Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
সারা দেশ – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Fri, 13 Sep 2024 01:40:29 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png সারা দেশ – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 চাঁদপুরের জামায়াত নেতাদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়।কাজের ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার চেষ্টা করব ———- জেলা প্রশাসক মোহাম্মদ https://www.navodiganta.com/?p=1382 https://www.navodiganta.com/?p=1382#respond Fri, 13 Sep 2024 01:40:29 +0000 https://www.navodiganta.com/?p=1382 মহসীন উদ্দিন
চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মহসীন উদ্দিন বলেছেন, নতুন বাংলাদেশে আমরা নতুনভাবে কাজ করতে চাই। কাউকে দোষারোপ করবো না। নতুনভাবে আমাদের কাজগুলো শুরু হবে। এক্ষেত্রে সুশাসন নিশ্চিত করার চেষ্টা করব। আর এসব কাজে সকলের সহযোগিতা লাগবে।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে চাঁদপুর জেলা, শহর ও সদর জামায়াত নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের নির্দেশনাগুলো যেভাবে আসবে, ওইসব কাজগুলো গুরুত্ব দিয়ে করা হবে। আপনারা জেলার গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরেছেন। এসব বিষয়গুলো মাথায় রেখে চিন্তা করা হবে এবং কাজ করবো। আপনারা আগের জেলা প্রশাসককে যেভাবে সহযোগিতা করেছেন, আমাকেও সেভাবে সহযোগিতা করবেন।

মতবিনিময়কালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমির মাওলানা আবদুর রহিম জেলা প্রশাসকের অবগতির জন্য বলেন, চাঁদপুর জেলার রাজনৈতিক সহাবস্থান অনেক আগ থেকেই। তবে ৫ আগস্টের পরে অনাকাঙ্খিত কিছু ঘটনা ঘটেছে। তা আমাদের জেলার দীর্ঘদিনের সুনামের সাথে যায় না। আমরা চাই জেলার প্রধান হিসেবে আপনি এবং আপনার প্রশাসন স্বাধীনভাবে কাজ করবেন। আল্লাহ যেন আপনাকে সুস্থ্য রেখে সেই শক্তি এবং সাহস দেন। জেলা ও উপজেলায় সকল ক্ষেত্রে আমাদের সার্বিক সহযোগিতা থাকবে।

জেলার সহকারী সেক্রেটারী, দৈনিক চাঁদপুর দিগন্তের প্রকাশক ও সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, প্রশাসনকে আমরা সব সময় সহযোগিতা করার চেষ্টা করেছি। কিন্তু বিগত সরকারের কারণ সঠিক বিষয়গুলো উপস্থাপন করা যায়নি। জেলার সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক সংগঠনগুলোকে সকলের অংশগ্রহণমূলক করা দরকার। কারণ দীর্ঘদিন এসব সংগঠনে একই ব্যাক্তিরা দখল করে ছিলো। এগুলোকে জনকল্যাণমূলক প্রতিষ্ঠানে রুপ দিতে হবে।

চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) একরামুল ছিদ্দিকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জামায়াত নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট মো. শাহজাহান খান, সেক্রেটারী শেখ বেলায়েত হোসেন, চাঁদপুর সদর উপজেলা জামায়াতের আমির মো. নাছির উদ্দিন, সেক্রেটারী মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, সহকারী সেক্রেটারী সুলতান আহমেদ ও জোবায়ের হোসেন প্রমূখ।

মতবিনিময় শেষে জামায়াত নেতারা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মহসীন উদ্দিনকে ফুলেল শুভেচ্ছার মাধ্যমে বরণ করে নেন।
প্রেরকঃ মোঃ শাহজাহান মিয়া, চাঁদপুর।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1382 0
কচুয়া উপজেলায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত https://www.navodiganta.com/?p=1197 https://www.navodiganta.com/?p=1197#respond Thu, 15 Aug 2024 15:28:45 +0000 https://www.navodiganta.com/?p=1197 কচুয়া প্রতিনিধি: আজ ১৫ আগস্ট, কচুয়া উপজেলার ৪ ও ৫ নং ইউনিয়নের বিএনপি নেতাকর্মীরা পালাখাল কলেজ মাঠে এক বিশাল অবস্থান কর্মসূচি পালন করেছেন। অনুষ্ঠানে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষ থেকে হাজার হাজার নেতাকর্মীদের সমাবেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি জনাব খাইরুল আবেদীন স্বপন।

তিনি তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং আসন্ন রাজনৈতিক পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি গ্রহণের গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা প্রফেসর ফজলুর রহমান, বিল্লাল হোসেনসহ দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। নেতারা তাঁদের বক্তব্যে বর্তমান সরকারের সমালোচনা করেন এবং দেশের জনগণের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রতিজ্ঞা করেন।

এই কর্মসূচি উপলক্ষে কচুয়া উপজেলা জুড়ে উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছিল এবং এলাকাবাসীর মধ্যে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1197 0
টিসিবির জন্য ১০ লাখ লিটার তেল কিনবে সরকার https://www.navodiganta.com/?p=1053 https://www.navodiganta.com/?p=1053#respond Tue, 28 Nov 2023 05:28:19 +0000 https://www.navodiganta.com/?p=1053 ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকায় ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত ৩৯তম সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান বাংলানিউজকে জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক আন্তর্জাতিকভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ কোটি ১০ লাখ লিটার সয়াবিন তেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। ভারতের গ্রিন ন্যাশন বিল্ডার্স অ্যান্ড ডেভেলপারসের কাছ থেকে কেনা হবে। এতে প্রতি লিটার ১৫৪.৯৬ টাকা দরে মোট ১৪৩ কোটি ১৮ লাখ ৫৯ হাজার টাকা ব্যয় হবে।

এর আগে গত ১৫ নভেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের প্রেক্ষিতে টিসিবি কর্তৃক ২০২৩-২০২৪ অর্থবছরে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫০ লাখ লিটার সয়াবিন তেল সিটি এডিবল অয়েল লিমিটেড থেকে ৭৭ কোটি ১৪ লাখ ৫০ হাজার টাকায় কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1053 0
২৮৯ আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা https://www.navodiganta.com/?p=1050 https://www.navodiganta.com/?p=1050#respond Tue, 28 Nov 2023 05:25:32 +0000 https://www.navodiganta.com/?p=1050 আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৮৯ আসলে দলীয় প্রার্থী ঘোষণা করেছে প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। তবে এই তালিকায় নেই রওশান এরশাদ ও সাদ এরশাদের নাম।

সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে দলের চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে সংবাদ সম্মেলন করে প্রার্থীদের নাম ঘোষণা মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ২৯৮ আসনের মধ্যে দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ ও ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন।

এই দুটি আসন থেকে আগে নির্বাচন করতেন দলটির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ। এছাড়া দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসন, আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম- ৫ ও রুহুল আমিন হাওলাদার পটুয়াখালী-১ আসনে মনোনয়ন পেয়েছেন। ঘোষণা করা হয়নি ১১ আসনে প্রার্থী। ধারণা করা হচ্ছে, রওশন এরশাদ, সাদ এরশাদসহ বাকি শীর্ষ নেতাদের জন্য খালি রাখা হয়েছে ওইসব আসন।

জাতীয় পার্টির প্রার্থীদের তালিকা:
পঞ্চগড়-১ মো. আবু সালেক/মো. আব্দুর রহিম
পঞ্চগড়-২ লুৎফর রহমান রিপন

ঠাকুরগাঁও-১ মো. রেজাউল রাজী স্বপন চৌধুরী
ঠাকুরগাঁও-২ নুরুন্নাহার বেগম
ঠাকুরগাঁও-৩ হাফিজ উদ্দিন আহমেদ
দিনাজপুর-১ মো. শাহিনুর ইসলাম
দিনাজপুর-২ অ্যাড. জুলফিকার হোসেন/মাহবুবুর রহমান

দিনাজপুর-৩ আহমেদ শফি রুবেল
দিনাজপুর-৪ মো. মোনাজাত চৌধুরী
দিনাজপুর-৫ অ্যাড. নুরুল ইসলাম
দিনাজপুর-৬ মো. ফিরোজ সুলতান আলম
নীলফামারী-১ লে. কর্নেল (অব.) তসলিম
নীলফামারী-২ মো. শাহজাহান আলী চৌধুরী
নীলফামারী-৩ মেজর (অব.) রানা মো. সোহেল
নীলফামারী-৪ আহসান আদেলুর রহমান

লালমনিরহাট-১ মো. হাবিবুল হক বশু মিয়া
লালমনিরহাট-২ মো. দেলোয়ার
লালমনিরহাট-৩ জাহিদ হাসান

রংপুর-১ এইচ এম শাহরিয়ার আসিফ
রংপুর-২ আনিসুল ইসলাম মন্ডল
রংপুর-৩ গোলাম মোহাম্মদ কাদের
রংপুর-৪ মোস্তফা সেলিম বেঙ্গল
রংপুর-৫ মো. আনিছুর রহমান
রংপুর-৬ মো. নূর আলম মিয়া

কুড়িগ্রাম-১ এ কে এম মোস্তাফিজুর রহমান
কুড়িগ্রাম-২ পনির উদ্দিন আহমেদ
কুড়িগ্রাম-৩ আব্দুস সুবহান
কুড়িগ্রাম-৪ এ কে এম সাইফুর রহমান

গাইবান্ধা-১ ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী
গাইবান্ধা-২ আব্দুর রশীদ সরকার
গাইবান্ধা-৩ ইঞ্জিনিয়ার মাইনুর রাব্বী চৌধুরী
গাইবান্ধা-৪ কাজী মো. মশিউর রহমান
গাইবান্ধা-৫ মো. আতাউর রহমান সরকার

জয়পুরহাট-১ ডা. মো. মোয়াজ্জেম হোসেন
জয়পুরহাট-২ আবু সাঈদ নুরুল্লাহ

বগুড়া-১ মো. গোলাম মোস্তফা বাবু মন্ডল
বগুড়া-২ শরিফুল ইসলাম জিন্নাহ
বগুড়া-৩ অ্যাড. নুরুল ইসলাম তালুকদার
বগুড়া-৪ শাহীন মোস্তফা কামাল ফারুক
বগুড়া-৫ মো. ওমর ফারুক
বগুড়া-৬ আজিজ আহমেদ রুবেল
বগুড়া-৭ এ টি এম আনিসুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ-১ মো. আফজার হোসেন
চাঁপাইনবাবগঞ্জ-২ অ্যাড. আব্দুর রশীদ
চাঁপাইনবাবগঞ্জ-৩ মো. মোস্তাফিজুর রহমান মুকুল

নওগাঁ-১ মো. আকবর আলী
নওগাঁ-২ অ্যাড. মো. তোফাজ্জল হোসেন
নওগাঁ-৩ মাসুদ রানা
নওগাঁ-৪ মো. আলতাফ হোসেন
নওগাঁ-৫ মো. ইফতারুল ইসলাম বকুল
নওগাঁ-৬ আবু বেলাল হোসেন

রাজশাহী-১ সামসুদ্দিন মন্ডল
রাজশাহী-২ সাইফুল ইসলাম স্বপন
রাজশাহী-৩ সোলায়মান হোসেন
রাজশাহী-৪ মো. আবু তালেব প্রামাণিক
রাজশাহী-৫ অধ্যাপক আবুল হোসেন
রাজশাহী-৬ মো. শামসুদ্দিন রিন্টু
নাটোর-১ মো. আশিক হোসেন
নাটোর-২ ডা. মো. নুরুন্নবী মৃধা
নাটোর-৩ আনিসুর রহমান
নাটোর-৪ অধ্যাপক মো. আলাউদ্দিন মৃধা

সিরাজগঞ্জ-১ মো. জহিরুল ইসলাম
সিরাজগঞ্জ-২ মো. আমিনুল ইসলাম ঝন্টু
সিরাজগঞ্জ-৩ মো. জাকির হোসেন
সিরাজগঞ্জ-৪ মো. আব্দুল্লাহ আল হাসেম
সিরাজগঞ্জ-৫ মো. ফজলুল হক
সিরাজগঞ্জ-৬ মো. মোক্তার হোসেন

পাবনা-১ সরদার শাহজাহান
পাবনা-২ শহিদুল ইসলাম দায়েন
পাবনা-৩ মীর নাদির মো. ডাবলু
পাবনা-৪ মো. রেজাউল করিম
পাবনা-৫ তারিকুল আলম স্বাধীন

মেহেরপুর-১ মো. আব্দুল হামিদ
মেহেরপুর-২ কেতাব আলী

কুষ্টিয়া-১ শাহরিয়ার জামিল জুয়েল
কুষ্টিয়া-২ শহীদুল ইসলাম ফারুকী
কুষ্টিয়া-৩ নাফিজ আহমেদ খান টিটু
কুষ্টিয়া-৪ মো. আয়ান উদ্দিন

চুয়াডাঙ্গা-১ অ্যাড.সোহরাব হোসেন
চুয়াডাঙ্গা-২ মো. রবিউল ইসলাম

ঝিনাইদহ-১ মনিকা আলম
ঝিনাইদহ-২ মেজর (অব.) মাহফুজুর রহমান
ঝিনাইদহ-৩ মো. আব্দুর রহমান
ঝিনাইদহ-৪ এমদাদুল ইসলাম বাচ্চু

যশোর-১ মো. আক্তারুজ্জামান
যশোর-২ ফিরোজ শাহ
যশোর- ৩ মো. মাহবুব আলম
যশোর-৪ মো. জহুরুল হক
যশোর-৫ এম এ হালিম
যশোর-৬ জি এম হাসান

মাগুরা-১ মো. সিরাজুস সায়েফিন সাঈফ
মাগুরা-২ মো. মুরাদ আলী

নড়াইল-১ মিল্টন মোল্লা
নড়াইল-২ অ্যাড. খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ

বাগেরহাট-১ মো. কামরুজ্জামান
বাগেরহাট-২ হাজারা শহীদুল ইসলাম
বাগেরহাট-৩ মো. মনিরুজ্জামান মনি
বাগেরহাট-৪ সাজন কুমার মিস্ত্রী

খুলনা-১ কাজী হাসানুর রশিদ
খুলনা-২ গাউসুল আজম
খুলনা-৩ আব্দুল্লাহ আল মামুন
খুলনা-৪ মো. ফরহাদ আহমেদ
খুলনা-৫ মো. শহীদ আলম
খুলনা-৬ মো. শফিকুল ইসলাম মধু

সাতক্ষীরা-১ সৈয়দ দিদার বখত
সাতক্ষীরা-২ মো. আশরাফুজ্জামান আশু
সাতক্ষীরা-৩ অ্যাড. মো. আলিফ হোসেন
সাতক্ষীরা-৪ মো. মাহবুবুর রহমান

বরগুনা-১ মো. খলিলুর রহমান
বরগুনা-২ মিজানুর রহমান

পটুয়াখালী-১ এ বি এম রুহুল আমিন হাওলাদার
পটুয়াখালী-২ মো. মহসিন হাওলাদার
পটুয়াখালী-৩ মো. নজরুল ইসলাম
পটুয়াখালী-৪ আব্দুল মান্নান হাওলাদার

ভোলা-১ শাহজাহান মিয়া
ভোলা-২ মো. মিজানুর রহমান
ভোলা-৩ মো. কামাল উদ্দিন
ভোলা-৪ মো. মিজানুর রহমান

বরিশাল-১ ছেরনিয়াবাত সেকেন্দার আলী
বরিশাল-২ রঞ্জিত কুমার বাড়ৈ
বরিশাল-৩ গোলাম কিবরিয়া টিপু
বরিশাল-৪ মো. মিজানুর রহমান
বরিশাল-৫ ইকবাল হোসেন তাপস
বরিশাল-৬ নাসরিন জাহান রত্না

ঝালকাঠী-১ মো. এজাজুল হক
ঝালকাঠী-২ মো. আনোয়ার হোসেন হাওলাদার

পিরোজপুর-১ মো. নজরুল ইসলাম
পিরোজপুর-২ মো. খলিলুর রহমান খলিল
পিরোজপুর-৩ মো. মাশরেকুল আজম রবি

টাঙ্গাইল-১ মোহাম্মদ আলী
টাঙ্গাইল-২ মো. হুমায়ুন কবির তালুকদার
টাঙ্গাইল-৩ মো. আব্দুল হালিম
টাঙ্গাইল-৪ মো. লিয়াকত আলী
টাঙ্গাইল-৫ মো. মোজাম্মেল হোসেন
টাঙ্গাইল-৬ আবুল কাশেম
টাঙ্গাইল-৭ জহিরুল ইসলাম জহির
টাঙ্গাইল-৮ মো. রেজাউল করিম

জামালপুর-১ এস এম আবু সায়েম
জামালপুর-২ মোস্তফা আল মাহমুদ
জামালপুর-৩ মীর সামসুল আলম লিপটন
জামালপুর-৪ মো. আবুল কালাম আজাদ
জামালপুর-৫ মো. জাকির হোসেন খান

শেরপুর-১ মো. ইলিয়াস উদ্দিন চেয়ারম্যান/মো. মাহমুদুল হক মনি
শেরপুর-২ ঘোষণা করা হয়নি
শেরপুর-৩ মো. সিরাজুল হক

ময়মনসিংহ-১ কাজল চন্দ্র মহন্ত
ময়মনসিংহ-২ মো. এনায়েত হোসেন
ময়মনসিংহ-৩ ডা. মোস্তাফিজুর রহমান আকাশ
ময়মনসিংহ-৪ ঘোষণা করা হয়নি
ময়মনসিংহ-৫ সালাহউদ্দিন আহমেদ মুক্তি
ময়মনসিংহ-৬ মাহফুজুর রহমান বাবুল
ময়মনসিংহ-৭ মো. আব্দুল মজিদ
ময়মনসিংহ-৮ ফখরুল ইমাম
ময়মনসিংহ-৯ আলহাজ হাসমত মাহমুদ তারিক
ময়মনসিংহ-১০ মো. নাজমুল হক
ময়মনসিংহ-১১ মো. হাফিজ উদ্দিন

নেত্রকোণা-১ গোলাম রাব্বানী
নেত্রকোণা-২ রহিমা আক্তার আসমা সুলতানা
নেত্রকোণা-৩ মো. জসীম উদ্দীন ভূঁইয়া
নেত্রকোণা-৪ অ্যাডভোকেট লিয়াকত আলী খান
নেত্রকোণা-৫ ওয়াহিদুজ্জামান আজাদ

কিশোরগঞ্জ-১ ডা. মো. আব্দুল হাই
কিশোরগঞ্জ-২ আবু সাঈদ আজাদ খুররম ভূঁইয়া
কিশোরগঞ্জ-৩ অ্যাড. মুজিবুল হক চুন্নু
কিশোরগঞ্জ-৪ মো. আবু ওহাব
কিশোরগঞ্জ-৫ মো. মাহবুবুল আলম
কিশোরগঞ্জ-৬ নুরুল কাদের সোহেল

মানিকগঞ্জ-১ জহিরুল আলম রুবেল/মো. হাসান সাঈদ
মানিকগঞ্জ-২ এস এম আব্দুল মান্নান
মানিকগঞ্জ-৩ জহিরুল আলম রুবেল

মুন্সিগঞ্জ-১ অ্যাড. শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম
মুন্সিগঞ্জ-২ মো. জয়নাল আবেদীন
মুন্সিগঞ্জ-৩ এ এফ এম রফিকুল্লাহ সেলিম

ঢাকা-১ অ্যাড. সালমা ইসলাম
ঢাকা-২ শাকিল আহমেদ শাকিল
ঢাকা-৩ মো. মনির সরকার
ঢাকা-৪ সৈয়দ আবু হোসেন বাবলা
ঢাকা-৫ মীর আব্দুস সবুর আসুদ
ঢাকা-৬ অ্যাড. কাজী ফিরোজ রশীদ
ঢাকা-৭ তারেক এ আদেল
ঢাকা-৮ মো. জুবায়ের আলম খান রবিন
ঢাকা-৯ কাজী আবুল খায়ের
ঢাকা-১০ হাজী মো. শাহজাহান
ঢাকা-১১ মো. সিরাজ উদ্দিন আহমেদ/শামীম আহমেদ রিজভী
ঢাকা-১২ খোরশেদ আলম খুশু
ঢাকা-১৩ শফিকুল ইসলাম সেন্টু
ঢাকা-১৪ শফিকুল ইসলাম সেন্টু/মো. আলমাস উদ্দিন
ঢাকা-১৫ মো. শামসুল হক
ঢাকা-১৬ মো. আমানত হোসেন আমানত
ঢাকা-১৭ গোলাম মোহাম্মদ কাদের
ঢাকা-১৮ শেরীফা কাদের
ঢাকা-১৯ বাহাদুর ইসলাম ইমতিয়াজ
ঢাকা-২০ খান মো. ইসরাফিল খোকন

গাজীপুর-১ এম এম নিয়াজ উদ্দিন/আল আমিন সরকার
গাজীপুর-২ জয়নাল আবেদীন
গাজীপুর-৩ আলহাজ মো. কামরুজ্জামান মন্ডল/এফ এম সাইফুল ইসলাম
গাজীপুর-৪ মো. সামসুদ্দিন খান
গাজীপুর-৫ এম এম নিয়াজ উদ্দিন/মুহাম্মদ মনিরুজ্জামান খান

নরসিংদী-১ মো. ওমর ফারুক মিয়া
নরসিংদী-২ এ এন এম রফিকুল ইসলাম সেলিম
নরসিংদী-৩ এ এস এম জাহাঙ্গীর পাঠান
নরসিংদী-৪ মো. কামাল উদ্দিন
নরসিংদী-৫ প্রকৌশলী মো. শহীদুল ইসলাম

নারায়ণগঞ্জ-১ মো. সাইফুল ইসলাম
নারায়ণগঞ্জ-২ আলমগীর সিকদার লোটন
নারায়ণগঞ্জ-৩ লিয়াকত হোসেন খোকা
নারায়ণগঞ্জ-৪ আলহাজ ছালাহ্ উদ্দিন খোকা মোল্লা
নারায়ণগঞ্জ-৫ এ কে এম সেলিম ওসমান

রাজবাড়ী-১ অ্যাড. খন্দকার হাবিবুর রহমান বাচ্চু
রাজবাড়ী-২ অ্যাড মো. শফিউল আজম খান
ফরিদপুর-১ আক্তারুজ্জামান খান
ফরিদপুর-২ ঘোষণা করা হয়নি
ফরিদপুর-৩ এস এম ইয়াহিয়া
ফরিদপুর-৪ ঘোষণা করা হয়নি

গোপালগঞ্জ-১ শহিদুল ইসলাম মোল্লা
গোপালগঞ্জ-২ কাজী শাহীন
গোপালগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি

মাদারীপুর-১ মো. মোতাহার হোসেন সিদ্দিকী
মাদারীপুর-২ এ কে এম নুরুজ্জামান জামান
মাদারীপুর-৩ মো. আব্দুল খালেক

শরীয়তপুর-১ ঘোষণা করা হয়নি
শরীয়তপুর-২ মো. ওয়াহিদুর রহমান
শরীয়তপুর-৩ অ্যাডভোকেট মো. আব্দুল হান্নান

সুনামগঞ্জ-১ মো. আব্দুল মান্নান তালুকদার
সুনামগঞ্জ-২ ঘোষণা করা হয়নি
সুনামগঞ্জ-৩ ঘোষণা করা হয়নি
সুনামগঞ্জ-৪ পীর ফজলুল রহমান মিজবাহ
সুনামগঞ্জ-৫ নাজমুল হুদা হিমেল

সিলেট-১ নজরুল ইসলাম বাবুল
সিলেট-২ মাকসুদ ইবনে আজিজ লামা
সিলেট-৩ আতিকুর রহমান আতিক
সিলেট-৪ এ টিই উ তাজ রহমান
সিলেট-৫ আলহাজ সাব্বির আহমদ
সিলেট-৬ সেলিম উদ্দিন

মৌলভীবাজার-১ আহম্মদ রিয়াজ উদ্দিন
মৌলভীবাজার-২ আব্দুল মালিক
মৌলভীবাজার-৩ রুহুল আমিন
মৌলভীবাজার-৪ ঘোষণা করা হয়নি

হবিগঞ্জ-১ এম এ মুনিম চৌধুরী বাবু
হবিগঞ্জ-২ ঘোষণা করা হয়নি
হবিগঞ্জ-৩ আব্দুল মুমিন চৌধুরী
হবিগঞ্জ-৪ আহাদ উদ্দিন চৌধুরী শাহীন

ব্রাহ্মণবাড়িয়া-১ মো. শাহানুল করিম
ব্রাহ্মণবাড়িয়া-২ অ্যাডভোকেট আব্দুল হামিদ
ব্রাহ্মণবাড়িয়া-৩ অ্যাড. মো. রেজাউল ইসলাম ভূঁইয়া
ব্রাহ্মণবাড়িয়া-৪ তারেক আহমেদ আদেল
ব্রাহ্মণবাড়িয়া-৫ মো. মোবারক হোসেন দুলু
ব্রাহ্মণবাড়িয়া-৬ অ্যাডভোকেট আমজাদ হোসেন

কুমিল্লা-১ মো. আমির হোসেন ভূঁইয়া
কুমিল্লা-২ এ টি এম মঞ্জুরুল ইসলাম
কুমিল্লা-৩ মো. আলমগীর হোসেন
কুমিল্লা-৪ অ্যাড. ইউসুফ আজগর
কুমিল্লা-৫ মো. জাহাঙ্গীর আলম
কুমিল্লা-৬ এয়ার আহমেদ সেলিম/বীর মুক্তিযোদ্ধা ওবায়দুল করিম মোহন
কুমিল্লা-৭ লুৎফর রেজা খোকন
কুমিল্লা-৮ এইচ এন এম ইরফান
কুমিল্লা-৯ মো. গোলাম মোস্তফা কামাল
কুমিল্লা-১০ জোনাকী মুন্সি
কুমিল্লা-১১ মোস্তফা কামাল

চাঁদপুর-১ এ কে এস এম শহীদুল ইসলাম
চাঁদপুর-২ মো. এমরান হোসেন মিয়া
চাঁদপুর-৩ অ্যাড. মহাসিন খাঁন
চাঁদপুর-৪ সাজ্জাদ রশিদ
চাঁদপুর-৫ মো. ওমর ফারুক

ফেনী-১ শাহরিয়ার ইকবাল
ফেনী-২ খন্দকার নজরুল ইসলাম
ফেনী-৩ লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী

নোয়াখালী-১ ফজলুল করিম/মো. ইয়াসিন
নোয়াখালী-২ মো. তালেবুজ্জামান
নোয়াখালী-৩ ফজলে এলাহী সোহাগ মিয়া
নোয়াখালী-৪ মোবারক হোসেন আজাদ
নোয়াখালী-৫ ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ
নোয়াখালী-৬ মুশফিকুর রহমান

লক্ষীপুর-১ মাহমুদুর রহমান মাহমুদ
লক্ষীপুর-২ বোরহান উদ্দিন আহমেদ মিঠু
লক্ষীপুর-৩ মো. রাকিব হোসেন
লক্ষীপুর-৪ ঘোষণা করা হয়নি

চট্টগ্রাম-১ মো. এমদাদ হোসেন চৌধুরী
চট্টগ্রাম-২ মো. শফিউল আজম চৌধুরী
চট্টগ্রাম-৩ এম এ সালাম
চট্টগ্রাম-৪ মো. দিদারুল কবির
চট্টগ্রাম-৫ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ
চট্টগ্রাম-৬ মো. শফিউল আলম চৌধুরী
চট্টগ্রাম-৭ মুসা আহমেদ রানা
চট্টগ্রাম-৮ সিরাজুল ইসলাম চৌধুরী
চট্টগ্রাম-৯ সানজিদ রশীদ চৌধুরী
চট্টগ্রাম-১০ ঘোষণা করা হয়নি
চট্টগ্রাম-১১ ঘোষণা করা হয়নি
চট্টগ্রাম-১২ মো. নুরুচ্ছফা সরকার
চট্টগ্রাম-১৩ আব্দুর রব চৌধুরী
চট্টগ্রাম-১৪ আবু জাফর মো. ওলিউল্ল্যাহ
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগড়া) মো. সালেম
চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মাহমুদুল ইসলাম চৌধুরী

কক্সবাজার-১ খোসনেআরা
কক্সবাজার-২ মাহমুদুল করিম
কক্সবাজার-৩ অ্যাড. মো. তারেক
কক্সবাজার-৪ নুরুল আমিন সিকদার ভুট্টু

পার্বত্য খাগড়াছড়ি- সোলায়মান আলম শেঠ
পার্বত্য রাঙ্গামাটি- হারুনুর রশীদ মাতুব্বর
পার্বত্য বান্দরবন- এ টি এম শহীদুল ইসলাম

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1050 0
হাসপাতালে আ জ ম নাছির https://www.navodiganta.com/?p=934 https://www.navodiganta.com/?p=934#respond Tue, 03 Nov 2020 09:17:10 +0000 https://www.navodiganta.com/?p=934 করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।

জানা গেছে, এক সপ্তাহ ধরে হালকা অসুস্থবোধ করছিলেন আ জ ম নাছির। এ সময় তিনি বাসায় অবস্থান করেন। কিন্তু বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=934 0
চেয়ারম্যান মেম্বারদের চাল চুরির দিন শেষ https://www.navodiganta.com/?p=898 https://www.navodiganta.com/?p=898#respond Sun, 01 Nov 2020 18:42:59 +0000 https://www.navodiganta.com/?p=898 খাদ্যবান্ধব কর্মসূচিতে ভুয়া নামের তালিকা এবং মৃত ব্যক্তির নামে কার্ড তৈরি করাসহ বিভিন্ন ধরনের জালিয়াতি ঠেকাতে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করছেন কুমিল্লার দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। তার এ উদ্যোগের প্রশংসা করেছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধা পাওয়া সাধারণ মানুষ।

দেশের ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএসের আওতায় ১০ টাকা কেজি দরে চাল দিচ্ছে সরকার। এরই অংশ হিসেবে কুমিল্লার দেবিদ্বারে প্রায় ১০ হাজার হতদরিদ্র পরিবার পাচ্ছে এ সুবিধা।

তবে সারাদেশের মতো দেবিদ্বারেও সনাতন পদ্ধতিতে চাল নিয়ে চলছিল চালবাজি। এই চালবাজি ঠেকাতে বায়োমেট্রিক প্রযুক্তি ব্যবহার করছেন দেবিদ্বারের উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান। এজন্য তিনি ‘ওএমএস দেবিদ্বার’ নামে একটি ওয়েবসাইট চালু করেছেন। এতে উপকারভোগীর নাম, ঠিকানা, ছবি, জাতীয় পরিচয়পত্র নম্বর, আঙুলের ছাপসহ ১৩ ধরনের তথ্য রয়েছে।

এলাকার সুবিধাভোগীরা বলেন, ‘এখন টিপসই দেই তার পর চাউল নিয়ে চলে আসি। ইউএনও স্যার যে পদ্ধতিতে চাল দেওয়া শুরু করছে এখন আর চেয়ারম্যান মেম্বাররা চাল চুরি করতে পারবে না। কারণ চুরি করার মতো এখন আর সুযোগ নেই’।

গরিবের চাল নিয়ে জনপ্রতিনিধি ডিলার বা অন্য কেউ যাতে অসততার আশ্রয় নিতে না পারে সে লক্ষ্যে এ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

কুমিল্লা দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান বলেন, তালিকায় নাম নেই কিন্তু তারা চাল পাচ্ছেন। এমনকি দেশের বাইরে আছেন তার পরেও চাল পাচ্ছেন এরকম অনেক প্রমাণ পেয়েছি। কোনোরকম দুর্নীতি করা বা ভুয়া ব্যক্তিকে দেখিয়ে চাল উত্তোলন করার সুযোগ আর থাকবে না।

চাল উত্তোলনের তথ্য কেন্দ্রীয় তথ্যভাণ্ডার বা সার্ভারেও জমা হওয়ার ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারে, কারা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির সুবিধাভোগী।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=898 0
সাংবাদিক উদ্ধার https://www.navodiganta.com/?p=881 https://www.navodiganta.com/?p=881#respond Sun, 01 Nov 2020 18:14:52 +0000 https://www.navodiganta.com/?p=881 চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।

কে বা কারা সাংবাদিক গোলাম সরওয়ারকে গত বৃস্পতিবার অপহরণ করে। গোলাম সারোয়ার ব্রিজের নিচে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক উক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে দ্রুত ব্রিজের নিচে নেমে তাকে উদ্ধার করে একটি দোকানে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সাংবাদিক গোলাম সারোয়ার বড় কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন দেখে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে উদ্ধার করি। গোলাম সারোয়ারকে দেখে মোটামুটি সুস্থ মনে হয়েছে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজে’র সদস্য।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=881 0
ভাঙা হলো স্থাপনা https://www.navodiganta.com/?p=878 https://www.navodiganta.com/?p=878#respond Sun, 01 Nov 2020 18:09:24 +0000 https://www.navodiganta.com/?p=878 নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সংসদ সদস্য হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের পাশে দখল করা প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

আজ রোববার বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানার আশপাশের বিভিন্ন অবৈধভাবে দখলে রাখা এসব জমি উদ্ধারে সেখানকার কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।

সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, ‘হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ যতগুলো স্থাপনা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট কারখানার দুই পাশে প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়েছিলেন। সেখানের তিনটি স্থাপনা ভেঙে দিয়েছি। বাকি একটি স্থাপনা খুবই মজবুত এবং শক্তিশালী হওয়ায় সেটা ভাঙতে ভেকুতে সমস্যা হয়েছে। যে কারণে আমরা উচ্ছেদ অভিযান স্থগিত করি।’

সহকারী কমিশনার আরো বলেন, ‘যে স্থাপনাগুলো অবৈধ দখলে রয়েছে সেগুলোকে অপসারণ করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তারা স্থাপনাগুলো নিজ থেকে সরিয়ে না নিলে পুনরায় উচ্ছেদ অভিযান চালাব এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’

এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে হাজি সেলিমের দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। তাদের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=878 0
পার্বত্য বার্ষিকী পালিত https://www.navodiganta.com/?p=868 https://www.navodiganta.com/?p=868#respond Sun, 01 Nov 2020 17:55:24 +0000 https://www.navodiganta.com/?p=868 সর্বক্ষেত্রে বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে সংগঠণটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১লা নভেম্বর) বিকেল ৪টায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের জন্মস্থান কুমিল্লার পৌরপার্কের ঐতিহাসিক জামতলায় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়।

পরে দিনটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্র নেতা ইব্রাহীম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূনস্থাপন সহ সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালিদের সম অধিকার নিশ্চিতের দাবী জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা সদস্য জনাব হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইসমাইল নবী শাওন, নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আতিকুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রউফ সরকার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব ছাদেকুর রহমান, চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসেন, কুমিল্লা মহা নগর সভাপতি হারুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি শরীফ উদ্দিন, রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন প্রমুুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=868 0
সাংবাদিক ইন্তেকাল https://www.navodiganta.com/?p=856 https://www.navodiganta.com/?p=856#respond Sun, 01 Nov 2020 07:17:19 +0000 https://www.navodiganta.com/?p=856 ষাটের দশকের মেধাবী ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র প্রবীন‌ সাংবাদিক ইবরাহিম রহমান ইন্তেকাল করেছেন।

তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ লেবার পার্টি।

এক শোক বার্তায় দলের চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান ও ভারপ্রাপ্ত মহাসচিব লায়ন মোঃ ফারুক রহমান গভীর শোক প্রকাশ করে শোকাহত পরীবারের প্রতি গভীর সমবেদনা জানান। সেহ সাথে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তিনি।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ইব্রাহিম শুক্রবার (৩০ অক্টোবর) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
(প্রেস বিজ্ঞপ্তি)

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=856 0