সোমবার (৩০ জুন) সুনামগঞ্জ জেলা মডেল মসজিদের হল রুমে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্তে উপনীত হোন নেতৃবৃন্দ।
উপজেলা জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের উদ্যোগে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন, উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা শায়খ আব্দুল ওয়াহহাব।
উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইনের পরিচালনায় মতবিনিময় সভায় উপজেলা ও সকল ইউনিয়নের জমিয়ত, শ্রমিক জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নবীন-প্রবীণ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অধিকাংশ নেতাকর্মী সকলের প্রিয় মুখ মাওলানা নাজমুল হাসানের নাম প্রস্তাব করেন। তিনি জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সাংগঠনিক সম্পাদক, লন্ডন মহানগর জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক, টাওয়ার হ্যামলেটস জমিয়তের সাধারণ সম্পাদক, তরুণ সমাজসেবক, আন্তর্জাতিক পরিমণ্ডলে সমাদৃত ইসলামিক স্কলার ও মিডিয়া ব্যক্তিত্ব। তার গর্বিত পিতা শায়খুল হাদীস আল্লামা আব্দুর রহীম উলুতুলী রাহিমাহুল্লাহ ছিলেন সুনামগঞ্জ জেলা জমিয়তের সাবেক সফল সাধারণ সম্পাদক।
উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে তাকে আসন্ন নির্বাচনে দলের প্রার্থী হিসেবে বেছে নেওয়ার পক্ষে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় নেতাকর্মীরা বলেন, সুনামগঞ্জ- ৪ আসন মাওলানা নাজমুল হাসানের জন্মস্থান। তিনি মানবতার তরে এক নিবেদিতপ্রাণ সমাজসেবক। তিনি যদিও বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন, তবে হৃদয়ে বহন করছেন এই দেশ ও মাটির তৃণমূল পর্যায়ের খেটে খাওয়া মানুষদের আর্তনাদ। তাই দলকে বিজয়ের দিকে এগিয়ে নিতে হলে পরীক্ষিত ও পরিচিত নেতা মাওলানা নাজমুল হাসানের কোনো বিকল্প নেই।
জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা শায়খ আব্দুল বছীর, ইউরোপ জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা মুখলিসুর রহমান চৌধুরীর নামও প্রস্তাবে আসে।
]]>রবিবার (২৯ জুন) বিকাল ৪ টায় জগন্নাথপুর উপজেলাস্থ জমিয়ত কার্যালয়ে উপজেলা জমিয়ত, যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের যৌথ গুরুত্বপূর্ণ মতবিনিময় বৈঠক উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মাসরুর আহমদ কাসিমীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় বৈঠকে উপজেলা জমিয়তের দায়িত্বশীল ইউনিয়ন প্রতিনিধি ও যুব জমিয়ত ছাত্র জমিয়তের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে প্রায় ৯৭ শতাংশ নেতাকর্মী সম্মিলিতভাবে মাওলানা হাফিজ সৈয়দ তামীম আহমদের নাম প্রস্তাব করেন।
উপজেলার শীর্ষস্থানীয় মুরব্বিদের পরামর্শ এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মতামতের ভিত্তিতে সর্বসম্মতভাবে
মাওলানা সৈয়দ তামীম আহমদকে প্রার্থী হিসেবে তালিকায় প্রথমেই রাখা হয়েছে ।
উল্লেখ্য, তিনি গত এপ্রিল ও মে মাসে দেশে অবস্থান করে দুই উপজেলা জগন্নাথপুর শান্তিগঞ্জের প্রতিটি ইউনিয়নে সফর করেন। ব্যাপকভাবে দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সাথে সৌজন্যে বৈঠক, মতবিনিময়, গণসংযোগ প্রেস ব্রিফিং করে
নির্বাচনী মাঠকে তাঁর পক্ষে প্রশস্ত করে গেছেন। এবং তৃণমূল নেতাকর্মীদের আস্থা ও ভালোবাসা অর্জন করতে সক্ষম হয়েছেন। নির্বাচনী মাঠে কাজ করেছেন বিদায় তৃণমূল নেতাকর্মীদের প্রত্যাশা প্রার্থী হিসেবে তাঁর বিকল্প নেই।
বৈঠকে নেতৃবৃন্দ সুনামগঞ্জ-৩ আসনের সঙ্গে জমিয়তের শক্ত অবস্থান ঐতিহ্যে’র এবং স্বাধীনতা পরবর্তী সময়ে অনুষ্ঠিত প্রায় প্রতিটি জাতীয় নির্বাচনে এই আসনে জমিয়তের একাধিক প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করে লড়াই করেছেন, বিজয়ী ও হয়েছেন।
তাই দলকে ঐতিহ্যগতভাবে টিকিয়ে রাখতে জমিয়তের অবস্থানকে আরও শক্ত করে তুলতে এই আসনে মাওলানা সৈয়দ তামীম আহমদকে
নিয়ে নির্বাচন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
বৈঠকে আলোচনা সাপেক্ষে বিকল্প আরও দুজন প্রার্থীর প্রস্তাব করেন আংশিক নেতাকর্মীবৃন্দ, প্রস্তাবকৃত প্রার্থীরা হলেন সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, ইউরোপ জমিয়তের সহ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম কামালী সিতু।
]]>সোমবার (১২ অক্টোবর) পুলিশ ফাঁড়িতে নির্যাতনে হত্যার অভিযোগে নিহতের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদী হয়ে মামলা (নং-২০(১০)২০২০) দায়ের করেন।
এরপরই ফাঁড়ির ইনচার্জ (এসআই) আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদসহ চারজনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও তিনজনকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) জ্যোতির্ময় সরকার বলেন, সাময়িক বরখাস্তকৃত চারজনের মধ্যে রয়েছেন ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন ভূঁইয়া, তৌহিদ, টিটু ও হারুনুর রশিদ। তাদের মধ্যে এএসআই পদবীর একজন রয়েছেন। তবে প্রত্যাহারকৃত তিনজনের নাম দিতে পারেননি তিনি।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সৌমেন মিত্র বলেন, ‘পুলিশ ফাঁড়িতে নির্যাতনের ঘটনায় এসআই আকবরসহ চারজনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহারের খবর জানতে পেরেছি।
এদিকে, সরেজমিনে সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেট নগরের বন্দরবাজার ফাঁড়িতে এসআই আকবর, কনস্টেবল তওহীদ (যার মোবাইল (নম্বর: ০১৭৮৩৫৬১১১১) দিয়ে নিহতের মায়ের মোবাইলে ফোন করা হয়) আরও দু’জনকে বরখাস্ত ও তিনজনকে প্রত্যাহার করা হয়।
এদিকে, পুলিশ হেফাজতে রায়হানকে পিটিয়ে হত্যার প্রতিবাদে নগরের আখালিয়া এলাকাবাসীর উদ্যোগে ওই স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে সিলেট সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলরসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। তারা হত্যায় জড়িত পুলিশ সদস্যদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেন।
রোববার (১১ অক্টোবর) সকালে রায়হানের মৃত্যু হয়। পুলিশের দাবি, নগরের কাস্টঘর এলাকায় ছিনতাইকালে গণপিটুনিতে রায়হান নিহত হন। কিন্তু স্বজনদের দাবি, তাকে পুলিশ ফাঁড়িতে নির্যাতন করে হত্যা করা হয়েছে।
এ ঘটনায় নিহতের স্ত্রী কোতোয়ালি থানায় দায়ের করা মামলার এজাহারে আরও উল্লেখ করেন, ‘তার স্বামীকে কে বা কারা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নিয়ে গিয়ে পুলিশি হেফাজতে রেখে তার হাত-পায়ে আঘাত করে রক্তাক্ত করে এবং হাতের নখ উপড়ে ফেলে। পুলিশ ফাঁড়িতে রাতব্যাপী নির্যাতনের ফলে আমার স্বামী মারা যান। ’
এজাহারে উল্লেখ করা হয়, তাদের আড়াই মাস বয়সী একটি সন্তান রয়েছে। গত ১১ অক্টোবর ভোর ৪টা ৩৩ মিনিটের দিকে ০১৭৮৩৫৬১১১১ মোবাইল নম্বর থেকে নিহতের মায়ের নম্বরে ফোন যায়। ফোন রিসিভ করেন রায়হানের সৎ বাবা হাবিবুল্লাহ। ফোন রিসিভ করতেই রায়হান বলেন, আমাকে বাঁচাও, টাকা নিয়ে বন্দরফাঁড়িতে আসো। হাবিবুল্লাহ ভোর ৫টা ৩০ মিনেটের দিকে টাকা ফাঁড়িতে পৌছান। তখন দায়িত্বরত এক কনস্টেবলের কাছে রায়হানের খবর জানতে চাইলে বলা হয় রায়হান ঘুমিয়ে এবং যারা তাকে ধরে এনেছে, তারাও চলে গেছে সকাল সাড়ে ৯টায় আসতে বলা হয়।
এদিন সকাল সাড়ে ৯টায় ১০ হাজার টাকা নিয়ে বন্দরবাজার ফাঁড়িতে যাবার কথা বলে ওই কনস্টেবল। পুলিশের কথামতো নিহতের সৎ বাবা হাবিবুল্লাহ টাকা নিয়ে ফাঁড়িতে গিয়ে রায়হান কোথায় জানতে চাইলে বলা হয়, রায়হান অসুস্থ হওয়ায় তাকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার সৎ শ্বশুর হাসপাতালে গিয়ে রায়হানের মরদেহ দেখতে পান।
]]>