞ্চলটি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ।

লেখক: শিক্ষার্থী, ব্যাচেলর অব সায়েন্স ইন ফিজিক্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, ইউনিভার্সিটি অব নোভা গোরিছা, স্লোভেনিয়া।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=401 0
লাউয়ের নতুন জাত উদ্ভাবন https://www.navodiganta.com/?p=390 https://www.navodiganta.com/?p=390#respond Fri, 16 Oct 2020 17:53:47 +0000 https://www.navodiganta.com/?p=390 ছোট পরিবারের চাহিদার সাথে মানানসই আধুনিক বা স্মার্ট কৃষির জন্য উপযোগী ছোট আকারের লাউ উদ্ভাবন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের কৌলিতত্ত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের পরিচালক (গবেষণা) ড. এ. কে. এম. আমিনুল ইসলাম বাণিজ্যিক কৃষির বিষয়টি মাথায় রেখে সম্প্রতি বিইউ লাউ ২ নামে একটি লাউ এর জাত উদ্ভাবন করেন।

বিশ্ববিদ্যালয়ের গবেষক অধ্যাপক এ কে এম আমিনুল ইসলাম জানান, উচ্চ ফলনশীল এই জাতটি উন্মুক্ত পরাগায়িত (OP)। জাতটির ফলনের তুলনায় অঙ্গজ বৃদ্ধি খুব কম যা আধুনিক বা স্মার্ট কৃষির জন্য উপযোগী। তাছাড়াও পুং ও স্ত্রী ফুলের অনুপাত কম হওয়ায় গাছে খাদ্যের যে যোগান দেয়া হয় তা অত্যন্ত মিতব্যয়িতার সাথে ব্যবহার করে জাতটি অধিক ফলন দেয়।

জাতটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল আগাম জাত হিসাবে জুলাই-আগষ্ট মাস থেকেই এর বীজ বপন করা যায়। দেশীয় লাউয়ের ন্যায় এ জাতটি হালকা সবুজ বর্ণের, গিঁটে গিঁটে ফল ধরে, ফলের গড় ওজন দেড় থেকে দুই (১.৫-২.০) কেজি। যা বর্তমান সমাজের ক্ষুদে পরিবারগুলোর চাহিদার সাথে মানানসই। বিইউ লাউ ২ জাতটি বিদেশী মাতা লাউয়ের সাথে দেশী পিতা লাউয়ের সংকরায়ন পরবর্তী নির্বাচনের মাধ্যমে উদ্ভাবন করা হয়েছে। লাউয়ের জাতটি উদ্ভাবনে ৬-৭ বছর সময় লেগেছে।

জাতটি সম্পর্কে এর উদ্ভাবক প্রফেসর আমিনুল ইসলাম বলেন, জাতটির অঙ্গজ বৃদ্ধি কম হওয়ায় স্বল্প জায়গায় এমনকি ছাদ বাগানে সহজে চাষ করা সম্ভব। তাছাড়া ফল ছোট আকারের হওয়ায় এক বেলার জন্য লাউ কেটে রান্না করে বাকিটা পরের বেলার জন্য রেখে দেওয়ায় স্বাদ ও গুনাগুন নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। জাতটি দেশের সবজির চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=390 0
নতুন পদ্ধতিতে ‘এমপি পার্কে’ ছাদ বাগান https://www.navodiganta.com/?p=387 https://www.navodiganta.com/?p=387#respond Fri, 16 Oct 2020 17:49:49 +0000 https://www.navodiganta.com/?p=387 ইট কাঠের নাগরিক সভ্যতার শহরগুলো থেকে দ্রুতই হারিয়ে যাচ্ছে সবুজ। কিন্তু মানুষ তার শিকড়কে সহজে ভুলতে পারে না। সবুজে ভরা গ্রাম বাংলায় বেড়ে উঠা নাগরিক সমাজের একটা অংশ সবুজকে ধরে রাখতে চায় আবাসস্থলে। শৌখিন মানুষরা তাদের ঘরবাড়িতে সবুজকে ধরে রাখার জন্য একান্ত নিজস্ব ভাবনা আর প্রচেষ্টায় আপন আপন বাড়ির ছাদে তৈরি করছে ছাদ বাগান।

সময়ের সাথে এ বাগান এখন আর শৌখিনতায় আটকে নেই। নিরাপদ সবজি দিয়ে পারিবারিক পুষ্টি চাহিদাপূরণ, পারিবারিক বিনোদন এবং অবসর কাটানোর এক মিলনমেলায় পরিণত হয়েছে এ ছাদ বাগানগুলো। বাংলাদেশের শহুরে কৃষি ব্যবস্থার শৌখিন পদযাত্রা সময়ের বিবর্তনে এক সামাজিক আন্দোলনে রূপ নিতে যাচ্ছে।

নাটোরের গুরুদাসপুর উপজেলার চাচকৈড় বাজারের বাসিন্দা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল কাশেম সরকার তার নিজ বাস ভবনের ৫তলা বাড়ির ছাদে করেছেন ছাদ বাগান। ব্যাপক সফলতা পেয়েছেন তিনি। সরেজমীনে গিয়ে দেখা যায়, চাঁচকৈড় বাজারে প্রবেশের পথেই অবস্থিত একটি ৫তলা বাড়ি।

বাড়ির নাম “এমপি পার্ক”। গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে বাড়ির ছাদে প্রবেশ করার মুহূর্তেই চোখে পড়ে ছাদের ওপরে একটি বিশাল ছাতা। ছাতার নিচে বসে পরিবারের সকল সদস্যরা চা-কফি আড্ডায় মেতে উঠেছে। এ যেন এক অন্যরকম অনুভূতি। ছাদের প্রায় সবটুকু জুড়ে সবুজের সমারোহ। আর পাশ দিয়ে বয়ে গেছে নন্দকুজা নদী।

ছাদ ঘুরে দেখাযায়, আপেল, পেয়ারা, ছবেদা, চেরি, ডালিম, আক্সগুর, বাতাবি লেবুসহ প্রায় ১৬ রকম ফলের গাছ ও সকল প্রকার সবজি। তাছাড়াও রয়েছে সুন্দর্যবর্ধনের জন্য বিভিন্ন জাতের ফুল গাছ। ছাদ বাগান থেকে প্রতিদিন টাটকা সবজি উঠিয়ে রান্না করতে পারেন এবং প্রতিদিন নাস্তার টেবিলে থাকে নিজেদের লাগানো গাছের ফল। গত ৯ বছর আগে তিনি ছাদ বাগান শুরু করেছিলেন।

প্রথমের দিকে অল্প কিছু গাছ দিয়ে শুরু করে এখন তা সম্পূর্ণরুপে চাষ হচ্ছে। ছাদ বাগানের উদ্যোক্তা সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবুল কাশেম সরকার জানান, শহরে ছাদ বাগান স্থাপন করা হলে শহরের তাপমাত্রা কয়েক ডিগ্রি পর্যন্ত কমে আসে। আমাদের শহরগুলোতে মাটির অস্তিত্ব দিন দিন কমে আসছে। ইট-কাঠের ভবনের বদলে দ্রুতই বৃদ্ধি পাচ্ছে ইস্পতের কাঠামো ও কাঁচে মোড়ানো বহুতল ভবন। বিশেষ করে জানালায় কাঁচ ও বাণিজ্যিক ভবনের টেকসই স্থাপনার জন্য ব্যবহার করা হচ্ছে হালকা কিন্তু শক্তিশালী ধাতব পাত, ফাইবার ও গ্লাস। সূর্য থেকে তাপ ও আলো এ ধাতব ও কাঁচের কাঠামোর একটিতে পড়ে অপরটিতে প্রতিফলিত হয়।

এসব কিছু দেখে বাড়ি করার পরপরই আমি ছাদ বাগান শুরু করি। ইট-বালু মিশ্রণ দিয়ে ৫০ফিটের একটি বক্স করে তার মধ্যে সবজি ও ফলের চারা রোপন করা হয়েছে। এটি একটি সম্পূর্ণ রুপে নতুন পদ্ধতি। এ পদ্ধতির ফলে গাছের শিকড় মাটি পর্যন্ত বিস্তির্ন হয়ে থাকতে পারবে। তারপরও হাফ ড্রাম, মাটির টব, স্টিল প্লাস্টিক ট্রে ও বাড়িতে পরে থাকা তেল, বিস্কুট, মুড়ির খালি জার এবং প্লাস্টিকের খালি বস্তা কাজে লাগিয়ে সেখানে বিভিন্ন জাতের ফল, ফুল ও সবজির চারা রোপন করা হয়েছে। প্রতিদিন আমার পরিবারের চাহিদার চেয়েও বেশি সবজি ও ফল আমার ছাদ বাগান থেকে পাওয়া যায়। তারপরও আমার অবসর সময় এখন ছাদ বাগানেই কাটে। গাছের পরিচর্ষা করতেই একটি প্রশান্তি কাজ করে। প্রতিটি বাড়ির ছাদে এরকম ভাবে ছাদ বাগান গড়ে তোলা দরকার। তাতে অক্সিজেন, সবুজ পরিবেশ, অবসর সময় কাটানো ও আর্থিকভাবে স্বচ্ছলতা ফিরে আসবে। এ দেশের মাটি সোনার মাটি।

প্রতিটি কৃষকের কাছে তিনি আরো অনুরোধ জানিয়ে বলেন, আপনারা আপনাদের কৃষি জমির জায়গা ফাকা না রেখে ফসল ফলান এবং যাদের ছাদ ভবন আছে তারা ছাদ বাগান করুন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=387 0
সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে যেসব ফল https://www.navodiganta.com/?p=352 https://www.navodiganta.com/?p=352#respond Wed, 14 Oct 2020 18:27:28 +0000 https://www.navodiganta.com/?p=352 সব কিছুই কমবেশি পরিবর্তিত হয়। সৃষ্টির শুরু থেকেই এমন হয়ে আসছে। এমনকি ফলও এ নিয়মের বাইরে নয়। এমন কিছু ফল আছে, যার স্বাদ-গন্ধ-রং আগে এমন ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে ফলগুলো। আসুন জেনে নেই সেসব ফল সম্পর্কে-

আপেল: আপেলের আগের বৈশিষ্ট্য এমন ছিল না। এর স্বাদ বদলে গেছে সময়ের সঙ্গে সঙ্গে। আমরা নিয়মিত বাজার থেকে যে ফল কিনে থাকি, তা আগের চেয়ে অনেক বেশি মিষ্টি। এর আগে অনেক বেশি টক ছিল আপেলের স্বাদ।

তরমুজ: তরমুজ সব সময় মসৃণ ও লাল ছিল না। এটি জানা যায় এক চিত্রশিল্পীর একটি সদ্য কাটা তরমুজসহ বিভিন্ন রকমের ফলের ছবি দেখে। লক্ষ্য করলে দেখা যাবে, চিত্রিত তরমুজটি আধুনিক সংস্করণের চেয়ে একেবারে আলাদা দেখাচ্ছিল। এমনকি আমরা বিভিন্ন প্রজাতির তরমুজ খেয়ে থাকি, যার স্বাদ ও রং ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

কলা: বর্তমানে বেশিরভাগ দোকানে যে কলা পাওয়া যায়, তাহলো ক্যাভেনডিশ নামে পরিচিত একটি জাত। জানা যায়, উনিশ শতকের পর থেকে অনেক ধরনের কলা বিলুপ্ত হয়ে গেছে। একধরনের ছত্রাক কলার পরিবর্তনে প্রভাব ফেলেছিল।

এপ্রিকট: এপ্রিকট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সৈন্যদের দেওয়া হতো। যা খেলে শরীরকে দীর্ঘক্ষণ পরিশ্রম করতে সাহায্য করতো। কিন্তু ফলগুলো পরিবহনের কারণে শুকিয়ে পরিবর্তন হতে শুরু করে। ফলে আস্তে আস্তে সামুদ্রিক যানবাহনে ফলটি পরিবহনের আর অনুমতি দেওয়া হয়নি। শুধু কুসংস্কারের কারণে এ জাতীয় সমস্যা দেখা দিয়েছিল।

ডুরিয়ান: ডুরিয়ান ফল সাধারণত দক্ষিণ-পূর্ব এশীয় অনেক খাবারের পাশাপাশি ওষুধ এবং মিষ্টিগুলোতে ব্যবহার করা হয়। তবে এর ভয়াবহ গন্ধের জন্য সবচেয়ে বেশি পরিচিত। জার্মানির শোয়েনফুর্টে একটি পোস্ট অফিসে ডুরিয়ান ফল এসেছিল। তাতে তীব্র গন্ধ ও গ্যাসে ৬ জন শ্রমিককে দ্রুত হাসপাতালে নিতে হয়েছিল। ফলে গন্ধের জন্য অনেক হোটেল এবং যানবাহনে এটির প্রবেশ নিষিদ্ধ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=352 0
– https://www.navodiganta.com/?p=66 https://www.navodiganta.com/?p=66#respond Fri, 09 Oct 2020 17:53:56 +0000 https://www.navodiganta.com/?p=66 –

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=66 0