Warning: Creating default object from empty value in /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29

Warning: Cannot modify header information - headers already sent by (output started at /home/navodiganta/public_html/wp-content/themes/BreakingNews/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php:29) in /home/navodiganta/public_html/wp-includes/feed-rss2.php on line 8
জাতীয় – নব দিগন্ত https://www.navodiganta.com অগ্রগতির নতুন পথ Tue, 12 Aug 2025 17:14:33 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.12 https://www.navodiganta.com/wp-content/uploads/2020/11/cropped-123625036_3347336018687351_3170677688449084209_n-removebg-preview-32x32.png জাতীয় – নব দিগন্ত https://www.navodiganta.com 32 32 প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, কিঃগাঃ শিক্ষার্থীদের বৃত্তিতে অংশগ্রহণ চাই’ https://www.navodiganta.com/?p=2400 https://www.navodiganta.com/?p=2400#respond Tue, 12 Aug 2025 17:14:33 +0000 https://www.navodiganta.com/?p=2400 চাঁদপুর প্রতিনিধি : ‘প্রাথমিক বৃত্তি নিয়ে বৈষম্য নয়, সাম্য চাই’ এই স্লোগানে সারাদেশের ন্যয় চাঁদপুরেও প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এ কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবী জানিয়েছে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে এই দাবী জানান সংগঠনের চাঁদপুর জেলা ও উপজেলা শাখার নেতারা।

সংবাদ সম্মেলনে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের অন্তর্ভূক্তির দাবী নিয়ে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা সভাপতি মো. ওমর ফারুক।

লিখিত বক্তব্যে বলা হয়, গত ১৫ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক জারিকৃত পরিপত্রের মাধ্যমে জানতে পারি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় বৃত্তি পরীক্ষা ২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে। ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত অনুষ্ঠিত প্রাথমিক সমাপনী পরীক্ষা এবং ২০২২ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় স্ব স্ব প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণের মাধ্যমে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ব্যাপক সাফল্য অর্জন করেছে।

বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি এবং শিক্ষাক্ষেত্রে অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে, কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে। এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোভাব গড়ে যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানষিক চাপ ও যন্ত্রণার সম্মুখীন হয় তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। প্রাথমিক শিক্ষা মানে কেবল স্বাক্ষরতা নয়। ভবিষ্যতের জন্য একটি শক্ত ভিত গড়ে দেয়া।

সেই ভিত গড়ার প্রথম ধাপেই যদি বৈষম্য শুরু হয়, তাহলে আমরা কিভাবে সমতার সমাজ গড়বো? শিক্ষা শিশুদের মৌলিক অধিকার। কোন শিশুকে তার মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা আমাদের কারোরই কাম্য নয়। জুলাই বিপ্লবে বৈষম্যের বিরুদ্ধে অনেক শিক্ষার্থীর আত্মত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত বর্তমান বৈষম্য বিরোধী সরকার। তাই বর্তমান সরকারের সময়ে কিন্ডারগার্টেনের কোমলমতি শিক্ষার্থীরা আবার সেই বৈষম্যের শিকার হোক এটা অপ্রত্যাশিত।

ইতোমধ্যে জারিকৃত পরিপত্রটি বাতিল করে ২০২৫ এ অনুষ্ঠিতব্য প্রাথমিক বৃত্তি পরীক্ষা সহ প্রাথমিক শিক্ষার জন্য গৃহীত অন্যান্য যেকোনো কার্যক্রমে প্রাথমিক শিক্ষায় অংশীজন হিসেবে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সমঅধিকার যেন অক্ষুন্ন থাকে তার প্রতি সদয় দৃষ্টি দানের জোর দাবি জানাচ্ছি।

আগামী ২০ আগস্টের মধ্যে দাবিসমূহ বাস্তবায়িত না হয়, এরপর জেলা প্রাথমিক শিক্ষা অফিস ঘেরাও, পরবর্তীতে বিভাগীয় উপপরিচালকের কার্যালয় ঘেরাও, মার্চ ফর ঢাকা সহ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে বলে জানান সংগঠনের নেতারা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা, সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক সবুজ ভদ্র, সদর উপজেলা সভাপতি গোলাম হোসেন টিটো, সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাস, হাজীগঞ্জ উপজেলা সভাপতি আক্তার হোসেন, সাবেক সভাপতি মো. শাহ আলম মুন্সী, কচুয়া উপজেলা সভাপতি শাহ্ মো. জাকির উল্লাহ, সম্পাদক মোহাম্মদ আলী, মতলব উত্তর সম্পাদক এসকে শহীদ, মতলব দক্ষিণ সভাপতি ফারুক আহমেদ বাদল, সম্পাদক মোস্তফা কামাল, ফরিদগঞ্জ সভাপতি রেজাউল করিম মাসুদ, সম্পাদক মাওলানা জাকির হোসাইন, হাইমচর সভাপতি তাজুল ইসলাম ও সম্পাদক হাফিজুর রহমান।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2400 0
চাঁদপুরে মসজিদে খতিবের ওপর হামলার বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ https://www.navodiganta.com/?p=2359 https://www.navodiganta.com/?p=2359#respond Sat, 12 Jul 2025 15:24:36 +0000 https://www.navodiganta.com/?p=2359 চাঁদপুরে মসজিদের খতিব মাওলানা আ ন ম নূর রহমান মাদানীর ওপর হামলা এবং ঢাকার পুরান ঢাকায় ব্যবসায়ী মো. সোহাগকে পাথর দিয়ে হত্যা করার ঘটনার প্রতিবাদে জামায়াতে ইসলামী বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বাইতুল আমির চত্বরে এ বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। একই সময় শহরের সাধারণ শিক্ষার্থীরাও আলাদা বিক্ষোভ মিছিল করে।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “সারাদেশে খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস বেড়েই চলেছে। রাস্তায় মানুষকে প্রকাশ্যে হত্যা করা হচ্ছে, মসজিদে ঢুকে খতিবকে হত্যা চেষ্টাও হচ্ছে। এ অবস্থা বরদাশত করা যায় না। দোষীদের অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে, না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাহ হোসাইন মিয়াজী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান মিয়া, এবং উপজেলা আমির অ্যাডভোকেট শাহাজাহান খান প্রমুখ।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2359 0
কারবালায় শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা: প্রধান উপদেষ্টা https://www.navodiganta.com/?p=2351 https://www.navodiganta.com/?p=2351#respond Sat, 05 Jul 2025 16:54:23 +0000 https://www.navodiganta.com/?p=2351 মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করে সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

পবিত্র আশুরা উপলক্ষে আজ শনিবার এক বাণীতে তিনি এ আহ্বান জানান।

ড. ইউনূস বলেন, পবিত্র আশুরা জুলুম ও অবিচারের বিপরীতে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় মানবজাতিকে শক্তি ও সাহস যোগাবে। আমি সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল হজরত মুহাম্মদ (সা.) এর প্রাণপ্রিয় দৌহিত্র হজরত ইমাম হোসেন (রা.) এবং কারবালার প্রান্তরে মর্মান্তিকভাবে শাহাদতবরণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি।

তিনি বলেন, ইসলাম সত্য, ন্যায় এবং শান্তির ধর্ম। ইসলামের এই সুমহান আদর্শকে সমুন্নত রাখতে গিয়ে হিজরি ৬১ সনের ১০ মহররম হজরত ইমাম হোসেন (রা.), তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ সহচরবৃন্দ বিশ্বাসঘাতক ইয়াজিদের সৈন্যদের হাতে কারবালার প্রান্তরে শহীদ হন।

প্রধান উপদেষ্টা বলেন, অত্যাচারীর অন্যায়-অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ইসলামের বীর সৈনিকদের এই আত্মত্যাগ পৃথিবীর ইতিহাসে চিরভাস্বর হয়ে থাকবে।

কারবালার বিয়োগাত্মক ঘটনা ছাড়াও পবিত্র আশুরা ইসলামের ইতিহাসে অন্যতম ফজিলতপূর্ণ একটি দিন বলে উল্লেখ করে তিনি বলেন, সমগ্র পৃথিবী সৃষ্টিসহ নানা তাৎপর্যপূর্ণ ঘটনা এদিনে সংঘটিত হয়েছে। হাদিসে বর্ণিত আছে, রাসূল (সা.) পবিত্র আশুরা উপলক্ষে দুটি রোজা রাখার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন।

এই মহিমান্বিত দিনটির তাৎপর্য ধারণ করে মহান আল্লাহর নৈকট্য লাভে সকলের প্রতি বেশি বেশি নেক আমল করার আহ্বান জানান তিনি।

সমাজে সাম্য, ন্যায় ও শান্তি প্রতিষ্ঠার পাশাপাশি পবিত্র আশুরার দিনে তিনি মুসলিম উম্মার ঐক্য, সংহতি ও অব্যাহত অগ্রগতি কামনা করেন।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2351 0
৫ আগস্ট সাধারণ ছুটি, প্রজ্ঞাপন জারি https://www.navodiganta.com/?p=2337 https://www.navodiganta.com/?p=2337#respond Wed, 02 Jul 2025 13:50:20 +0000 https://www.navodiganta.com/?p=2337 এখন থেকে প্রতিবছর ৫ আগস্ট পালন করা হবে জুলাই গণঅভ্যুত্থান দিবস। সেইসঙ্গে আওয়ামী লীগ সরকারের পতনের এ দিনটিতে সাধারণ ছুটি থাকবে সারাদেশে।

বুধবার (২ জুলাই) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রতিবছর ৫ আগস্টকে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ (সাধারণ ছুটিসহ) হিসেবে ঘোষণা করেছে সরকার।

এতে আরও বলা হয়েছে, ওই তারিখে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের জন্য জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৪ সালের ২১ অক্টোবর জারি করা পরিপত্রের ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2337 0
মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের ‍উৎস : প্রধান উপদেষ্টা https://www.navodiganta.com/?p=2331 https://www.navodiganta.com/?p=2331#respond Wed, 02 Jul 2025 12:43:35 +0000 https://www.navodiganta.com/?p=2331 মূলধারার গণমাধ্যমও ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস গুজব ও ভুয়া তথ্য (ডিসইনফরমেশন) মোকাবেলায় জাতিসংঘকে একটি কার্যকর কৌশল প্রণয়নের আহ্বান জানিয়েছেন।

বুধবার (২ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ও প্রধান সুসান ভাইজ এবং ইউনেসকোর ফ্রিডম অব এক্সপ্রেশন অ্যান্ড সেফটি অব জার্নালিস্টস বিভাগের সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ সাক্ষাতে এলে তিনি এ আহ্বান জানান।

‘মুক্ত, স্বাধীন ও বহুমাত্রিক গণমাধ্যম ইস্যুতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ উপলক্ষে ইউনেসকোর কর্মকর্তারা প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিবেদনটি যৌথভাবে প্রস্তুত করেছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও ইউনেসকো।

প্রতিবেদনটির বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, ‘এই প্রতিবেদনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ গুজব ও ভুয়া তথ্য। কিছু কিছু তথ্য দেশের বাইরের কিছু উৎস থেকে ছড়ানো হয়, আবার কিছু স্থানীয়ভাবে ছড়ায়। এটা যেন নিয়মিত বোমাবর্ষণ।’

সোশ্যাল মিডিয়ার পাশাপাশি মূলধারার সংবাদমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস উল্লেখ করে প্রধান উপদেষ্টা এই গুজব ও ভুয়া তথ্য মোকাবেলায় জাতিসংঘের সহায়তা চান। তিনি বলেন, ‘এ ক্ষেত্রে জাতিসংঘের শুধু সরকারের সঙ্গে নয়, গণমাধ্যমের সঙ্গেও কথা বলা উচিত।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘গণমাধ্যমের জন্য স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োজন। যদি কোনো গণমাধ্যম অব্যাহতভাবে গুজব ছড়ায়, তাহলে সেই গণমাধ্যমকে মনে করিয়ে দিতে হবে, তারা আর বিশ্বাসযোগ্য নয়।

আপনারা জাতিসংঘ, আপনাদের বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের সহায়তা দরকার।’
ড. ইউনূসের এ অনুরোধের জবাবে ইউনেসকোর প্রতিনিধি সুসান ভাইজ বলেন, ‘বৃহস্পতিবার যে প্রতিবেদন প্রকাশিত হতে যাচ্ছে, সেখানে বিভিন্ন বিষয়ে মূল্যায়নের পাশাপাশি আত্মনিয়ন্ত্রণের বিষয়টি বিশেষভাবে তুলে ধরা হয়েছে।’

সুসান বলেন, ‘নানা গুরুত্বপূর্ণ মূল্যায়নের পাশাপাশি আন্তর্জাতিক মান অনুযায়ী সুপারিশও রয়েছে প্রতিবেদনে। এ ছাড়া আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য আনতে বিচারক, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কর্মকর্তাদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।’

ইউনেসকোর সিনিয়র প্রজেক্ট অফিসার মেহদি বেনচেলাহ বলেন, প্রতিবেদনটিতে সাংবাদিকদের কাজের পরিবেশ এবং নারী সাংবাদিকদের নিরাপত্তা নিয়েও সুপারিশ থাকবে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2331 0
স্বৈরাচার যেন আর মাথাচাড়া দিতে না পারে: প্রধান উপদেষ্টা https://www.navodiganta.com/?p=2328 https://www.navodiganta.com/?p=2328#respond Tue, 01 Jul 2025 16:38:00 +0000 https://www.navodiganta.com/?p=2328 জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘যে লক্ষ্য নিয়ে তরুণ ছাত্র, জনতা, রিকশাচালক, শ্রমিকরা শহিদ হয়েছেন, আহত হয়েছেন, সেই লক্ষ্যকে সামনে রেখে এই অনুষ্ঠানমালার মাধ্যমে জুলাই-আগস্ট মাসজুড়ে আমরা গত বছরের প্রতিটি দিনকে আবারও পুনরুজ্জীবিত করব। এই অনুষ্ঠানমালার মাধ্যমে সে লক্ষ্য বাস্তবায়নে আবার নতুন করে শপথ নেব এবং এটা আমরা প্রতিবছর করব, যাতে স্বৈরাচার আর যেন মাথাচাড়া দিতে না পারে।’

মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, ‘আজ ইতিহাসের এক গৌরবময় ক্ষণ। এক বছর আগে, এই জুলাই মাসে শিক্ষার্থীরা যে আন্দোলন শুরু করেছিল তা এক অভূতপূর্ব গণ-অভ্যুত্থান রচনা করে আমাদের মুক্তির স্বাদ দিয়েছিল। জুলাই ছিল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এক অমোঘ ডাক, জনতার এক জাগরণ। সেই আন্দোলনের মর্মবাণী ছিল ‘ফ্যাসিবাদের বিলোপ করে নতুন বাংলাদেশ বিনির্মাণ, রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া।’

জুলাই গণ-অভ্যুত্থানের স্বপ্ন ছিল নতুন বাংলাদেশ বিনির্মাণ এই মন্তব্য করে তিনি আরও বলেন, ‘আমরা জুলাই গণ-অভ্যুত্থানকে স্মরণ করার যে অনুষ্ঠানমালা নিয়েছি, এটা শুধু ভাবাবেগের বিষয় নয়, ক্ষোভ প্রকাশের বিষয় নয়। আমরা ১৬ বছর পরে বিরাট বিদ্রোহ ঘোষণা করেছিলাম অভ্যুত্থানের মাধ্যমে এবং যে কারণে অভ্যুত্থান হয়েছিল, তাৎক্ষণিক তার যে লক্ষ্য ছিল সেটা আমরা পূরণ করতে পেরেছি। কিন্তু তার পেছনে ছিল একটা বিরাট স্বপ্ন- নতুনভাবে রাষ্ট্রব্যবস্থা বিনির্মাণ, নতুন বাংলাদেশ বিনির্মাণ।’

স্বৈরাচার যেন আর কখনো ফিরে আসতে না পারে সে বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘আমরা প্রতিবছর এই সময়টা উদযাপন করব। আমরা প্রতিবছর এটা করব, যাতে স্বৈরাচারের কোনো চিহ্ন দেখা গেলেই তাৎক্ষণিক ভাবে আমরা তার বিনাশ করতে পারি।’ সেটার জন্য জুলাই গণ-অভ্যুত্থান পুনরুত্থান কর্মসূচি পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, ‘স্বৈরাচারের প্রথম পাতা মেলার আগেই যেন আমরা তাকে ধরে ফেলতে পারি। ১৬ বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়।’

প্রধান উপদেষ্টা তার ভাষণে জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী প্রত্যেককে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি বলেন, ‘আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, সেই সব তরুণ-তরুণী, নারী-পুরুষ, শিশু-বৃদ্ধ, কৃষক, শ্রমিক, শিক্ষক, রিকশাচালকদের- যারা রাস্তায় নেমে গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরেছিলেন; সাহস, ত্যাগ আর দৃঢ়তার প্রতীক হয়ে উঠেছিলেন।’

জুলাইকে ঐক্যের মাসে পরিণত করার আহ্বান জানিয়ে দেশবাসীর উদ্দেশে সরকার প্রধান বলেন, ‘আমরা আজ মাসব্যাপী যে কর্মসূচির সূচনা করছি, তা শুধুই স্মরণ নয় বরং একটি নতুন শপথ। গত বছরের জুলাইয়ে এ দেশের সব শ্রেণি-পেশা-বয়সের মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছিল, আমরা চাই, এই জুলাইয়ে সেই ঐক্য আবার সুসংহত হোক।’

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=2328 0
জাতীয় পার্টিকে জাতীয় বেঈমান উল্লেখ করে আইনী নোটিশ!! জিএম কাদেরসহ সহযোগীদের গ্রেফতারের দাবী https://www.navodiganta.com/?p=1694 https://www.navodiganta.com/?p=1694#respond Sun, 08 Dec 2024 18:08:21 +0000 https://www.navodiganta.com/?p=1694  শাহাদাত হোসেন মুন্সীঃ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলার আসামি জি এম কাদেরসহ তার অনুসারীদের দ্রুত গ্রেপ্তার করতে আইনি নোটিশ পাঠিয়েছেন ঢাকা জজ কোর্টের আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান।

রোববার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, স্বরাষ্ট্র উপদেষ্টা, পুলিশের আইজিপি, ডিএমপি কমিশনার, মিরপুর জোনের উপকমিশনার (ডিসি) ও মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) এ নোটিশ পাঠান তিনি।

নোটিশপ্রাপ্তির সাত দিনের মধ্যে তাদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন আইনজীবী মো. সফিকুল ইসলাম সবুজ খান।

আইনি নোটিশে বলা হয়, বিগত হাসিনা সরকারের শাসনামল দেখলে লক্ষ করা যায়, ২০১৪, ২০১৮ ও সর্বশেষ ২০২৪ সালে স্বৈরাচারী সরকারের নির্বাচনে জাতীয় পার্টির কারণেই শেখ হাসিনা একদলীয় নির্বাচন করার সাহস পেয়েছে। জাতীয় পার্টির ওপর ভর করে শেখ হাসিনা জনগণের দিনের ভোট রাতে চুরি করেছে এবং ভোটারবিহীন নির্বাচন করেছে। তথাকথিত গৃহপালিত দল জাতীয় পার্টি স্বৈরাচারের সুরে সুর মিলিয়ে অবাধ লুটপাট করেছে। তাই সব অপরাধের দায় তাদেরও নিতে হবে।

নোটিশে আইনজীবী সবুজ খান বলেন, ‘আওয়ামী লীগের দুর্নীতিবাজ মন্ত্রী-এমপিরা গ্রেপ্তার হলেও জাতীয় পার্টির মন্ত্রী-এমপিরা আসামি হওয়া সত্ত্বেও তাদের গ্রেপ্তার না করে শহীদের রক্তের সঙ্গে বেঈমানি করা হচ্ছে। আইন সবার জন্য সমান হলেও জাতীয় পার্টির দুর্নীতিবাজ এমপি-মন্ত্রীদের আটক না করায় জনমনে প্রশ্ন প্রবল হয়ে উঠছে।’

তিনি আরও বলেন, ‘জি এম কাদেরসহ তার অনুসারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে না আসায় জুলাইয়ের ছাত্র-জনতা মর্মাহত। জি এম কাদের মিরপুর মডেল থানার এজাহারনামীয় আসামি। অথচ তাকে এই মামলার আসামির চোখে দেখা হচ্ছে না। দ্রুত হত্যা মামলার আসামিকে গ্রেপ্তার করে শহীদদের আত্মার প্রতি সুবিচার করার অনুরোধ জানাই।’

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1694 0
ইসরাইলে ট্রাক আত্নঘাতি হামলায় নিহত:৪ https://www.navodiganta.com/?p=1590 https://www.navodiganta.com/?p=1590#respond Sun, 27 Oct 2024 14:50:03 +0000 https://www.navodiganta.com/?p=1590 দিগন্ত ডেস্কঃ ইসরাইলে ট্রাকে আত্নঘাতি হমলায় ৪জন নিহত ৫০ এর অধিক আহত হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, তেল আবিবের গ্লিলট এলাকায় এক বাস স্টান্ডে এই ঘটনাটি ঘটেছে। দেশটির (ইসরাইল) পুলিশ এই ঘটনাকে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে। এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, এই মুহূর্তে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে। এই ঘটনার পেছনে কারা রয়েছে। কীভাবে ঘটল, এই নিয়ে তদন্ত শুরু হয়ে গিয়েছে। এই মূহুর্তে আপাতত কিছু বলা যাচ্ছে না।
প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, অন্তত ১৬ জনকে কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় মোটামুটি ৫০ জন আহত হয়েছে। এখনও পর্যন্ত ৬ জন নিহত হয়েছে। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে চিকিৎসা চলছে তাদের। ঘটনাস্থলে একটি বিমানও পাঠানো হয়েছে ইতিমধ্যেই। বিমানটি উপর থেকে পর্যবেক্ষণ করছে। এছাড়াও নিরাপত্তা বাহিনী দিয়ে এলাকাটি ঘিরে পেলা হয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1590 0
সেনাপ্রধানের পবক্তব্য সঠিক নয়, হত্যাকাণ্ডের মধ্যস্থতাকারী তাপস-নানক’ https://www.navodiganta.com/?p=1373 https://www.navodiganta.com/?p=1373#respond Wed, 11 Sep 2024 10:29:04 +0000 https://www.navodiganta.com/?p=1373 দিগন্ত ডেস্কঃ আর বিদ্রোহ নিয়ে সাবেক সেনাপ্রধান জেনারেল মঈন ইউ আহমেদ যে বক্তব্য দিয়েছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আসামিপক্ষের আইনজীবী মোহাম্মদ সুলতান মাহমুদ।

বুধবার আদালত প্রাঙ্গণে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস ও এমপি নানক এই হত্যাকাণ্ডের মধ্যস্থতাকারী। সরকার চাইলে এই হত্যাকাণ্ড ঠেকাতে পারতো।

গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদ তার নিজের ইউটিউব চ্যানেলে পিলখানায় বিডিআর বিদ্রোহে ৫৭ জন সেনা অফিসার হত্যাকাণ্ড নিয়ে একটি ভিডিও প্রকাশ করেন।

ভিডিওতে বিডিআর বিদ্রোহের বিভিন্ন কাহিনী তুলে ধরেন তিনি।
আরও পড়ুন: বিডিআর বিদ্রোহ উসকে দেয় লাইভে মুন্নি সাহার ভুল তথ্য

ভিডিওতে তিনি দাবি করেন, হত্যাকাণ্ডের তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি।

ভিডিও বার্তায় মঈন ইউ আহমেদ আরও বলেন, টেলিভিশন লাইভে সাংবাদিক মুন্নী সাহার ভুল তথ্য বিডিআর বিদ্রোহ আরও উসকে দিয়েছিলো। মুন্নী সাহা টেলিকাস্ট করছিল লাইভ এবং বিদ্রোহীরা অফিসার সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য, মিথ্যা বক্তব্য তুলে ধরছিল জনগণের সামনে।

এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসার সম্বন্ধে। এ ছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পেও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে সাহায্য করছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1373 0
ভারতীয় কোম্পানির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা https://www.navodiganta.com/?p=1367 https://www.navodiganta.com/?p=1367#respond Mon, 09 Sep 2024 12:44:22 +0000 https://www.navodiganta.com/?p=1367 ডেস্ক রিপোর্টঃ
রাশিয়াকে সহযোগিতা করায় ভারতীয় দুটি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞা পাওয়া ভারতীয় কোম্পানি দুটির নাম হলো, গোটিক শিপিং কোম্পানি ও প্লিও এনার্জি কার্গো শিপিং। এই দুটি কোম্পানির সঙ্গে মার্কিন নাগরিক ও সংস্থাগুলোকে লেনদেন থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে মার্কিন ট্রেজারি বিভাগ। আজারবাইজানের সংবাদমাধ্যম নিউজ ডট এজেডের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান নোভাটেকের ‘আর্কটিক এলএনজি-২’ প্রকল্পে জড়িত থাকার অভিযোগে যুক্তরাষ্ট্র ভারতীয় এই দুটি শিপিং কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। রাশিয়ার অর্থনীতিতে নিষেধাজ্ঞার চাপ বৃদ্ধি ও রাশিয়া থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানি সীমিত করার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা নেওয়া হয়।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের বিবৃতিতে ভারতীয় কোম্পানি দুটির সম্পত্তি জব্দ করার কথাও বলা হয়েছে। তবে কোম্পানি দুটি জাহাজগুলোর ক্রুদের নিরাপত্তা নিশ্চিত করতে চলতি বছরের ৬ নভেম্বর পর্যন্ত কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।

]]>
https://www.navodiganta.com/?feed=rss2&p=1367 0