Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
তথ্যপ্রযুক্তি – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Wed, 16 Apr 2025 16:10:39 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png তথ্যপ্রযুক্তি – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 এক ফোনে ২ সিম ব্যবহার করলেই গুণতে হবে বাড়তি খরচ https://www.navodiganta.com/?p=1170 https://www.navodiganta.com/?p=1170#respond Mon, 06 May 2024 17:18:36 +0000 https://www.navodiganta.com/?p=1170 বর্তমান সময়ের সব স্মার্টফোন ও ফিচার ফোনে দুইটি সিম স্লট থাকে। অর্থাৎ এক ফোনে দুইট সিম ব্যবহার করা যায়। এখন থেকে এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ।

আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে আপনার জন্য দুঃসংবাদ। এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ। এজন্য দেশটির মোবাইল ফোন অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই পরিষেবার খরচ বাড়াতে চলেছে। সর্বশেষ ২০২১ সালে ভারতে মোবাইল বিল বাড়ানো হয়েছিল।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও সার্বিকভাবে মোবাইল খরচ বৃদ্ধির কোপ পড়েনি। তবে শিগগিরই খরচ বাড়ছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।

আপনি যদি দুইটি সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। কারণ প্রাইমারি অর্থাৎ মূল সিমের পাশাপাশি দ্বিতীয় সিম চালু রাখার জন্য টাকা খরচ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিক ভাবেই খরচ দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে, জিও, এয়ারটেল এবং ভিআইয়ের ন্যূনতম ১৫০ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। এটা ফোন চালু রাখার জন্য।

আগামী দিনে এই খরচ ১৫০ রুপি থেকে বাড়িয়ে ২০০ ‍রুপি পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ আপনার কাছে দুইটি সিম থাকে তাহলে ২৮ দিন চালু রাখার জন্য ৪০০ রুপি খরচ করতে হবে। যা স্বাভাবিক ভাবেই চাপ বাড়াবে সাধারণ মানুষের উপর। তাই যারা বেশি ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা চান তাঁদের আরও বেশি টাকা খরচ করতে হবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1170 0
অভিনব জালিয়াতি এটিএম বুথে গেলে মুহূর্তেই সব টাকা গায়েব! https://www.navodiganta.com/?p=1161 https://www.navodiganta.com/?p=1161#respond Tue, 30 Apr 2024 11:48:54 +0000 https://www.navodiganta.com/?p=1161 ব্যাংকের এটিএম বুথে নতুন এক জালিয়াতির আশ্রয় নিচ্ছে প্রতারকরা। ভারতে এরই মধ্যে এই জালিয়াতি করে কোটি টাকা হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি চক্র।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এটিএম মেশিনে খুব সহজেই জালিয়াতি করা হচ্ছে। এমন এক ঘটনায় গেল সপ্তাহে দিল্লিতে তিনজনকে আটক করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে জানানো হয়, এটিএম মেশিনের কার্ড রিডার নষ্ট করে চলছিল জালিয়াতি। প্রতিবেদনে বলা হয়, প্রতারক চক্র এটিএম মেশিনের আশপাশেই থাকে। যখন এটিএম ফাঁকা থাকে, তখন এর কার্ড রিডার বের করে নিয়ে যায় তারা। এরপর কোনো ব্যক্তি তাতে কার্ড দিলে তা আটকে যায়। এরপর প্রতারক চক্রের সদস্যরা গিয়ে সহযোগিতা করার কথা বলে। ওই সময় এটিএমের পাসওয়ার্ড দেয়ার পরও কাজ না করলে বলা হয় সমস্যা ব্যাংকে জানানোর কথা। পরে টাকা তুলতে আসা ব্যক্তি চলে গেলে চক্রের সদস্যরা এসে সেই কার্ড নিয়ে সব টাকা তুলে নিয়ে যায়।

হয়রানি এড়াতে কী করবেন

কার্ড ব্যবহার করার আগে এটিএম বুথ ভালোভাবে পরীক্ষা করুন। কোনো সমস্যা থাকলে সেখান থেকে টাকা তুলবেন না। পাসওয়ার্ড দেয়ার সময় কেউ যেন দেখতে না পায়, তা নিশ্চিত করতে হবে। এছাড়া ব্যাংকের ভেতরে থাকা বুথ ব্যবহার করা ভালো। কোনো কারণে বাইরে থাকা বুথ ব্যবহার করতে হলে, যেখানে সিসি ক্যামেরা রয়েছে সেখান থেকে টাকা তুলুন। এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে মোবাইল ফোনে এসএমএস অ্যালার্ট চালু রাখা গুরুত্বপূর্ণ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1161 0
𝐀𝐈 টিম ভেঙে দিল মেটা! https://www.navodiganta.com/?p=1065 https://www.navodiganta.com/?p=1065#respond Tue, 28 Nov 2023 08:40:03 +0000 https://www.navodiganta.com/?p=1065 কৃত্রিম বুদ্ধিমত্তা (𝐀𝐈) প্রযুক্তির দায়িত্বে থাকা টিম বা দল ভেঙে দিয়েছে ফেসবুকের মূল কোম্পানি মেটা। এ টিমের সদস্যদের অন্য বিভাগগুলোতে নিয়োগ দেওয়া হচ্ছে। এআই সম্পর্কিত ক্ষতি ঠেকাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে গত শনিবার এক ঘোষণায় কোম্পানি জানিয়েছে।

ইমেইলের মাধ্যমে বিবৃতি দিয়ে মেটার মুখপাত্র বলেন, মূল পণ্য ও প্রযুক্তির উন্নয়নে কর্মীদের কাছাকাছি নিয়ে আসতে চায় কোম্পানিটি। বেশিরভাগ এআই দলের সদস্যরা জেনারেটিভ এআই বিভাগে চলে যাবে। দায়িত্বশীল এআই উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে মেটার প্রচেষ্টাকে সমর্থন করতে থাকবে। আবার কিছু সদস্য এআইয়ের কাঠামো উন্নয়নে কাজ করবে।

বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তি তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে কোম্পানি। এজন্য অনেক বিনিয়োগ করছে কোম্পানি। এই পরিবর্তনগুলো ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।

যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’ এ বিষয়ে প্রথম তথ্য তুলে ধরে।

ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি ও বিজ্ঞাপনদাতাদের জন্য বিচিত্র টেক্সট তৈরির মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল গত অক্টোবরে উন্মোচন করে মেটা।

মেটার এআইভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা ২’ এবং এআই চ্যাটবট ‘মেটা এআই’। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে বাস্তবধর্মী ছবি তৈরি করতে পারে মেটা এআই।

এ বছরে এআই প্রযুক্তি নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশের সরকার। এজন্য মেটা ও মাইক্রোসফটের মতো কোম্পানি এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ বিষয় নিয়ে এআই কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সরকার।

প্রেসিডেন্ট জো বাইডেন সরকারি সংস্থাগুলোকে এআই বিষয়ে নিয়ম–নীতি তৈরির নির্দেশনা দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এআই নিয়ে কয়েকটি নীতি করেছে। তবে এই নীতি এখনো কার্যকর করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1065 0
পরিবর্তন আসছে https://www.navodiganta.com/?p=554 https://www.navodiganta.com/?p=554#respond Mon, 19 Oct 2020 18:25:57 +0000 https://www.navodiganta.com/?p=554 ইন্সটাগ্রাম তাদের ব্যবহারকারীদের জন্য নতুন পরিবর্তন নিয়ে আসছে। এই প্ল্যাটফর্ম থেকে সবধরনের অপ্রয়োজনীয় বিজ্ঞাপন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ইন্সটাগ্রাম শুক্রবার এক বিবৃতিতে বলে, ফেসবুক এমন পরিবর্তনগুলোতে সম্মত হয়েছে। ফলে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে বিজ্ঞাপন প্রচার করা “আরও কঠিন” হবে বলে মনে করা হচ্ছে। বিধিনিষেধগুলো বিশ্বব্যাপী সব ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের পণ্যগুলো প্রচারের জন্য অনেক টাকা ব্যয় করে। বড় ব্র্যান্ডগুলো তাদের বিজ্ঞাপন বাজেটের একটি ক্রমবর্ধমান অংশ সবসময় বরাদ্দ রাখে।

তাদের মূল উদ্দেশ্য হল অল্প বয়স্ক গ্রাহকদের কাছে পৌঁছানো। যারা সাধারণত টেলিভিশন এবং সংবাদপত্র পড়ে না। ইনস্টাগ্রামে প্রায় ৯০ ভাগের বেশি ব্যবহারকারী কোনও ব্যবসা বা ব্র্যান্ড অনুসরণ করেন।

এর আগে ইন্সটাগ্রামে যুক্ত করা হয় নতুন ১০ ফিচার। প্রাথমিক ভাবে কয়েকটি দেশের ব্যবহারকারীরা এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।

ইন্সটাগ্রাম জানিয়েছে, এটি একটি ইন-অ্যাপ আপডেট। যখনই ব্যবহারকারী নতুন ফিচারগুলোতে যুক্ত হবেন তখন অ্যাপের মধ্যে একটি পপ-আপ স্ক্রিন দেখা যাবে। আপনি চাইলে তখনই অ্যাপটি আপডেট করে নিতে পারেন অথবা পরেও করতে পারেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=554 0
এবার সরাসরি কেনাকাটা https://www.navodiganta.com/?p=237 https://www.navodiganta.com/?p=237#respond Mon, 12 Oct 2020 17:11:47 +0000 https://www.navodiganta.com/?p=237 ইউটিউব ব্যবহারকারীদের সরাসরি কেনাকাটা করার সুযোগ দিতে নতুন ফিচার পরীক্ষা করে দেখছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল।

জানা গেছে, পৃথিবীর বৃহৎ এ ভিডিও সাইট সম্প্রতি ক্রিয়েটরদের ইউটিউব সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে তাদের ক্লিপে পণ্য ট্যাগ এবং ট্র্যাকের আহ্বান জানানো শুরু করেছে। এরপরে ডেটা অ্যানালেটিকসে লিংকড করা হবে। যেসব পণ্য ভিডিওতে দেখা যাবে, তা ক্রিয়েটররা নিয়ন্ত্রণ করতে পারবেন।

ইউটিউবের একজন মুখপাত্র নতুন ফিচার পরীক্ষার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এই ফিচার পরীক্ষা করা হচ্ছে নির্দিষ্ট কয়েকটি চ্যানেলে।

ইউটিউব কর্তৃপক্ষ গুগল মানসম্পন্ন ও জনপ্রিয় ভিডিওগুলোর জন্য নিবন্ধিত ইউটিউবারদের অর্থমূল্যে পুরস্কৃত করে থাকে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=237 0
স্মার্টফোন থেকেতথ্য চুরি https://www.navodiganta.com/?p=234 https://www.navodiganta.com/?p=234#respond Mon, 12 Oct 2020 17:09:19 +0000 https://www.navodiganta.com/?p=234 স্মার্টফোনে থাকা নানা অ্যাপ থেকে আপনার তথ্য চুরি হতে পারে। এসব অ্যাপ হ্যাক হওয়ার খবর প্রায়ই শোনা যায়। ফেসবুকসহ অনেক জনপ্রিয় অ্যাপ থেকেও তথ্য হাতিয়ে নিতে বসে থাকে সাইবার দুর্বৃত্তরা। তাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারের আগে সতর্ক থাকা উচিত। তা না হলে আপনার বাড়ি কোথায়, আপনার কাজের জায়গা, আপনি কি খেতে ভালোবাসেন, আপনার স্বাস্থ্য কেমন ইত্যাদি অনেক খুঁটিনাটি আপনার মোবাইল ফোনের তথ্যকোষ থেকে জানা সম্ভব।

এসব তথ্য আহরণ করে আপনার স্মার্টফোনে ইনস্টল বা আমদানি করা নানা ধরনের অ্যাপ। অনেক সময় আপনার অজান্তেই এসব তথ্য, অ্যাপগুলোর পরিচালক কোম্পানি পাচার করে নানা বাণিজ্যিক সংস্থাকে। সংস্থাগুলো এই তথ্যের ভিত্তিতে আপনাকে নানা পণ্যের বিজ্ঞাপন পাঠাতে থাকে।

অপরিচিত কণ্ঠ আপনাকে ইন্সুরেন্স পলিসি, ব্যাংকের লোন অথবা নতুন কোনও শপিং অফারের কথা জানায়। আপনি ভাবেন কীভাবে এরা আপনার নম্বর পেল। আসলে তথ্য যে বিভিন্ন সংস্থার হাতে আপনি নিজেই তুলে দিয়েছেন সেটা বেমালুম ভুলে যান। কত রকমের অ্যাপ পাওয়া যায় প্লে বা অ্যাপ স্টোরে। যেগুলোর সাহায্যে আপনি পথঘাট চিনতে চান, রেস্তোরাঁ থেকে বাড়িতে খাবার অর্ডার করেন, আপনার ফিটনেসের পরামর্শ নেন, গাড়ি বা হোটেল বুক করেন অথবা ঘরে বসে সিনেমা দেখতে পারেন।

যখন নতুন কোনো অ্যাপ স্মার্টফোনে আমদানি করেন তখন সেই অ্যাপ কয়েকটি বিষয়ে অনুমতি চায়। ফোনের ক্যামেরা, ফটো অ্যালবাম, আপনি কোথায় থাকেন, আপনার ফোনে তুলে রাখা নম্বর ইত্যাদি তথ্য ভাণ্ডারের প্রবেশাধিকার (access) দাবি করে। আপনাকে বোতাম টিপে জানাতে হয়, ‘হ্যাঁ’ (allow) অথবা ‘না’ (deny)। অনেকেই কোনও চিন্তাভাবনা না করেই ‘হ্যাঁ’ বলে দেন।

অথচ আপনার ব্যক্তিগত তথ্য সব অ্যাপের প্রয়োজন হয় না। পথনির্দেশক, খাবার সরবরাহকারী বা অ্যাপ ট্যাক্সিকে আপনার অবস্থান জানানোটা জরুরি। কিন্তু গেম বা ভিডিও তোলার অ্যাপের এই তথ্যের কোনও প্রয়োজন নেই। তাই কোনও গেম অ্যাপ যদি আপনার ফোনের তথ্যভাণ্ডারের প্রবেশাধিকার চায় আপনি ‘না’ বলে দিন। কারণ এই তথ্য নিয়ে অনৈতিকভাবে এই অ্যাপের কর্তৃপক্ষ কোনও কোম্পানিকে গোপনে বিক্রি করে দিতে পারে।

তাই আপনার মোবাইল ফোনের তথ্যকোষের দরজার চাবি সহজে কোনও অ্যাপকে দেবেন না। দেওয়ার আগে অন্তত দুবার ভেবে দেখবেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=234 0
বাড়ি থেকে কাজ https://www.navodiganta.com/?p=231 https://www.navodiganta.com/?p=231#respond Mon, 12 Oct 2020 17:01:22 +0000 https://www.navodiganta.com/?p=231 করোনা মহামারি শেষ হওয়ার পরও স্থায়ীভাবে বাড়ি থেকে কাজ করার সুযোগ পাবেন মাইক্রোসফট কর্মীরা। পরিচালকের অনুমতি সাপেক্ষে মাইক্রোসফটের বিভিন্ন অফিসের কর্মীরা এই সুবিধা পাবেন।

মার্কিন টেক জায়ান্ট ফেসবুক এবং টুইটারকে অনুসরণ করে মাইক্রোসফট এমন উদ্যোগ নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

মাইক্রোসফট বলেছে, কিছু কাজের জায়গায় সশরীরে উপস্থিতি প্রয়োজন। যেমন- হার্ডওয়্যার অ্যাক্সেসের জন্য কর্মীর প্রয়োজন রয়েছে। তবে অনেক কর্মচারী তাদের পরিচালকদের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদনের প্রয়োজন ছাড়াই খণ্ডকালীন বাসা থেকে কাজ করতে পারবেন।

মাইক্রোসফট এক মুখপাত্র নতুন দিকনির্দেশনা সম্পর্কে বলেছেন, আমাদের লক্ষ্য হল কাজগুলোকে আরও বিকশিত করতে হবে। এই নতুন নির্দেশিকা যুক্তরাজ্যের কর্মীদের জন্যও প্রযোজ্য হবে।

মার্কিন পরিসংখ্যান অফিসের তথ্য মতে, এপ্রিল পর্যন্ত নিযুক্তদের মধ্যে ৪৬ শতাংশেরও বেশি বাড়ি থেকে কাজ করছিলেন। অনেক নিয়োগকারী সংস্থা প্রাথমিকভাবে এই ধারণাটির প্রশংসা করেছিলেন। কিন্তু মাসগুলো কেটে যাওয়ার সাথে সাথে এর কিছু ত্রুটি উঠে আছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=231 0
ট্রাম্পের পোস্টে ফের ‘বিভ্রান্তিকর’ লেবেল সেঁটে দিল টুইটার https://www.navodiganta.com/?p=225 https://www.navodiganta.com/?p=225#respond Mon, 12 Oct 2020 16:42:48 +0000 https://www.navodiganta.com/?p=225 করোনায় আক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের নির্বাচনী প্রচারণা শুরু করার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তিন দিন হাসপাতালে চিকিৎসা শেষে তিনি এখন হোয়াইট হাউসে। নিজের শারীরিক অবস্থা নিয়ে গতরাতে ট্রাম্পের করা একটি টুইটে ‘বিভ্রান্তিকর তথ্যের’ লেবেল সেঁটে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।

ট্রাম্প ওই টুইটে করোনায় আক্রান্ত হওয়ার পর তার দেহে ইমিউনিটি (রোগ প্রতিরোধ ব্যবস্থা) তৈরি হয়েছে জানিয়ে লিখেছেন, ‘গতকাল হোয়াইট হাউসের চিকিৎসকদের কাছ থেকে সম্পূর্ণ প্রত্যয়ন পেয়েছি। ফলে আমি আর এটাতে (করোনায়) আক্রান্ত হবো না এবং কাউকে সংক্রমিত করবো না। এটা জেনে খুব ভালো লাগছে।’

কোভিড-১৯ নিয়ে স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশনার সঙ্গে ট্রাম্পের এমন দাবি না মেলায় টুইট বার্তায় দেয়া তার তথ্যকে বিভ্রান্তিকর অভিহিত করে সে সম্পর্কে সচেতন করতে সেখানে টুইটার কর্তৃপক্ষ লেবেল সেঁটে দিয়েছে। বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে এর আগেও ট্রাম্পের বেশ কিছু টুইটে এমন লেবেল দেয়া হয়েছিল।

ট্রাম্পের ওই টুইটার গোপন করে টুইটার কর্তৃপক্ষ সেখানে লিখেছে, ‘কোভিড-১৯ নিয়ে ক্ষতিকর ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো সংক্রান্ত টুইটার নীতিমালা লঙ্ঘন করেছে এই টুইট। তবে জনমানুষের আগ্রহের কথা বিবেচনায় টুইটটি একেবারে মুছে দেয়া হয়নি।’ তাই লেবেলের পাশে ভিউ অপশনে টুইটটি পড়ার সুযোগ রাখা হয়েছে।

নির্বাচনের ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের করোনা সংক্রমণের তথ্য নিয়ে রহস্য করছে হোয়াইট হাউস। এতে ধোঁয়াশা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ নিয়ে সংবাদ পরিবেশনে মার্কিন গণমাধ্যমকেও হিমশিম খেতে হচ্ছে। ট্রাম্প করোনামুক্ত হয়েছেন কি না, হোয়াইট হাউসের পক্ষ থেকে তা এখনো জানানো হয়নি।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=225 0
বদলে যাচ্ছে জি-মেইল’র লোগো https://www.navodiganta.com/?p=160 https://www.navodiganta.com/?p=160#respond Sat, 10 Oct 2020 18:42:14 +0000 https://www.navodiganta.com/?p=160 বেশকিছু নতুন সিদ্ধান্ত নিয়েছে সার্চ জায়ান্ট গুগল। এর মধ্যে জি-মেইলের লোগো বদলের সিদ্ধান্তও রয়েছে। ২০০৪ সাল থেকে ব্যবহৃত লোগোটি যুগের সঙ্গে বেমানান হিসেবে দেখছে গুগল।

নতুন জি-মেইল লোগোটিও দেখতে ঠিক আগের মতোই এম (M) আকারের। তবে এতে থাকছে সংস্থার কোর ব্র্যান্ড কালার্স, অর্থাৎ নীল, লাল, হলুদ ও সবুজের সংমিশ্রণ। জি-মেইলের এই লোগো পরিবর্তনে যা দাঁড়াল, তা আসলে গুগল ম্যাপস, গুগল ফটোস, ক্রোম ও অন্যান্য গুগলের অন্যান্য সেবার সঙ্গে এখন অনেকখানি সামঞ্জস্যপূর্ণ।

কয়েক দিন আগে ব্যবহারকারীদের একটি গবেষণা থেকে গুগল জানতে পারে, জি-মেইলে সেই লাল খাম আকারের লোগো অনেকেই পছন্দ করছিলেন না। এরপরই নতুন লোগো তৈরির সিদ্ধান্ত নেয় এই সার্চ জায়ান্ট।

লোগোর আকার, অর্থাৎ এম (M) আকৃতি নিয়ে ব্যভহারকারীদের কোনো চাপ নেই। তবে অতি সহজ হওয়ায় অনেকের চোখে পুরনো লোগোটি দৃষ্টিকটু লাগছিল। আর তারপরই গুগল সিদ্ধান্ত নেয়, জি-মেইলের লোগোর আকার এক রাখলেও, তা এবার থেকে নতুনভাবে কালার প্যালেটে সাজানো হবে।

নতুন এই লোগোতে অনেকটাই লালের ছোয়া থাকছে। তবে তাতে খুব ছোট্ট করে ওই এম আকারে হলুদ, নীল ও সবুজ রঙ মাখানো হয়েছে। আর এখন যদি কোনো ব্যবহারকারী গুগলের অন্যান্য সেবার লোগোর পাশাপাশি জি-মেইলের লোগোটিকেও রাখেন, তাহলে প্রথম অবস্থায় বুঝতে কিছুটা অসুবিধা হতে পারে। কোনটা জি-মেইল, কোনটা গুগল ম্যাপস আর কোনটা গুগল ফটোস তা গুলিয়ে যেতে পারে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=160 0
– https://www.navodiganta.com/?p=66 https://www.navodiganta.com/?p=66#respond Fri, 09 Oct 2020 17:53:56 +0000 https://www.navodiganta.com/?p=66 –

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=66 0