Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
চট্টগ্রাম – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Sat, 30 Dec 2023 15:36:20 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png চট্টগ্রাম – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 হাসপাতালে আ জ ম নাছির https://www.navodiganta.com/?p=934 https://www.navodiganta.com/?p=934#respond Tue, 03 Nov 2020 09:17:10 +0000 https://www.navodiganta.com/?p=934 করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে তাকে চট্টগ্রাম নগরের পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রেজাউল করিম।

জানা গেছে, এক সপ্তাহ ধরে হালকা অসুস্থবোধ করছিলেন আ জ ম নাছির। এ সময় তিনি বাসায় অবস্থান করেন। কিন্তু বিভিন্ন উপসর্গ দেখা দেয়ায় চিকিৎসকের পরামর্শে তাকে আজ হাসপাতালে ভর্তি করা হয়।

সিটিস্ক্যানসহ বিভিন্ন পরীক্ষায় তার ফুসফুসের ১০ ভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। ইতোমধ্যে তার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=934 0
সাংবাদিক উদ্ধার https://www.navodiganta.com/?p=881 https://www.navodiganta.com/?p=881#respond Sun, 01 Nov 2020 18:14:52 +0000 https://www.navodiganta.com/?p=881 চট্টগ্রাম শহর থেকে নিখোঁজ সাংবাদিক গোলাম সারোয়ারকে সীতাকুণ্ডের কুমিরা এলাকার একটি ব্রিজের নিচ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ রাত ৮টার দিকে তাকে উদ্ধার করা হয়।

কে বা কারা সাংবাদিক গোলাম সরওয়ারকে গত বৃস্পতিবার অপহরণ করে। গোলাম সারোয়ার ব্রিজের নিচে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। এ সময় স্থানীয় কয়েকজন যুবক উক্ত পথ দিয়ে যাওয়ার সময় তার চিৎকার শুনে দ্রুত ব্রিজের নিচে নেমে তাকে উদ্ধার করে একটি দোকানে রাখে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বলেন, সাংবাদিক গোলাম সারোয়ার বড় কুমিরা বাজার এলাকার একটি খালের পাড়ে পড়েছিলেন। স্থানীয় লোকজন দেখে আমাদের খবর দেন। পরে আমরা গিয়ে উদ্ধার করি। গোলাম সারোয়ারকে দেখে মোটামুটি সুস্থ মনে হয়েছে। পরে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিযে যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে নিখোঁজ হন সাংবাদিক গোলাম সারোয়ার। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে কর্মরত। চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বাড়ি গোলাম সারোয়ারের। তিনি সিইউজে’র সদস্য।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=881 0
পার্বত্য বার্ষিকী পালিত https://www.navodiganta.com/?p=868 https://www.navodiganta.com/?p=868#respond Sun, 01 Nov 2020 17:55:24 +0000 https://www.navodiganta.com/?p=868 সর্বক্ষেত্রে বাঙ্গালিদের সাংবিধানিক অধিকার দিতে হবে এই শ্লোগানে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো পার্বত্য বাঙালি ছাত্রপরিষদ এর ২৯তম প্রতিষ্ঠা বার্ষিকী।

দিবসটি উপলক্ষ্যে বর্ণাঢ্য কর্মসূচির আয়োজন করে সংগঠণটি। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে রবিবার (১লা নভেম্বর) বিকেল ৪টায় পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের জন্মস্থান কুমিল্লার পৌরপার্কের ঐতিহাসিক জামতলায় কেক কাটার মধ্যে দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানের সূচনা হয়।

পরে দিনটি উপলক্ষ্যে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক ছাত্র নেতা ইব্রাহীম মনিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

অনুষ্ঠানে বক্তারা পার্বত্য চট্টগ্রামের বাঙালিদের স্থায়ী বাসিন্দা সনদ প্রদানে বৈষম্যমূলক নীতি অবিলম্বে প্রত্যাহার, নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত সেনা ক্যাম্প পূনস্থাপন সহ সর্বক্ষেত্রে পার্বত্য বাঙালিদের সম অধিকার নিশ্চিতের দাবী জানান।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য বাঙালি ছাত্রপরিষদের প্রতিষ্ঠাতা সহ-সভাপতি জনাব জসিম উদ্দিন চৌধুরী, অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য ও কেন্দ্রীয় উপদেষ্টা নুরুল ইসলাম মাষ্টার, প্রতিষ্ঠাতা সদস্য জনাব হাবিবুর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব ইসমাইল নবী শাওন, নাগরিক পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় উপদেষ্টা আতিকুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা আবদুর রউফ সরকার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক সুজন, সদস্য সচিব ছাদেকুর রহমান, চট্রগ্রাম মহানগর সভাপতি আলী হোসেন, কুমিল্লা মহা নগর সভাপতি হারুন অর রশিদ, কুমিল্লা বিশ্ববিদ্যালয় সভাপতি শরীফ উদ্দিন, রাঙ্গামাটি জেলা সভাপতি জাহাঙ্গীর আলম, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ সভাপতি মনির হোসেন প্রমুুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=868 0
সিডিউল হঠাৎ বাতিল! https://www.navodiganta.com/?p=847 https://www.navodiganta.com/?p=847#respond Fri, 30 Oct 2020 19:07:25 +0000 https://www.navodiganta.com/?p=847 আন্তঃনগর জয়ন্তিকা ও পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ওই রুটে ট্রেনের সিডিউল বিপর্যয় ঘটেছে। ফলে দেরীতে দুর্ঘটনাকবলিত ট্রেনের যাত্রা শুরু হলেও শুক্রবার (৩০ অক্টোবর) রাত পৌনে ১০টায় সিলেটের উদ্দেশে চট্টগ্রাম ছেড়ে যাওয়া উদয়ন এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হয়েছে।

এ ঘটনায় দুঃখ প্রকাশ করে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়ার কথা বলছে রেলওয়ে কর্তৃপক্ষ। অন্যদিকে হঠাৎ এ যাত্রা বিলম্বে বিপাকে পড়েছেন সিলেটগামী উদয়ন এক্সপ্রেসের যাত্রীরা।

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় সিলেট রেলওয়ে স্টেশন ডক ইয়ার্ডে ওয়াসপিটে একই লাইনে আন্তঃনগর পাহাড়িকা ও জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দু’টি ঢুকে যাওয়ায় (সাইড কোয়ালিশনে) দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পাহাড়িকার দু’টি কোচ লাইনচ্যুত হয়।

এরপর ৫ ঘণ্টা পর বিকেল সোয়া ৪ টায় ঢাকার উদ্দেশে সিলেট ছাড়ে আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস। আর ৮ ঘণ্টা পর সন্ধ্যা সাড়ে ৭টায় আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসে। এদিকে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের বিলম্ব হওয়ায় চট্টগ্রাম থেকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করে।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত বলেন, মূলত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামে আসার পর উদয়নের নামে সিলেট উদ্দেশে ছেড়ে যায়। কিন্তু পাহাড়িকা ট্রেনটি ছাড়তে ৮ ঘণ্টা দেড়ি হওয়ায় উদয়নের আজকের (শুক্রবার) শিডিউল বাতিল করা হয়েছে।

তিনি জানান, পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে সকাল ১০টা ১৫ মিনিটে ছাড়ে। ট্রেনটি চট্টগ্রামে পৌঁছে সন্ধ্যা সাড়ে ৭টায়। অর্থাৎ সিলেট থেকে চট্টগ্রাম পৌঁছতে পাহাড়িকার ৯ ঘণ্টার মতো সময় লাগে।

এদিকে উদয়ন এক্সপ্রেস ট্রেনের শিডিউল বাতিল হওয়ায় যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেবেন বলে জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক রতন কুমার চৌধুরী। তিনি বলেন, ‘যেহেতু উদয়নের শিডিউল বাতিল হয়েছে তাই যাত্রীদের টিকিট ফেরত নিয়ে টাকা ফেরত দেওয়া হবে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনার জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করছি।’

এদিকে দুর্ঘটনা খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি করা রেলওয়ে। কমিটিতে রয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা, সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী, বিভাগীয় প্রকৌশলী ও যান্ত্রিক প্রকৌশলী।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=847 0
নগরীর হালিশহরে শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার! https://www.navodiganta.com/?p=838 https://www.navodiganta.com/?p=838#respond Fri, 30 Oct 2020 18:06:12 +0000 https://www.navodiganta.com/?p=838 চট্টগ্রাম নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের ভেতর জমে থাকা পানি থেকে ৬ বছর বয়সী এক শিশুর অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে এ লাশটি উদ্ধার করার কথা জানিয়েছেন হালিশহর থানার হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।

তিনি বলেন, ‘ফয়সাল মেহরাব আরিয়ান নামের একটি ছয় বছরের শিশুর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানিতে লাশটি ভেসে উঠায় স্থানীয় লোকজন আমাদের জানায়। আমরা ঘটনাস্থলে এসে শিশুটির মরদেহ উদ্ধার করি।’

তিনি আরো বলেন, ‘শিশুটি ঢাকায় থাকতো। গত দুই মাস আগে তারা তার নানার বাড়িতে বেড়াতে আসে। তার নানার বাড়ি শাপলা আবাসিক এলাকায়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে তদন্ত চলছে।’

থানা পুলিশ সূত্রে জানা যায়, নানার বাড়ি বেড়াতে এসে নগরীর হালিশহর ‘এ’ ব্লক বাস স্টেশন এলাকার একটি নির্মাণাধীন ভবনের জমে থাকা পানি থেকে অর্ধ-গলিত অবস্থায় পড়েছিলো ৬ বছরের শিশু আরিয়ান। নির্মাণাধীন ভবনের  জমে থাকা পানি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। শিশুটির পরনে একটি গেঞ্জি ও হাফ প্যান্ট পড়া ছিল।

এদিকে লাশ উদ্ধারের খবর পেয়েই সিআইডির একটি দল ঘটনাস্থলে পৌছেন। লাশের সুরতাল প্রতিবেদন ও আশপাশের পরিবেশ পরিস্থিতি দেখে তদন্ত শেষে মৃত্যুর কারণ ও কেউ জড়িত থাকলে তাদের আটক করা হবে জনিয়েছেন সিআইডি চট্টগ্রাম (মেট্রো) বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=838 0
হুমকির পরেই নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ার! https://www.navodiganta.com/?p=805 https://www.navodiganta.com/?p=805#respond Thu, 29 Oct 2020 20:04:21 +0000 https://www.navodiganta.com/?p=805 চট্টগ্রামে সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল থেকে সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও পরিবারের সদস্যরা তার সন্ধান পায়নি। 

এ ঘটনায় বৃহস্পতিবার রাত নয়টার দিকে কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আজকের সূর্যোদয়’র সহকারী সম্পাদক ও গোলাম সরোয়ারের সহকর্মী জুবায়ের সিদ্দিকী।

সাংবাদিক গোলাম সরোয়ার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন সদস্য। তিনি আজকের সূর্যোদয় চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার ও অনলাইন পোর্টাল সিটি নিউজ বিডি ডট কমের নির্বাহী সম্পাদক ও প্রকাশক হিসেবে নিয়োজিত আছেন।

এদিকে নিখোঁজ সাংবাদিক গোলাম সরোয়ারকে সম্প্রতি নিউজ সংক্রান্ত বিষয়ে ফোন করে হুমকি দেয়া হচ্ছিল বলে জানিয়েছেন চট্টগ্রামের  বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন আমাদেরকে বলেন, সাংবাদিক গোলাম সরোয়ার নিখোঁজ আছেন মর্মে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=805 0
পার্বত্য চট্টগ্রাম ছাত্রপরিষদ’র কমিটি গঠণ: সভাপতি সাকিব, সেক্রেটারি আসাদ https://www.navodiganta.com/?p=645 https://www.navodiganta.com/?p=645#respond Thu, 22 Oct 2020 18:01:46 +0000 https://www.navodiganta.com/?p=645
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনোনিত হয়েছেন ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব। সেই সাথে সংগঠণটির সেক্রেটারি মনোনিত হয়েছেন আসাদ উল্লাহ আসাদ।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১১টায় পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের চেয়ারম্যান ইন্জিনিয়ার আলকাছ আল মামুন ভূইয়া ও মহা সচিব আলমগীর কবির সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ সকল তথ্য জানানো হয়।
১১সদস্য বিশিষ্ট কমিটিকে আগামী ১সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করার দায়িত্ব দেওয়া হয়।
কেন্দ্রীয় সভাপতি মনোনিত হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইন্জিনিয়ার শাহাদাৎ ফরাজী সাকিব বলেন, পার্বত্য চট্টগ্রামের সর্ববৃহৎ ছাত্র সংগঠন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি হিসেবে আমাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি।সেই সাথে আমার উপর অর্পিত দায়িত্ব যাতে জাতির কল্যাণে যথাযথভাবে সততা ও নিষ্ঠার সাথে পালন করতে পারি সে জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=645 0
সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে: নাছির https://www.navodiganta.com/?p=623 https://www.navodiganta.com/?p=623#respond Wed, 21 Oct 2020 10:11:22 +0000 https://www.navodiganta.com/?p=623 নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, হাজার বছর ধরে এই ভূখণ্ডে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খৃষ্টান পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি নিয়ে বসবাস করে আসছে। একজনের বিপদে-আপদে, সুখে-দুঃখে অন্যজনের সর্বাত্মক সহযোগিতা অসাম্প্রদায়িক বাঙালির চিরকালীন ঐতিহ্য।

বুধবার (২১ অক্টোবর) আসকারদিঘীর পাড় লোকনাথ মন্দির প্রাঙ্গণে জামালখান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাশ সুমনের পক্ষ থেকে স্বল্প আয়ের মানুষের মাঝে শারদীয় বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক সিটি মেয়র নাছির বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতার সূর্য ছিনিয়ে আনা হয়েছে। এই অসাম্প্রদায়িক চেতনাবোধকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে চলেছে বাংলাদেশ। কিন্তু চিহ্নিত একটি সাম্প্রদায়িক শক্তি বাঙালির এই চিরকালীন সম্প্রীতি বিনষ্ট করতে নানামুখী অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে বিভিন্ন প্রচার প্রপাগান্ডা চালাচ্ছে। আমাদেরকে সেই সাম্প্রদায়িক শক্তির বিষদাঁত ভেঙে দিতে হবে।

শৈবাল দাশ সুমনের সভাপতিত্বে ও প্রকৌশলী সৈকত দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিথুন বড়ুয়া, সহসভাপতি হাজী সাহাবুদ্দিন, চিত্তরঞ্জন সরকার, জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক সৈয়দুল আলম, লোকনাথ মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বাবুল দেব রায়।

উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা নবুয়ত আরা সিদ্দিকী রকি, নগর যুবলীগ নেতা ওয়াহিদুল আলম শিমুল, আবু সুফিয়ান, লোকনাথ মন্দির শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদ সভাপতি আলোকেশ দাশ, সাধারণ সম্পাদক কাঞ্চন চৌধুরী, ইউনিট আওয়ামী লীগ নেতা আবু ফরহাদ সাবু, জাফরিন সুলতানা পম্পি, আহসান উল্লাহ খোকন, ছাত্রলীগ নেতা সৈকত দাশ, নূর মোস্তফা কামাল, টিংকু দেব রায়, অঞ্জন দে, বিপ্লব গুপ্ত, রাজীব দত্ত প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=623 0
ফটিকছড়িতে ভোটকেন্দ্রে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২ https://www.navodiganta.com/?p=565 https://www.navodiganta.com/?p=565#respond Tue, 20 Oct 2020 09:24:50 +0000 https://www.navodiganta.com/?p=565 চট্টগ্রাম: ইউনিয়ন পরিষদ নির্বাচনে ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের একটি ভোটকেন্দ্রে সংঘর্ষের ঘটনায় দুইজন আহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল ১১ টার দিকে সুয়াবিল ইউনিয়নের শোভনছড়ি জেএমসি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

জানা গেছে, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীর বলেন, দুই পক্ষের মধ্যে সামান্য বিশৃঙ্খলা সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করি। বর্তমানে ভোটগ্রহণ অব্যাহত রয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=565 0
মুজিব শতবর্ষ ফুটবলে চ্যাম্পিয়ন ডা. কামাল এ খান একাদশ https://www.navodiganta.com/?p=491 https://www.navodiganta.com/?p=491#respond Sun, 18 Oct 2020 18:22:07 +0000 https://www.navodiganta.com/?p=491 চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) ব্যবস্থাপনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে ডা. কামাল এ খান একাদশ। বিপুল সংখ্যক দর্শক খেলা উপভোগ করেন।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় এমএ আজিজ স্টেডিয়ামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকে। ফলে খেলা ট্রাইবেকারে গড়ালে ডা. কামাল এ খান একাদশ ৩-১ গোলে এমএ তাহের (পুতু) একাদশকে পরাজিত করে মুজিব শতবর্ষ ফুটবল টুর্নামেন্ট ২০২০ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন ডা. কামাল এ খান একাদশের খেলোয়াড় মো. জমির উদ্দিন। তার হাতে ক্রেস্ট তুলে দেন সিজেকেএস কোষাধ্যক্ষ শাহাবুদ্দীন মোহাম্মদ জাহাঙ্গীর।

খেলা শেষে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিজেকেএস সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

সিএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সিজেকেএস এর সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির চেয়ারম্যান এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে এবং সিজেকেএস নির্বাহী সদস্য হাসান মুরাদ বিপ্লবের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিজেকেএস নির্বাহী সদস্য ও সাংগঠনিক কমিটির সদস্যসচিব মোহাম্মদ শাহজাহান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ও সিজেকেএসের সহ-সভাপতি মো. আবু হাসান সিদ্দিক, সিজেকেএস সহ-সভাপতি ও সাংগঠনিক কমিটির প্রধান সমন্বয়কারী দিদারুল আলম চৌধুরী, সিজেকেএস সহ-সভাপতি একেএম এহছানুল হায়দার চৌধুরী (বাবুল), চট্টগ্রাম ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি এসএম শহীদুল ইসলাম, সহকারী পুলিশ সুপার শামশুল আরেফিন, সিজেকেএস যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, মো. মশিউর রহমান চৌধুরী, সিজেকেএস নির্বাহী সদস্য আ ন ম ওয়াহিদ দুলাল, একেএম আবদুল হান্নান আকবর, মোহাম্মদ ইউসুফ, গোলাম মহিউদ্দীন হাসান, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. জমির উদ্দীন (বুলু), নাসির মিঞা, মো. হারুন আল রশীদ, রেখা আলম চৌধুরী, রেজিয়া বেগম ছবি, মনোরঞ্জন দে, সিজেকেএসের প্রয়াত সাবেক সাধারণ সম্পাদকের পরিবারবর্গ, সিজেকেএস কাউন্সিলরবৃন্দ, জাতীয় ফুটবল দলের সহকারী প্রশিক্ষক মাসুদ পারভেজ কায়সার, চট্টগ্রামের ফুটবল প্রশিক্ষক আবু সরওয়ার প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=491 0