আজ রোববার বিকেলে উপজেলার মেঘনাঘাট এলাকায় মদিনা গ্রুপের নির্মাণাধীন সিমেন্ট কারখানার আশপাশের বিভিন্ন অবৈধভাবে দখলে রাখা এসব জমি উদ্ধারে সেখানকার কয়েকটি স্থাপনা ভেঙে দেওয়া হয়।
সন্ধ্যায় সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল মামুন বলেন, ‘হাজি সেলিমের মালিকানাধীন মদিনা গ্রুপের প্রতিষ্ঠানের আশপাশে অবৈধ যতগুলো স্থাপনা ছিল সেগুলো আমরা চিহ্নিত করেছি। সিমেন্ট কারখানার দুই পাশে প্রায় ১৪ বিঘা সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়েছিলেন। সেখানের তিনটি স্থাপনা ভেঙে দিয়েছি। বাকি একটি স্থাপনা খুবই মজবুত এবং শক্তিশালী হওয়ায় সেটা ভাঙতে ভেকুতে সমস্যা হয়েছে। যে কারণে আমরা উচ্ছেদ অভিযান স্থগিত করি।’
সহকারী কমিশনার আরো বলেন, ‘যে স্থাপনাগুলো অবৈধ দখলে রয়েছে সেগুলোকে অপসারণ করতে তিন দিনের সময় দেওয়া হয়েছে। তারা স্থাপনাগুলো নিজ থেকে সরিয়ে না নিলে পুনরায় উচ্ছেদ অভিযান চালাব এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেব।’
এ ব্যাপারে নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. জসীম উদ্দিন বলেন, ‘আমরা প্রশাসনের পক্ষ থেকে হাজি সেলিমের দখলকৃত সরকারি খাস জমি দখলমুক্ত করতে অভিযান শুরু করেছি। তাদের সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে তারা তাদের অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’
]]>রাত সোয়া ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা মাহফুজ রিবেন।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট। এখনো পর্যন্ত আমরা আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানতে পারিনি। এমনকি কোনো হতাহতের ঘটনা আছে কি না তাও জানতে পারিনি।’
]]>আজ বুধবার ডিইউজে আয়োজিত বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।
ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন, মহাসচিব এম আব্দুল্লাহ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, ডিইউজের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক বাকের হোসাইন, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোরসালিন নোমানী, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মহসিন, ডিইউজের সাবেক সহসভাপতি খুরশিদ আলম ও সৈয়দ আলী আসফার, আহমেদ মতিউর রহমান, আবু ইউসুফ, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সাখাওয়াত ইবনে মঈন চৌধুরী, সাদ বিন রাবি, খন্দকার আলমগীর হোসাইন, আমিরুল ইসলাম অমর, আব্দুস সেলিম, জাকির হোসেন, জেসমিন জুঁই, আবু হানিফ, আসাদুজ্জামান আসাদসহ অন্য সাংবাদিক নেতারা বক্তব্য দেন।
সমাবেশে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক আলমগীর মহিউদ্দিন বলেন, ‘আপনারা জানেন, আমরা সবাই গণতন্ত্রের জন্য সংগ্রাম করছি। এ দেশের মানুষ স্বৈরাচারের বিরুদ্ধে বারবার নেমেছে এবং জিতেছে। তাই আমি অনুরোধ করব, আপনারা যদি গণতন্ত্রে বিশ্বাস করেন তবে সাংবাদিকদের নির্যাতন ও গ্রেপ্তার বন্ধ করুন এবং রুহুল আমিন গাজীকে মুক্তি দেন।’
বিক্ষোভ সমাবেশে বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রোকন বলেন, ‘আমরা রুহুল আমিন গাজী-আবুল আসাদসহ সব সাংবাদিকের মুক্তি দাবি করছি। বাংলাদেশে যে জাতীয় মুক্তির সংগ্রাম চলছে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, সেই জাতীয় মুক্তির সংগ্রামে ঝাপিয়ে পড়ে আমাদের গণমাধ্যমের স্বাধীনতা, নির্ভয়ে সাংবাদিকতা করার গ্যারান্টি ফিরিয়ে আনতে হবে।’
বিএফইউজে মহাসচিব এম আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের গণমাধ্যমকে কণ্ঠরুদ্ধ করা হচ্ছে এবং আওয়ামী লীগ সরকার ভিন্নমতের প্রকাশকে কোনোভাবেই মেনে নিতে পারছে না। সে জন্যই এই সরকার আতঙ্কিত।‘ তিনি বলেন, যারা দিনের ভোট আগের রাতে ব্যালট বাক্সে পুরে ক্ষমতা দখল করেছে, তারাই রাষ্ট্রদ্রোহী। রুহুল আমিন গাজী দেশ স্বাধীন করেছেন। জনগণের ভোটাধিকার, গণতন্ত্র ও মিডিয়ার স্বাধীনতার জন্য লড়াই করছেন।
কামাল উদ্দিন সবুজ বলেন, কথায় কথায় বিরুদ্ধ মতাবলম্বীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দিয়ে সরকার দেশে প্রতিহিংসার রাজনীতিকে চরম পর্যায়ে নিয়ে গেছে। রুহুল আমিন গাজীকে গ্রেপ্তারের মধ্য দিয়ে সরকার মতপ্রকাশের স্বাধীনতাকে স্তব্ধ করতে একটি ঘৃণ্য দৃষ্টান্ত স্থাপন করল।
কাদের গনি চৌধুরী বলেন, সাংবাদিকরা চরম সংকটকাল অতিক্রম করছে। কথায় কথায় সাংবাদিক নির্যাতন, সংবাদমাধ্যম বন্ধ এমনকি সাংবাদিকদের হত্যা করা হচ্ছে। সাংবাদিক হত্যার কোনো বিচার হচ্ছে না। সাগর-রুনি হত্যার তদন্ত রিপোর্ট ৭৫ বার পেছানো হয়েছে। এতে এটিই প্রমাণিত হয়, এ হত্যাকাণ্ডের সঙ্গে প্রভাবশালী কেউ জড়িত।
ডিইউজের একাংশের এই সভাপতি বলেন, রুহুল আমিন গাজীকে রাষ্ট্রদ্রোহের বানোয়াট মামলায় গ্রেপ্তারের মাধ্যমে সরকারের সমালোচক, প্রতিবাদী কলামিস্ট, বিবেকবান লেখক-বুদ্ধিজীবীদের বর্তমান ফ্যাসিষ্ট সরকার এক অশুভ বার্তা জানান দিল। তিনি বলেন, রুহুল আমিন গাজীকে মুক্তি দেওয়া না হলে সাংবাদিকরা প্রধানমন্ত্রী কার্যালয় ঘেরাও করবেন।
]]>মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে তাকে বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।
নৈতিক স্খলনজনিত অপরাধ এবং অসদাচারণের জন্য স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ধারা ১২ এর উপ-ধারা (১) এর প্রদত্ত ক্ষমতা বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৩০ নং সাধারণ-ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে বলে প্রজ্ঞাপণে জানানো হয়।
স্থানীয় সরকার বিভাগের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘মোহাম্মদ ইরফান সেলিমের বিরুদ্ধে বাংলাদেশ নৌ বাহিনীর একজন কর্মকর্তা ও তার স্ত্রীর ওপর হামলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়ে। তিনি বিদেশি মদ সেবন করার দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ১ বছর কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হয়ে ইতোমধ্যে কারাগারে রয়েছেন।
তিনি অবৈধ ওয়াকিটকি রাখা ও ব্যবহারের দায়ে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৬ মাসের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র, মাদক রাখার দায়ে আরও মামলা দায়ের করার কার্যাক্রম চলমান রয়েছে।
গত রোববার (২৫ অক্টোবর) রাতে সংসদ সদস্য স্টিকার যুক্ত সরকারি গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে মারধর করো হয়। রাজধানীর কলাবাগান সিগন্যালের পাশে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় সেদিন রাতে সারাধারণ ডায়েরি করা হলেও সোমবার ভোরে হাজী সেলিমের ছেলে ইরফানসহ সাতজনের বিরুদ্ধে মামলা করেন নৌবাহিনীর ওই কর্মকর্তা। ওই দিন দুপুরে ইরফানকে গ্রেফতার করে র্যাব। একই সঙ্গে তার বাসায় অভিযান চালিয়ে বিদেশি মদ সেবন, অবৈধ অস্ত্র রাখার অভিযোগে র্যাবের ভ্রাম্যমাণ আদালত কাউন্সিলর ইরফান সেলিমকে এক বছরের কারাদণ্ড দেন।
অভিযানে ৩৮টি ওয়াকিটকি, পাঁচটি ভিপিএস সেট, একটি পিস্তল, একটি একনলা বন্দুক, একটি ব্রিফকেস, একটি হ্যান্ডকাফ, একটি ড্রোন এবং সাত বোতল বিদেশি মদ ও বিয়ার উদ্ধার করা হয়েছে।
কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী মোহাম্মদ জাহিদকে এক বছর করে কারাদণ্ড দেন র্যাবের ভ্রাম্যমাণ আদালত। রাতেই তাদের কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
]]>রাজধানীর পল্লবীতে শুরুতে ৭১ টাকায় থাকার ব্যবস্থা করা হলেও, নির্যাতনের ঘটনা বাড়ায় নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে, এক টাকায় থাকার ব্যবস্থা করেন বিন্দ্যানন্দ ফাউন্ডেশনের চেয়ারম্যান কিশোর কুমার দাস।
গত ১৯ সেপ্টেম্বর ঢাকায় থাকার জায়গা না পেয়ে কাজ শেষে রাতেই বাড়ি ফিরছিলেন এক নারী। কুমিল্লাগামী তিশা পরিবহনের বাসে তাকে নির্যাতনের শিকার হতে হয়। ন্যক্কারজনক ঐ ঘটনার পর ৭১ টাকার পরিবর্তে এক টাকায় নারীদের থাকার ব্যবস্থা করে বিন্দ্যানন্দ ফাউন্ডেশন।
ঢাকার বাহির থেকে আসা একজন শিক্ষার্থী বলেন, আমি পরীক্ষার জন্য ঢাকায় এসেছি। এখানকার পরিবেশ অনেক নিরাপদ এবং সুন্দর। যদি ঢাকায় এরকম নিরাপদ ও পরিবেশ বান্ধব প্রতিষ্ঠান আরো তৈরি হয় তাহলে আমাদের মত ঢাকার বাহির থেকে আসা নারীদের জন্য অনেক সুবিধা হবে।
শীতাতপ নিয়ন্ত্রিত এ নিবাসে ৩ দিন পর্যন্ত থাকা যায়। তবে বিশেষ পরিস্থিতিতে কর্তৃপক্ষ সর্বোচ্চ সাতদিন থাকার সুযোগ দিতে পারে। এখানে থাকার জন্য আসতে হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে।
বাসন্তি নিবাসের ইনচার্জ তাহমিনা আক্তার বলেন, আমাদের এটা তৈরি করার প্রধান উদ্দেশ্য ছিল যেসকল মেয়েরা দূর দূরান্ত থেকে ঢাকায় আসেন তাদের নিরাপত্তা দেওয়া। অনেক নারীরা ঢাকায় আসেন বিশ্ববিদ্যালয়ের ভর্তি হতে, চাকরির ইন্টারভিসহ যাবতীয় কাজে। সেক্ষেত্রে তারা যেন একটা সুরক্ষিত জায়গায় থাকতে পারে এজন্য আমরা কাজ করে চলেছি । এছাড়াও প্রত্যেকটা ছাত্রীর জন্য প্রথম রাতে খরচ রাখা হয় মাত্র এক টাকা।
পল্লবীর সাড়ে এগারোর ২-এর বি রোডের ১৩ নম্বর বাড়িটাই বাসন্তি নিবাস। স্বল্পমূল্যে নারীদের নিরাপদ আবাসন নিশ্চিত করতে সমাজের বিত্তবানরা এগিয়ে আসবেন এমন চাওয়া বাসন্তী নিবাসের সুবিধাভোগীদের।
]]>উক্ত আলোচনায় প্রত্যেকটি অনুষদের ডিনরা অনলাইন মাধ্যমে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে মতামত দিয়েছেন। পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে দেশের বিভাগভিত্তিক পরীক্ষা নেওয়ার কথাও জানান তারা। ডিনরা মনে করছেন, এভাবে পরীক্ষা হলে শিক্ষার্থীদের ঢাকা আসার প্রয়োজন নাও হতে পারে। এসব তথ্য নিশ্চিত করেছেন সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম।
ডিনস কমিটির মিটিংয়ে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। মিটিংয়ে সব অনুষদের ডিনরা উপস্থিত ছিলেন। তারা ভর্তি পরীক্ষা অনলাইনে না নেওয়ার পক্ষে যে মতামত দিয়েছেন সে বিষয়ে পরবর্তীতে বিশ্ববিদ্যালয় অ্যাকাডেমিক সভায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. সাদেকা হালিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা ভর্তি পরীক্ষা নেব। ডিনস কমিটির মিটিংয়ে সব ডিন এ মতামত দিয়েছেন। ডিসেম্বরের পরে এইচএসসির ফলাফল হলে করোনা পরিস্থিতি বিবেচনা করেই ভর্তি পরীক্ষা নেওয়া হবে। অনলাইনে পরীক্ষা নেওয়ার বিষয়ে কোনও ডিনই মতামত দেননি। তাই অনলাইনে পরীক্ষা না নিয়ে আমরা বরাবরের মতো ভর্তি পরীক্ষা নেব। আমরা এসএসসি এবং এইচএসসি’র ফলাফল দেখে কী পরিমাণ নেওয়া হবে, তা আরও মিটিং করে ঠিক করব।’
ড. সাদেকা হালিম জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোয়ালিটি ঠিক রেখে এবং স্বাস্থ্যবিধি মেনে আমরা হয়তোবা বিভাগভিত্তিক হিসেবে পরীক্ষা নেব। যেমন, যারা খুলনা থেকে আসতে চায়, সে বিভাগেই তাদের পরীক্ষা নেব। যাতে ঢাকায় আসতে না হয়।’
তিনি আরও জানান, ‘ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ওপর ১০ করে ২০ নম্বর আর নৈর্ব্যক্তিক ও লিখিতের ওপর ৮০ নম্বর। মোট ১০০ নম্বরের ওপর পরীক্ষা নেয়ার বিষয়ে প্রস্তাব করেছি।’
]]>রোববার (১৮ অক্টোবর) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা-৫ আসনের সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগ এনে এর প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
সাবেক ছাত্রনেতা সোহেল বলেন, আওয়ামী লীগের প্রার্থীকে কখনো ভোটারের কাছে যেতে দেখিনি। তিনি শুধু এসপি ও প্রশাসনের কার্যালয় দৌড়াদৌড়ি করেছে। কিভাবে ভোট ডাকাতি করা যায় সেই ব্যবস্থা করেছে। বিএনপির প্রার্থী সালাউদ্দিন আহমেদ যখন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন তখন আওয়ামী লীগের প্রার্থী তার সমস্ত মেধা বুদ্ধি দিয়ে প্রশাসনের সহযোগিতায় এবং তার গুণ্ডা বাহিনীর সহযোগিতায় ভোটের ফল তার দিকে নিয়ে গেছে।
তিনি বলেন, নির্বাচনের দিন আমি নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য যেই এলাকায় গিয়েছি, গিয়ে দেখি সেই এলাকায গুণ্ডাপাণ্ডা দিয়ে ভর্তি। ওই এলাকার শুধু ভোটাররাই নয় সাধারণ জনগণও বাসা থেকে বের হতে পারেননি। গুণ্ডাপাণ্ডার ভয়ে ভোটাররা ভোটকেন্দ্রে যেতে পারেননি।
সোহেল বলেন, দেশের ভোটের অবস্থা নষ্ট করার জন্য শুধু সরকার দায়ী নয় সরকারের পা চাটা নির্বাচন কমিশনও সমানভাবে দায়ী।
তিনি বলেন, দেশে নাকি আইন হয়েছে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড কিন্তু যারা দিনের ভোট রাতে করে অবৈধভাবে একটি দলকে ক্ষমতায় বসিয়েছে। যার কারণে দেশে আজ খুন রাহাজানি, আমাদের মা বোনরা ধর্ষিত হচ্ছে, তাদেরও ফাঁসি হতে হবে। রাত ১২ টা ১ মিনিটে নয়। দুপুর ১২ টা ১ মিনিটে প্রকাশ্যে দিবালোকে আজ হোক বা কাল হোক এই নির্বাচন কমিশনারের ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, ঢাকা-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন. স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদের ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল, মহানগর দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক গোলাম মাওলা শাহিন প্রমুখ।
]]>শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানী ঢাকাসহ সারাদেশে বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সার্বিক নির্দেশনায় ও বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের পরামর্শ এবং জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে রাজধানীর শ্যামবাজার, নয়াবাজার ও বাবু বাজারে এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মাসুম আরেফিন, বিকাশ চন্দ্র দাস ও ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রোজিনা সুলতানা।
এছাড়াও ঢাকার বাইরে বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বিভিন্ন বাজারে তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
তদারকিকালে আলু, চাল, পেঁয়াজ, সয়াবিন তেল, আদাসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য যৌক্তিক মূল্যে বিক্রয় হচ্ছে কিনা তা মনিটরিং করা হয়। এছাড়া পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, মূল্য তালিকার সঙ্গে বিক্রয় রশিদের গরমিল, পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণ না করা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য, নকল পণ্য, ওজনে কারচুপিসহ ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে সারাদেশর ১৬ প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
তদারকিকালে চাল, আলু, পেঁয়াজের মূল্য নিয়ে কারসাজি না করা এবং বাধ্যতামূলকভাবে পণ্যের ক্রয় রসিদ সংরক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
]]>বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের দিয়ে আমার পোলিং এজেন্ট ও দলীয় নেতাকমীদের হুমকি দেয়া হচ্ছে। তারা যেন বাড়ি ঘরে থাকতে না পারে সেজন্য ভয়ভীতি দেখাচ্ছে আওয়ামী সন্ত্রাসীরা। এতে বোঝা যায় আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচন চায় না। তারা সন্ত্রাসের মাধ্যমে আসন দখল করতে চায়।
ভোটার, পোলিং এজেন্ট, প্রধান নির্বাচনী এজেন্টসহ তার নিজের নিরাপত্তা নিশ্চিতের জন্য কমিশনের কাছে দাবি জানিয়ে সালাহউদ্দিন বলেন, এ বিষয়ে নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে একাধিকবার অভিযোগ দেয়া হয়েছে। কিন্ত এখনও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি।
বৃহস্পতিবার সকাল নয়টা পর্যন্ত আনুষ্ঠানিকভাবে প্রচারের সময়সীমা শেষ হয়। তাই পূর্বনির্ধারিত গণসংযোগ কর্মসূচি বাতিল করে সংবাদ সম্মেলন করেন বিএনপির প্রার্থী।
রাজধানীর যাত্রাবাড়ীর নিজের নির্বাচনী কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে সালাহউদ্দিন আহমেদের ছেলে ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাংগঠনিক সম্পাদক তানভীর আহমেদ রবিন উপস্থিত ছিলেন।
ভোটারদের উদ্দেশ্যে বিএনপি প্রার্থী বলেন, আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে আসুন। যাকে খুশি ভোট দিন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা আপনাদের সঙ্গে আছি ও থাকব। কারণ আমি এ এলাকার সন্তান। বাইরে থেকে এসে নির্বাচন করছি না। আওয়ামী লীগ প্রাথী এ এলাকার বাসিন্দা নন, সূত্রাপুরের বাসিন্দা। উনি বহিরাগত হিসেবে এখানে নির্বাচন করছেন।
অতীতে তিনবার এলাকার সংসদ সদস্য থাকার কথা উল্লেখ করে সালাহউদ্দিন বলেন, এ এলাকার যাবতীয় উন্নয়ন আমি করেছি। পথঘাটহীন অনুন্নত ও গ্রামীণ এই জনপদকে আধুনিক শহরে রূপান্তর আমার হাত দিয়েই হয়েছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার দলে কোনো কোন্দল নেই। দলের সব নেতাকর্মীরা ধানের শীষের পতাকাতালে ঐক্যবদ্ধ। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ চারটি ভাগে বিভক্ত।
সংবাদ সম্মেলনে তার নির্বাচনী প্রচারে গণমাধ্যমের সহযোগিতার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আগামী রোববার ভোটের দিন পর্যন্ত তা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
]]>কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. ওয়াহিদুজ্জামান প্রতিবেদন দাখিল করেননি। তাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়া প্রতিবেদন দাখিলের নতুন এ দিন ঠিক করেন।
এ মামলায় রোববার (১১ সেপ্টেম্বর) রাতে দুই আসামিকে গ্রেফতার করে ডিবি। সোমবার (১২ অক্টোবর) তাদের দু’দিনের রিমান্ডে পাঠান আদালত। রিমান্ডে যাওয়া দু’জন হলেন— বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সংগঠনের ঢাবি শাখার সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
গত ২২ সেপ্টেম্বর রাজধানীর কোতোয়ালী থানায় ভুক্তভোগী তরুণী নিজেই বাদী হয়ে মামলাটি করেছেন। ওইদিনই অপর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা এজাহার গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য ১৩ অক্টোবর দিন ঠিক করেছিলেন।
এছাড়া ওই তরুণী লালবাগ থানায় একই আসামিদের বিরুদ্ধে আগে আরেকটি ধর্ষণ মামলা করেছেন।
মামলার ছয় আসামি হলেন— বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ (২৮), একই সংগঠনের আহ্বায়ক (সাময়িক বহিষ্কৃত) হাসান আল মামুন (২৮), ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুরু (২৫), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম (২৮), বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নাজমুল হুদা (২৫) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহহিল বাকী (২৩)।
এ মামলায় ধর্ষণের অভিযোগ বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগের বিরুদ্ধে। মামলায় ওই তরুণীকে অপহরণ, এরপর পারস্পরিক সহযোগিতায় ধর্ষণ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে হেয় প্রতিপন্ন করার অভিযোগ আনা হয়েছে।
জানা গেছে, মামলাটিতে দু’টি ধারা উল্লেখ করা হয়েছে। একটি অভিযোগ নারী ও শিশু নির্যাতন দমন আইনে এবং আরেকটি ডিজিটাল নিরাপত্তা আইনে।
মামলায় ঘটনার দিনক্ষণ উল্লেখ করা হয়েছে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত। স্থান উল্লেখ করা হয়েছে, কোতোয়ালী থানা এলাকার সদরঘাট হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট।
]]>