পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন।
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ড. বেনডিটো দোস সান্তোস ফ্রেইতাস দ্বিপক্ষীয় কনসালটেশন মেকানিজম (বিসিএম) প্রতিষ্ঠার বিষয় সংক্রান্ত স্মারক সই করেন।
আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন, তবে আপনার জন্য দুঃসংবাদ। এক ফোনে দুইটি সিম ব্যবহার করলে গুণতে হবে বাড়তি খরচ। এজন্য দেশটির মোবাইল ফোন অপারেটর জিও, এয়ারটেল এবং ভিআই পরিষেবার খরচ বাড়াতে চলেছে। সর্বশেষ ২০২১ সালে ভারতে মোবাইল বিল বাড়ানো হয়েছিল।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০২১ সালের ডিসেম্বর থেকে এখনও পর্যন্ত বেশ কিছু প্ল্যানের দাম বাড়লেও সার্বিকভাবে মোবাইল খরচ বৃদ্ধির কোপ পড়েনি। তবে শিগগিরই খরচ বাড়ছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রিপেইড ও পোস্টপেইড প্ল্যানের দাম বাড়াতে জিও, এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া।
আপনি যদি দুইটি সিম ব্যবহার করেন তাহলে আপনার জন্য সমস্যা বাড়তে পারে। কারণ প্রাইমারি অর্থাৎ মূল সিমের পাশাপাশি দ্বিতীয় সিম চালু রাখার জন্য টাকা খরচ করতে হবে। আর রিচার্জ প্ল্যানের দাম বাড়লে স্বাভাবিক ভাবেই খরচ দ্বিগুণ হয়ে যাবে। বর্তমানে, জিও, এয়ারটেল এবং ভিআইয়ের ন্যূনতম ১৫০ টাকা রিচার্জ প্ল্যান রয়েছে। এটা ফোন চালু রাখার জন্য।
আগামী দিনে এই খরচ ১৫০ রুপি থেকে বাড়িয়ে ২০০ রুপি পর্যন্ত করা হতে পারে। অর্থাৎ আপনার কাছে দুইটি সিম থাকে তাহলে ২৮ দিন চালু রাখার জন্য ৪০০ রুপি খরচ করতে হবে। যা স্বাভাবিক ভাবেই চাপ বাড়াবে সাধারণ মানুষের উপর। তাই যারা বেশি ডেটা, আনলিমিটেড কল এবং অন্যান্য সুবিধা চান তাঁদের আরও বেশি টাকা খরচ করতে হবে।
]]>আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে সংস্থাটির কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, গ্রামে বসবাস করেন দেশের মোট জনসংখ্যার ১১ কোটি ৬০ লাখ। অন্যদিকে শহরে বাস করেন ৫ কোটি ৩৭ লাখ।
আরও বলা হয়, ২০১১ সালে প্রতি বর্গকিলোমিটারে ৯৭৬ জন করে বসবাস করলেও ২০২২ সালে এসে প্রতি বর্গকিলোমিটারে ১ হাজার ১১৯ জন করে বসবাস করছেন। দেশে কাঁচা ঘর ৬৬.১৯ শতাংশ থেকে নেমে এসেছে ৫৮.৭৮ শতাংশে। আর পাকা ঘর ১১.৩২ শতাংশ থেকে বেড়ে হয়েছে ২২.৪৬ শতাংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।
এর আগে প্রাথমিক প্রতিবেদন দেয় সংস্থাটি। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসাবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।
সর্বশেষ তথ্য অনুযায়ী দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। চলতি বছর জুলাইয়ে বিবিএস প্রকাশিত পরিসংখ্যানে যা দেখানো হয়েছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন।
]]>ইমেইলের মাধ্যমে বিবৃতি দিয়ে মেটার মুখপাত্র বলেন, মূল পণ্য ও প্রযুক্তির উন্নয়নে কর্মীদের কাছাকাছি নিয়ে আসতে চায় কোম্পানিটি। বেশিরভাগ এআই দলের সদস্যরা জেনারেটিভ এআই বিভাগে চলে যাবে। দায়িত্বশীল এআই উন্নয়ন ও ব্যবহারের ক্ষেত্রে মেটার প্রচেষ্টাকে সমর্থন করতে থাকবে। আবার কিছু সদস্য এআইয়ের কাঠামো উন্নয়নে কাজ করবে।
বিবৃতিতে আরও বলা হয়, নিরাপদ ও দায়িত্বশীল এআই প্রযুক্তি তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে কোম্পানি। এজন্য অনেক বিনিয়োগ করছে কোম্পানি। এই পরিবর্তনগুলো ভবিষ্যৎ চাহিদা মেটাতে সাহায্য করবে।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট ‘দ্য ইনফরমেশন’ এ বিষয়ে প্রথম তথ্য তুলে ধরে।
ছবির ব্যাকগ্রাউন্ড তৈরি ও বিজ্ঞাপনদাতাদের জন্য বিচিত্র টেক্সট তৈরির মতো বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক টুল গত অক্টোবরে উন্মোচন করে মেটা।
মেটার এআইভিত্তিক পণ্যের মধ্যে রয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ‘লামা ২’ এবং এআই চ্যাটবট ‘মেটা এআই’। টেক্সটের মাধ্যমে নির্দেশনা দিয়ে বাস্তবধর্মী ছবি তৈরি করতে পারে মেটা এআই।
এ বছরে এআই প্রযুক্তি নিরাপত্তায় জোর দেওয়ার নির্দেশনা দিয়েছে বিভিন্ন দেশের সরকার। এজন্য মেটা ও মাইক্রোসফটের মতো কোম্পানি এ ধরনের উদ্যোগ নিয়েছে। এ বিষয় নিয়ে এআই কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করেছে যুক্তরাষ্ট্রের সরকার।
প্রেসিডেন্ট জো বাইডেন সরকারি সংস্থাগুলোকে এআই বিষয়ে নিয়ম–নীতি তৈরির নির্দেশনা দিয়েছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়ন এআই নিয়ে কয়েকটি নীতি করেছে। তবে এই নীতি এখনো কার্যকর করতে পারেনি ইউরোপীয় ইউনিয়ন।
]]>অর্থনৈতিক উন্নয়ন: একটি দেশের অর্থনৈতিক উন্নয়ন হলো বাড়তি এবং সমৃদ্ধির দিকে প্রবৃদ্ধি করা। এটি আধুনিক প্রযুক্তি, বাজার মেকানিজেশন, বাণিজ্যিক কাঠামো, উদ্যোগশীলতা ও বাণিজ্যিক বাড়তির মাধ্যমে হতে পারে।
শিক্ষা ও প্রশিক্ষণ: একটি উন্নত শিক্ষা ও প্রশিক্ষণ সিস্টেম বানানো, যাতে দেশের মানুষের মাঝে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি হতে পারে।
স্বাস্থ্য সেবা: একটি সুস্থ এবং সকলের জন্য উপযুক্ত স্বাস্থ্য সেবা সৃষ্টি করা এবং জনগণের মধ্যে জীবনযাত্রায় উন্নতি আনা হতে পারে।
ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন: উন্নয়নের জন্য আবশ্যক ইনফ্রাস্ট্রাকচার বিকাশ হতে পারে, যেমন সড়ক, রেল, বিদ্যুত, ও যাতায়াতের সুবিধা সৃষ্টি করা।
সামাজিক উন্নয়ন: সমাজে অভিজ্ঞান এবং সামাজিক সম্পর্ক বৃদ্ধি করতে প্রয়োজন। অসমানতা, দুর্বলতা, এবং বৈষম্য নিভে তোলার জন্য সামাজিক সমৃদ্ধি বাধাদান্ত করতে হতে পারে।
পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ: একটি দেশের উন্নয়নের সঙ্গে পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সঠিক কদম নেওয়া জরুরি। এটি জল, বায়ু, ও মাটির সুরক্ষা, বন্যা ও বন্যাচল সংরক্ষণ, ও জীববৈচিত্র্য সংরক্ষণে অবদান রাখতে পারে।
এগুলি মিলিয়ে একটি দেশের উন্নয়নে প্রগতি হতে পারে এবং জনগণের জীবনযাত্রা ও সমৃদ্ধি উন্নত করতে সাহায্য করতে পারে।
]]>উঁচু-নিচু ঢেউ তোলা সবুজ পাহাড়ের বুক চিরে কালো পিচের সর্পিল রাস্তা আর পাহাড়ের অপরুপ সৌন্দর্য যে কোন প্রকৃতি প্রেমির মন কাড়বেই এটা নিশ্চিত করে বলা যায়। সবুজ, সুন্দর আর পাহাড়ের অপূর্ব মিতালী খাগড়াছড়ি কে গড়ে তুলেছে প্রকৃতির এক অপরুপ লীলাভূমি।
অনেক পর্যটকই খাগড়াছড়ি শহরকে নেপালের কাটমুন্ডু শহরের সাথে তুলনা করে থাকেন। পাহাড় ঘেরা চাঁদনী রাতে এখানকার দৃশ্যপটে ভিন্নমাত্রা এনে দেয়। এই পাহাড়ের চূঁড়ায় বসে দূর পাহাড়ের বুক চিরে সকালের সূর্যোদয় আর
সন্ধ্যায় সব আলোকে ম্লান করে সূর্যাস্তের দৃশ্য সত্যিই অপরূপ। মহান সৃষ্টিকর্তার আপনমনে অপরূপ সাজে সাজানো পাহাড়ের ভাঁজে ভাঁজে ঢেউ খেলানো সৌন্দর্য্য, পাহাড়ি ঝর্ণারাজি দেশ-বিদেশের অনেক আকর্ষণীয় স্থানকেও হার মানাতেপারে।
চোখ জুড়ানো আর পাহাড়ের মাথা ছুয়ে যাওয়া মেঘ মল্লিকার দেশ খাগড়াছড়িতে রয়েছে অনেক আকর্ষণীয় পর্যটন স্পট। বিভিন্ন উৎসব ও পর্যটন মৌসুমে দেশী, বিদেশী পর্যটকদের আনা-গোনায় মূখরিত থাকে পাহাড়ি এই জেলার পর্যটন স্পটগুলো। তাইতো শীত শুরু হওয়ার আগেই পাহাড়ের রাণি খ্যাত খাগড়াছড়ির পর্যটনকেন্দ্র গুলো বর্ণিল সাজে সেজে দেশী-বিদেশী পর্যটকদের ডাকছে হাতছানি দিয়ে।
আলুটিলা পর্যটনকেন্দ্র :
এটি খাগড়াছড়ির ঐতিহ্যবাহী সুদৃশ্য নয়নাভিরাম স্পট। সূর্যাস্তের পর আলুটিলা থেকে খাগড়াছড়িকে দেখা যায় এক অপূর্ব রূপে। সবুজের বুক ছিড়ে সাপের মতো একে বেকে চলা চেঙ্গি নদীর দৃশ্য উপভোগ করা সত্যিই অপূর্ব।
আলুটিলার রহস্যময় সুরঙ্গ:
আলাদিনের জাদুর প্রদিপের সন্ধানে গা ছমছম করা অনভূতি নিয়ে দূর্গম সুরঙ্গ পথ পারি দিয়ে পাতালে নামা কল্পনার হলেও খাগড়াছড়ির রহস্যময় সুরঙ্গ কল্পনার নয় বরং বাস্তব। পাহাড়ের চূঁড়া থেকে ২৬৬টি সিঁড়ি বেঁয়ে নীচে নামলেই সেই রহস্যময় সুরঙ্গপথ। মাঝে মাঝে পিচ্ছিল এই সুরঙ্গ পথে আগুনের মশাল নিয়ে ঢুকতে হয় কিছুটা সাহসের সাথেই। সুড়ঙ্গের ভিতর টর্চ লাইট কিংবা মোবাইলের ফ্লাশ লাইট পুরোই অকেজো। তাই আগুনের মশাল অবশ্যই সাথে নিতে হয়। প্রাকৃতিকভাবে সৃষ্ট এই সূরঙ্গের এক প্রান্ত দিয়ে প্রবেশ করে অন্য প্রান্ত দিয়ে বের হওয়া যায়।
তারেং :
খাগড়াছড়ির আকর্ষণীয় অন্যতম একটি পর্যটন স্পটের নাম হচ্ছে তারেং। এখান থেকে পুরো শহর দেখা যাবে প্রকৃতির অপূর্ব সাজে। সাপের মতো একে বেকে চলা চেঙ্গি নদীর প্রাকৃতিক দৃশ্য, চোখ জুড়ানো মেঘ মল্লিকার নয়নাভিরাম দৃশ্য যে কোন পর্যটকের মন কাড়বেই। এখানে আসলে মনে পড়ে যাবে, বান্দরবানের বিখ্যাত পর্যটন স্পট নীলগিরির কথা।
রিছাং ঝর্ণা :
আলুটিলা পর্যটন কেন্দ্র ও রহস্যময় গুহা থেকে কিছুটা দুরেই রয়েছে রিছাং নামক পাহাড়ি ঝর্ণা। শিরশির ছন্দে হিম শীতল ঝর্ণার বহমান স্বচ্ছ পানি যে কাউকেই কাছে টানবে খুব সহজেই। মুল সড়ক থেকে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে স্বপ্নের রিছাং ঝর্ণায়। পাহাড়ী এই ঝর্ণান হিমেল পানিতে গা ভিজিয়ে আসার লোভ সামলানো সত্যিই কঠিন। তাইতো দেশী বিদেশি পর্যটকরা এই সুযোগটি হাত ছাড়া করতে চাননা।
সাজেক :
বাঘাইছড়ি উপজেলায় সাজেকের অবস্থান হলেও এর যোগাযোগ ব্যবস্থা খাগড়াছড়ি দিয়ে। এর অপরুপ সৌন্দর্য উপভোগ করতে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ থেকে শুরু করে অনেক মন্ত্রী এমপি ও দেশের অনেক শীর্ষ রাজনীতিবিদ,বিশিষ্ট নাগরিকরা ছুটে এসেছেন বাংলার দার্জিলিং খ্যাত এই সাজেকে। কোথাও নীল আকাশ আবার কোথাও কালো মেঘের ভেলা, কোথাও ঝুম বৃষ্টি আবার কোথাও প্রখর রোদ। তবে সাজেকের পূর্ণ সৌন্দর্য উপভোগ করতে হলে সেখানে কাটাতে হবে কমপক্ষে একটি রাত।
দেবতা পুকুর :
মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং ইউনিয়নের সীমান্তবর্তী এবং খাগড়াছড়ি জেলার সর্বোচ্চ উচ্চতার পাহাড় হলো এই ভগবান টিলা। এটির উচ্চতা ১৬০০ বর্গফুট। এই টিলা থেকে ভারত বাংলাদেশ একসাথে দেখা যায়। কথিত আছে, এই পাহাড়ের কোন এক জায়গা থেকে ছবি তুললে ওয়াশ করানোর পর তা কংকাল হয়ে যায়। তবে এই নির্দিষ্ট জায়গা চিহ্নিত বা সত্যতা আজো রহস্যের জন্ম দেয়। স্থানীয় অনেক উপজাতিদের ধারণা এই টিলা থেকে ডাক দিলে ভগবান সেই ডাক শুনেন তাই, এটিকে তারা ভগবান টিলা হিসেবেই চিনেন। এই পাহাড়ে যেতে তাইন্দং বিজিবির অনুমতির প্রয়োজন হয়।
তৈদু ছড়া ঝর্ণা :
খাগড়াছড়ি সদর উপজেলা ও দীঘিনালা উপজেলার সীমান্তস্থল দূর্গম সীমানা পাড়া গ্রামে এ ঝর্নার অবস্থান। আঁকা বাকা দূর্গম পথ পাড়ি দিয়ে অনেকখানি পথ পায়ে হেটে যেতে হয় এই নয়নাভিরাম পর্যটন স্পটে।
জলপাহাড় :
মাটিরাঙ্গা উপজেলা সদরের একমাত্র বিনোদন মুলক পার্ক জলপাহাড় হতে পারে বিনোদনের অন্যতম মাধ্যম। নাগরদোলা, ময়ুরপঙ্খী নৌকা, ট্রেন হয়ে উঠবে বিনোদনের অন্যতম খোরাক। মাটিরাঙ্গা উপজেলা প্রসাশনের উদ্যেগে নির্মিত নিরপাত্তা বেষ্টনীর মধ্যে এতো বড় সুযোগ শহরের পাশে আর কোথাও নেই।
হেরিটেজ পার্ক :
পাহাড়ের কোল ঘেঁষে সর্পিল প্রবাহ নিয়ে বয়ে যাওয়া চেঙ্গী নদীর কোলে জেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রের উঁচু পাহাড়ে অবস্থিত হেরিটেজ পার্ক ইতিমধ্যে পর্যটন কেন্দ্রের তালিকায় নিজের অবস্থান তৈরী করে নিয়েছে। পর্যটন পিপাসুদের কাছে হেরিটেজ পার্ক হয়ে উঠেছে নতুন ঠিকানা। সন্ধ্যায় এখানে বসে রঙের মেলা। আর পাহাড় ঘেরা প্রকতিতে বসে চাঁদনী রাতের দৃশ্যপটে এনে দেয় ভিন্ন মাত্রা। এখানের পর্যটকের জন্য আকর্ষণীয় পানীয় হচ্ছে গাছ থেকে পাড়া ফরমালিনমুক্ত বিভিন্ন দেশীয় তাজা ফলের জুস। এর মধ্যে পেপের জুস,তেতুলের জুস,কাচা আমের জুস, আনারসের জুস ইত্যাদি অন্যতম।
রামগড় চা বাগান :
সীমান্তের অতন্ত্র প্রহরী হিসেবে খ্যাত আজকের বর্ডার গার্ড ব্যাটালিয়ন-বিজিবি‘র জন্মস্থান রামগড়। জেলার রামগড়ে সীমান্ত ঘেঁষে খাগড়াছড়ি জেলায় প্রবেশের সম্মুখভাগে খাগড়াছড়ি-ফেনী আঞ্চলিক মহাসড়কের দু’ধারে গড়ে উঠেছে বিশাল চা বাগান। যা খাগড়াছড়ির পর্যটন শিল্পকে করেছে স্বয়ং সম্পূর্ণ। বিশাল এলাকা জুড়ে এই চা বাগানে আসলে পর্যটকরা বুঝতেই পারবে না তারা চা বাগানের ভুমি খ্যাত সিলেট আছেন না পাহাড়ী কণ্যা খাগড়াছড়িতে।
জেলা পরিষদ পার্ক :
খাগড়াছড়ি শহরের জিরো মাইল নামক স্থানে প্রায় ২২ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে জেলা পরিষদ পার্ক। এখানে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ,লেক,শিশুদের জন্য কিডস জোন, বিভিন্ন কটেজ ইত্যাদি।
অরণ্য কুটির :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় অবস্থিত এই বৌদ্ধ মন্দির যেখানে রয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম বৌদ্ধ মূর্তি যার উচ্চতা ৪৮ ফুট।
ঝর্ণাটিলা ও বিরাশি টিলা :
জেলার পানছড়ি তবলছড়ি সড়কের গৌরাঙ্গ পাড়া এলাকায় ঝর্ণাটির অবস্থান। এই ঝর্ণার পানিতে ভেসে আসে চিংড়ি মাছ। এই পাহাড়ের একটু উপরে উঠলেই বিরাশি টিলা এই পাহাড়ের উপর থেকে ভারতের ত্রিপুরা রাজ্য দেখা যায়।
রামগড় ঝুলন্ত ব্রীজ ও লেক :
খাগড়াছড়ি জেলা সদর হতে ৫০ কি.মি. উত্তর-পশ্চিমে খাগড়াছড়ির প্রবেশদ্বার রামগড় উপজেলা। উপজেলা পরিষদের সম্মুখভাগে ইংরেজি অর ডব্লিউ এর অনুরূপ প্রায় ২৫০ মিটার লম্বা একটি হ্রদ। হ্রদের দুই পাশে রয়েছে মনোরম ফুলের বাগান। লেকের উভয় পাশে যোগাযোগের জন্য মাঝখানে রয়েছে সুদৃশ্য ঝুলন্ত সেতু। রয়েছে মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে বিভিন্ন স্মৃতি স্তম্ভ।
মানিকছড়ি রাজবাড়ী :
খাগড়াছড়ি-ঢাকা সড়কের খাগড়াছড়ি জেলার প্রবেশমুখ মানিকছড়ি উপজেলা সদরে রয়েছে খাগড়াছড়ির অন্যতম দশর্নীয় স্থান মানিকছড়ি রাজবাড়ি। রাজবাড়িতে রয়েছে মংসার্কেল চীফ (মংরাজা)‘র রাজত্বকালীন স্থাপত্য। রাজার সিংহাসন, মূল্যবান অস্ত্রশস্ত্রসহ প্রত্নতাত্ত্বিক অনেক স্মৃতি বিজড়িত এই রাজবাড়ী। নানাদিক থেকে দর্শনীয় হলেও মংরাজার উত্তারাধিকার সূত্র নিয়ে সৃষ্ট বিরোধ ও জটিলতার কারণে রাজবাড়ীটি আজ চরম অবহেলিত।
পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্র :
জেলা সদরের দীঘিনালা সড়কের আড়াই মাইল এলাকায় গবেষণা কেন্দ্রটি। প্রায় ১০০ একর বিশাল জায়গাজুড়ে এর অবস্থান। এখানে রয়েছে বিভিন্ন প্রজাতির গাছ-গাছালি লেক রয়েছে। শীতের মৌসুমে আসে হাজারো অতিথি পাখি।
শতবর্ষী বটগাছ :
মাটিরাঙ্গা উপজেলা সদরের খুব কাছাকাছি আলুটিলা-বটতলী এলাকায় এ প্রাচীন শতবর্ষী বটবৃক্ষ শুধু ইতিহাসের সাক্ষী নয় এ যেন দর্শনীয় আশ্চার্য্যের কোন উপাদান। কালের বিবর্তণে সবাই শুনেছে বটগাছকে ঘিরে নানা কাহিনী। কখনো তা আনন্দের আর কখনো ভয়ের, আবার কখনো তা ঘুমপারানি পিসি-মাসি, কখনো তা রোগমুক্তির প্রতীক হিসাবে। আর এসব কিছুই কল্পনা নির্ভর কোনো কাহিনী। কল্প-কাহিনী যা-ই হোক শতবর্ষী এই বটগাছকে ঘিরে সময়ের ব্যবধানে মাটিরাঙ্গা হয়ে উঠতে শুরু করেছে সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র হিসেবে।
শিবছড়ি পাহাড় :
অপার সৌন্দর্য্যের আরেক নাম শিবছড়ি পাহাড়। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা সদর থেকে প্রায় ১৬ কি.মি. দূরে দেওয়ানপাড়া এলাকায় অবস্থিত শিবছড়ি পাহাড়। পাহাড়ী ছড়া, নালা আর গভীর অরণ্য পেরিয়ে বোয়ালখালী নদীর পাশ ঘেঁষে সুউচ্চ পাহাড়ি ঝর্ণা ও সৌন্দর্য্যমন্ডিত বিভিন্ন পাথরের রূপ পর্যটকদের আকৃষ্ট করবেই।
কিভাবে আসবেন :
ঢাকা হতে খাগড়াছড়ির দূরত্ব ৩১৬ কি.মি. ও চট্টগ্রাম হতে ১০৯ কি.মি.। রাজধানী শহর ঢাকার কমলাপুর, সায়েদাবাদ, ফকিরাপুল, কলাবাগান থেকে সরাসরি বাস সার্ভিস রয়েছে খাগড়াছড়িতে। সেন্টমার্টিন (এসি বাস), এস আলম, সৌদিয়া, শান্তি পরিবহন, ইকোনো, রিফাত, শ্যামলী ও ঈগল পরিবহনের ইত্যাদি বাসযোগে সরাসরি আসা যায় পাহাড়ের রাণি খাগড়াছড়ি। ঢাকা থেকে নন এসি বাসে আসতে ভাড়া গুনতে হবে জনপ্রতি ৫২০-৫৫০ টাকা। আর এসি বাসে ভাড়া লাগবে ৮৫০-১২০০ টাকা। আর চট্টগ্রাম থেকে আসতে হলে অক্সিজেন অথবা কদমতলী বিআরটিসি বাস টার্মিনাল থেকে খাগড়াছড়ি অভিমুখী গাড়ীতে উঠতে হবে। অক্সিজেন থেকে রয়েছে শান্তি পরিবহন অথবা লোকাল বাস আর কদমতলী থেকে বিআরটিসি বাস। চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি আসতে জনপ্রতি ১৯০-২২০ টাকা আর লোকাল বাসে ১৫০ টাকা ভাড়া গুনতে হবে।
কোথায় থাকবেন :
খাগড়াছড়িতে থাকার ব্যবস্থা মোটামুটি ভালো। আধুনিক পর্যটন মোটেল সম্বলিত পর্যটন মোটেল ছাড়াও খাগড়াছড়ির অনেকগুলো হোটেলেই থাকতে পারবেন অনেক কম মুল্যে। হোটেলে সিঙ্গেল নন এসি ১০০০ টাকা, ডাবল নন এসি রুম ১২০০-১৫০০ টাকা। আর ডাবল এসি রুম ১৫০০-২০০০ টাকা। আর ভিআইপি স্যুইট ২৫০০ টাকা।
নকশা প্রণয়ন শুরুর পর ২০১৩ সালে সেতু চালুর ঘোষণা।
নির্মাণের ঠিকাদার নিয়োগের পর ২০১৮ সালের মধ্যে চালুর সিদ্ধান্ত হয়।
সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে ২০২১ সালের ডিসেম্বরে সেতু চালু হবে।
ব্যয় বৃদ্ধি
২০০৭ সালে একনেকে পাস হয় ১০ হাজার ১৬২ কোটি টাকার প্রকল্প।
২০১১ সালে প্রথম প্রকল্প প্রস্তাব সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২০ হাজার ৫০৭ কোটি টাকা।
২০১৮ সালে প্রকল্প সংশোধন না করে ব্যয় বাড়িয়ে করা হয় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
নকশা সংশোধন ও নদীশাসনে বিলম্বের কারণে পদ্মা সেতু প্রকল্পের কাজ আগেই পিছিয়েছিল। এবার করোনা সংক্রমণ পরিস্থিতি এবং বন্যার স্রোতের কারণে চার মাস স্টিলের কাঠামো (স্প্যান) বসানো যায়নি। ফলে পদ্মা সেতুর কাজ আরেক দফা পিছিয়ে গেছে। স্রোত কমে আসায় গতকাল রোববার সেতুর মাওয়া প্রান্তে একটি স্প্যান খুঁটিতে বসানো হয়। এভাবে কাজ পেছানোর কারণে আগামী বছর ডিসেম্বরে সেতু চালু করা নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সময়মতো কাজ না হওয়ায় সেতু নির্মাণে ব্যয়ও বাড়ছে।
পদ্মা সেতুর খুঁটির (পিলার) সংখ্যা ৪২টি। সব কটিই বসে গেছে। এসব খুঁটির ওপর ৪১টি স্প্যান যুক্ত করা হবে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য দেড় শ মিটার। সব কটি জোড়া দেওয়া হলেই ৬ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল কাঠামো দাঁড়িয়ে যাবে। এখন পর্যন্ত ৩২টি স্প্যান খুঁটিতে বসেছে। অর্থাৎ ৪ দশমিক ৮০ কিলোমিটার সেতু দৃশ্যমান হয়েছে। বাকি আছে ৯টি স্প্যান, যার সব কটিই সেতুর মাওয়া প্রান্তে বসবে।
সব খুঁটিতে স্প্যান বসানো হলে ট্রেন চলাচলের জন্য লাইন স্থাপন করতে হবে। একই সঙ্গে যানবাহন চলাচলের রাস্তা বানানোর কাজ শেষ করতে হবে। এরপরই সেতুটি চালু করা যাবে।
পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে যুক্ত দায়িত্বশীল সূত্র জানায়, সময়মতো কাজ না হওয়ার দায় ঠিকাদার নিচ্ছে না। তারা বলছে, ২২টি খুঁটির (পিলার) পাইলিংসংক্রান্ত নকশা সংশোধন, নদীশাসন কাজে বিলম্ব এবং নদীভাঙন ও প্রবল স্রোতের কারণে কাজ পিছিয়েছে। সরকারও ঠিকাদারের দাবি মেনে নিয়েছে। ফলে বাড়তি সময়ের পুরো দায় বহন করতে হচ্ছে সরকারকে। যেমন দেরির কারণে পণ্যের মূল্যবৃদ্ধির (প্রাইস এসকেলেশন) খেসারত দিতে হচ্ছে সরকারকে। এ সময়ে যেসব লোকবল ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান, এরও খরচ বহন করতে হবে বাংলাদেশকে। এমনকি নির্মাণকাজে ব্যবহৃত যন্ত্রপাতির বাড়তি সময়ে ব্যবহারের খরচও চাইছে ঠিকাদারি প্রতিষ্ঠান। সব মিলিয়ে সেতু নির্মাণের সময় ও ব্যয় দুটোই বাড়ছে।
মূল সেতুর কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি। আর নদীশাসনের কাজ পেয়েছে চীনের আরেক প্রতিষ্ঠান সিনোহাইড্রো করপোরেশন। তাদের কাজ শুরুর চিঠি দেওয়া হয় ২০১৪ সালের নভেম্বরে। পরবর্তী চার বছরে ২০১৮ সালে কাজ শেষ করার কথা ছিল।
প্রকল্পের নথি থেকে জানা গেছে, পাইলিংসহ নানা জটিলতার কারণে ইতিমধ্যে মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানকে আনুষ্ঠানিকভাবে পৌনে তিন বছর বাড়তি সময় দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। নদীশাসনেও ঠিকাদারকে আড়াই বছর বাড়তি সময় দেওয়া হয়েছে। সময় বাড়ানোর পেছনে কারণগুলোর মধ্যে রয়েছে ঠিকাদারকে সময়মতো জমি বুঝিয়ে না দেওয়া, নদীভাঙন এবং নদীর তলদেশে গভীর গর্তের সৃষ্টি।
সেতু বিভাগের একজন দায়িত্বশীল কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, মূল সেতুর পৌনে তিন বছর সময় বেড়েছে অতীতের সমস্যার কারণে। করোনা ও বন্যার তীব্র স্রোতের কারণে আগামী বছর হয়তো মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠানকে আবারও বাড়তি সময় দিতে হতে পারে। একইভাবে সামনে নদীশাসনেও সময় বাড়ানো লাগতে পারে।
জানতে চাইলে প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম বলেন, পদ্মা নদী পৃথিবীর সবচেয়ে জটিল নদীর একটি। প্রকল্পের কাজটিও বেশ জটিল। এর মধ্যে নানা চ্যালেঞ্জ এসেছে, সেগুলো উতরেও গেছেন তাঁরা। এখন বন্যা ও করোনা পরিস্থিতি কিছুটা বেকায়দায় ফেলেছে। তবে এখনো সময়মতো কাজ শেষ করার ব্যাপারে আশাবাদী তাঁরা। ব্যয় বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, কিছু বাড়তি কাজ করতে হয়েছে। এর জন্য ব্যয় বাড়বে। আবার কিছু কাজে ব্যয় কমেছেও। তবে চূড়ান্ত ব্যয় জানতে হলে অপেক্ষা করতে হবে।
নির্মাণকাজের বর্তমান অবস্থা
গত ২০ সেপ্টেম্বর মাওয়ার নির্মাণমাঠে গিয়ে দেখা যায়, চারটি স্প্যান প্রস্তুত। আরও ছয়টির কোনোটি রং করা হচ্ছে, কোনোটির জোড়া দেওয়ার কাজ চলছে। অর্থাৎ ১০টি স্প্যানই চাইলে স্বল্প সময়ের মধ্যে বসানো সম্ভব।
মাওয়ার এ নির্মাণমাঠ থেকে স্প্যান বড় ক্রেনে করে খুঁটিতে তোলা হয়। কিন্তু নির্মাণমাঠের পাশেই বড় একটি বার্জে বড় ক্রেনটি অলস বসিয়ে রাখতে দেখা যায়। দুজন কর্মকর্তা বার্জের নিচে পানির তীব্র স্রোত, কলকল শব্দের দিকে ইঙ্গিত করে বলছিলেন, মাওয়ায় পানির স্রোত বেশি হওয়ায় স্প্যানসহ ক্রেনটি যেতে পারছিল না।
প্রকল্পের নথি অনুসারে, পদ্মা সেতুর প্রথম স্প্যান বসে ২০১৭ সালের ৩০ নভেম্বর। এরপর প্রায় চার মাস পর আরেকটি স্প্যান বসে। প্রথম দিকে দুই–তিন মাস পরপর স্প্যান বসানো হতো। ২০১৮ সালের শেষের দিক থেকে মাসে একাধিক স্প্যান বসানো শুরু হয়। সাম্প্রতিক সময়ে এবারই সবচেয়ে বেশি সময় পর স্প্যান বসেছে। স্রোত কমে যাওয়ায় চলতি মাসে আরও তিনটি স্প্যান তোলার পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।
পদ্মা সেতু দ্বিতলবিশিষ্ট। স্টিলের কাঠামোর ভেতরে দিয়ে চলবে ট্রেন। এর ওপর যানবাহন চলার পথ। গত আগস্টে প্রকল্পের সর্বশেষ মাসিক অগ্রগতি প্রতিবেদন অনুসারে, সেতুর অর্ধেকের মতো অংশে রেলওয়ে গার্ডার এবং স্ল্যাব বসানো হয়েছে। বাকি অর্ধেক সম্পন্ন হলে রেল কর্তৃপক্ষ লাইন বসাবে। এখন পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় স্ল্যাব বসিয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। পুরোটা সম্পন্ন হলে এর ওপর পিচ ঢালাই করতে হবে।
১ হাজার ৪০০ কোটি টাকার চরের জমি বিলীন হচ্ছে
২০০৭ সালে একনেকে পাস হওয়া পদ্মা সেতু প্রকল্পের ব্যয় ছিল ১০ হাজার ১৬২ কোটি টাকা। ২০১১ সালে ব্যয় বাড়িয়ে করা হয় ২০ হাজার ৫০৭ কোটি টাকা। ২০১৬ সালে দ্বিতীয় দফা সংশোধনের পর ব্যয় দাঁড়ায় ২৮ হাজার ৭৯৩ কোটি। এরপর প্রকল্প প্রস্তাব সংশোধন না করে ২০১৮ সালের জুনে আবারও ব্যয় বেড়ে দাঁড়ায় ৩০ হাজার ১৯৩ কোটি টাকা।
পদ্মা নদীর চরে ১ হাজার ১৬৩ হেক্টর জমি অধিগ্রহণের কারণে সর্বশেষ ১ হাজার ৪০০ কোটি টাকা ব্যয় বাড়ে। তবে বিপুল ব্যয়ে কেনা সেই চরের জমি এখন বন্যার পানির টানে বিলীন হয়ে যাচ্ছে।
পদ্মা সেতুর পাশে চরজানাজাত এলাকায় এ জমির অবস্থান। এলাকাটি মাদারীপুর জেলার শিবচরে। পদ্মা সেতুর নদীশাসন এবং প্রকল্প বাস্তবায়নে যুক্ত সূত্র বলছে, চলতি বন্যায় প্রায় ৪০ শতাংশ চরের জমি ভেসে গেছে। পদ্মা নদীর মূল প্রবাহ প্রতিবছর জাজিরা প্রান্তের দিকে সরে যাচ্ছে। আগামী বছর এসব চরের দিকে পানির প্রবাহ আরও বাড়বে। ভাঙনের কারণে চরের এ জমি কত দিন টিকে থাকবে, সেটা নিয়ে সন্দিহান সেতু বিভাগের কর্মকর্তারা।
সেতু বিভাগের দায়িত্বশীল সূত্র বলছে, শুরুতে পদ্মা সেতু প্রকল্পের অধীনে দুই পারে প্রায় দেড় হাজার হেক্টর জমি কেনা হয়। এতে ব্যয় হয় ১ হাজার ২০০ কোটি টাকা। এসব জমিতে পদ্মা সেতু প্রকল্পের সড়কসহ বিভিন্ন স্থাপনা (দপ্তর, বাসা, পুনর্বাসন এলাকা ইত্যাদি) নির্মাণ করা হয়েছে।
পদ্মা সেতুর নদীশাসন করতে গিয়ে ২১২ কোটি ঘনফুট বালু তোলার কথা। ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোর সঙ্গে চুক্তিতে এই বালু নদীরই কোনো চরে ফেলার শর্ত রয়েছে। পদ্মা সেতু প্রকল্পে শুরুতে চরে চাষবাস করা আশপাশের এলাকার বাসিন্দাদের ক্ষতিপূরণ দিয়ে বালু ফেলার সিদ্ধান্ত হয়। শরীয়তপুর জেলার অন্তর্গত চরের ৮২ হেক্টর জমি স্থানীয় বাসিন্দাদের সামান্য ক্ষতিপূরণ দিয়ে ব্যবহার করা হচ্ছে। বঙ্গবন্ধু সেতুসহ দেশের কোনো সেতু প্রকল্পে চরের জমি কেনা হয়নি।
কিন্তু মাদারীপুরের শিবচরে একইভাবে চরের জমি ব্যবহার করতে গিয়ে বেকায়দায় পড়ে সেতু বিভাগ। সরকারদলীয় স্থানীয় রাজনীতিকেরা জমির মালিকানা দাবি করে চরে বালু ফেলা বন্ধ করে দেন। বিষয়টি সরকারের শীর্ষ পর্যায় পর্যন্ত গড়ায়। শেষমেশ চরের জমি কিনে নেওয়ার সিদ্ধান্ত হয়। অথচ প্রকল্প শেষ হওয়ার পর এ জমি সেতু বিভাগের কোনো কাজেই লাগবে না।
এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম বলেন, চরের জমির স্থায়িত্ব নিয়ে অনিশ্চয়তা আছে। তবে তাঁদের মূল কাজ ছিল বালু ফেলা। এটা তাঁরা করছেন। এখন ভবিষ্যতে কীভাবে চর টিকিয়ে রাখা যাবে, কীভাবে ব্যবহার হবে, এ বিষয়ে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে ওই চরের জমি কেনে সেতু বিভাগ। প্রথমে সরকার এ জমিতে একটি আন্তর্জাতিক বিমানবন্দর করার পরিকল্পনা নেয়। কিন্তু জাপানের বিশেষজ্ঞরা মাটি পরীক্ষা করে বিমানবন্দর নির্মাণ সম্ভব নয় বলে জানিয়ে দেন।
এরপর বাংলাদেশ সেনাবাহিনী চরের জমিতে গবাদিপশুর খামার স্থাপন করার প্রস্তাব দেয়। এরই পরিপ্রেক্ষিতে গত বছর ২৩ অক্টোবর সেতু বিভাগ ও সেনাবাহিনীর মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, যে জমি স্থায়ী হবে না, প্রকল্প শেষে দরকার নেই—সেই জমি কেনা অপচয়। আসলে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎই এ জমি কেনার মূল লক্ষ্য ছিল। এখন তদন্ত করে বের করতে হবে জনগণের টাকার ভাগ-বাঁটোয়ারা কীভাবে হয়েছে। দায়ী ব্যক্তিদের শাস্তি দিতে হবে।
আরও যেসব খাতে ব্যয় বাড়তে পারে
সেতু বিভাগ সূত্র বলছে, সময়মতো কাজ শেষ না হওয়ায় তাদের লোকবল বসিয়ে রাখার জন্য খরচ চাইছে মূল সেতুর ঠিকাদারি প্রতিষ্ঠান। এটাকে ম্যানেজমেন্ট কস্ট বলে। এ ক্ষেত্রে মূল সেতুর ঠিকাদার দিনে ৩৯ লাখ টাকা দাবি করছে। কিন্তু সেতু বিভাগ বলছে, তারা ২৮ লাখ টাকা দেবে। এখনো দর-কষাকষি চলছে। দৈনিক ৩০ লাখ টাকায় রফা হলেও ঠিকাদারকে ২৮৫ কোটি টাকা বাড়তি দিতে হবে।
এ ছাড়া বাড়তি সময় ভারী যন্ত্রপাতি বাংলাদেশে পড়ে থাকার কারণে বাড়তি খরচ চাইছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এমন তিন শতাধিক দাবি (ক্লেইম) আছে ঠিকাদারের। এগুলো নিষ্পত্তি করতে হবে।
একইভাবে নদীশাসন কাজে নিয়োজিত ঠিকাদারকেও নদীর তলদেশে ৩০ লাখ বালুর বস্তা ফেলার খরচ দিতে হবে। নদীভাঙন মেরামতেরও খরচ চাইছে তারা।
বছর বছর পণ্যের মূল্যবৃদ্ধি পেলে ঠিকাদারকে বাড়তি টাকা দিতে হয়। এ জন্য পদ্মা সেতু প্রকল্পে সাড়ে ৪০০ কোটি টাকা ধরা আছে। তবে প্রকল্পের মেয়াদ যেভাবে বাড়ছে, তাতে এ টাকায় কুলাবে না বলে মনে করছেন প্রকল্প কর্মকর্তারা।
এ ছাড়া ঠিকাদারের ভ্যাট ও আয়কর ৪ শতাংশ বেড়েছে। বিদেশি পরামর্শকদের ভ্যাট ও কর বেড়েছে ১০ শতাংশ। দেশীয় পরামর্শকদের ভ্যাট ও কর বেড়েছে ২ শতাংশ। এ তিন খাতে ভ্যাট ও কর বাবদ ব্যয় বৃদ্ধির পরিমাণ ৬৮৬ কোটি টাকা। এগুলো সামনে যোগ করতে হবে।
গ্যাসলাইন বসানো বাবদ যে খরচ ধরা হয়েছে, তা থেকে কিছু টাকা বেঁচে যাবে। তবে ৪০০ কেভি বিদ্যুতের লাইন বসানোর কাজে ব্যয় বাড়বে।
ইতিমধ্যে যেসব খরচ বেড়েছে, সামনে যা বাড়বে, সব মিলিয়ে আরেক দফা প্রকল্প প্রস্তাব সংশোধন করতে হবে।
সাবেক সচিব ও বড় প্রকল্প বিষয়ে বিশ্লেষক মুহাম্মদ ফাওজুল কবীর খান বলেন, প্রকল্পের কাজে দেরি মানেই ব্যয় বৃদ্ধি। কাজ নেওয়ার পর সময়ক্ষেপণ, এরপর ক্ষতিপূরণ দাবি—এগুলো ঠিকাদারদের পুরোনো কৌশল। পদ্মা সেতু প্রকল্পে বিষয়গুলো ঘটবে, তা আগেই বিশেষজ্ঞরা সতর্ক করেছিলেন। এখন সেগুলোই ঘটছে। তিনি বলেন, বড় প্রকল্পগুলোর ঠিকাদারের পেছনে রাজনৈতিক প্রভাবশালীরা জড়িয়ে আছেন। ফলে ঠিকাদারের স্বার্থে অনেক কিছুই ঘটছে, ঘটবে।
]]>এ সিদ্ধান্তের পর এখন পরীক্ষার্থী ও অভিভাবকদের জিজ্ঞাসা, মূল্যায়নটি কোন প্রক্রিয়ায় হবে? এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয় বিবেচনায় রাখা হচ্ছে। যেমন কোনো পরীক্ষার্থী জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫ পেয়ে থাকলে তিনি এইচএসসিতেও জিপিএ-৫ পাবেন। শিক্ষা বোর্ডগুলো এ মূল্যায়নের কাজটি সম্পন্ন করে আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহে তা প্রকাশ করবে।
এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন নিয়মিত পরীক্ষার্থী। ২ লাখ ৬৬ হাজার ৫০১ জন অনিয়মিত পরীক্ষার্থী। তাঁদের মধ্যে একটি বিষয় থেকে শুরু করে সব বিষয় পর্যন্ত ফেল করা পরীক্ষার্থী রয়েছেন। এ ছাড়া কিছুসংখ্যক মান উন্নয়ন এবং প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন
করোনা সংক্রমণের বর্তমান ঝুঁকি বিবেচনায় সরকারের এ সিদ্ধান্তে পরীক্ষার্থীদের অনেকেই খুশি। আবার কেউ কেউ বলছেন, ‘অটো’ পাসের কারণে ভবিষ্যতে আবার কোনো সমস্যা হয় কি না, তা নিয়ে তাঁরা চিন্তিত।
এ বছরের এইচএসসি পরীক্ষার্থীরা (নিয়মিত) ২০১৫ সালের জেএসসি ও সমমান এবং ২০১৮ সালে এসএসসি পরীক্ষায় পাস করেছিলেন। এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১ এপ্রিল। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পরীক্ষার ১০ দিন আগে ২২ মার্চ এ পরীক্ষা স্থগিত করে সরকার। সব প্রস্তুতি নেওয়ার পরও পরীক্ষার্থীরা অনিশ্চয়তায় পড়েন। শুধু বাংলাদেশ নয়, করোনা পরিস্থিতির কারণে সারা বিশ্বে শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। গত ১৭ মার্চ থেকে দেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি চলছে।
এমন পরিস্থিতিতে অনলাইন সংবাদ সম্মেলনে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত পদ্ধতিগুলো অনুসরণ করে শিক্ষার্থীদের মূল্যায়নের কাজটি করা হবে।
সবাই পাস করবেন
এবার মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন। এর মধ্যে ১০ লাখ ৭৯ হাজার ১৭১ জন নিয়মিত পরীক্ষার্থী। ২ লাখ ৬৬ হাজার ৫০১ জন অনিয়মিত পরীক্ষার্থী। তাঁদের মধ্যে একটি বিষয় থেকে শুরু করে সব বিষয় পর্যন্ত ফেল করা পরীক্ষার্থী রয়েছেন। এ ছাড়া কিছুসংখ্যক মান উন্নয়ন এবং প্রাইভেট পরীক্ষার্থী রয়েছেন।
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন , এইচএসসি পরীক্ষার্থীরা সবাই জেএসসি ও এসএসসি পরীক্ষায় পাস করে এসেছেন। তাই সব পরীক্ষার্থীকে পাস করানো হবে। এমনকি গতবার যাঁরা ফেল করেছিলেন, তাঁদেরও জেএসসি-এসএসসির ফলের ভিত্তিতে পাস করানো হবে। তিনি জানান, বাংলাদেশের পাবলিক পরীক্ষার ইতিহাসে এসএসসি বা এইচএসসি পরীক্ষা বাতিলের ঘটনা আগে ঘটেনি।
বিভাগ পরিবর্তন ও উচ্চশিক্ষায় ভর্তি কীভাবে
এসএসসি পাসের পর অনেক শিক্ষার্থী উচ্চমাধ্যমিকে গিয়ে বিভাগ পরিবর্তন করেন। কেউ বিজ্ঞান থেকে মানবিক বা ব্যবসায় শিক্ষায় যান। আবার ব্যবসায় শিক্ষা বিভাগের কেউ কেউ মানবিকে যান। এমন অবস্থায় তাঁদের মূল্যায়নটি কীভাবে হবে? আবার এইচএসসি পাসের পর শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় ভর্তি হন। এ দুটি বিষয় নিয়ে শিক্ষার্থীদের মধ্যে প্রশ্ন রয়েছে।
এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠনের সিদ্ধান্ত হয়েছে। কমিটিতে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের একজন করে শিক্ষক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধি এবং শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। তাঁরা আগামী মাসের প্রথম সপ্তাহে সুপারিশ দেবেন। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত হবে।
বিশ্ববিদ্যালয়ে ভর্তির বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, কীভাবে ভর্তির কাজটি হবে, সেটি এখনই বলা সমীচীন হবে না। তিনি বলেন, ‘আমরা আশা করছি সমন্বিত পদ্ধতিতেই সব ধরনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা নিতে পারব। সেই পরীক্ষাগুলো কীভাবে হবে, গুচ্ছ পদ্ধতি কেমন হবে, তখনকার কোভিড পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করে সে সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ, এখনো তিন মাস বাকি আছে।’
সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘ ছয়-সাত মাসেও পরীক্ষা হয়নি। এখন পরীক্ষা হলেও আগের মতো পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য ছিল। ফলে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করার সিদ্ধান্তটি ভালো হয়েছে। তবে উচ্চশিক্ষায় ভর্তির কী হবে, সেটি নিয়ে কিছুটা চিন্তায় আছেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস।
আরও কি অপেক্ষা করা যেত
এখন বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় ভর্তির কাজটি ডিসেম্বরের মধ্যে শেষ হয়। এরপর জানুয়ারিতে ক্লাস শুরু হয়। কিছু কিছু বিশ্ববিদ্যালয় জানুয়ারি-ফেব্রুয়ারিতেও ভর্তি পরীক্ষা নেয়। এ অবস্থায় শিক্ষা বোর্ডগুলোর ভাবনা ছিল, যেহেতু পরীক্ষার্থীদের পাঠদান ইতিমধ্যে সম্পন্ন হয়েছিল, তাই পরীক্ষাটি নেওয়ার জন্য ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করার সুযোগ রয়েছে। তারপরও না হলে বিকল্প চিন্তা করা যেত। কিন্তু করোনা পরিস্থিতি কবে নিয়ন্ত্রণে আসবে, তা কেউ বলতে পারে না। এ অবস্থায় পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত এল।
বিদ্যমান পরিস্থিতিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা না নেওয়া প্রসঙ্গে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষা শুরু করার পর পরীক্ষার্থীরা আক্রান্ত হলে কী হবে? পরীক্ষা নেওয়ার জন্য কমপক্ষে ৩০-৩২ কর্মদিবসের প্রয়োজন হয়। ২ হাজার ৫৭৯টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নিতে হয়। এমনিতে পরীক্ষাকেন্দ্রে এক বেঞ্চে দুজন শিক্ষার্থীকে বসানোর ব্যবস্থা করা হয়। এখন কেন্দ্র দ্বিগুণ করতে গেলে দ্বিগুণ জনবল লাগবে। এ অবস্থায় বিশ্বের অন্যান্য দেশ কী করেছে, সেগুলোও দেখা হয়েছে। বিভিন্ন দেশ পরীক্ষা বাতিল করেছে। তিনি বলেন, ‘আমাদের কাছে অবশ্যই পরীক্ষার্থীসহ সংশ্লিষ্টদের জীবনের নিরাপত্তা গুরুত্বপূর্ণ। এ জন্য ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি না নিয়ে ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছি।’
শিক্ষার্থী ও অভিভাবকেরা কী বলেন
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌস লামিয়া বলেন, সব প্রস্তুতি সম্পন্ন ছিল। কিন্তু করোনার কারণে দীর্ঘ ছয়-সাত মাসেও পরীক্ষা হয়নি। এখন পরীক্ষা হলেও আগের মতো পরীক্ষা দেওয়া কষ্টসাধ্য ছিল। ফলে পরীক্ষা না নিয়ে জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলের ভিত্তিতে মূল্যায়ন করার সিদ্ধান্তটি ভালো হয়েছে। তবে উচ্চশিক্ষায় ভর্তির কী হবে, সেটি নিয়ে কিছুটা চিন্তায় আছেন তিনি।
তবে সিলেটের সরকারি মহিলা কলেজের এক পরীক্ষার্থীর চিন্তা অন্য প্রসঙ্গে। তিনি মনে করেন, এভাবে ‘অটো’ পাসের কারণে ভবিষ্যতে বিদেশে ভর্তিসহ অন্যান্য ক্ষেত্রে তাঁদের সমস্যা হতে পারে। এ জন্য তাঁর চাওয়া অন্তত সিলেবাস কমিয়ে বা অন্য কোনো উপায়ে কোনো রকমে হলেও একটি পরীক্ষা নেওয়া, যাতে ভবিষ্যতে কোনো কথা শুনতে না হয়।
এর আগে করোনা পরিস্থিতির কারণে পঞ্চম শ্রেণির প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা এবং অষ্টম শ্রেণির জেএসসি ও জেডিসির পরীক্ষা বাতিল করেছে সরকার। সর্বশেষ এইচএসসি ও সমমানের পরীক্ষা বাতিল হলো।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেন, এইচএসসি ও সমমানের পরীক্ষা কবে হবে, তা নিয়ে ব্যাপক উৎকণ্ঠা ও অনিশ্চয়তা ছিল সবার মধ্যে। সরকার এ পরীক্ষা নিয়ে যে সিদ্ধান্ত দিল, তাতে এ উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান হলো। আর কোনো বিকল্প এ মুহূর্তে ভাবা যেত কি না, সেটাও বিবেচনার বিষয়।
]]>কারণ, উচ্চশিক্ষায় ভর্তির জন্য এত আসন নেই। যদিও ইউজিসি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোর হিসাবে আসনের এই তথ্য নিয়ে কিছুটা বিভ্রান্তি আছে। এ রকম পরিস্থিতিতে পরীক্ষার্থীদের এখন বড় চিন্তার কারণ উচ্চশিক্ষায় ভর্তি।
ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর বলেন, এখন পর্যন্ত তাঁদের সিদ্ধান্ত হলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে একটি, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আরেকটি এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আরেকটি গুচ্ছ করে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা হওয়ার কথা ছিল গত ১ এপ্রিল। কিন্তু করোনা সংক্রমণ পরিস্থিতির কারণে পরীক্ষার আগমুহূর্তে ২২ মার্চ পরীক্ষা স্থগিত করে সরকার। দীর্ঘদিন অপেক্ষার পর গত সোমবার সরকার ঘোষণা দেয় করোনার কারণে এ বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা হবে না। জেএসসি ও এসএসসি এবং সমমানের পরীক্ষার গড় ফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার্থীদের ফল নির্ধারণ করা হবে। এর ফলে ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ পরীক্ষার্থীর সবাই পাস করবেন।
এখন চাইলে সবাই ভর্তি হতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। দেশের উচ্চশিক্ষা দেখভাল করে ইউজিসি। সংস্থাটির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফেরদৌস জামান গতকাল শনিবার বলেন, বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলো মিলিয়ে উচ্চশিক্ষায় ভর্তিযোগ্য আসন আছে সোয়া ৮ লাখের মতো।
ইউজিসির হিসাবে অনুযায়ী, ৪৬টি সরকারি ও স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের মধ্যে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা ৩৯টি বিশ্ববিদ্যালয়ে আসন আছে ৬০ হাজারের মতো। বাকি আসন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে। বর্তমানে অনুমোদন পাওয়ায় বেসরকারি বিশ্ববিদ্যালয় ১০৭টি। এ ছাড়া উন্মুক্ত বিশ্ববিদ্যালয়েও ভর্তির সুযোগ আছে।
যোগাযোগ করা হলে গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) পড়ানো হয় এমন কলেজ আছে ৮৬৭টি। এগুলোতে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তিযোগ্য আসন আছে ৪ লাখ ৩৬ হাজার ১৩৫টি। আর বিভিন্ন কলেজ মিলিয়ে স্নাতক পাস কোর্সে আসন আছে ৪ লাখ ২১ হাজার ৯৯টি। অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজগুলোতে আসন আছে ৮ লাখ ৫৮ হাজার ১২৫টি। এর সঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তথ্য যোগ করলে উচ্চশিক্ষায় মোট আসন ১২ লাখের কাছাকাছি দাঁড়ায়। অথচ পাস করতে যাচ্ছেন সাড়ে ১৩ লাখের বেশি।
ইউজিসির সচিবের দায়িত্বে থাকা ফেরদৌস জামান বলেন, অতীত অভিজ্ঞতায় তাঁরা দেখেছেন উচ্চশিক্ষায় কখনো সব আসন পূরণ হয় না। এবার ভিন্ন পরিস্থিতির সৃষ্টি হলেও তাঁদের ধারণা শেষ পর্যন্ত আসন নিয়ে বড় সংকট হবে না।
বর্তমানে ৩৯টি সরকারি বিশ্ববিদ্যালয়ে সরাসরি শিক্ষার্থী ভর্তি করা হয়। এর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং চারটি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় (ঢাকা, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়) নিজেদের মতো করে আলাদাভাবে ভর্তি পরীক্ষা নেবে।
বাকি বিশ্ববিদ্যালয়গুলোকে তিনটি গুচ্ছ করে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে ইউজিসি। ইউজিসির সদস্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর গতকাল বলেন, এখন পর্যন্ত তাঁদের সিদ্ধান্ত হলো কৃষি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে একটি, সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আরেকটি এবং প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে নিয়ে আরেকটি গুচ্ছ করে এই ভর্তি পরীক্ষা নেওয়া হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে শিক্ষা কার্যক্রম নিয়ে ১৫ অক্টোবর উপাচার্যদের সঙ্গে সভা আছে।
এমনিতে বিশ্ববিদ্যালয়গুলোয় সাধারণত অক্টোবর থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। কিন্তু এবার স্বাভাবিকভাবেই তা পেছাবে।
]]>