সম্প্রতি জিরোনার বিপক্ষে ম্যাচের ১০ মিনিটে বিশ্বকাপ জয়ী ওই তারকার নাম ধরে সুর মিলিয়ে গাইতে থাকে গান। রিয়াল মাদ্রিদের বিপক্ষে কোপা ডেল রে’র সেমিফাইনালেও একই রকম মেসি বন্দনায় মেতে উঠতে দেখা যায় বার্সা সমর্থকদের।
সমর্থকদের এমন আচরণের হেতু প্রসঙ্গে বার্সা কোচ জাভি হার্নান্দেজ বলেন, দলের বর্তমান অবস্থান নিয়ে প্রশংসা করছে ভক্তরা। কাতালান এই কোচের মতে মেসি নিজেই তাদের মধ্যে এই আশার সঞ্চার করেছেন। দুটি ম্যাচে তার নাম ধরে গান গাইছে। তবে এই মুহূর্তে অবশ্যই লা লিগার শিরোপা জয়ের দিকে মনোযোগ দিতে হবে বার্সাকে।
এদিকে ৩৫ বছর বয়সি মেসিকে তার বাল্যকালের ক্লাবে ফিরিয়ে আনতে হলে স্প্যানিশ জায়ান্টদের অতিক্রম করতে হবে কিছু আর্থিক বাঁধা। তাই বিষয়টি কাতালানদের জন্য চ্যালেঞ্জর হতে পারে। তারপরও বাল্যকালের ক্লাবে মেসির ফিরে আসার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেয়া যায় না।
কারণ ইতোমধ্যে মেসির প্রত্যাবর্তনের বিষয়ে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তার সঙ্গে প্রাথমিক আলোচনায় অংশ নিয়েছেন তার এজেন্ট ও বাবা হোর্হে মেসি।
আনুষ্ঠানিক কোন প্রস্তাব না পেলেও ওই বৈঠকটিকে মেসির বার্সেলোনায় প্রত্যাবর্তনের বিষয়ে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। আগামীতে মেসিকে পেতে বার্সা আনুষ্ঠনিক বিটে যাবে বলে আশা করা হচ্ছে। তবে ক্লাবটি যে পরিমাণ আর্থিক চাপে রয়েছে তাতে এই উদ্যোগ কতাটা ফলপ্রসূ হয় সেটাই এখন দেখার বিষয়।
অবশ্য মেসির হাতে বিকল্প উপায়ও আছে। তাকে রেখে দেয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রেখেছে পিএসজি। মেজর সকার লিগের (এমএসএল) ক্লাব ইন্টার মিয়ামির লক্ষ্য মেসিকে দক্ষিণ ফ্লোরিডায় উড়িয়ে নেয়া।
সৌদি আরবের প্রো লিগের ক্লাব আল হিলালও মেসিকে পাবার জন্য মুখিয়ে আছে। তিনি যদি সত্যিকার অর্থে সৌদি আরবে পাড়ি জমান, তাহলে পেয়ে যাবেন চির প্রতিদ্বন্দ্বি ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে। বর্তমানে আল নাসরের হয়ে খেলছেন পর্তুগাল সুপার স্টার
]]>এবার ফেরার পালা। সাকিবের অপেক্ষায় গোটা দেশ। বৃহস্পতিবার দিবাগত রাতে দেশে ফিরছেন দেশ সেরা এই অল-রাউন্ডার। কাতার এয়ারলাইন্স যোগে রাত বৃহস্পতিবার রাত ২টায় সপরিবারে সাকিবের দেশে ফেরার ব্যপারটি নিশ্চিত করেছেন বিসিবি‘র বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।
‘৫ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ২টায় কাতার এয়ারলাইন্সের ফ্লাইটে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরবেন সাকিব।’
সাকিবের ক্রিকেটে ফেরার কথা ছিল অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে। সেই সিরিজ দ্বিতীয়বারের মতো স্থগিত হয়ে যাওয়ায় ঘরোয়া ক্রিকেট দিয়েই ক্রিকেটে ফিরছেন তিনি।
নভেম্বরের শেষ সপ্তায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আয়োজনে অনুষ্ঠিত হবার কথা বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্টের। বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন জানান, এই টুর্নামেন্ট দিয়ে ক্রিকেটে ফিরবেন সাকিব। তা অনুশীলনে ফেরা আর নিজেকে প্রস্তুত করার জন্যই আগে ভাগে ফিরছেন সাকিব।।
যদিও শ্রীলঙ্কা সিরিজে খেলার জন্য গত ২ সেপ্টেম্বর দেশে আসেন সাকিব। এরপর নিবিড় অনুশীলনের জন্য কোচ নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের তত্বাবধানে চলে যান বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। বেশ কিছুদিন অনুশীলনের পর সফর স্থগিত হয়ে যাওয়ায় দেশ ছাড়েন তিনি।
]]>এতক্ষণে বুঝে নেয়ার কথা, বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইলের কথা। যার ব্যাটিংয়ের ইতিহাস লেখার খাতায় এবার জমা হয়েছে নতুন এক কীর্তি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে হাঁকিয়েছেন এক হাজার ছক্কা!
শুক্রবার আবুধাবিতে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ম্যাচে ব্যক্তিগত ইনিংসের সপ্তম ছক্কা হাঁকানোর মাধ্যমে ‘ছক্কার হাজারি’ হয়েছেন দ্য ইউনিভার্স বস গেইল। কার্তিক ত্যাগির বাউন্সারে সজোরে হাঁকিয়ে বল সীমানাছাড়া করেন তিনি।
পরের ওভারে জোফরা আর্চারকে গ্যালারিতে পাঠিয়ে কুড়ি ওভারের ক্রিকেটে নিজের ছক্কার সংখ্যাকে নিয়ে গেছেন ১০০১-এ। অথচ এই ফরম্যাটে ৭০০ ছক্কাও নেই বিশ্বের আর কোনো ক্রিকেটারের। দ্বিতীয় সর্বোচ্চ ৬৯০টি ছক্কা মেরেছেন গেইলের স্বদেশি কাইরন পোলার্ড।
টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড
১/ ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ) : ৪০১ ইনিংসে ১০০১ ছক্কা
২/ কাইরন পোলার্ড (ওয়েস্ট ইন্ডিজ) : ৪৬৬ ইনিংসে ৬৯০ ছক্কা
৩/ ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড : ৩৬৪ ইনিংসে ৪৮৫ ছক্কা
৪/ শেন ওয়াটসন (অস্ট্রেলিয়া) : ৩৩৫ ইনিংসে ৪৬৭ ছক্কা
৫/ আন্দ্রে রাসেল (ওয়েস্ট ইন্ডিজ) : ২৮৬ ইনিংসে ৪৪৭ ছক্কা
রাজস্থানের বোলারদের পিটিয়ে ৮ ছক্কার মারে ছক্কার হাজারি হলেও, একটা আক্ষেপ ঠিকই থাকার কথা গেইলের। কেননা মাত্র ১ রানের জন্য টি-টোয়েন্টিতে নিজের ২৩তম সেঞ্চুরি করতে পারেননি তিনি। আউট হয়েছেন ৬৩ বলে ৯৯ রান করে।
যার ফলে এখন আইপিএলে সর্বোচ্চ সেঞ্চুরির পাশাপাশি সর্বোচ্চ ৯৯ রানের ইনিংসের মালিকও গেইল। আইপিএলের গত আসরে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর বিপক্ষে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। আর এবার আউটই হয়ে গেলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে গিয়ে।
আইপিএলে এর আগে ৯৯ রানে আউট হয়েছেন মাত্র তিনজন ব্যাটসম্যান। তারা হলেন বিরাট কোহলি, পৃথ্বি শ এবং ইশান কিশান। এর মধ্যে শেষেরটি আবার এবারের আইপিএলে গেইলের দল কিংস এলেভেন পাঞ্জাবের বিপক্ষেই।
যদিও ৯৯ রানে আউট হওয়ায় কোনো আক্ষেপ-হতাশা নেই সদা আমুদে গেইলের কণ্ঠে। পাঞ্জাবের ইনিংসকে ১৮৫ রানে পৌঁছে দেয়ার পর ব্রডকাস্টারদের গেইল জানিয়েছেন, ৯৯ রানে আউট হলেও, তার নিজের কাছে এটিই সেঞ্চুরিই।
]]>তবে সাকিবের স্ত্রী উম্মে আহমেদ শিশিরের আনন্দটা একটু বেশিই। আতশবাজির মাধ্যমে সাকিবের নিষেধাজ্ঞা শেষ হওয়ার আনন্দ উদযাপন করেছেন তিনি।
নিজের ফেসবুকে আতশবাজির ভিডিও শেয়ার করে শিশির লিখেছেন, ‘সাকিবের ক্রিকেট প্রত্যাবর্তনে এই আনন্দ। এমন জমকালো উদযাপনই তাঁর প্রাপ্যই।’
নিষেধাজ্ঞ থেকে মুক্ত হলেও আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া পাঁচ দলের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়েই ক্রিকেটে ফিরতে পারেন সাকিব।
জুয়াড়ির তথ্য গোপন করে ২০১৯ সালের ২৯ অক্টোবর নিষিদ্ধ হয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব।
তাই দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর মধ্যে এক বছরের নিষেধাজ্ঞা স্থগিত হয়। বাকি এক বছর ক্রিকেটের বাইরে থাকতে হয় দেশসেরা ক্রিকেটারকে।
]]>বৃষ্টির কারলে ডিএল মেথডে তামিম বাহিনীর টার্গেট ছিল ১৬১; কিন্তু ৪১ ওভারে ওই টার্গেটও ছুঁ’তে পারেনি তামিম একাদশ। ১৫৬ (৪০.৪ ওভারে) রানেই থেমে গেছে তারা।
৭ রানে জিতে রাউন্ড রবিন লিগের চার (ডাবল লেগের) ম্যাচের তিনটিতে জিতে সবার ওপরে থেকে ফাইনালো উঠলো শান্তর দল। অন্যদিকে সমান খেলায় ২ জয়ে রিয়াদ বাহিনীরও ফাইনাল নিশ্চিত হলো। একমাত্র জয় নিয়ে বিদায় নিল তামিম একাদশ।
প্রতিপক্ষ শান্ত বাহিনী অলআউট হয়েছে ১৬৫ রানে। তবে বৃষ্টি আইন ডিএল মেথডে তামিম বাহিনীর টার্গেট দাঁড়ায় ৪১ ওভারে ১৬৪ রান।
৪১ ওভারে ওই লক্ষ্য মানে ওভার পিছু ৪ রানেরও কম। এই হিসাব-নিকাশ সামনে রেখে যেমন ব্যাটিং দরকার ছিল, তা পারেননি তামিম বাহিনীর ব্যাটসমানরা। অধিনায়ক তামিম প্রাণপন চেষ্টা করেছেন দলকে জেতাতে। কিন্তু পারেননি।
শুরুটাই ভাল হয়নি। ১০ রানে উদ্বোধনী জুটি ভাঙ্গার পর তরুণ মাহিদুল ইসলাম অংকনকে নিয়ে ভালই এগুচ্ছিলেন তামিম। আগের তিন ম্যাচে (২+৩৩+৯) রান পাননি। আজ তামিম চেষ্টা করেছেন দল জিতিয়ে মাঠ ছাড়তে।
কিন্তু শেষ রক্ষা হয়নি। ৮৫ বলে ৫৭ রানে তামিমকে ফিরিয়ে দিয়েছেন আবু জায়েদ রাহী। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল মারতে গিয়ে কট বিহাইন্ড হয়েছেন তামিম।
কিন্তু অংকন (৪৫ বলে ২২) আর ইয়াসির আলী রাব্বি (৩৪ বলে ৬) বেশি স্লো ব্যাটিং করায় ওভার পিছু রানের গতি বেড়ে যায়। শেষ দিকে মিঠুন (৩২ বলে ২৯) আর সাইফউদ্দীন (৯ বলে ১০) প্রাণপন চেষ্টা করেও আর পারেননি।
]]>যেখানে ইতোমধ্যে প্রতিটি বিভাগ থেকে ১০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন।
এরই লক্ষ্যে আক্রমণভাগের তিন ক্যাটাগরিতে ৩০ জন ফুটবলার মনোনয়ন পেয়েছেন। যেখানে রাইট উইংয়ে প্রত্যাশিতভাবেই জায়গা পেয়েছেন সময়ের সেরা তারকা লিওনেল মেসি। আর লেফট উইংয়ে রয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেন্টার ফরোয়ার্ডের মূল স্ট্রাইকারের ভূমিকায় অন্য অনেকের সঙ্গে জায়গা করে নিয়েছেন রোনালদো নাজারিও।
ভোটিং প্রক্রিয়ার মাধ্যমে প্রতিটি ক্যাটাগরি থেকে একজন করে ফুটবলার বেছে নেবে ফ্রান্স ফুটবল। আগামী ১৭ ডিসেম্বর এই স্বপ্নে একাদশটি ঘোষণা করা হবে।
নিচের আক্রমণভাগের তিন ক্যাটাগরির মনোনয়নপ্রাপ্তদের নাম দেওয়া হলো:
রাইট উইং: বেকহ্যাম, জাইরজিনহো, বেস্ট, কিগান, ইতো, ম্যাথিউস, ফিগো, মেসি, গ্যারিঞ্চা, রোবেন।
লেফট উইং: ব্লোকহিনে, রিভালদো, ক্রিস্টিয়ানো রোনালদো, রিভেলিনো, দাজিস, রোনালদিনহো, গিগস, রুম্মেনিগ্গস, অঁরি, স্তোইছকভ।
সেন্টার ফরোয়ার্ড: বার্গক্যাম্প, গার্ড মুলার, ক্রুইফ, রোমারিও, ডালগ্লিশ, রোনালদো নাজারিও, ইউসেবিও, ফন বাস্তেন, কোচিস, জর্জ ইউয়া।
]]>করোনা বিরতির পর বিসিবি প্রেসিডেন্টস কাপ দিয়ে আবার ক্রিকেট মাঠে ফিরেছে। তবে স্থগিত হওয়া ডিপিএলের ম্যাচ এই বছরে হওয়ার কোনো সম্ভবনা নেই।
সোমবার (১৯ অক্টোবর) মিরপুরে সাংবাদিকদের একথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্টের প্রধান খালেদ মাহমুদ সুজন। তিনি জানিয়েছেন নভেম্বরে টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরু হলে ডিপিএল আর আয়োজন করা সম্ভব হবে না। সেক্ষেত্রে আগামী বছর জানুয়ারিতে ডিপিএল শুরু হতে পারে বলে জানান তিনি।
সুজন বলেন, ‘এ বছর তো আসলে (ডিপিএল আয়োজন) সম্ভব না। আমরা শুরু করলে জানুয়ারিতে করতে পারি। কারণ টি-টোয়েন্টি লিগটা নিয়ে আমরা অলরেডি কমিটেড। এটা নভেম্বরে শুরু করলে ডিসেম্বরের মাঝামাঝি শেষ হবে। সে পর্যন্ততো আগে যাই, আমরা তারপরে ক্লাবগুলোকে ট্রেনিং করার সুযোগের ব্যবস্থা করে দিতে হবে। তাদের খেলোয়াড়দের একত্রিত করতে হবে। সে হিসেবে জানুয়ারির প্রথম সপ্তাহ বা ১০ তারিখের আগে মনে হয়না সম্ভব হবে। ‘
আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে। তারা আসলে জাতীয় দলের ক্রিকেটারদের ডিপিএলে খেলা হবে বলে জানিয়েছেন সুজন। তবে যদি ক্লাবগুলো জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়া খেলতে না চায় তবে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পরই ডিপিএল শুরু হতে পারে বলে জানান সুজন।
তিনি বলেন, ওয়েস্ট ইন্ডিজ আসলে প্রিমিয়ার লিগের ক্রিকেটাররা লিগ খেলবে, এটা আগেও হয়েছে। আমরাতো সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবো না। আন্তর্জাতিক ক্রিকেট আন্তর্জাতিক ক্রিকেটের মতো হবে, ঘরোয়া ঘরোয়ার মতো হবে। সে ক্ষেত্রে যারা আন্তর্জাতিক খেলবে তারা হয়তো ঘরোয়া খেলতে পারবে না। এটা খুব সহজ ও স্বাভাবিক। কারণ দুটোতো কখনোই এক সাথে করা যাবে না। যদি ক্লাবগুলো চিন্তা করে আমরা আমাদের প্লেয়ার ছাড়া খেলবো না সে ক্ষেত্রে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার পর হয়তো আমাদের চিন্তা করতে হবে।
]]>নিজেদের প্রথম ম্যাচে জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের দলকে চার উইকেটে হারায় শান্ত একাদশ। ওই ম্যাচে আগে ব্যাট করে ১৯৬ রানে অলআউট হয় রিয়াদরা। জবাবে ৫৩ বল হাতে রেখেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে শান্তরা।
দ্বিতীয় ম্যাচে অবশ্য সেই জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি শান্তরা। তামিম ইকবালদের করা ২২১ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ১৭৯ রানে অলআউট হয়ে ৪২ রানে হেরে যায় শান্তরা।
শনিবার নিজেদের তৃতীয় ম্যাচেও মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বাধীন দলের বিপক্ষে দাপুটে জয় পায় শান্ত একাদশ।
এদিন মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে আফিফ হোসেন ও মুশফিকুর রহিমের জোড়া ফিফটিতে ৮ উইকেটে ২৬৪ রান সংগ্রহ করে শান্ত একাদশ।
দুর্ভাগ্য জাতীয় দলের তরুণ অলরাউন্ডার আফিফ হোসেনের। ইনিংসের শুরু থেকে অসাধারণ খেলেও মাত্র দুই রানে জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি। সাজঘরে ফেরার আগে ১০৮ বলে ১২টি চার ও এক ছক্কায় ৯৮ রান করেন আফিফ। ৯২ বলে ৫২ রান করেন মুশফিকুর রহিম। তবে মারকাটিং ব্যাটিং করেন ইরফান শুক্কর। ৩১ বলে চারটি বাউন্ডারি আর দুই ছক্কায় অপরাজিত ৪৮ রান করেন তিনি।
জবাবে ব্যাটিংয়ে নেমে আবু জায়েদ রাহী ও নাসুম আহমেদের তোপের মুখে পড়ে ১৩৩ রানে অলআউট হয় মাহমুদউল্লাহ রিয়াদের একাদশ। ১৩১ রানের বিশাল জয় পায় শান্ত একাদশ।
]]>ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই বার্সেলোনার হয়ে খেলছেন লিওনেল মেসি। স্পেনের এই ক্লাবটির হয়ে ৭৩৪ ম্যাচ খেলে সর্বোচ্চ ৬৩৫ গোল করেছেন তিনি। বার্সেলোনায় গত ১৬ বছরে সতীর্থদের দিয়ে ২৫৬টি গোল বানিয়ে দিয়েছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
শুধু তাই নয়, লা লিগায় গত এক মৌসুমে সতীর্থদের দিয়ে সর্বোচ্চ ২১টি গোল করিয়েছেন মেসি। ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলার সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, নিজে গোল করার চেয়ে অন্যদের দিয়ে গোল করাতেই বেশি পছন্দ করেন।
আর্জেন্টিনার মাসিক সাময়িকী গারগান্তা পোদেরসারকে মেসি বলেছেন, ব্যক্তিগতভাবে আমার এখন গোল করার আগ্রহ তেমন নেই। নিজে গোল করার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পারলেই খুশি।
চলতি বছরে করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়ার পর থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মেসিসহ বিশ্বের অনেক তারকা খেলোয়াড়। বছরের শুরুতে বার্সেলোনার হাসপাতাল এবং আর্জেন্টিনায় করোনা চিকিৎসার জন্য ১ মিলিয়ন ইউরো দান করেন মেসি।
করোনা আক্রান্ত রোগীদের মৌলিক প্রয়োজনীয় জিনিস যেমন- পানি, খাবার ও বিদ্যুৎ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন আর্জেন্টিনার এই তারকা ফুটবলার।
মহামারি করোনাভাইরাসের মধ্যে যারা জীবনের ঝুঁকি নিয়ে লড়াই করেছেন সেসব চিকিৎসক-নার্সসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে মেসি বলেছেন, যারা করোনার মধ্যে লড়াই করেছেন আমাদের উচিত তাদের উদ্দেশে এ বছর জেতা শিরোপাগুলো উৎসর্গ করা।
]]>